বিষয়বস্তুতে চলুন

২০২৩ সাতারা দাঙ্গা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

২০২৩ সাতারা দাঙ্গা ছিল পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যে সংঘটিত ধারাবাহিক সংঘর্ষ। একটি বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট এবং একটি সম্প্রদায়ের দুই যুবকের মন্তব্যকে কেন্দ্র করে হিন্দুমুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়, যা পরবর্তীতে সাম্প্রদায়িক সংঘর্ষে রূপ নেয়। পোস্টের প্রতিক্রিয়ায় সহিংস প্রতিহিংসা এবং পাথর নিক্ষেপের মতো ঘটনা ঘটেছিল।[][]

পটভূমি

[সম্পাদনা]

২০২৩ সালের ১৮ আগস্ট, হিন্দু দেবদেবী ভগবান রাম এবং দেবী সীতাকে নিয়ে অবমাননাকর মন্তব্য ইনস্টাগ্রামে ভাইরাল হয়। সাতারা জেলার পুসেসাভালি গ্রামের ২১ বছর বয়সী এক মুসলিম বাসিন্দার বিরুদ্ধে এই মন্তব্য করার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে হিন্দু সম্প্রদায় একটি বিক্ষোভের আয়োজন করে। এরপর কয়েক সপ্তাহ ধরে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বিরাজ করে। ১৫ আগস্ট এবং ১০ সেপ্টেম্বর ভগবান রাম এবং মারাঠা শাসক শিবাজী মহারাজের বিরুদ্ধে ইনস্টাগ্রামে অবমাননাকর মন্তব্য ভাইরাল হয়। ওই গ্রামের ২৩ বছর বয়সী দুই মুসলিম যুবক এবং এক মুসলিম কিশোরের বিরুদ্ধে এই মন্তব্য করার অভিযোগ আনা হয়েছিল।[] সাতারা শহরটি একসময় মারাঠা সাম্রাজ্যের রাজধানী হওয়ায় এখানকার বাসিন্দারা তাদের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং যেকোনো নেতিবাচক মন্তব্যে দ্রুত প্রতিক্রিয়া প্রকাশ করেন। এর ফলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

জুলাই মাসেও উপরে উল্লিখিত ব্যক্তিদের নিয়ে ইনস্টাগ্রামে কুরুচিপূর্ণ মন্তব্য ভাইরাল হওয়ায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। পাশের শহর কোলাপুরের কয়েকজন মুসলিম কিশোর ও যুবকের বিরুদ্ধে ওই মন্তব্য করার অভিযোগ উঠেছিল।[]

দাঙ্গা

[সম্পাদনা]

১০ সেপ্টেম্বর বিতর্কিত পোস্টটি ভাইরাল হওয়ার পরে হিন্দু সম্প্রদায়ের একদল যুবক পুসেসাভালিতে মসজিদ এবং মুসলিমদের মালিকানাধীন দোকানে হামলা চালায়। ৩১ বছর বয়সী নুরুল হাসান শিকলগার নামক একজন প্রকৌশলী ও ব্যবসায়ী হামলার শিকার হওয়া একটি মসজিদে অবস্থান করছিলেন এবং মাথায় আঘাতজনিত ক্ষতের কারণে তিনি মারা যান।[] এই ঘটনায় আরও ১০ জন আহত হন এবং ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Eshwar (১৩ সেপ্টেম্বর ২০২৩)। "'Feel Crippled': Satara Riots Victim Leaves Behind Pregnant Wife, Parents, Debt"TheQuint (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৩
  2. भाषा, पीटीआई- (১৩ সেপ্টেম্বর ২০২৩)। "सतारा में हिंसा प्रभावित गांव पर पुलिस की निगरानी जारी, इंटरनेट सेवाएं अभी भी बंद"www.abplive.com (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৩
  3. Barnagarwala, Tabassum (৩ অক্টোবর ২০২৩)। "A Muslim teenager's Instagram account was hacked weeks before Satara erupted in violence"Scroll.in (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২৩
  4. Barnagarwala, Tabassum (১২ জুন ২০২৩)। "Why an Instagram post shared by teens sparked a riot in Kolhapur"Scroll.in (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২৩
  5. Deshpande, Abhinay (২৩ সেপ্টেম্বর ২০২৩)। "Anti-muslim violence: In Maharashtra's Satara, murder during a prayer"The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২৩
  6. "1 killed, 10 injured in clash over social media post in Maharashtra; 23 held"India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২৩