বিষয়বস্তুতে চলুন

২০২৫ কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ

২০২৫ সালে কুমিল্লা জেলার মুরাদনগরে ধর্ষণ
তারিখ২৬ জুন ২০২৫ (2025-06-26)
সময়আনুমানিক রাত ১০:০০[] অথবা রাত ১১:০০[]
অবস্থানরামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন
মুরাদনগর উপজেলা, কুমিল্লা
স্থানাঙ্ক২৩°৪১.৫′ উত্তর ৯০°৫৩.৫′ পূর্ব / ২৩.৬৯১৭° উত্তর ৯০.৮৯১৭° পূর্ব / 23.6917; 90.8917
সংঘটনকারীফজর আলী[][]
গ্রেফতারফজর আলী (মূল আসামি)
অনিক
সুমন
রমজান
বাবু[][]

২০২৫ সালের ২৬ জুন, বাংলাদেশের কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামের এক নারীকে ধর্ষণ ও বস্ত্রহরণ করে শ্লীলতাহানি ঘটে।[] ২০২৫ সালের ২৬ জুন, আনুমানিক রাত ১০ টা থেকে ১১ টায় ফজর আলী নামের এক ব্যক্তি তাঁর বাবার বাড়ি গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ফরজ ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। পরবর্তীতে ২৮ জুন, ধর্ষণের শিকার উক্ত নারী আসামিদের বিরুদ্ধে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন।[][][] ২৯ জুন, ঢাকার সায়েদাবাদ থেকে উক্ত মামলার মূল আসামি ফজর আলিকে গ্রেফতার করা হয়।[][] এছাড়া ধর্ষিতার বিবস্ত্র ভিডিওধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।[][][][] ২৯ জুন রাত ১টায়, এই ধর্ষণের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বিক্ষোভ করে।[][১০] এই ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের দায়ী করেন।[১১][১২]

পটভূমি

[সম্পাদনা]

ঘটনা ও প্রাথমিক প্রতিক্রিয়া

[সম্পাদনা]

২০২৫ সালের ২৬ জুন, বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ২৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে।[][] ভুক্তভোগী নারী প্রায় দুই সপ্তাহ আগে স্বামীর বাড়ি থেকে তাঁর সন্তানদের নিয়ে পিতৃলয়ে বেড়াতে এসেছিলেন।[]

মামলার এজাহার এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনার রাতে ওই নারীর বাবা-মা বাড়িতে ছিলেন না।[] এই সুযোগে রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে ফজর আলী নামে এক ব্যক্তি ওই নারীর ঘরের দরজা খুলতে বলেন।[] ভুক্তভোগী দরজা খুলতে অস্বীকৃতি জানালে, ফজর আলী ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং তাকে ধর্ষণ করেন।[১৩] ভুক্তভোগীর পরিবারের সঙ্গে অভিযুক্ত ফজর আলীর টাকা-পয়সা ধার নেওয়াকে কেন্দ্র করে পূর্বপরিচয় ছিল।[১৪]

ধর্ষণের পর ফজর আলী চলে যাওয়ার সময় ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে আটক করেন। এ সময় স্থানীয়রা ফজর আলীকে মারধর করে।[] পরে তার স্বজনেরা আহত অবস্থায় তাকে নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগীর পাশের বাড়ির এক সদস্য বলেন,

‘বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অনেক শব্দ হচ্ছিল। আমি ভয়ে দৌড়ে গিয়ে লোকজন ডেকে নিয়ে আসি। লোকজন গিয়ে দেখেন দরজা ভাঙা। পরে আমরা ভুক্তভোগীকে উদ্ধার করি।’[]

ভুক্তভোগীর প্রতিবেশী

আরেক স্থানীয় জানান,

ঘটনার সময় ফজর আলীকে স্থানীয় লোকজন আটকে মারধর করেন। পরে তাঁকে কুমিল্লা শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।[]

মুরাদনগর সার্কেলের পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন-[১৫]

ঘটনার পর থেকেই অনেকেই বিষয়টি পরকীয়া বলে প্রচার করছেন। তবে আমাদের প্রাথমিক তদন্তে এমন কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত অর্থেই ওই নারী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন।

ভিডিও প্রচার ও আইনি পদক্ষেপ

[সম্পাদনা]

