বিষয়বস্তুতে চলুন

১৯৯২ নিকারাগুয়া ভূমিকম্প

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯৯২ নিকারাগুয়া ভূমিকম্প
১৯৯২ নিকারাগুয়া ভূমিকম্প পৃথিবী-এ অবস্থিত
১৯৯২ নিকারাগুয়া ভূমিকম্প
ইউটিসি সময়??
তারিখ *২ সেপ্টেম্বর, ১৯৯২
[[Category:EQ articles using 'date' or 'time'
(deprecated)]]
মূল সময় *০:১৬
[[Category:EQ articles using 'origintime'
(deprecated)]]
মাত্রা৭.৭ Mw[১]
গভীরতা৪৫ কিমি (২৮ মা)
ভূকম্পন বিন্দু১১°৪৪′৩১″ উত্তর ৮৭°২০′২৪″ পশ্চিম / ১১.৭৪২° উত্তর ৮৭.৩৪০° পশ্চিম / 11.742; -87.340[১]
ধরনThrust
ক্ষতিগ্রস্ত এলাকানিকারাগুয়া
সুনামিহ্যাঁ
হতাহতকমপক্ষে ১১৬ জন নিহত[১]
* Deprecated See documentation.

১৯৯২ নিকারাগুয়া ভূমিকম্প ১৯৯২ সালের ২ সেপ্টেম্বর ৬:১৬টায় নিকারাগুয়া উপকূলে অনুভূত হয়। কোস্টারিকাতে কিছু ক্ষয়ক্ষতির খবর প্রকাশ পায়। কমপক্ষে ১১৬ জন নিহত এবং আরও অনেক বেশি আহত হন। চাপ ও প্লেটবিকৃত সক্রিয় অঞ্চলে এই ভূমিকম্প আঘাত করে। অবস্থিত ছিল। ভূমিকম্পের পরে বৃহৎ এলাকায় সুনামি হয়।

১৯৯২ সালের নিকারাগুয়া ভূমিকম্প, আধুনিক ব্রডব্যান্ড সিসমিক নেটওয়ার্কে ধরা পড়া প্রথম সুনামি ভূমিকম্প। [২] প্রাথমিক পৃষ্ঠ তরঙ্গ মাত্রা ছিল ৭.২ ধরা হয়েছিল[৩]

ক্ষয়ক্ষতি ও হতাহত

[সম্পাদনা]

ভূমিকম্পের প্রথম কম্পন অনুভূত হয় ০:১৬ জিএমটি সময়ে এবং পরে কয়েকটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। [৪] এই ভুমকম্প বেশি অনুভূত হয় চিনানদেগা, লিওন অঞ্চলে, যদিও নিকারাগুয়ার অন্যান্য এলাকাতেও অনুভূত হয়। এছাড়া, স্যান হোসে, কোস্টা রিকাতে। ১৯৭২ সালের ভুমিকপের পড়ে, এটি নিকারাগুয়ার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।[৪]

নিকারাগুয়াতে কমপক্ষে ১১৬ জন মানুষ নিহত হয়, যাদের অধিকাংশ বিছানায় ঘুমন্ত শিশু,[৫] এছাড়া, ৬৮ জন নিখোঁজ এবং ১৩,৫০০ জনেরও বেশি মানুষ গৃহহীন হয়। Nicaragua.[১] নিকারাগুয়ার পশ্চিম উপকূলে কমপক্ষে ১,৩০০ ঘরবাড়ি এবং ১৮৫টি মাছ ধরার নৌকা ধ্বংস হয়। [১] মিকারাগুয়ার মোট ক্ষতির পরিমাণ প্রায় ২ থেকে ৩ কোটি মার্কিন ডলার।[১]

সুনামি

[সম্পাদনা]

