বিষয়বস্তুতে চলুন

১৯৯৩ বিজবেহারা হত্যাকাণ্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

১৯৯৩ সালের ২২শে অক্টোবর ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় বিএসএফ বিক্ষোভকারীদের উপর গুলি চালায়,যাতে ৫১ জন বেসামরিক নাগরিক নিহত হয়। সরকারি ভাষ্যমতে, জঙ্গিদের গুলিবর্ষণের মুখে বিএসএফ আত্মরক্ষার্থে কাজ করে। ভারত সরকার তিনটি আনুষ্ঠানিক তদন্ত পরিচালনা করে । ১৯৯৪ সালের মার্চ মাসে সরকার "বিনা উস্কানিতে" ভিড়ের উপর গুলি চালানোর জন্য সীমান্ত নিরাপত্তা বাহিনীকে (BSF) অভিযুক্ত করে এবং ১৩ জন BSF কর্মকর্তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনে। ২০০৭ সালের ১০ সেপ্টেম্বর, জম্মু ও কাশ্মীর হাইকোর্ট রাজ্য সরকারকে ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।

পটভূমি

[সম্পাদনা]

ভারতীয় সেনাবাহিনী জানায় যে ১৯৯৩ সালের অক্টোবরে, সশস্ত্র বিদ্রোহীরা হজরতবাল মাজার দখল করে ফেলেছে, এমন খবর পাওয়ার পর তারা মাজারটি ঘিরে ফেলে। তিন বছর ধরে কাশ্মীর উপত্যকার বিদ্রোহীরা ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছিল। মসজিদ সংকট গভীর হওয়ার সাথে সাথে বিক্ষিপ্ত জনসমাবেশ হতে থাকে। কর্তৃপক্ষ কারফিউ জারি করে। [১]

গুলি চালানোর ঘটনা

[সম্পাদনা]

১৯৯৩ সালের ২২শে অক্টোবর, ১০,০০০ থেকে ১৫,০০০ বিক্ষোভকারী জুমার নামাজ শেষ করে বিজবেহারার জামিয়া মসজিদের প্রাঙ্গণে জড়ো হয়ে হজরতবাল অবরোধের অবসানের দাবি জানায়। [২]

মিছিলটি যখন প্রধান সড়কে (শ্রীনগর- জম্মু জাতীয় মহাসড়ক) পৌঁছায়, তখন তারা বিএসএফ-এর মুখোমুখি হয়। মিছিলটি বিজবেহারার গুরিওয়ান এলাকায় রাস্তার শেষ প্রান্তে পৌঁছালে, বিএসএফ রাস্তা অবরোধ করে [৩] এবং গুলি চালাতে শুরু করে, ঘটনাস্থলেই অন্তত ৪৮ জন নিহত এবং ২০০ জন আহত হন। [৪]

তদন্ত কমিশন এর রিপোর্ট

[সম্পাদনা]

১৯৯৩ সালের ১৩ই নভেম্বর প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হয়। এতে বলা হয় যে, " বিনা উস্কানিতে মিছিলের উপর গুলি চালানো হয়েছিল এবং নিরাপত্তা বাহিনীর দাবি যে তারা আত্মরক্ষার্থে জঙ্গিদের গুলির জবাবে পাল্টা গুলি চালাতে বাধ্য হয়েছিল, তা ভিত্তিহীন "।

প্রতিবেদনে সুপারিশ করা হয়" অভিযুক্ত ব্যক্তিদের বরখাস্ত করা ও তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি প্রদান করা উচিত।" প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাবাহিনীর জড়িত থাকার কথা অস্বীকার করে।

খালাস

[সম্পাদনা]

১৯৯৬ সাল নাগাদ, জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্ট একটি অপ্রকাশ্য বিচার পরিচালনা করে অভিযুক্তদের খালাস দিয়েছিল। [৫]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Gargan, Edward A. (২৩ অক্টোবর ১৯৯৩)। "KASHMIR CLASHES KILL AT LEAST 25"। New York Times। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০০৯।
  2. ↑ Shibli, Murtaza। "13th Anniversary of Bijbehara Massacre: 22 October 1993"। Kashmir Affairs। ৯ মে ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০০৯।
  3. ↑ "Human Rights Watch World Report 1994 - India"। Human Rights Watch। ১ জানুয়ারি ১৯৯৪। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০০৯।
  4. ↑ "Everyone Lives in Fear - Patterns of Impunity in Jammu and Kashmir" (পিডিএফ)। Human Rights Watch। ১ সেপ্টেম্বর ২০০৬। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৪।
  5. ↑ Varadarajan, Siddharth; Joshi, Manoj (২১ এপ্রিল ২০০২)। "BSF record: Guilty are seldom punished"। Times of India। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮।