২০২৫ বাংলাদেশ ভূমিকম্প
ইউএসজিএস কম্পন মানচিত্র | |
| ইউটিসি সময় | ২০২৫-১১-২১ ০৪:৩৮:২৬ |
|---|---|
| আইএসসি ইভেন্ট | ৬৪৪৬৫৮৭১৪ |
| ইউএসজিএস-এএনএসএস | কমক্যাট |
| স্থানীয় তারিখ | ২১ নভেম্বর ২০২৫ |
| স্থানীয় সময় | ১০:৩৮:২৬ বিএসটি |
| স্থায়িত্ব | ২৬ সেকেন্ড |
| মাত্রা | ṃ 5.7 ṃ 5.5 |
| গভীরতা | ১০.০ কিমি (৬ মা) |
| ভূকম্পন বিন্দু | ২৩°৫৩′৩৮″ উত্তর ৯০°৩৪′৪৪″ পূর্ব / ২৩.৮৯৪° উত্তর ৯০.৫৭৯° পূর্ব ডাঙ্গা ইউনিয়ন, নরসিংদী জেলা |
| চ্যুতি | মধুপুর চ্যুতি[১] |
| ক্ষতিগ্রস্ত এলাকা | বাংলাদেশ ভারত |
| সর্বোচ্চ তীব্রতা | VII (খুব শক্তিশালী) |
| আঘাতপরবর্তী | ৪টি (২৭ নভেম্বর পর্যন্ত) |
| হতাহত | ১০ জন নিহত ৬২৯+ আহত |
২০২৫ সালের ২১শে নভেম্বর বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে বাংলাদেশের রাজধানী ঢাকার সন্নিকটে ৫.৪ প্রাবল্যের (রিখটার মাপনীতে ৫.৫ মাত্রার) একটি ভূমিকম্প আঘাত হানে। ভারতীয় ভূত্বকীয় (ভূ-গাঠনিক) পাতের অভ্যন্তরে স্বল্প গভীরতায় একটি বিলোম চ্যুতির কারণে এই ভূমিকম্পটি ঘটে ও এরপরে কমপক্ষে ৪টি পরাঘাত অনুভূত হয়। মুল ভূমিকম্পের প্রভাবে দেশটির বিভিন্ন ভবন ও স্থাপনায় ফাটল ধরার পাশাপাশি ভবন ও দেওয়াল ধসে ১০ জনের মৃত্যু ঘটে।[২] এটি ছিল বিগত দুই দশকের মধ্যে দেশটিতে সংঘটিত সবচেয়ে মারাত্মক ভূমিকম্প।[৩]
ভূত্বকীয় পাতসংস্থান
[সম্পাদনা]বাংলাদেশের বেশিরভাগ অংশ ভারতীয় ভূত্বকীয় পাত ও ইউরেশীয় ভূত্বকীয় পাতের সীমান্তের নিকটে অবস্থিত। ভারতীয় পাতটি প্রতি বছর প্রায় ৪৬ মিলিমিটার হারে উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ইউরেশীয় পাতের সঙ্গে মিলিত হচ্ছে। এই দুই পাতের অভিসারিতার ফলেই বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয় উত্থিত হয়েছে।
সাম্প্রতিক ভূমিকম্পের প্রাথমিক কেন্দ্রের অবস্থান আয়াম-স্খলন ধরনের চ্যুতি নির্দেশ করে। এতে বোঝা যায় যে এই ভূমিকম্পটি পাত দুইটির সংঘট্ট আন্তঃতল পাত সীমান্তে সংঘটিত হয়নি, বরং হয় উপরের ইউরেশীয় পাত কিংবা নিচের ভারতীয় পাতের ভেতরে পাতমধ্যস্থ কোনও উৎস থেকে সৃষ্টি হয়েছে। অতীতে এই অঞ্চলটি তুলনামূলকভাবে মাঝারি মাত্রার ভূকম্পীয় ঘটনা অনুভব করেছে। গত ৩৫ বছরে ৫ কিংবা তার বেশি মাত্রার ১৮টি ভূমিকম্প লিপিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড়টি ছিল ১৯৮০ সালের নভেম্বর মাসের ৬.১ মাত্রার একটি ভূমিকম্প।[৪]
ভূ-কম্পন ইতিহাস
[সম্পাদনা]ভূমিকম্পটি বাংলাদেশ সময় সকাল ১০:৩৮:২৬ (০৪:৩৮:২৬ সর্বজনীন সমন্বিত সময়) আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদী থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে, মাধবদীর নিকটে, এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (USGS) ভূমিকম্পটির মাত্রা Mw ৫.৪ হিসেবে নির্ধারণ করে।[৫], আর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (BMD) এর মাত্রা ML ৫.৭ বলে জানায়।[৬]। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মতে ভূমিকম্পটির কম্পন ২৬ সেকেন্ড স্থায়ী ছিল।[৭] কম্পন শুধু বাংলাদেশেই নয়, কলকাতা ও ভারতের পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যেও অনুভূত হয়।[৮][৯]
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা অনুমান করে যে ঢাকায় ১ কোটিরও বেশি মানুষ এবং নরসিংদীতে প্রায় ৩ লক্ষ মানুষ তীব্র কম্পন অনুভব করেছেন[১০]। গত ৩০ বছরে এটিই ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, যা হিরোশিমা ও নাগাসাকিতে নিক্ষিপ্ত পারমাণবিক বোমার শক্তির সমতুল্য শক্তি নির্গত করেছিল।[১১]
- পরাঘাত
