১৯ মুহররম
অবয়ব
১৯ মুহররম হল ইসলামি চান্দ্র বর্ষপঞ্জির প্রথম মাস মুহররম ও হিজরি বছরের ১৯তম দিন এবং এরপর থেকে হিজরি বছর শেষ হতে আরো ৩৩৫ বা ৩৩৬ দিন বাকি থাকে।
ঘটনাবলী
[সম্পাদনা]- ৯৯ হিজরি –উমাইয়া খলিফা সুলায়মান ইবনে আব্দুল মালিকের শাসনামলে সেনাপতি মুসলিমা বিন আব্দুল মালিকের নেতৃত্বে কনস্টান্টিনোপলের ওপর নৌ অবরোধ শুরু হয়।
- ৭১২ হিজরি – মঙ্গোল সুলতান মুহাম্মদ খুদাবন্দা উলজাইতু সিরিয়ার ভূখণ্ড দখলের উদ্দেশ্যে একটি সামরিক অভিযান পরিচালনা করেন।
- ৮১৫ হিজরি–নাসির ফারাজ বিন বার্কুকের বিরোধী কিছু আমির কুব্বা ইয়ালবাগা অঞ্চল থেকে সরে গিয়ে দামেস্ক শহরের পশ্চিম প্রান্তের ময়দান এলাকায় অবস্থান নেন।
- ৮৭২ হিজরি – সুলতান আল-জাহির সাইফুদ্দিন খুশকদামের নিকট খবর আসে যে, কায়রো থেকে হজের উদ্দেশ্যে প্রস্তুতকৃত কাফেলা সম্পূর্ণভাবে লুট করা হয়েছে। এই লুট করে বনি উকবা গোত্রের নেতা মুবারক শেখ ও তাঁর সঙ্গে থাকা কিছু বেদুইন। তাঁরা কাফেলার অনেক সদস্যকে হত্যা করে, যাদের মধ্যে সুলতানের বিশেষ অশ্বারোহীবাহিনীর একজন আমির জারকুতলু সাইফি দৌলাত বাইও ছিলেন।
- ১২৯৯ হিজরি– শামসুদ্দিন আল-আনাবীকে আল-আযহার মসজিদের ২২তম শায়েখ হিসেবে নিযুক্ত করা হয়।
- ১৩৩২ হিজরি–আমিন আল-রাফেয়ি মিশরে “আল-আখবার” নামে একটি পত্রিকা প্রকাশ করেন।
- ১৩৬৬ হিজরি– আরব লীগ “ফিলিস্তিন বিভাজন সিদ্ধান্তের” বিরুদ্ধে ১৪২ নম্বর সিদ্ধান্ত ঘোষণা করে।
- ১৩৬৭ হিজরি–ফিলিস্তিন বিভাজন সিদ্ধান্ত জারির পর জেরুজালেম শহরে আরব ও ইহুদিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
- ১৩৮৫ হিজরি–সিরিয়া সরকার গুপ্তচর ইলি কোহেনকে মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা দেয়।
- ১৩৯৩ হিজরি–ইসরায়েলি যুদ্ধবিমান লিবীয় আরব এয়ারলাইন্সের ১১৪ নম্বর ফ্লাইটকে সিনাইয়ের আকাশে গুলি করে ভূপাতিত করে। এই ঘটনায় ১০৮ যাত্রী নিহত হন।
- ১৪০৭ হিজরি–মিশরের ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ বাসিউনি ইসরায়েলের রাষ্ট্রপতি হাইম হেরজগের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন।
- ১৪১১ হিজরি –কুয়েতে ইরাকি আগ্রাসনের সমস্যা সমাধানের লক্ষ্যে আরব লীগের একটি জরুরি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ১৪২৩ হিজরি – ইসরায়েলি সেনাবাহিনী জেনিন শহরে ১১ দিনব্যাপী একটি হত্যাকাণ্ড পরিচালনা করে।
- ১৪২৫ হিজরি- ফরাসি জাতীয় সংসদ একটি খসড়া প্রস্তাবে সম্মতি দেয়, যার মাধ্যমে স্কুল ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে হিজাব বা অন্য যে কোনো ধর্মীয় প্রতীক পরিধান নিষিদ্ধ করা হয়।
- ১৪৩০ হিজরি - একটি ইস্রায়েলি যুদ্ধবিমান হামাস আন্দোলনের শীর্ষনেতা সাঈদ সিয়ামের বাড়িতে বিমান হামলা চালিয়ে তাকে ও তার সঙ্গে থাকা সকলকে হত্যা করে। এটি ইসরায়েল ঘোষিত "ঢালাই সিসা অভিযানের" অংশ হিসেবে সংঘটিত হয়।
