বিষয়বস্তুতে চলুন

১৯৯৭ সালে মক্কায় অগ্নিকাণ্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯৯৭ সালে মক্কায় অগ্নিকাণ্ড
মিনা, সৌদি আরব এর সমতলভূমিতে তাঁবুর এলাকা
অবস্থানমক্কা, সৌদি আরব
পরিসংখ্যান
তারিখ১৫ এপ্রিল ১৯৯৭ (1997-04-15) (১১:৪৫ AM AST)
কারণগ্যাস বিস্ফোরণ
ক্ষতিগ্রস্থ
বাড়িঘর
৭০,০০০ তাঁবু
হতাহত২১৭ থেকে ৩০০ এর মধ্যে
Non-fatal injuries১,৩০০

১৯৯৭ সালের ১৫ এপ্রিলে সৌদি আরবের মক্কার মিনার তাঁবুর শহরে আগুন লাগে। অগ্নিকাণ্ডে ২১৭ থেকে ৩০০ জন নিহত এবং ১,৩০০ জন আহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে, নিহতদের বেশিরভাগই ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের বাসিন্দা।

বিস্তারিত

[সম্পাদনা]

মক্কায় হজের প্রথম দিনে, যেখানে প্রায় ২০ লাখ মুসলিম হজযাত্রী জড়ো হয়েছিল, সেখানে জনাকীর্ণ তাঁবুর শহর মিনায় আগুনের সূত্রপাত হয়। আগুনের সূত্রপাত হয় ১১:৪৫ মিনিটে(সৌদি সময়)। প্রত্যক্ষদর্শীদের মতে, রান্নার গ্যাসের ক্যানিস্টার বিস্ফোরণের ফলে এটি ঘটে। [১] ঘণ্টায় প্রায় ৪০ মাইল (৬৪ কিমি) বেগে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ে এবং প্রায় ৭০,০০০ তাঁবু পুড়ে যায়। আনুষ্ঠানিকভাবে, ১,২৯০ জন আহত এবং ২১৭ জন নিহত হয়েছে। যদিও প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সংবাদপত্র দাবি করেছে যে কমপক্ষে ৩০০ জন নিহত হয়েছে। অনেকেই আতঙ্কে পদদলিত হয়ে মারা যায়। পরবর্তী সরকারি প্রতিবেদনে মৃতের সংখ্যা ৩৪৩ জন বলে জানানো হয়েছিল। নিহতদের কোনও সরকারি তালিকা প্রকাশ করা হয়নি। [২] বিরোধী সূত্র দাবি করেছে যে ২০০০ এরও বেশি মৃত্যু ঘটেছে। যার মধ্যে অনেকের মৃত্যু পদদলিত হয়ে হয়েছে। [৩] তিনশো দমকল ইঞ্জিন এবং হেলিকপ্টার ব্যবহার করে আগুন নেভানো হয় এবং তিন ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়। [৪][৫]

পরিণতি

[সম্পাদনা]

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার এক ঘণ্টারও কম সময় আগে, সৌদি নিরাপত্তা বাহিনী পুরো সমভূমি ঘিরে ফেলে এবং নতুন আগতদের জন্য এটি বন্ধ করে দেয় যাতে আরও ভিড় না হয়। সৌদি আরব আগুন নেভাতে হেলিকপ্টার ও প্রায় ৩০০টি দমকল ইঞ্জিনও ব্যবহার করে। টেলিভিশনের সংবাদ প্রতিবেদনে দেখা গেছে যে ট্রাক থেকে পানির জোরালো ধারা ছোঁড়া হচ্ছে এবং কালো ধোঁয়ায় আকাশ ভরে গেছে। ঘণ্টায় প্রায় ৪০ মাইল বেগে বাতাসের প্রভাবে আগুন দ্রুত সমভূমি জুড়ে ছড়িয়ে পড়ে। ফলে ক্যাম্পে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। সেখানে সারি সারি সাদা তাঁবু ছিল। টেলিভিশনের খবরে দেখা যায়, ঐক্য ও বিনয় প্রদর্শনের জন্য সাদা পোশাক পরিহিত হজযাত্রীরা জ্বলন্ত ক্যাম্পের মধ্য দিয়ে দৌড়ে যাচ্ছিলেন, কেউ কেউ স্ট্রেচারে আহতদের বহন করছিল। সৌদি টেলিভিশন জানিয়েছে, মক্কায় সৌদি রাজপরিবারের প্রতিনিধি প্রিন্স মাজিদ বিন আব্দুল আজিজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সকল হজযাত্রীদের জন্য নতুন তাঁবু সরবরাহের নির্দেশ দিয়েছেন।

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Abraham, Sonny (১৬ এপ্রিল ১৯৯৭)। "Over two hundred Indians die in Haj fire"। Rediff.com। সংগ্রহের তারিখ ২ মে ২০১৭।
  2. ↑ "Saudi diplomat: Hajj fire was an accident"। CNN। ১৬ এপ্রিল ১৯৯৭। ২৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৪।
  3. ↑ "Report: Death toll in hajj fire actually is 2,000"। CNN। ২১ এপ্রিল ১৯৯৭। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৪।
  4. ↑ "More Than 200 Pilgrims Killed by Fire Near Mecca"। Los Angeles Times। ১৬ এপ্রিল ১৯৯৭। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১১।
  5. ↑ "Fire in Mecca Kills Pilgrims in Tent Camps"। New York Times। ১৬ এপ্রিল ১৯৯৭। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১১।