বিষয়বস্তুতে চলুন

১৯৯০ সালের মক্কার সুড়ঙ্গ দুর্ঘটনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯৯০ সালের মক্কার সুড়ঙ্গ দুর্ঘটনা
সুড়ঙ্গ যেখানে দুর্ঘটনাটি ঘটেছিল
তারিখ৩ জুলাই ১৯৯০ (1990-07-03)
অবস্থানমিনা, মক্কা, সৌদি আরব
নিহত১,৪২৬

১৯৯০ সালের ৩ জুলাই, হজের সময় মক্কার কাছে হজ পালনকালে এক মারাত্মক দুর্ঘটনায় ১,৪২৬ জন হজযাত্রী শ্বাসরোধ ও পদদলিত হয়ে প্রাণ হারান।[১]

এই দুর্ঘটনাটি ঘটে আল-মাইসিম সুড়ঙ্গে। এটি মক্কা থেকে মিনা এবং আরাফাতের প্রান্তরের দিকে যাওয়ার পথ। এটি একটি ৫৫০ মিটার দীর্ঘ ও ১০ মিটার প্রশস্ত পথচারী সুড়ঙ্গ। দুই বছর আগে সৌদি সরকার ১৫ বিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্পের আওতায় এটি নির্মাণ করেছিল। [২]

যখন তীর্থযাত্রীরা সকাল ১০:০০ টায় শয়তানকে পাথর মারার অনুষ্ঠান করতে যাচ্ছিল।[৩] তখন তখন একটি পথচারী সেতুর রেলিং ভেঙে যায় এবং সাতজন ব্যাক্তি সেতু থেকে সুড়ঙ্গের মুখে পড়ে যায়। সাতজন ব্যাক্তি সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা লোকজনের উপর পড়ে যায়।[৪] সুড়ঙ্গের ধারণক্ষমতা ছিল ১,০০০ জনের, কিন্তু সেখানে ৫,০০০ জনের মতো মানুষ ঢুকে পড়ে। বাইরের তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস (১১১ ফারেনহাইট) এবং সুড়ঙ্গের বায়ুচলাচল ব্যবস্থা বিকল হওয়াকে অনেক মৃত্যুর কারণ হিসেবে দায়ী করা হয়।[৫] কিছু প্রত্যক্ষদর্শী দাবি করেছেন যে তারা মনে করেছিলেন একটি বিক্ষোভ চলছে। আবার কারো মতে সুড়ঙ্গের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল।[৬] সৌদি কর্মকর্তারা এই দুর্ঘটনার জন্য হাজিদের আতঙ্ক ও বিশৃঙ্খলতাকে দায়ী করে।[৭]

মৃতদের মধ্যে অনেকেই মালয়েশিয়ান,[৮] ইন্দোনেশিয়ান এবং পাকিস্তানি বংশোদ্ভূত।[৯][১০][১১] একটি মালয়েশিয়ান পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ৮০ শতাংশ মৃত্যু সুড়ঙ্গের বাইরে এবং ২০ শতাংশ (প্রায় ২৮৫ জন) ভিতরে ঘটে।[১২] নিহতদের মধ্যে তুর্কি সাহিত্য ও ভাষার অধ্যাপক আমিল চেলেবিওলু ছিল।[১৩]

প্রতিক্রিয়া

[সম্পাদনা]

ঘটনার পরপরই, বাদশাহ ফাহাদ বলেন যে ঘটনাটি ছিল "আল্লাহর ইচ্ছা, যা সবকিছুর ঊর্ধ্বে"। তিনি আরও বলেন যে "যদি তারা সেখানে মারা না যেত, তাহলে তারা অন্য কোথাও সেই একই নির্দিষ্ট সময়ে মারা যেত"।[১৪] নিহতদের মধ্যে প্রায় ৬৮০ জন ইন্দোনেশিয়ান ছিল। ইন্দোনেশিয়ার কর্মকর্তারা সৌদি সরকারের সমালোচনা করে বলেন, " এটিকে শুধু আল্লাহর কাজ বলে দায়িত্ব এড়ানো যায় না"।[১৫] এই ঘটনার পর ইরানও উদ্বেগ প্রকাশ করেছে [১৬] এবং তুরস্ক একটি সংক্ষিপ্ত অভিযোগ জানায়। আন্তর্জাতিক তদন্তের জন্য আহ্বান করা হলে সৌদি সরকার প্রত্যাখ্যান করে।[৭][১৫]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ (24 Sep 2015). More than 700 pilgrims die in crush in worst haj disaster for 25 years ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৬-০৩-০৪ তারিখে, Reuters
  2. ↑ (5 July 1990). Pilgrimage Ends; Iran rips Saudis ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৫-০৯-২৫ তারিখে, Eugene Register-Guard (Associated Press)
  3. ↑ (16 July 1990). Saudi Arabia A Tragic Ascension to Paradise ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৫-১০-০৭ তারিখে, Time (magazine) (subscription required)
  4. ↑ (4 July 1990). Witnesses describe stampede that killed 1,400 pilgrims in Mecca ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৫-০৯-২৫ তারিখে, Bangor Daily News (Associated Press)
  5. ↑ (6 July 1990). Horror revisted ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৫-০৯-২৫ তারিখে, Gainesville Sun
  6. ↑ (10 July 1990). Filipino Pilgrims Among Victims of Mecca Tunnel Tragedy ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৫-০৯-২৫ তারিখে, UCA News
  7. 1 2 Middle East Contemporary Survey: 1990, Volume 14; Volume 1990 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৬-০৫-১৫ তারিখে, p. 190
  8. ↑ (19 July 1990). Saudis yet to accept our offer of experts ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৬-০৫-২০ তারিখে, New Straits Times (93 Malaysians confirmed dead by 19 July 1990. Final number grew)
  9. ↑ "True Islam"। Quran-Islam.org। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৩।
  10. ↑ "A history of Hajj tragedies | World news"। London: theguardian.com। ১৩ জানুয়ারি ২০০৬। ১৮ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৩।
  11. ↑ (3 July 1990). 1,000 Muslims Reportedly Killed In Stampede at Mecca Pilgrimage ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৬-১১-০৭ তারিখে, The New York Times (Associated Press)
  12. ↑ (18 July 1990). Tunnel tragedy death toll may reach 155, says Yusof ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৬-০৫-০২ তারিখে, New Straits Times
  13. ↑ Öztoprak, Nihat। "Hayrânî (Âmil Çelebioğlu)'nin Hafiflemeleri"।
  14. ↑ (3 July 1990). Stampede kill 1,400 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৫-০৯-২৫ তারিখে, Rome News-Tribune
  15. 1 2 Ibrahim, Youssef M. (19 July 1990). Saudis Criticized Over Mecca Tunnel Disaster ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-০৭-৩০ তারিখে, The New York Times
  16. ↑ (15 July 1990). Iran says Saudis killed pilgrims ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৫-০৯-২৫ তারিখে Reading Eagle (Reuters)