২০২৪ শরীফা গল্প বিতর্ক
| তারিখ | জানুয়ারি ২০২৪ |
|---|---|
| অবস্থান | ব্র্যাক বিশ্ববিদ্যালয়, অনলাইন বিতর্ক |
| অন্যনাম | ২০২৪ পাঠ্যবই ছেঁড়া বিতর্ক |
| ধরন | ক্যাম্পাস বিক্ষোভ, অনলাইন প্রতিক্রিয়া |
| কারণ | এলজিবিটিকিউ প্রচারণার চেষ্টা |
| উদ্দেশ্য | ট্রান্সজেন্ডার সমর্থন না করা |
| লক্ষ্য | শরীফার গল্প বাদ দেওয়া |
| সংঘটনকারী | আসিফ মাহতাব |
| ফলাফল | সফল, শরীফার গল্প বাদ |
২০২৪ শরীফা গল্প বিতর্ক বা পাঠ্যবই ছেঁড়া বিতর্ক শুরু হয় ২০২৪ সালের ১৯ জানুয়ারি, যখন বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন খণ্ডকালীন প্রভাষক আসিফ মাহতাব উৎস একটি সেমিনারে মাধ্যমিক সপ্তম শ্রেণির পাঠ্যবই "ইতিহাস ও সামাজিক বিজ্ঞান" প্রকাশ্যে ছিঁড়ে ফেলেন।[১] পাঠ্যবইটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নতুন শিক্ষাক্রমের অংশ হিসেবে প্রকাশিত হয়েছিল। তিনি দাবি করেন, বইটি সমকামিতা ও রূপান্তরিত লিঙ্গের ধারণাকে উৎসাহিত করে, যা দেশীয় আইন ও ধর্মীয় নৈতিকতায় নিষিদ্ধ হিসেবে বিবেচিত হয়।[২] বিতর্কটি মূলত পাঠ্যবইয়ের একটি গল্প "শরীফার গল্পকে" ঘিরে আবর্তিত হয়, যেখানে প্রধান চরিত্র ছিল শরীফ—যিনি জন্মগতভাবে পুরুষ হলেও পরবর্তীতে নিজেকে নারী হিসেবে চিহ্নিত করেন এবং "শরীফা" নাম গ্রহণ করে হিজড়া সম্প্রদায়ে যোগ দেন।[২] সমালোচকরা বলেন যে, সেখানে উভয়লিঙ্গ হিজড়াদের ভুলভাবে রূপান্তরিত লিঙ্গ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
প্রেক্ষাপট
[সম্পাদনা]২০২৪ সালের ১৯ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ- সংশ্লিষ্ট জাতীয় শিক্ষক ফোরাম "বর্তমান শিক্ষাক্রমে নতুন পাঠ্যবই: বাস্তবতা ও ভবিষ্যৎ" শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে আসিফ মাহতাব উৎস বক্তৃতা দেওয়ার সময় বইটির শরীফ-শরীফা সম্পর্কিত পৃষ্ঠা ছিঁড়ে বলেন, "এটাই হবে আমার প্রতিবাদ। আমি আমার নিজের টাকায় শরীফ–শরীফার দুই পৃষ্ঠা ছিঁড়ে ফেলব।"[৩] এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এবং দেশজুড়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে। ২১ জানুয়ারি আসিফ এক ফেসবুক পোস্টে জানান, ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পরদিন থেকে নিয়মিত ক্লাসে না আসার জন্য বলা হয়েছে। এর ফলে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়।[২] এরপর ২৪ জানুয়ারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে,[২] যেখানে তাদের হাতে "এলজিবিটিকিউকে না বলুন" ও "আমরা এলজিবিটিকিউ প্রচার করি না" (ইংরেজি: Say No To LGBTQ", "We Don't Promote LGBTQ) লেখা ব্যানার ও প্ল্যাকার্ড ছিল। তারা ক্লাস বর্জন ও ব্র্যাকের পণ্য বর্জনের ডাক দেয়।[৩] পরে এই ইস্যুতে আসিফ মাহতাবকে ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়া হয়।[৪] ফলে 'ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্টস কমিউনিটি' ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আসিফকে পুনর্বহালের দাবিতে নিজ ক্যাম্পাসে বিক্ষোভ ও সমাবেশ করেন।[৫]
ফলাফল
[সম্পাদনা]সেদিনই বিতর্কের প্রেক্ষিতে বাংলাদেশের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ঘোষণা দেন যে, পাঠ্যবইয়ে কোনো অসঙ্গতি বা দ্ব্যর্থতা থাকলে তা পর্যালোচনা করে সংশোধন করা হবে। তিনি আরও বলেন যে, "কিছু গোষ্ঠী ধারাবাহিকভাবে ধর্মীয় বিষয় নিয়ে পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে।" [২][৬] পরে শিক্ষা মন্ত্রণালয় পাঁচ সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করে, যার অধিকাংশ সদস্য ছিলেন ইসলামি চিন্তাবিদ ও শিক্ষাবিদ।[৭] উক্ত কমিটির আহ্বায়ক ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুর রশীদ এবং অন্যান্য সদস্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন ও ঢাকা আলিয়া মাদরাসার প্রতিনিধিরাও ছিলেন।[৮]
