বিষয়বস্তুতে চলুন

১৯৫৯ আফ্রিকান কাপ অব নেশন্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

১৯৫৯ আফ্রিকা কাপ অব নেশন্স হল উক্ত প্রতিযোগিতার দ্বিতীয় আসর। আসরটি ২২ থেকে ২৯ মে পর্যন্ত সংযুক্ত আরব প্রজাতন্ত্রে অনুষ্ঠিত হয়েছিল।[][]

১৯৫৯ আফ্রিকা কাপ অব নেশন্স
1959 كأس أمم أفريقيا
বিবরণ
স্বাগতিক দেশসংযুক্ত আরব প্রজাতন্ত্র
তারিখ২২–২৯ মে
দল (১টি কনফেডারেশন থেকে)
মাঠ (১টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন সংযুক্ত আরব প্রজাতন্ত্র (২য় শিরোপা)
রানার-আপ সুদান
তৃতীয় স্থান ইথিওপিয়া
পরিসংখ্যান
ম্যাচ
গোল সংখ্যা (ম্যাচ প্রতি ২.৬৭টি)
দর্শক সংখ্যা৮০,০০০ (ম্যাচ প্রতি ২৬,৬৬৭ জন)
শীর্ষ গোলদাতাসংযুক্ত আরব প্রজাতন্ত্র মাহমুদ আল-গোহারি
(৩ গোল)
সেরা খেলোয়াড়সংযুক্ত আরব প্রজাতন্ত্র আদ-দিবা

আফ্রিকান ফুটবল মহাদেশীয় সংস্থা ক্যাফ দ্বারা আয়োজিত এই প্রতিযোগিতায় মাত্র তিনটি দল অংশগ্রহণ করেছিল: সংযুক্ত আরব প্রজাতন্ত্র (মিশর ও সিরিয়া জুড়ে নির্মিত স্বাধীন রাষ্ট্র), ইথিওপিয়া এবং সুদান। তিনটি খেলাই সংযুক্ত আরব প্রজাতন্ত্রের রাজধানী কায়রোতে প্রিন্স ফারুক ​​স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।

সংযুক্ত আরব প্রজাতন্ত্র টুর্নামেন্ট জিতেছিল এবং দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল।

অংশগ্রহণকারী দলের ফলাফল::
  চ্যাম্পিয়ন
  রানার্স-আপ
  তৃতীয় স্থান

টুর্নামেন্টে চারটি দলের অংশগ্রহণের কথা ছিল: মিশর, সুদান, ইথিওপিয়া এবং দক্ষিণ আফ্রিকা। কিন্তু দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ আইনের কারণে বহু-বর্ণের দল মাঠে নামতে অস্বীকৃতি জানানোয় তাদের অযোগ্য ঘোষণা করা হয়।

দল উত্তীর্ণ হওয়ার মাধ্যম তারিখ
 সংযুক্ত আরব প্রজাতন্ত্রআয়োজক দেশ১৯৫৯
 সুদানআমন্ত্রিত১৯৫৯
 ইথিওপিয়াআমন্ত্রিত১৯৫৯

ম্যাচ

[সম্পাদনা]
দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট ফলাফল
 সংযুক্ত আরব প্রজাতন্ত্র (H) +৫ চ্যাম্পিয়ন
 সুদান
 ইথিওপিয়া
উৎস: [তথ্যসূত্র প্রয়োজন]
(H) স্বাগতিক।

সুদান ১–০ ইথিওপিয়া
দ্রিসা গোল ৪০' [তথ্যসূত্র প্রয়োজন]
দর্শক সংখ্যা: ২০,০০০
রেফারি: গ্রিস এম. সিসিস

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Alegi, Peter; Bolsmann, Chris (১৮ অক্টোবর ২০১৩)। South Africa and the Global Game: Football, Apartheid and Beyond (ইংরেজি ভাষায়)। Routledge। পৃ. ৩৯। আইএসবিএন ৯৭৮-১-৩১৭-৯৬৮১৮-৪
  2. Fay, Robert (২০১০)। ""African Cup of Nations""Encyclopedia of Africa (ইংরেজি ভাষায়)। Oxford University Press। পৃ. ২৭। আইএসবিএন ৯৭৮-০-১৯-৫৩৩৭৭০-৯

বহিঃসংযোগ

[সম্পাদনা]