২২শে নভেম্বরের মূল ভূমিকম্পের পর অন্তত চারটি পরাঘাত (আফটারশক) শনাক্ত করা হয়। প্রথম পরাঘাতটি আঘাত হানে স্থানীয় সময় সকাল ১০:৩৬:১২ মিনিটে, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশে।
পরবর্তী দুটি পরাঘাত আঘাত হানে স্থানীয় সময় সন্ধ্যা ৬:০৬:০৪ মিনিটে। এর মধ্যে একটি পরাঘাতের উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এলাকায়, আর অন্যটির উপকেন্দ্র ছিল নরসিংদীতে। পরাঘাতগুলির একটির মাত্রা ৪.৩।[১২][১৩][১৪][১৫][১৬][১৭]
প্রভাব
[সম্পাদনা]বাংলাদেশ
[সম্পাদনা]মূল আঘাত
[সম্পাদনা]| জেলা | নিহত | আহত |
|---|---|---|
| ঢাকা | ০৪[১৮] | ২০০+[১৯] |
| নারায়নগঞ্জ | ০১[২০] | ০২[২১] |
| নরসিংদী | ০৫[২২] | ২০০+[২৩] |
| গাজীপুর | ০ | ২০০+[২৪] |
ভূমিকম্পের সময় এবং পরবর্তী মুহূর্তে বহু মানুষ ভবন থেকে বাইরে বেরিয়ে আসে।[২৫] সারা দেশে বিভিন্ন ভবনে আগুন লাগে, ফাটল ধরে, হেলে পড়ে অথবা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়।[১][২৬] ভূমিকম্পের পরপরই সাতটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়, বিদ্যুৎ উৎপাদন বিঘ্নিত হয় এবং ফলে দেশজুড়ে ব্ল্যাকআউট দেখা দেয়।[২৭][২৮]
নরসিংদীতে পাঁচজন, ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে একজনসহ মোট কমপক্ষে ১০ জন মারা গেছেন এবং সারা দেশে ৬০০ জনেরও বেশি আহত হয়েছেন।[২৯][৩০] স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক অনানুষ্ঠানিক ব্রিফিং অনুযায়ী, আহতদের মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ৭২ জনকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে, ৫৩ জনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৪৫ জনকে নরসিংদী জেলা হাসপাতালে এবং বিভিন্ন ১০ থেকে ১০০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।[৩১]
পুরান ঢাকার কসাইতলী এলাকায় ইটের তৈরি রেলিং ভেঙে তিনজন নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটে।[৩২] গাবতলীতে আরেকটি ভবনের ছাদ ধসে তিনজন আহত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচজন শিক্ষার্থী আতঙ্কে হল থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন।[৩৩][৩৪] ভবন থেকে বেরোতে গিয়ে ৪০০ জনেরও বেশি মানুষ আহত হন; গাজীপুরে একটি চারতলা ভবন ধসে যায় এবং একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়।[৩৫] নারায়ণগঞ্জে দেয়াল ধসে এক নবজাতক নিহত ও আরও দুজন আহত হয়।[৩৬] আড়াইহাজারে দেয়াল ধসে ছয়জন আহত হন।[৩৭] ভূমিকম্পের উপকেন্দ্র নরসিংদীতে ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।[৩৮] কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে আতঙ্কের কারণে অন্তত ৮৫ জন শ্রমিক আহত বা অচেতন হয়ে পড়েন।[৩৯] প্রধান উপদেষ্টার কার্যালয়ের ক্ষয়ক্ষতির রিপোর্ট ফায়ার সার্ভিসে পৌঁছালেও পরিদর্শনে উল্লেখযোগ্য কোনো ক্ষতি পাওয়া যায়নি।[৪০]
ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা জেলা প্রশাসন জরুরি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে।[৪১] ক্ষয়ক্ষতি নিরূপণে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ সরকারও একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করে।[৪২]
ভূমিকম্পের কারণে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ–আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ তিন মিনিটের জন্য স্থগিত রাখা হয়। দর্শকরা আতঙ্কে ছুটোছুটি করতে থাকেন, আর আইরিশ খেলোয়াড়রা নিরাপত্তার জন্য মাঠে অবস্থান নেন[৪৩][৪৪]।
পরাঘাত