ঘটনার সময় উপস্থিত ১০-১২ জন যুবক ওই নারীকে মারধর করে এবং এই নির্যাতনের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করে।[] ঘটনার দুই দিন পর, অর্থাৎ ২৮ জুন রাতে, ৫১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলে বিষয়টি নিয়ে দেশব্যাপী তীব্র সমালোচনা ও প্রতিবাদের সৃষ্টি হয়। পুলিশ জানায়, ভিডিও ভাইরাল হওয়ার আগে পর্যন্ত তারা নির্যাতনের বিষয়টি সম্পর্কে অবগত ছিল না।[]

এই ঘটনার পরদিন, ২৭ জুন, ভুক্তভোগী নারী বাদী হয়ে মুরাদনগর থানায় ফজর আলীকে একমাত্র আসামি করে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।[১৬] নারী পরিবার মামলা তুলে না নিলে উচ্ছেদ হুমকি পান।[১৭]

২৯ জুন উচ্চ আদালত সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন থেকে ভুক্তভোগীর ছবি ও ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরাতে নির্দেশ দেয়।[১৮][১৯][২০]

গ্রেপ্তার

[সম্পাদনা]

ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযান শুরু করে। শনিবার রাতে ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।[২১] পরবর্তীতে সময় নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই অভিযোগে মোট চারজনকে কুমিল্লার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়, যাদের নাম অনিক, সুমন, রমজান ও বাবু বলে শনাক্ত করা হয়।[]

২৯ জুন সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান নিশ্চিত করেন যে, মামলার প্রধান আসামি ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে।[][][২২] তিনি জানান, মারধরের কারণে ফজর আলী আহত থাকায় তাকে আইন অনুযায়ী চিকিৎসা দেওয়ার পর আদালতে উপস্থাপন করা হবে।

পুলিশ সুপার আরও জানান যে, ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে আরো একটি মামলা দায়ের করা হবে।

প্রতিক্রিয়া

[সম্পাদনা]

মুরাদনগরে সংখ্যালঘু নারী ধর্ষণ-নিগ্রহের ঘটনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি ও দ্রুত বিচার দাবি করেন এবং ভুক্তভোগীর নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।[২৩]

এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশের বিনোদন অঙ্গনের শিল্পীরা সোশাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অভিনেত্রী আজমেরী হক বাঁধন ধর্ষণকে গুরুতর সামাজিক সংকট হিসেবে বিবেচনার আহ্বান জানান। তিনি বলেন, “ধর্ষণকে বিনোদনের উপকরণ বানানোও অপরাধ।” অভিনেতা মিশা সওদাগর ধর্ষকের ফাঁসির দাবি জানান। অভিনেতা জিয়াউল রোশান জনসম্মুখে ফাঁসির দাবি করেন। অভিনেত্রী নুসরাত ফারিয়া ‘স্টপ রেপ’ লিখে প্রতিবাদ জানান। তমা মির্জা ঘটনাটিকে ‘বীভৎসতা ও লজ্জা’ বলে অভিহিত করেন। কণ্ঠশিল্পী সিঁথি সাহা ও নির্মাতা শিহাব শাহীন রাষ্ট্রযন্ত্রের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন।[২৪][২৫]

