বিষয়বস্তুতে চলুন

২০১৭-এর ত্রিপুরা ভূমিকম্প

২০১৭ ত্রিপুরা ভূমিকম্প
২০১৭-এর ত্রিপুরা ভূমিকম্প ত্রিপুরা-এ অবস্থিত
২০১৭-এর ত্রিপুরা ভূমিকম্প
২০১৭-এর ত্রিপুরা ভূমিকম্প ভারত-এ অবস্থিত
২০১৭-এর ত্রিপুরা ভূমিকম্প
ইউটিসি সময়২০১৭-০১-০৩ ০৯:০৯:০২
আইএসসি ইভেন্ট৬১১৮৩১৪৬৭
ইউএসজিএস-এএনএসএসকমক্যাট
স্থানীয় তারিখ জানুয়ারি ২০১৭ (2017-01-03)
স্থানীয় সময়02:39 p.m IST
মাত্রা5.7 ṃ
গভীরতা৩২.০ কিমি (১৯.৯ মা)[]
ভূকম্পন বিন্দু২৪°০০′৫৪″ উত্তর ৯২°০১′০৫″ পূর্ব / ২৪.০১৫° উত্তর ৯২.০১৮° পূর্ব / 24.015; 92.018[]
ক্ষতিগ্রস্ত এলাকাবাংলাদেশ
ভারত
সর্বোচ্চ তীব্রতাVI (শক্তিশালী)
হতাহতনিহত ৩ ও আহত ৮

২০১৭ সালের ৩ জানুয়ারি ভারতের রাজ্য ত্রিপুরার উত্তর-পূর্বাঞ্চলীয় আম্বাসার ২০ কিমি (১২ মা) পূর্ব দিকে একটি ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার সর্বোচ্চ মাত্রা ছিল ৬-৭ রিখটার স্কেল[] এটা স্থানীয় সময় বিকেল ২:৩৯টায় (০৯:০৯ ইউটিসি) আঘাত হানে, এবং এটার কেন্দ্র একটি বিচ্ছিন্ন এলাকায় ছিল। এটির গভিরতা ৩২.০ কিলোমিটার বলে নিরূপণ করা হয়।[]

ভারতে ১জন মারা যায় এবং আরো ৫জন আহত হয়। ধলাই জেলায় ভূমিধ্বসে কমপক্ষে ৫০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়, যখন গাছ পড়ে রাস্তাগুলো অচল হয়ে পড়ে।[] ত্রিপুরা রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত অনুযায়ী, ত্রিপুরার ধলাই এবং উনাকটি জেলার কমপক্ষে ৬,৭২৭টি বাসাবাড়ি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।[] কলকাতা সহ উত্তর পূর্বাঞ্চলীয় ভারতের অনেক জায়গা থেকেও ভূকম্পন বোঝা যায়।[] পার্শ্ববর্তী বাংলাদেশেও এই ভূকম্পন অনুভূত হয়, যেখানে দুই জন লোক মৃত্যুবরণ করেন এবং তিনজন আহত হন।[][] এই ভূমিকম্পের ফলে ত্রিপুরার মনু নদীর তীরে এবং বাংলদেশ সংলগ্ন ধলাই নদীতে ভুমিক্ষয় হয়, বিশেষত কমলগঞ্জ এলাকায়।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "M 5.7 – 20 km ENE of Ambasa, India"। United States Geological Survey। ৩ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৭
  2. 1 2 3 4 Debbarma, Jimmi; Martin, Stacey S.; Suresh, G.; Ahsan, Aktarul; Gahalaut, Vineet K.। "Preliminary observations from the 3 January 2017, Mw 5.6 Manu, Tripura (India) earthquake"Journal of Asian Earth Sciences১৪৮: ১৭৩–১৮০। ডিওআই:10.1016/j.jseaes.2017.08.030
  3. "Woman dies and few injured as quake hits northeast India"thenortheasttoday.com। ৩ জানুয়ারি ২০১৭। ৪ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৭
  4. "Earthquake kills schoolgirl in Sylhet"www.observerbd.com। ৩ জানুয়ারি ২০১৭। ৪ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৭
  5. "1 dies of fright as tremor shakes Bangladesh | Dhaka Tribune"ঢাকা ট্রিবিউন (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৭

বহিঃসংযোগ

[সম্পাদনা]