চার মাস পরে কমিটি জানায় যে, গল্পটিতে ব্যবহৃত ১৯টি শব্দ বাংলাদেশি সমাজের সঙ্গে "সামঞ্জস্যপূর্ণ নয়"। ফলে তারা গল্পটি পাঠ্যবই থেকে বাদ দেওয়ার সুপারিশ করে।[৯][১০] ২৯ জানুয়ারি ব্র্যাক বিশ্ববিদ্যালয় এই বিষয়ে একটি বিবৃতি প্রদান করে, যেখানে বলা হয়, "বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে সকল মতামতের গঠনমূলক আলোচনা ও বিতর্কের জন্য একটি সহনশীল ও শ্রদ্ধাশীল পরিবেশ তৈরি করাই তার লক্ষ্য। জাতীয় সম্পদের উপর কোনো নাশকতামূলক কাজকে বিশ্ববিদ্যালয় অগ্রহণযোগ্য মনে করে এবং এর সমর্থন করে না। সামাজিক মাধ্যমে যেভাবে দাবি করা হয়েছে, বিশ্ববিদ্যালয় সমকামিতাকে উৎসাহিত করে না। তবে বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে, প্রতিটি মানুষ তার সম্ভাবনা বাস্তবায়নের জন্য সমান অধিকার ও সুযোগ পাওয়ার অধিকার রাখে।"[১১][১২]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ এইচ সায়েম, ইরফান (২ জানুয়ারি ২০২৪)। "পাঠ্যবইয়ে হিজড়া: 'শরীফ' থেকে 'শরীফা' হওয়ার গল্পে তুলকালাম"। দ্য ডেইলি ক্যাম্পাস। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৫।
- 1 2 3 4 5 "Controversy erupts over 'Hijra' story in class VII textbook"। The Business Standard। ২৩ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২৪।
- 1 2 রহমান, কাজী নাফিয়া। "'শরীফার গল্প' নিয়ে বিতর্ক কেন?" [Why did controversy create for 'The story of Sharifa'?]। bdnews24। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২৪।
- ↑ প্রতিবেদক, জ্যেষ্ঠ (২২ জানুয়ারি ২০২৪)। "'শরীফ থেকে শরীফা' গল্পের পাতা ছিঁড়ে চাকরি হারালেন শিক্ষক"। dhakapost.com। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৫।
- ↑ bdnews24.com (২৩ জানুয়ারি ২০২৪)। "আসিফ মাহতাবকে পুনর্বহালের দাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ"। বিডিনিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ TBS Report (২৩ জানুয়ারি ২০২৪)। "Controversy erupts over 'Hijra' story in class VII textbook"। The Business Standard। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৫।
- ↑ Antara, Nawaz Farhin। "Sharifa's Story controversy: Who's right and who's wrong?"। Dhaka Tribune। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৪।
- ↑ "বিতর্ক সৃষ্টি হওয়া সেই শরীফার গল্পে আসলে কী আছে?"। BBC News বাংলা। ২৫ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৫।
- ↑ বাদ দেয়া হচ্ছে সপ্তম শ্রেণির বইয়ে আলোচিত শরীফ-শরীফার গল্প | Book Mistake | Independent TV। YouTube। ইনডিপেনডেন্ট টিভি। ১৭ মে ২০২৪। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৪।
- ↑ ক্লাস সেভেনের বইয়ে শরীফ শরীফা গল্পটি চায় না বিশেষজ্ঞ কমিটি | News | Ekattor TV। YouTube। একাত্তর টিভি। ১৭ মে ২০২৪। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৪।
- ↑ "Textbook controversy: BracU says not offering Asif Mahtab new contract"। Dhaka Tribune। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২৪।
- ↑ "Mahtab's tearing textbook pages 'act of vandalism': BRAC Univ"। ইত্তেফাক। ২৯ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২৪।