- ১৪৩১ হিজরি - আনুষ্ঠানিকভাবে দুবাই টাওয়ার উদ্বোধন করা হয়, যা বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে ঘোষণা করা হয়। এর উদ্বোধনী অনুষ্ঠানে দুবাই আমিরাতের শাসক শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম উপস্থিত ছিলেন এবং তিনি ভবনটির নাম পরিবর্তন করে "বুর্জ খলিফা" রাখেন, যা সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন যায়েদ আল নাহিয়ানের নামানুসারে রাখা হয়।
- ১৪৩৭ হিজরি -
- ১৪৪০ হিজরি - ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এবং এর ফলে সৃষ্ট সুনামিতে অন্তত ৮৩০ জন মানুষ নিহত এবং এক হাজারেরও বেশি মানুষ আহত হয়।
জন্ম
[সম্পাদনা]- ১৩১৭ হিজরি – জাকি তুলেইমাত, একজন মিশরীয় অভিনেতা।
- ১৩৪৪ হিজরি – আলী ইয্যাত বেগোভিচ, বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট।
- ১৩৬৮ হিজরি – মরিয়াম আল-গাদ্ববান, একজন কুয়েতি অভিনেত্রী।
- ১৩৭৬ হিজরি – তওফিক আব্দুল হামিদ, একজন মিশরীয় অভিনেতা।
- ১৩৮৯ হিজরি – জাসিম আব্বাস, একজন কুয়েতি অভিনেতা।
- ১৩৯৪ হিজরি – ঈসা মুস্তাফা, একজন মার্কিন অভিনেতা।
- ১৪১২ হিজরি – আল-মাহরাহ্, একজন বাহরাইনি অভিনেত্রী।
মৃত্যু
[সম্পাদনা]- ৬৩৫ হিজরি – আল-শাওয়্বা আল-হালাবি, একজন শামের কবি।
- ৬৮৩ হিজরি – আবদুল্লাহ ইবনে মাহমুদ ইবনে মুদুদ আল-মাওসিলি, একজন হানাফি ফকীহ।
- ১৩৪৮ হিজরি– আব্দুর রহমান আল-কাস্সার, একজন সিরীয় কবি, গীতিকার ও সুরকার।
- ১৩৮৩ হিজরি– শুকরী শা‘শা‘আহ, একজন ফিলিস্তিনি-জর্ডানীয় কবি, লেখক, সাংবাদিক ও রাজনীতিবিদ।
- ১৩৮৫ হিজরি – মুহাম্মাদ আল-বাসীর ইব্রাহিমী, একজন আলজেরীয় ইসলামী চিন্তাবিদ।
- ১৩৯৩ হিজরি – সালওয়া হিজাযি, একজন মিশরীয় টিভি উপস্থাপিকা।
- ১৪০১ হিজরি – আলী ইবনে মুহাম্মাদ আইসান, একজন সৌদি জাফরী ফকীহ ও শিক্ষাবিদ।
- ১৪০৪ হিজরি – মাহ্মূদ দীয়াব, একজন মিশরীয় নাট্যকার।
- ১৪১৫ হিজরি – মামুন আল-শানাওয়ী, একজন মিশরীয় গানের কবি।
- ১৪২৫ হিজরি – জাকি নাসীফ, একজন লেবাননী গায়ক ও সুরকার।
- ১৪২৯ হিজরি – সুহার্তো, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। [১]
- ১৪৩০ হিজরি – সাঈদ সিয়াম, হামাসের একজন নেতৃস্থানীয় ব্যক্তি।
- ১৪৪১ হিজরি – জাইনুল আবিদীন বেন আলী, তিউনিসিয়ার দ্বিতীয় প্রেসিডেন্ট।
আরো দেখুন
[সম্পাদনা]সূত্র
[সম্পাদনা]- ইবনে কাসির, মুহাম্মদ (২০১৩)। আল বিদায়াহ ওয়ান নিহায়াহ (বাংলা ভাষায়)। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন। আইএসবিএন ৯৮৪-০৬-০৫৬৫-৮।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৫)। তারিখুল ইসলাম (আরবি ভাষায়)। বৈরুত: দারুল-কুতুব আল-ইলমিয়্যাহ। আইএসবিএন ২৭-৪৫১৪৩-৫৩-০।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৪)। সিয়ারু আলামিন নুবালা (আরবি ভাষায়)। বৈরুত: আল-রিসালা প্রকাশনী। আইএসবিএন ৯৭৮-৯-৯৩৩-৪৪৬৬৫-৯।
