বিষয়বস্তুতে চলুন

১৯৯৪ শীতকালীন অলিম্পিকে আর্মেনিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯৯৪ শীতকালীন অলিম্পিকে
আর্মেনিয়া
আইওসি কোডARM
এনওসিআর্মেনিয়ার জাতীয় অলিম্পিক কমিটি
ওয়েবসাইটwww.armnoc.am (আর্মেনীয় ভাষায়)
লিলেহ্যামার
প্রতিযোগী২ ১টি ক্রীড়ায়
পতাকা বাহকআর্সেন হারুতিউনিয়ান (আল্পাইন স্কিইং)
পদক
স্বর্ণ
০
রৌপ্য
০
ব্রোঞ্জ
০
মোট
০
শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ

আর্মেনিয়া ১৯৯৪ সালের শীতকালীন অলিম্পিক এ অংশগ্রহণের জন্য একটি প্রতিনিধিদল প্রেরণ করে।। অলিম্পিকটি নরওয়ের লিলেহ্যামার শহরে ১২-২৭ ফেব্রুয়ারি ১৯৯৪ সালে অনুষ্ঠিত হয়। এটি ছিল একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে শীতকালীন অলিম্পিক গেমস এ আর্মেনিয়ার প্রথম অংশগ্রহণ করে।

আর্মেনিয়ার প্রতিনিধি দলে ছিলেন দুইজন ববস্লে ক্রীড়াবিদ আর্মেনীয়-আমেরিকান এ কেন টোপালিয়ান ও জো আলমাসিয়ান। তারা দুইজনের ববস্লে ইভেন্টে একটি দল হিসেবে অংশগ্রহণ করেন এবং প্রতিযোগিতায় ৩৬তম স্থান অর্জন করেন।

পটভূমি

[সম্পাদনা]

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন পর আর্মেনিয়া পুনরায় স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়।[১]

আর্মেনীয় অলিম্পিক কমিটি ১৯৯২ সালে ৩১ ডিসেম্বর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কর্তৃক স্বীকৃতি লাভ করে।[২]

লিলেহ্যামার অলিম্পিক ছিল আর্মেনিয়ার স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রথম অলিম্পিক আসর। এরপর থেকে দেশটি প্রতিটি গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ও শীতকালীন অলিম্পিক গেমস এ নিয়মিত অংশগ্রহণ করে আসছে।[৩]

১৯৯৪ সালের শীতকালীন অলিম্পিকে মোট ৬৭টি দেশের ১,৭৩৭ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন।[৪] আর্মেনিয়ার প্রতিনিধিদল লিলেহ্যামারে দুইজন ববস্লেডার নিয়ে গঠিত ছিল কেন টোপালিয়ান ও জো আলমাসিয়ান।[৫]

প্রতিযোগীরা

[সম্পাদনা]

নিচে খেলাভিত্তিক অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের সংখ্যা দেওয়া হলো।[৬]

খেলা পুরুষ নারী মোট
ববস্লে ২ – ২
মোট ২ ০ ২

ববস্লেই

[সম্পাদনা]

লিলেহ্যামার অলিম্পিকের সময় কেন টোপালিয়ান এ বয়স ছিল ৩০ বছর এবং তিনি যুক্তরাষ্ট্রের পাওটকেট, রোড আইল্যান্ড শহরের বাসিন্দা ছিলেন।[৭]

অন্যদিকে, জো আলমাসিয়ান এর বয়স ছিল ২৬ বছর এবং তিনি যুক্তরাষ্ট্রের ফ্রেমিংহ্যাম, ম্যাসাচুসেটস শহরে জন্মগ্রহণ করেন।[৮]

তারা দুজনেই আর্মেনিয়ান ইয়ুথ লিগের মাধ্যমে বন্ধু হন এবং অলিম্পিকে অংশগ্রহণের পূর্বে কেউই আর্মেনিয়া সফর করেননি।[৭]

দুইজনের ববস্লে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুই দিনে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রতিদিন দুটি করে মোট চারটি রান অনুষ্ঠিত হয় এবং চারটি রানের মোট সময়ের ভিত্তিতে চূড়ান্ত অবস্থান নির্ধারণ করা হয়।[৯]

প্রথম দিনে আর্মেনিয়ার স্লেজের সময় ছিল ৫৪.৮৫ সেকেন্ড[১০] এবং ৫৫.০৩ সেকেন্ড।[১১]

প্রথম দিনের শেষে তারা ৪৩টি দলের মধ্যে ৩৭তম স্থানে অবস্থান করছিলেন।[১২]

পরবর্তী দিনে তাদের রান টাইম ছিল ৫৪.৯২ সেকেন্ড[১৩] এবং ৫৫.০১ সেকেন্ড।[১৪]

চারটি রানের মোট সময় দাঁড়ায় ৩ মিনিট ৩৯.৮১ সেকেন্ড, যার ফলে তারা প্রতিযোগিতায় ৩৬তম স্থান অর্জন করেন।[৯]

এই ইভেন্টে স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন করে সুইজারল্যান্ডের দলসমূহ এবং ব্রোঞ্জ পদক অর্জন করে ইতালির একটি দল।[৯]

ক্রীড়াবিদ ইভেন্ট চূড়ান্ত ফলাফল
রান ১ রান ২ রান ৩ রান ৪ মোট সময় অবস্থান
জো আলমাসিয়ান
কেন টোপালিয়ান
দুইজনের ববস্লে ৫৪.৮৫ ৫৫.০৩ ৫৪.৯২ ৫৫.০১ ৩:৩৯.৮১ ৩৬

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Armenia - Countries - Office of the Historian"। history.state.gov (ইংরেজি ভাষায়)। ১০ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২৬।
  2. ↑ "Armenia - National Olympic Committee (NOC)"। International Olympic Committee (ইংরেজি ভাষায়)। ৬ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২৬।
  3. ↑ "Olympic History of Armenia"। Olympics at Sports-Reference.com (ইংরেজি ভাষায়)। ১৭ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২৬।
  4. ↑ "Lillehammer 1994 Winter Olympics – results & video highlights"। International Olympic Committee। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৮।
  5. ↑ "Armenia at the 1994 Lillehammer Winter Games"। Sports Reference। ১৭ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৮।
  6. ↑ "Olympedia – Armenia at the 1994 Winter Olympics"। www.olympedia.org। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২৬।
  7. 1 2 "Ken Topalian Bio, Stats, and Results"। Sports Reference। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৮।
  8. ↑ "Joe Almasian Bio, Stats, and Results"। Sports Reference। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৮।
  9. 1 2 3 "Bobsleigh at the 1994 Lillehammer Winter Games: Men's Two"। Sports Reference। ১৭ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৮।
  10. ↑ "Bobsleigh at the 1994 Lillehammer Winter Games: Men's Two Run 1"। Sports Reference। ১৭ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৮।
  11. ↑ "Bobsleigh at the 1994 Lillehammer Winter Games: Men's Two Run 2"। Sports Reference। ১৭ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৮।
  12. ↑ "Bobsleigh at the 1994 Lillehammer Winter Games: Men's Two Runs 1–2"। Sports Reference। ১৭ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৮।
  13. ↑ "Bobsleigh at the 1994 Lillehammer Winter Games: Men's Two Run 3"। Sports Reference। ১৭ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৮।
  14. ↑ "Bobsleigh at the 1994 Lillehammer Winter Games: Men's Two Run 4"। Sports Reference। ১৭ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৮।