বিষয়বস্তুতে চলুন

১৯ রবিউস সানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

১৯ রবিউস সানি বা ১৯ রবিউল আখর হলো ইসলামি চান্দ্র বর্ষপঞ্জির চতুর্থ মাস রবিউস সানির উনবিংশ দিন, যা হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী বছরের ১০৮তম দিন হয়। তবে যদি সফর মাস ৩০ দিন পূর্ণ করে, তাহলে এটি হিজরি সনের ১০৯তম দিন হিসেবে গণ্য হয়। এই দিনের পর হিজরি বছর শেষ হতে আরো ২৪৬ অথবা ২৪৭ দিন বাকি থাকে।

ঘটনাবলি

[সম্পাদনা]
  • ৬২৬ হিজরি – সম্রাট দ্বিতীয় ফ্রেডেরিক সুলতান প্রথম কামিলের সঙ্গে সম্পাদিত একটি শান্তি চুক্তির মাধ্যমে বাইতুল মুকাদ্দাস (জেরুজালেম) শহরের দায়িত্ব গ্রহণ করেন। এই চুক্তি ইতিহাসে ইয়াফা চুক্তি নামে পরিচিত।
  • ৯৯১ হিজরি–উসমানীয়রা আজারবাইজানের শিরওয়ান অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধকালে সাফাভিদের বিরুদ্ধে “মাশআলাত লার” নামে পরিচিত এক যুদ্ধে জয়লাভ করে। তিন দিনব্যাপী যুদ্ধে প্রায় ১১,০০০ সাফাভীয় সৈন্য নিহত হয়।
  • ১১৪২ হিজরি – মাস্কাটের বাহিনী পর্তুগিজদের পরাজিত করে মোম্বাসা শহর মুক্ত করতে সক্ষম হয়।
  • ১২০৬ হিজরি – উসমানীয়রা ৫৯ বছর স্পেনীয় দখলে থাকার পর আলজেরিয়ার বন্দরনগরী ওরান পুনরুদ্ধার করে।
  • ১২৫৫ হিজরি – আবদুল মজিদ বিন মাহমুদ তার পিতা সুলতান দ্বিতীয় মাহমুদের মৃত্যুর পর প্রথম আব্দুল মজিদ নামে উসমানীয় সিংহাসনে আরোহণ করেন।
  • ১৩২৪ হিজরি– রাশিয়া ওয়ারশ থেকে ১০০ মাইল উত্তরে অবস্থিত বিয়ালিস্টক শহরে ইহুদিদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করে, যা কয়েক দিন ধরে চলেছিল।
  • ১৩৩৮ হিজরি– প্রথম বিশ্বযুদ্ধের পর গঠিত আন্তর্জাতিক সংস্থা সম্মিলিত জাতিপুঞ্জের কার্যকর ও আইনি অস্তিত্বের সূচনা হয়।
  • ১৩৪০ হিজরি–আফগান শাসক আমির আমানুল্লাহ খান ব্রিটিশদের দখল করা অঞ্চল পুনরুদ্ধার করেন। তখন তিনি আফগানিস্তানের স্বাধীনতা ঘোষণা করে নিজেকে দেশের রাজা হিসেবে ঘোষণা করেন।
  • ১৩৬০ হিজরি – ইরাকে রশিদ আলি আল-গাইলানির বিপ্লব শুরু হয়, যা প্রায় দুই মাস স্থায়ী হয়। জার্মানদের সহায়তায় এই আন্দোলন ব্রিটিশ দখল থেকে ইরাককে মুক্ত করার উদ্দেশ্য পরিচালিত হয়েছিল।
  • ১৩৬৭ হিজরি – একটি সশস্ত্র জায়নবাদী গোষ্ঠী কায়রো থেকে হাইফাগামী একটি মিশরীয় ট্রেনে বোমা হামলা চালায়, যার ফলে ৩৫ জনের বেশি ব্রিটিশ সৈন্য নিহত হয়।
  • ১৩৬৮ হিজরি – খাইম ভেইৎসমান ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পর দেশটির প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
  • ১৩৮৬ হিজরি–শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান তার ভাই শেখ শাখবুত বিন সুলতানের বিরুদ্ধে শান্তিপূর্ণ অভ্যুত্থানের মাধ্যমে আবুধাবির শাসনভার গ্রহণ করেন।
  • ১৪০৭ হিজরি – ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহসংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট জায়েদ বিন সুলতান যৌথভাবে মারিব বাঁধ প্রকল্প উদ্বোধন করেন।