- খতিব বাগদাদী (২০১১)। তারিখে বাগদাদ (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়্যা। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১০-৪৬৬-৩।
- তাবারি, মুহাম্মদ ইবনে জারির (২০১১)। তারিখে তাবারি: তারিখুর রুসুল ওয়াল মুলুক (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-৩২৬৩-৫।
- হামাবি, ইয়াকুত (২০১১)। মু'জামুল বুলদান (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-১৪৩২-৭।
- সুয়ুতী, জালালুদ্দীন (২০১০)। তারিখ আল-খুলাফা (আরবি ভাষায়)। সৌদি আরব: দারুল মিনহাজ। আইএসবিএন ৯৭৮-৯৯৫৩৪-৯৮১৯-৫।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ইলমাজ উজতুনা (২০১০)। তারিখ আল-দাওলাহ আল-উসমানিয়া (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব আরাবি। আইএসবিএন ৯৭৮-৬১৪৪১-৫০৩১-৩।
- ইয়াগি, ইসমাইল আহমদ (২০১৪)। আল-দাওলাহ আল-উসমানিয়া, ফিত তারিখিল ইসলামি আল-হাদিস (আরবি ভাষায়)। মাকতাবাতুল আবিকান। আইএসবিএন ৯৭৮-৬০৩৫০-৩৬৯৫-৫।
- বারদি, ইবনে তাগরি (২০১৬)। আল-নুজুম আল-যাহিরাহ ফি মুলুক মিসর ওয়াল কাহিরাহ (আরবি ভাষায়)। কায়রো: দারুল কুতুব আল-মিসরিয়া। আইএসবিএন ৯৭৮-৯৭৭৮১-২০১৮-৯।
- ইবনে ইয়াস (২০১৮)। বাদায়ি' আল-জুহুর ফি ওয়াকায়ি' আল-দুহুর (আরবি ভাষায়)। নিল ওয়াফুরাত।
- আল-মাকদিসি, আবু শামা (২০১৮)। আল-রওজাতাইন ফি আখবার আল-দাওলাতাইন আল-নুরিয়া ওয়াস সালাহিয়া (আরবি ভাষায়)। কায়রো: মুয়াসসাসাতুর রিসালা। আইএসবিএন ৯৭৮-১৯১২৬৪-৩৩৫-৬।
- আল মাকরিজি, আলি ইবনে আহমদ (২০০৮)। আস-সুলুক লিমারিফা দুয়াল আল-মুলুক (আরবি ভাষায়)। দার আল-জামান।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ড. আব্দুর রহিম, আল-হাজ্জি (২০০৫)। তারিখুল আন্দালুস আল-ইসলামি। দাম্মাম (সৌদি আরব): দার ইবনুল জাওযি।
- রহমান, ড. আতাউর (২০২৩)। ইতিহাসে ইসলাম: নবী থেকে খেলাফত। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন।
- ডেভিড, ফ্রমকিন (১৯৮৯)। অ্য পিচ টু ইন্ড অল পিচ: দ্য ফ্যাল অফ দ্য অটোমান অ্যাম্পায়ার (A Peace to End All Peace: The Fall of the Ottoman Empire)। আইএসবিএন ০-৮০৫০-০৮৫৭-৮।
- Harvey, Leonard Patrick (১৯৯২)। Islamic Spain, 1250 to 1500। Chicago: University of Chicago Press। আইএসবিএন ০-২২৬-৩১৯৬২-৮।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Indonesia ex-leader Suharto dies" (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২৭ জানুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২৫।