মুরাদনগরে ধর্ষণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়,[২৬] জগন্নাথ বিশ্ববিদ্যালয়,[২৭] রাজশাহী বিশ্ববিদ্যালয়[২৮] বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়[২৯] এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের[৩০] শিক্ষার্থীরা ধর্ষণ ও নিগ্রহের ঘটনায় দোষী ব্যক্তিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে প্রতিবাদে মিছিল করেন।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) মুরাদনগরের ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানায়।[৩১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 7 "মুরাদনগরে দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা"প্রথম আলো। ২৯ জুন ২০২৫। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  2. 1 2 3 4 5 6 7 "ঘরে ঢুকে নারীকে ধর্ষণের অভিযোগ, নির্যাতনের ভিডিও ভাইরাল"দৈনিক সমকাল। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  3. 1 2 3 4 প্রতিনিধি (২৯ জুন ২০২৫)। "মুরাদনগরে দরজা ভেঙে নারীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  4. 1 2 3 4 5 6 "কুমিল্লায় আলোচিত ধর্ষণ মামলার মূল আসামিসহ গ্রেফতার ৫ | বাংলাদেশ"সময় টিভি। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  5. "মুরাদনগরে ধর্ষণের ঘটনায় এক নারীর মামলা"www.kalerkantho.com। ২৯ জুন ২০২৫। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  6. "মুরাদনগরে ঘরের দরজা ভেঙে নারীকে গণধর্ষণ, নির্যাতনের ভিডিও ভাইরাল"দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  7. 1 2 "মুরাদনগরে ধর্ষণ মামলার মূল আসামি ঢাকা থেকে গ্রেফতার"dhakamail.com। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "মুরাদনগরে ধর্ষণ মামলার মূল আসামিসহ গ্রেফতার ৫"নাগরিক টিভি। ২৯ জুন ২০২৫। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  9. "মুরাদনগরে হিন্দু নারীকে 'ধ/র্ষ/ণের' প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  10. "মুরাদনগরে ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে মধ্যরাতে মিছিল"বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  11. "মুরাদনগরে ধর্ষণ: যাদের দায়ী করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ"dhakamail.com। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  12. "মুরাদনগরের ঘটনায় আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়দাতারা দায়ী"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  13. "মুরাদনগরে ধর্ষণের অভিযোগে হিন্দু নারীর মামলা"বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  14. "মুরাদনগরে দরজা ভেঙে নারীকে ধর্ষণের অভিযোগ, কী ঘটেছিল"www.ittefaq.com.bd। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  15. প্রতিনিধি (২৯ জুন ২০২৫)। "প্রকৃত অর্থেই ওই নারী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন: পুলিশ"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  16. "প্রকৃত অর্থেই ওই নারী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন: পুলিশ"প্রথম আলো। ২৯ জুন ২০২৫। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  17. "উচ্ছেদ হুমকি, মামলা চালিয়ে যাবেন মুরাদনগরের সেই নারী"একাত্তর। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  18. "মুরাদনগরে ধর্ষণের শিকার নারীর ভিডিও অপসারণের নির্দেশ"ntvbd.com (ইংরেজি ভাষায়)। ২৯ জুন ২০২৫। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  19. প্রতিবেদক, নিজস্ব (২৯ জুন ২০২৫)। "ওই নারীর নিরাপত্তা নিশ্চিত ও অনলাইন থেকে ভিডিও-ছবি সরানোর নির্দেশ"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  20. "মুরাদনগরে ধর্ষণের ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরানোর; ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২৯ জুন ২০২৫। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  21. "কুমিল্লায় ধ র্ষণে র ঘটনার ভিডিও ভাইরাল করা তিনজন গ্রে প্তা র"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  22. "কুমিল্লায় ধর্ষণের ঘটনায় প্রধান আসামি ফজলসহ গ্রেপ্তার ৫"ইনডিপেনডেন্ট টেলিভিশন। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  23. প্রতিবেদকঢাকা, নিজস্ব। "মুরাদনগরে নারীকে ধর্ষণ-নিগ্রহের ঘটনায় দোষীদের শাস্তির দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  24. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম"মুরাদনগরে ধর্ষণ: শিল্পীদের প্রতিবাদ"মুরাদনগরে ধর্ষণ: শিল্পীদের প্রতিবাদ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  25. "মুরাদনগরে ধর্ষণের শাস্তির দাবিতে সরব শিল্পীরা"www.ajkerpatrika.com। ১১ জুন ২০২৫। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  26. নিউজ, সময়। "মুরাদনগরে ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল | শিক্ষা"Somoy News। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  27. বিশ্ববিদ্যালয়, প্রতিবেদকজগন্নাথ। "কুমিল্লায় নারীকে ধর্ষণ ও নিগ্রহের প্রতিবাদে জগন্নাথের শিক্ষার্থীদের বিক্ষোভ"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  28. "মুরাদনগরে ধর্ষণের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ"Bangla Tribune। ২৯ জুন ২০২৫। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  29. "মুরাদনগরে ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বাকৃবি ছাত্রফ্রন্টের বিক্ষোভ"thedailycampus.com। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  30. জনকণ্ঠ, দৈনিক। "মুরাদনগরে ধর্ষণের ঘটনায় কুবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ"দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  31. SAMAKAL। "মুরাদনগরে সংখ্যালঘু নারীকে ধর্ষণের ঘটনায় আসকের নিন্দা, দ্রুত বিচার দাবি"মুরাদনগরে সংখ্যালঘু নারীকে ধর্ষণের ঘটনায় আসকের নিন্দা, দ্রুত বিচার দাবি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