২০১৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
| তারিখ | ৩ এপ্রিল ২০১৩ – ২৬ মে ২০১৩ |
|---|---|
| তত্ত্বাবধায়ক | ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড |
| ক্রিকেটের ধরন | টুয়েন্টি২০ |
| প্রতিযোগিতার ধরন | ডাবল রাউন্ড রবিন and প্লেঅফ |
| আয়োজক | ভারত |
| বিজয়ী | মুম্বাই ইন্ডিয়ানস (১ম শিরোপা) |
| রানার-আপ | চেন্নাই সুপার কিংস |
| অংশগ্রহণকারী দলসংখ্যা | ৯ |
| খেলার সংখ্যা | ৭৬ |
| সবচেয়ে মূল্যবান খেলোয়াড় | শেন ওয়াটসন (রাজস্থান রয়্যালস) |
| সর্বাধিক রান সংগ্রহকারী | মাইকেল হাসি (চেন্নাই সুপার কিংস) (৭৩৩) |
| সর্বাধিক উইকেটধারী | ডোয়েন ব্র্যাভো (চেন্নাই সুপার কিংস) (৩২) |
| আনুষ্ঠানিক ওয়েবসাইট | www |
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০১৩ সিজন, সংক্ষেপে আইপিএল ৬ বা পেপসি আইপিএল ২০১৩ নামে পরিচিত। এটি ছিল আইপিএলের ষষ্ঠ আসর। ২০০৭ সালে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আসরটি পরিচালনা করে। টুর্নামেন্টে অংশ নিয়েছিল নয়টি দল। ৩ এপ্রিল শুরু হয় আসর, চলে ২৬ মে ২০১৩ সাল পর্যন্ত। [১] উদ্বোধনী অনুষ্ঠান হয় ২ এপ্রিল ২০১৩ তারিখে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। পেপসিকোর টাইটেল স্পন্সর হিসেবে এটিই ছিল আইপিলের প্রথম আসর। কলকাতা নাইট রাইডার্স ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, দলটি 2012 মৌসুম জিতেছিল। এই আসর চলাকালে দিল্লি পুলিশ একটি স্পট ফিক্সিং এর কেস প্রকাশ করেছিল। সেই তথ্যের ভিত্তিতে রাজস্থান রয়্যালস এবং অন্য দলের তিনজন ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়। ফাইনালে চেন্নাই সুপার কিংসকে ২৩ রানে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্ট জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স । আইপিএল এর এই আসরের ট্যাগলাইন ছিল সির্ফ দেখনে কা নয়ি! (শুধু দেখবেন না!)[২][৩]
ডেকান চার্জার্স: ফ্র্যাঞ্চাইজি বাতিলকরণ
[সম্পাদনা]২০০৯ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ডেকান চার্জার্স, কোচি টাস্কার্স কেরালার পর আইপিএল থেকে বাদ পড়া দ্বিতীয় দল হয়ে ওঠে। বোম্বে হাইকোর্ট এবং ভারতের সুপ্রিম কোর্টের সাথে একাধিক প্রচেষ্টার পরেও মালিকরা দলটিকে বাঁচাতে ব্যর্থ হন। চার্জার্সের বাতিলের পরপরই, বিসিসিআই হায়দ্রাবাদে অবস্থিত একটি প্রতিস্থাপন দলের জন্য দরদাতাদের আমন্ত্রণ জানায়। ২৫ অক্টোবর ২০১২ তারিখে ঘোষণা করা হয় যে সান টিভি নেটওয়ার্ক প্রতি বছর ₹৮৫০.৫ মিলিয়ন ডলারে দর জিতেছে।[৪][৫] নতুন দলের নামকরণ করা হয় সানরাইজার্স হায়দ্রাবাদ।
পয়েন্ট তালিকা
[সম্পাদনা]| অব | দল | খেলা | জ | হা | ফহ | পয়েন্ট | নে.রা.রে. | যোগ্যতা অর্জন |
