বিষয়বস্তুতে চলুন

১৯৯৪-এর বাংলাদেশ আনসার বিদ্রোহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯৯৪-এর বাংলাদেশ আনসার বিদ্রোহ
তারিখ৩০ নভেম্বর – ৪ ডিসেম্বর ১৯৯৪
অবস্থান
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমি, সফিপুর।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদরদপ্তর, খিঁলগাও
অবস্থা আনসার সদস্যদের আত্মসমর্পণ ও বিদ্রোহ ব্যর্থ
বিবাদমান পক্ষ

বাংলাদেশ বাংলাদেশ সরকার

২৪৯৬ আনসার বিদ্রোহী
শক্তি
অজানা
হতাহত ও ক্ষয়ক্ষতি
৪ নিহত, আহত ১৫০ জন

বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রত্যাহার, রেশন-বেতন বৃদ্ধিসহ বেশ কিছু দাবিতে ১৯৯৪ সালে আনসার বাহিনীর সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। যা ওই বছরের ৩০শে নভেম্বর বিদ্রোহে রুপ নেয়।[] ওই দিন আনসার সদস্যরা ৪০ জন সেনা কর্মকর্তা ও তাদের পরিবারকে জিম্মি করে এবং তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাত করতে চান। প্রধানমন্ত্রীর নির্দেশে ওই বছরের ৪ঠা ডিসেম্বর সেনাবাহিনী, বিডিআর (বর্তমান বিজিবি) ও পুলিশ বিদ্রোহ নিয়ন্ত্রণ করে।[] যৌথ অভিযানে ৪ জন বিদ্রোহী মারা যায় ও ১৫০ জন আহত হয়। ব্যর্থ হয় আনসারদের বিদ্রোহ।[] ঘটনার পরে শাস্তি হিসেবে দুই হাজার ৪৯৬ জন আনসার সদস্যকে গ্রেপ্তার ও চাকরিচ্যুত করা হয়।[][][][]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Chronology of Events" (পিডিএফ)justice.gov (ইংরেজি ভাষায়)। ২৯ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  2. "আনসার বিদ্রোহ: ১৯৯৪ সালে হেলিকপ্টার, মর্টার, রকেট লঞ্চার ও মেশিনগান দিয়ে যেভাবে দমন করা হয়েছিল বিদ্রোহী আনসারদের"বিবিসি বাংলা। ৫ ডিসেম্বর ২০২২। ২৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  3. "১৯৯৪ সালের আনসার বিদ্রোহ যেভাবে দমন করা হয়েছিল"প্রতিদিনের সংবাদ। ৫ ডিসেম্বর ২০২২।
  4. রুখসানা, শায়লা (১০ জুলাই ২০১৭)। "আনসার বিদ্রোহ: ১৪৪৭ সদস্যকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ আদালতের - কী ঘটেছিল সে সময়ে?"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৭
  5. "আনসার বিদ্রোহ: খালাস ১৪৪৭ জনকে চাকরি ফেরত দিতে নির্দেশ"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১০ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৭
  6. "আনসার বিদ্রোহ : চাকরিচ্যুতদের পুনর্বহালের নির্দেশ"দৈনিক ইত্তেফাক। ৯ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৭
  7. "আনসার বিদ্রোহ: ১৪৪৭ জনের মধ্যে সক্ষমদের পুনর্বহালের নির্দেশ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৭