  • ১৪০৯ হিজরি– ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হুসেইন দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মিশর সফর করেন।
  • ১৪১২ হিজরি – তুর্কমেনিস্তান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।
  • ১৪২৪ হিজরি – সাবেক ইরাকি প্রেসিডেন্টের ব্যক্তিগত সচিব আবদ হামিদ মাহমুদ গ্রেপ্তার হন।
  • ১৪৩১ হিজরি – ইরাকি কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসউদ বারজানি ঘোষণা করেন যে, কুর্দি জোটগুলো জালাল তালাবানিকে আরেক দফা রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়ে একমত হয়েছে।
  • ১৪৩৬ হিজরি–
    • নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মিশরীয় জামালেক ক্লাবের ২২ সমর্থক নিহত হন।
    • চলচ্চিত্র “সবা” ব্রিটিশ চলচ্চিত্র পুরস্কারে (বাফটা) সেরা চলচ্চিত্রসহ তিনটি পুরস্কার জয় করে।
  • ১৪৩৭ হিজরি– আল-আহসার ইমাম রিদা মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৪ জন নিহত ও ১৮ জন আহত হয়।
  • ১৪৩৯ হিজরি – পূর্ব চীন সাগরে একটি ইরানি তেলবাহী জাহাজ ও চীনা কার্গো জাহাজের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত এবং অনেকে আহত হয়।
  • ১৪৪৪ হিজরি–ইস্তাম্বুলের ইস্তিকলাল সড়কে বিস্ফোরণে ৬ জন নিহত ও ৫৩ জন আহত হয়।
  • ১৪৪৬ হিজরি – বসনিয়া ও হার্জেগোভিনায় ভয়াবহ বন্যায় অন্তত ২৬ জন নিহত ও প্রায় ৪০ জন নিখোঁজ হয়।
  • ১৩৩৫ হিজরি – আহমদ ইসমাইল আলী, মিশরীয় প্রতিরক্ষামন্ত্রী।
  • ১৩৫৪ হিজরি – শার্ল রিজক, লেবানীয় আইনজ্ঞ ও রাজনীতিবিদ
  • ১৩৫৮ হিজরি – মোহাম্মদ আল-আমারি, আলজেরীয় সামরিক কর্মকর্তা।
  • ১৩৬৭ হিজরি – মরিয়ম সুলতান, আমিরাতি অভিনেত্রী।
  • ১৩৭১ হিজরি – দ্বিতীয় আহমদ ফুয়াদ, মিশরের নামমাত্র রাজা ও রাজা ফারুকের একমাত্র পুত্র।[]
  • ১৩৭৯ হিজরি – হাসান আল-আসমার, মিশরীয় গায়ক।
  • ১৪০৫ হিজরি – মুসআব আল-কান্দারি, কুয়েতি ফুটবলার।
  • ১৪০৮ হিজরি – ফয়সাল দাশতি, কুয়েতি ফুটবলার

মৃত্যু

[সম্পাদনা]
  • ১৩২ হিজরি – ইউহান্না দিমাশকি, আরব খ্রিস্টান সাধু।
  • ৫৮০ হিজরি – সা’দুদ্দিন ইবন শাবিব, ইরাকি কবি।
  • ১২৫৫ হিজরি – দ্বিতীয় মাহমুদ, উসমানীয় সুলতান ও প্রশাসনিক সংস্কারের পথিকৃৎ।[]
  • ১৩৬৪ হিজরি – কামাল সালিম, মিশরীয় চলচ্চিত্র পরিচালক।
  • ১৩৯৮ হিজরি – ওয়াদি হাদ্দাদ, পিএফএলপি নেতা।[]
  • ১৪২৪ হিজরি – আবদুল্লাহ আল-তাইয়্যিব, সুদানি সাহিত্যিক

আরো দেখুন

[সম্পাদনা]

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Fuad II"
  2. العيسى، محمد (1415-1995). الدرعية قاعدة الدولة السعودية الأولى. مكتبة العبيكان، الرياض। পৃ. ১০৬–১১০।
  3. "الموساد ، الاغتيالات البيلوجية و الموت الهادئ"www.teror-victims.com। ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]