[সম্পাদনা]দ্বিতীয় ও তৃতীয় পরাঘাতের পর রাজধানীসহ বিভিন্ন স্থানে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়[৪৫]। আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ছয়জন শিক্ষার্থী তাদের আবাসিক হল থেকে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় আহত হন, যাদের মধ্যে পাঁচজন ছিলেন নারী[৪৬]। পরাঘাতের পর পরিস্থিতি বিবেচনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিরাপত্তা ও উদ্বেগের কথা উল্লেখ করে ২৩ নভেম্বরের সব একাডেমিক কার্যক্রম স্থগিত করে[৪৭]। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ২৩শে নভেম্বর থেকে পরবর্তী ১৫ দিনের জন্য সব একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করে এবং শিক্ষার্থীদের আবাসিক হল খালি করার নির্দেশ দেয়[৪৮]। ভয়ের কারণে কিছু শিক্ষার্থী আবাসিক হল ত্যাগ করে ঢাবির উপাচার্যের বাসভবনের সামনে রাতযাপন করে।[৪৯]
ভারত
[সম্পাদনা]মূল আঘাত
[সম্পাদনা]ভবনগুলো দুলে ওঠে এবং আতঙ্কে বহু লোক ভবন থেকে বেরিয়ে রাস্তায় ছুটে আসে; এর মধ্যে কলকাতা[৫০] ও বিধাননগরের বাসিন্দারাও ছিলেন।[৫১] বসিরহাট ও বালুরঘাটেও একই ধরনের পরিস্থিতি দেখা যায়[৫২]। বহরমপুর, কৃষ্ণনগর, কল্যাণী এবং হাওড়াতেও ভূকম্পন অনুভূত হয়।[৫৩]
বিশ্লেষণ
[সম্পাদনা]অনেক বিশেষজ্ঞ সতর্ক করেছেন যে এই ভূমিকম্পটি অঞ্চলে আরও শক্তিশালী ও মারাত্মক ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে, কারণ এলাকা দুটি টেকটোনিক প্লেটের সংঘর্ষ অঞ্চলে অবস্থিত[৫৪][৫৫]। ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে মূল ভূমিকম্প ও পরবর্তী পরাঘাতগুলি মিলিয়ে অধোগমন অঞ্চলে সঞ্চিত শক্তির মাত্র ১ শতাংশেরও কম নির্গত হয়েছে, যা ভবিষ্যতে এই অঞ্চলে ৮.২ থেকে ৯ মাত্রার একটি বড় ভূমিকম্পের সম্ভাবনার ইঙ্গিত দেয়।[৫৬]
অপপ্রচার
[সম্পাদনা]প্রথম আলোর করা তথ্যের সত্যতা যাচাইয়ে জানা গেছে যে অনেক ব্যবহারকারী ২০১৫ সালের নেপাল এবং ২০২৫ সালের মিয়ানমারের ভূমিকম্পের পুরোনো মিডিয়া ফুটেজ ও কৃত্রিম বুদ্ধিমত্তা-সৃষ্ট কন্টেন্টকে বাংলাদেশের সাম্প্রতিক ভূমিকম্পের সঙ্গে ভুয়াভাবে যুক্ত করে ছড়িয়েছেন। এ ধরনের বিভ্রান্তিকর কন্টেন্ট ভারতীয় ও পাকিস্তানি কিছু গণমাধ্যম ও সংবাদ পোর্টাল ব্যবহার করেছে, যার মধ্যে রিপাবলিক বাংলাও ছিল। অন্যদিকে, আওয়ামী লীগপন্থী কিছু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট প্রধান উপদেষ্টার কার্যালয় ভবন ঝুঁকে পড়েছে বলে অসত্য গুজব ছড়িয়েছে।[৫৭]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "5.7-magnitude quake rattles Bangladesh; deaths reported, buildings damaged"। The Business Standard। ২১ নভেম্বর ২০২৫।
- ↑ "Ten killed, over 500 injured as earthquake hits Bangladesh"। ২১ নভেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৫।
- ↑ Chowdhury, Moinul Hoque (২২ নভেম্বর ২০২৫)। "Bangladesh's deadliest quake in decades seen as wake-up call for a far worse shock"। bdnews24.com।
- ↑ "M 6.9 - 43 km NW of Mangan, India"। U.S. Geological Survey। ১৮ সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২৫।
এই নিবন্ধ এই উৎস থেকে পাঠ্য অন্তর্ভুক্ত করে, যা পাবলিক ডোমেইনে রয়েছে । - ↑ টেমপ্লেট:Cite anss
- ↑ "Tremor felt today was the strongest to date: earthquake expert Humayun Akhtar"। Prothom Alo। ২১ নভেম্বর ২০২৫।
- ↑ "At least five killed as magnitude 5.5 earthquake hits Bangladesh"। Al Jazeera। ২১ নভেম্বর ২০২৫।
- ↑ "At least five killed as magnitude 5.5 earthquake hits Bangladesh"। Al Jazeera। ২১ নভেম্বর ২০২৫।
- ↑ "Earthquake of magnitude 5.7 strikes Bangladesh"। Al Arabiya। Reuters। ২১ নভেম্বর ২০২৫।