অধিকাংশ হতাহত এবং ক্ষয়ক্ষতি হয় নিকারাগুয়া এবং কোস্টারিকার পশ্চিম উপকূলে সুনামির কারণে, এবং ছয় মাসের মধ্যে তিনটি সুনামির একটি এটি। [৫] ভূমিকম্পের পড়ে সুনামির উচ্চতা মাপা হয়েছিল,[৬] এবং সর্বোচ্চ উচ্চতা ছিল ৯.৯ মিটার, যদিও গড় উচ্চতা ছিল তিন থেকে ৮ মিটার।[৭][৮] পৃষ্ঠ তরঙ্গ মাত্রার চেয়ে সুনামির মাত্রা অনেক বেশি ছিল, বা Ms,[২] এবং ঢেউ -এর ভাঙ্গন প্রক্রিয়ার সময়কাল ছিল ১০০ সেকেন্ড, যা অস্বাভাবিক বড়। [৭] সময় মাত্রার স্কেলে এটি ছিল ৭.৬,২০ সেকেন্ডের বেশি Ms of 7; this Ms–Mw যা, সুনামি ভূমিকম্পের বৈশিষ্ট্য।[২]

ত্রাণ তৎপরতা

[সম্পাদনা]

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রাথমিক সাহায্য প্রদান করে।[৪] নিকারাগুয়ার প্রেসিডেন্ট ২ সেপ্টেম্বর ১৯৯২ সালে জাতির উদ্দ্যেশে ভাষণ দেন এবং বলেন কোন আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন নাই।[৪] যাই হোক, রেডক্রস কিছু ত্রাণ সহায়তা প্রদান করে এবং জাতীয় সিভিল ডিফেন্স ব্যপকভাবে ত্রাণ সহায়তা দেয় ও আহতদের লেওন হাসপাতাল এবং লেনিন-ফনসেকা হাসপাতালে নিয়ে যায়।[৪]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 Significant Earthquakes of the World in 1992 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ সেপ্টেম্বর ২০০৯ তারিখে United States Geological Survey
  2. 1 2 3 Kanamori, Hiroo; Kikuchi, Masayuki (১৯৯৩)। "The 1992 Nicaragua earthquake: a slow tsunami earthquake associated with subducted sediments"। Nature। ৩৬১ (361): ৭১৪–৭১৬। বিবকোড:1993Natur.361..714K। ডিওআই:10.1038/361714a0।{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. ↑ Pararas-Carayannis, G. (২০০৭)। "The Earthquake and Tsunami of 2 September 1992 in Nicaragua"। ১৭ মে ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুন ২০০৮।
  4. 1 2 3 4 5 Nicaragua Earthquake/Tsunami Situation Reports 1 – 7 United Nations Department of Humanitarian Affairs
  5. 1 2 Folger, Tim (১৯৯২)। "Waves of destruction – tsunamis – Cover Story"। Discovery। FindArticles.com। ২৫ জানুয়ারি ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুন ২০০৮।
  6. ↑ Kikuchi, M.; Kanamori, H. (১৯৯৫)। "Source characteristics of the Nicaragua Tsunami Earthquake of September 2, 1992" (পিডিএফ)। Pure and Applied Geophysics। ১৪৪ (3–4): ৪৪১–৪৫৩। বিবকোড:1995PApGe.144..441K। ডিওআই:10.1007/bf00874377। ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৫।
  7. 1 2 Satake, Kenji (১৯৯৫)। "Linear and nonlinear computations of the 1992 Nicaragua earthquake tsunami"। Pure and Applied Geophysics। ১৪৪। Springer: ৪৫৫–৭০। বিবকোড:1995PApGe.144..455S। ডিওআই:10.1007/BF00874378।
  8. ↑ Fernández-Arce, Mario; Alvarado-Delgado, Guillermo (২০০৫)। "Tsunamis and Tsunami Preparedness in Costa Rica, Central America" (পিডিএফ)। ISET Journal of Earthquake Technology. Paper No. 466। ৪২ (4)। Indian Society of Earthquake Technology: ২০৩–২১২। আইএসএসএন 0972-0405।

বহিঃসংযোগ

[সম্পাদনা]