২০১০ শীতকালীন অলিম্পিক
২০১০ শীতকালীন অলিম্পিকের প্রতীক | |||
| আয়োজক | ভ্যাঙ্কুভার, কানাডা | ||
|---|---|---|---|
| নীতিবাক্য | উজ্জ্বল হৃদয়ে (ফরাসি: Des plus brillants exploits) | ||
| দেশ | ৮২ | ||
| ক্রীড়াবিদ | ২,৬১৯ (১,৫৮৬ পুরুষ, ১,০৩৩ নারী) | ||
| প্রতিযোগিতা | ৭টি খেলায় ৮৬টি (১৫টি ডিসিপ্লিন) | ||
| উদ্বোধন | ১২ ফেব্রুয়ারি ২০১০ | ||
| সমাপন | ২৮ ফেব্রুয়ারি ২০১০ | ||
| উদ্বোধনকারী | |||
| মশাল বহনকারী | |||
| স্টেডিয়াম | বিসি প্লেস | ||
| শীতকালীন | |||
| |||
| গ্রীষ্মকালীন | |||
| |||
২০১০ শীতকালীন অলিম্পিক, যা আনুষ্ঠানিকভাবে XXI অলিম্পিক শীতকালীন গেমস নামে পরিচিত (ফরাসি: XXIes Jeux olympiques d'hiver) এবং ভ্যা ঙ্কুভার ২০১০ নামেও পরিচিত ছিল, একটি আন্তর্জাতিক শীতকালীন বহু-ক্রীড়া প্রতিযোগিতা যা ১২ থেকে ২৮ ফেব্রুয়ারি, ২০১০ পর্যন্ত কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যানকুভারে অনুষ্ঠিত হয়েছিল, যার কিছু ইভেন্ট রিচমন্ড, পশ্চিম ভ্যানকুভার এবং ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং নিকটবর্তী রিসোর্ট শহর হুইসলারে অনুষ্ঠিত হয়েছিল। অলিম্পিক কমিটি এটিকে ইতিহাসের সবচেয়ে সফল অলিম্পিক গেমগুলির মধ্যে একটি বলে মনে করে, উপস্থিতি এবং কভারেজ উভয় দিক থেকেই। [১] ৮২টি দেশের প্রায় ২,৬০০ ক্রীড়াবিদ ১৫টি শাখায় ৮৬টি ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন।[২] শীতকালীন অলিম্পিক এবং প্যারালিম্পিক উভয় গেমই জন ফারলংয়ের নেতৃত্বে ভ্যাঙ্কুভার আয়োজক কমিটি দ্বারা আয়োজিত হয়েছিল। ২০১০ সালের শীতকালীন গেমস ছিল কানাডা আয়োজিত ৩য় অলিম্পিক এবং ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের মধ্যে অনুষ্ঠিত ১ম অলিম্পিক। কানাডা ১৯৭৬ সালের মন্ট্রিল, কুইবেক এবং ১৯৮৮ সালের শীতকালীন অলিম্পিক ক্যালগারিতে আয়োজিত করেছিল।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Vancouver 2010 Press Release"। Team Canada - Official Olympic Team Website (মার্কিন ইংরেজি ভাষায়)। ১০ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২২।
- ↑ "The Olympic Winter Games Factsheet" (পিডিএফ)। International Olympic Committee। ১৯ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১২।
বাহ্যিক লিঙ্কগুলি
[সম্পাদনা]- Vancouver 2010 Olympic and Paralympic Winter Games, official website
- ইউটিউবে Vancouver Olympic Committee চ্যানেল
- The official Whistler website of the Vancouver 2010 Olympic and Paralympic Winter Games
| শীতকালীন অলিম্পিক | ||
|---|---|---|
| পূর্বসূরী {{{before}}} |
{{{title}}} | উত্তরসূরী {{{after}}} |