- ↑ "শক্তিশালী কম্পন অনুভব করেছেন ঢাকার ১ কোটির বেশি মানুষ: ইউএসজিএস"। Prothom Alo।
- ↑ "'দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান'"। Kaler Kantho। ২১ নভেম্বর ২০২৫।
- ↑ "বাংলাদেশ বাইপাইল নয়, আজকের ভূমিকম্পের উৎপত্তিও নরসিংদীতে"। Samakal। ২২ নভেম্বর ২০২৫।
- ↑ "Earthquake of magnitude 3.3 hits Dhaka's Baipayl"। Prothom Alo। ২২ নভেম্বর ২০২৫।
- ↑ "3.3 magnitude earthquake shakes Gazipur's Baipail"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২২ নভেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২৫।
- ↑ "3.3-magnitude quake in Gazipur not an aftershock, BMD clarifies"। The Daily Campus। ২২ নভেম্বর ২০২৫।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (২২ নভেম্বর ২০২৫)। "সন্ধ্যায় রাজধানীতে দুবার ভূমিকম্প অনুভূত"। Prothomalo। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২৫।
- ↑ "ঢাকার এক সেকেন্ড পরই নরসিংদীতে ভূমিকম্প"। Bangla Tribune। ২২ নভেম্বর ২০২৫।
- ↑ "ভূমিকম্পে সারা দেশে নিহতের সংখ্যা বেড়ে ১০, আহত ৬ শতাধিক"। ২১ নভেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২৫।
- ↑ "ভূমিকম্পে সারা দেশে নিহতের সংখ্যা বেড়ে ১০, আহত ৬ শতাধিক"। ২১ নভেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২৫।
- ↑ "ভূমিকম্পে সারা দেশে নিহতের সংখ্যা বেড়ে ১০, আহত ৬ শতাধিক"। ২১ নভেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২৫।
- ↑ "ভূমিকম্পে ৬ জনের মৃত্যু, আহত দুই শতাধিক"। দৈনিক আমার দেশ। ২১ নভেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৫।
- ↑ "ভূমিকম্পে সারা দেশে নিহতের সংখ্যা বেড়ে ১০, আহত ৬ শতাধিক"। ২১ নভেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২৫।
- ↑ "ভূমিকম্পে সারা দেশে নিহতের সংখ্যা বেড়ে ১০, আহত ৬ শতাধিক"। ২১ নভেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২৫।
- ↑ "টঙ্গীতে ভূমিকম্প, ২ শতাধিক পোশাক শ্রমিক আহত" [Earthquake in Tongi, over 200 garment workers injured]। Jugantor। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৫।
- ↑ "Powerful earthquake jolts Dhaka, some parts of Bangladesh"। The Daily Star। ২১ নভেম্বর ২০২৫।
- ↑ "5.5 magnitude earthquake jolts Bangladesh"। The Business Standard। ২১ নভেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৫।
- ↑ "7 power plants shut down nationwide after earthquake"। Dhaka Tribune। ২১ নভেম্বর ২০২৫।
- ↑ "ভূমিকম্প: বিভিন্ন স্থানে বিদ্যুৎ উৎপাদন বিঘ্নিত"। bdnews24.com। ২১ নভেম্বর ২০২৫।
- ↑ "পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে যে পরিমাণ ক্ষতির তথ্য পাওয়া গেলো" [The extent of damage reported in the 5.7 magnitude earthquake] (Bangla ভাষায়)। BBC Bangla। ২১ নভেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৫।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - ↑ "ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০, আহত ছয় শতাধিক"। Jugantor। ২১ নভেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৫।
- ↑ "ভূমিকম্পে নিহত বেড়ে ৬, আহত শতাধিক" [Earthquake death toll rises to 6, over 100 injured]। Jamuna Television। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৫।
- ↑ "Earthquake: Railing collapse in Dhaka's Armanitola leaves 3 dead, several injured"। The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৫।