|---|---|---|---|---|---|---|---|---|
| ১ | চেন্নাই সুপার কিংস | ১৬ | ১১ | ৫ | ০ | ২২ | +০.৫৩০ | বাছাই ১ |
| ২ | মুম্বই ইন্ডিয়ান্স | ১৬ | ১১ | ৫ | ০ | ২২ | +০.৪৪১ | |
| ৩ | রাজস্থান রয়্যালস | ১৬ | ১০ | ৬ | ০ | ২০ | +০.৩২২ | এলিমিনেটর |
| ৪ | সানরাইজার্স হায়দ্রাবাদ | ১৬ | ১০ | ৬ | ০ | ২০ | +০.০০৩ | |
| ৫ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ১৬ | ৯ | ৭ | ০ | ১৮ | +০.৪৫৭ | |
| ৬ | কিংস ইলেভেন পাঞ্জাব | ১৬ | ৮ | ৮ | ০ | ১৬ | +০.২২৬ | |
| ৭ | কলকাতা নাইট রাইডার্স | ১৬ | ৬ | ১০ | ০ | ১২ | −০.০৯৫ | |
| ৮ | পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া | ১৬ | ৪ | ১২ | ০ | ৮ | −১.০০৬ | |
| ৯ | দিল্লি ডেয়ারডেভিলস | ১৬ | ৩ | ১৩ | ০ | ৬ | −০.৮৪৮ |
প্লে-অফ
[সম্পাদনা]| বাছাই ১ / এলিমিনেটর | বাছাই ২ | ফাইনাল | |||||||||||
| ২১ মে ২০১৩ — ফিরোজ শাহ কোটলা, দিল্লি | ২৬ মে ২০১৩ — ইডেন গার্ডেন্স, কলকাতা | ||||||||||||
| ১ | চেন্নাই সুপার কিংস | ১৯২/১ (২০) | ১ | চেন্নাই সুপার কিংস | ১২৫/৯ (২০) | ||||||||
| ২ | মুম্বই ইন্ডিয়ান্স | ১৪৪ (১৮.৪) | ২৪ মে ২০১৩ — ইডেন গার্ডেন্স, কলকাতা | ২ | মুম্বই ইন্ডিয়ান্স | ১৪৮/৯ (২০) | |||||||
| ২ | মুম্বই ইন্ডিয়ান্স | ১৬৯/৬ (১৯.৫) | |||||||||||
| ২২ মে ২০১৩ — ফিরোজ শাহ কোটলা, দিল্লি | ৩ | রাজস্থান রয়্যালস | ১৬৫/৬ (২০) | ||||||||||
| ৩ | রাজস্থান রয়্যালস | ১৩৫/৬ (১৯.২) | |||||||||||
| ৪ | সানরাইজার্স হায়দ্রাবাদ | ১৩২/৭ (২০) | |||||||||||
ফাইনাল
[সম্পাদনা]মুম্বই ইন্ডিয়ান্স ১৪৮/৯ (২০ ওভার) |
ব |
চেন্নাই সুপার কিংস ১২৫/৯ (২০ ওভার) |
- মুম্বই ইন্ডিয়ান্স টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "IPL GC ask Sahara to get consent of all franchises"। Times of India। ২২ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১২।
- ↑ "Rampant Mumbai seal title in style"। Wisden India। ২৬ মে ২০১৩। ১৯ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৩।
- ↑ "Indian Premier League 2013"। cricketwa। ২৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৫।
- ↑ "Sun TV Network win Hyderabad IPL franchise"। Wisden India। ২৫ অক্টোবর ২০১২। ২৫ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১২।
- ↑ "Sun Risers to represent Hyderabad in IPL"। Wisden India। ১৮ ডিসেম্বর ২০১২। ২৫ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১২।
- ↑ "Points Table; Indian Premier League 2013"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১২।