- ↑ "ভূমিকম্পে রাজধানীতে ৩ জন নিহত" [3 killed in earthquake in capital]। Sarabangla। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৫।
- ↑ "5 DU students injured after jumping from halls in quake panic"। Daily Times of Bangladesh (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৫।
- ↑ "Earthquake injures 400 in Gazipur as buildings crack, control rooms opened"। Bdnews24.com। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৫।
- ↑ "ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু, মাসহ আহত ২"। Bangladesh Pratidin। ২৭ নভেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৫।
- ↑ "Earthquake kills six, injures over 150 across Bangladesh"। Banglanews.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৫।
- ↑ "Earthquake: Over 100 injured in Narsingdi"। Dhaka Tribune (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৫।
- ↑ "কুমিল্লায় ইপিজেডে ভূমিকম্পের সময় প্যানিক অ্যাটাকে অজ্ঞান ৮০ নারী"। Jagonews24। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৫।
- ↑ "Earthquake: Building damages, fires reported in Dhaka, Munshiganj, Rajshahi, Chattogram"। The Daily Star। ২১ নভেম্বর ২০২৫।
- ↑ "Earthquake: Dhaka dist admin opens emergency control room"। Prothom Alo। ২১ নভেম্বর ২০২৫।
- ↑ "ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার"। Bangladesh Pratidin। ২১ নভেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২৫।
- ↑ "Bangladesh vs Ireland Test hit with earthquake; coaching staff rush to field in panic"। One Cricket। ২১ নভেম্বর ২০২৫। ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৫।
- ↑ "ভূমিকম্পে ৩ মিনিট খেলা বন্ধ"। Bangladesh Sangbad Sangstha। ২১ নভেম্বর ২০২৫।
- ↑ Talukder, Nurul Islam (২২ নভেম্বর ২০২৫)। "টঙ্গীতে ফের ভূমিকম্পের দাপট—সেকেন্ডের কম্পনে চারদিক থমকে গেল!"। Daily Janakantha।
- ↑ "ফের ভূমিকম্প: আতঙ্কিত হয়ে ঢাবিতে হুড়োহুড়ি, আহত ৬"। Daily Jugantor। ২২ নভেম্বর ২০২৫।
- ↑ "ভূমিকম্পে শিক্ষার্থীরা আতঙ্কিত, আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত"। Prothom Alo। ২২ নভেম্বর ২০২৫।
- ↑ "ভূমিকম্পে আতঙ্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা"। bdnews.com। ২২ নভেম্বর ২০২৫।
- ↑ "ভূমিকম্প আতঙ্কে ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন ঢাবি শিক্ষার্থীরা"। RTV। ২৩ অক্টোবর ২০২৫।
- ↑ "Kolkata earthquake: Panic in Kolkata after strong earthquake tremors, people rush out to streets"। Hindustan Times। ২১ নভেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৫।
- ↑ "Kolkata and adjoining districts jolted by short, sharp tremors"। The Telegraph। ২১ নভেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৫।
- ↑ টেমপ্লেট:Cite anss
- ↑ "Earthquake Hits Kolkata, Strong Tremors Felt In Adjoining Areas"। ABP Live। ২১ নভেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৫।
- ↑ "Bangladesh hit by four quakes in 32 hours; experts warn of major risk"। Hindustan Times। ২৩ নভেম্বর ২০২৫।
- ↑ "দুইদিনে চারবার, সামনে আরও বড় ভূমিকম্পের আশঙ্কা বিশেষজ্ঞদের"। jagonews24.com। ২২ নভেম্বর ২০২৫।
- ↑ "বারবার ভূকম্পন বড় ভূমিকম্পের আভাস"। Prothom Alo। ২২ নভেম্বর ২০২৫।
- ↑ Mia, Shohag (২২ নভেম্বর ২০২৫)। "ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবে ঢাকায় কত ভবন যে 'ধসে' পড়ল!"। Prothom Alo।