১৮ রবিউল আউয়াল
অবয়ব
১৮ রবিউল আউয়াল হলো ইসলামি বর্ষপঞ্জির তৃতীয় মাস রবিউল আউয়ালের অষ্টাদশ দিবস। এটি হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী বছরের ৭৭তম দিন। তবে যদি সফর মাস ৩০ দিন পূর্ণ করে, তাহলে এটি বছরের ৭৮তম দিন হিসেবে গণ্য হয়। এই দিনের পর হিজরি বছর শেষ হতে আরো ২৭৭ অথবা ২৭৮ দিন অবশিষ্ট থাকে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ১ হিজরি — মদিনায় মসজিদে নববির নির্মাণ কাজ সম্পন্ন হয়।[১]
- ৬৬৫ হিজরি — সুলতান জাহির বাইবার্সের আমলে প্রায় এক শতাব্দী বিরতির পর আল-আজহার মসজিদে প্রথমবারের মতো জুমার নামাজ আদায় শুরু হয়। এর আগে সালাহুদ্দিন আইয়ুবি আল-আজহারে খুতবা বন্ধ করে দিয়েছিলেন; কারণ এটি তখন ইসমাইলি শিয়াদের কেন্দ্র ছিল।[২][৩][৪]
- ১২০৩ হিজরি —রুশ বাহিনী কৃষ্ণ সাগর উপকূলীয় উসমানীয় দুর্গ ওজু দখল করে এবং সেখানে ভয়াবহ হত্যাকাণ্ড চালায়; এতে অনেক মুসলিম পুরুষ, নারী ও শিশু নিহত হয়।
- ১২২০ হিজরি—আরব উপদ্বীপে কাওয়াসিমদের বিরুদ্ধে ব্রিটিশদের প্রথম অভিযান শুরু হয়।
- ১২৪৩ হিজরি — নাভারিনোর যুদ্ধে সম্মিলিত ব্রিটিশ ও রুশ নৌবাহিনী মিশরীয় ও উসমানীয় নৌবহর ধ্বংস করে দেয়। এর কারণ ছিল গ্রিসের স্বাধীনতা যুদ্ধ এবং মুহাম্মদ আলি পাশার প্রভাব বৃদ্ধি নিয়ে ইউরোপীয় শক্তিগুলোর উদ্বেগ।
- ১৩৪২ হিজরি —'জাতীয় পরিষদ' উসমানীয় সাম্রাজ্যকে প্রজাতন্ত্র ঘোষণা করে এবং মুস্তাফা কামাল নতুন তুর্কি (তুরস্ক) রাষ্ট্রের রাষ্ট্রপতি মনোনীত হন। এর ফলে কিছু দিন পর খিলাফতও বিলুপ্ত ঘোষণা করা হয়।
- ১৩৭২ হিজরি—"তিউনিসীয় সাধারণ শ্রমিক ইউনিয়নের" প্রতিষ্ঠাতা ফারহাত হাশাদ “লাল হাত” নামক এক গোপন সংগঠনের হামলায় নিহত হন।
- ১৩৭৩ হিজরি — জাতিসংঘের নিরাপত্তা পরিষদে "রেজোলিউশন ১০১" গৃহীত হয়, যেখানে কিবিয়া গ্রামে সংঘটিত হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলের নিন্দা করা হয়।
- ১৩৭৬ হিজরি — আলজেরীয় বিপ্লবের নেতা আহমেদ বেন বাল্লা ও তাঁর সঙ্গীদের বহনকারী একটি মরক্কোন বিমান ছিনতাই করা হয়।
- ১৩৭৯ হিজরি — আব্দুল করিম কাসেম ‘শাওয়াফ আন্দোলনের পর কর্মকর্তা রিফাত আল-হাজ সিরিকে এতে জড়িত থাকার দায়ে মৃত্যুদণ্ড দেন।
- ১৪০০ হিজরি—ইরানে আবোলহাসান বনিসদর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন; নির্বাচনে তিনি প্রায় ৭৮.৯% ভোট পান।
- ১৪২৬ হিজরি — আন্তর্জাতিক চাপে সিরীয় সেনাবাহিনী লেবানন থেকে তাদের শেষ সেনাদল প্রত্যাহার করে, যার ফলে লেবাননে তাদের ২৯ বছরের সামরিক উপস্থিতির সমাপ্তি ঘটে।
- ১৪২৮ হিজরি — ইরানে আটক থাকা ১৫ জন ব্রিটিশ সেনা মুক্তি পায়।
- ১৪৩৮ হিজরি — তুরস্কের কায়সেরি শহরে এক বোমা হামলায় ১৪ জন সৈন্য নিহত ও বহুজন আহত হয়।
- ১৪৩৯ হিজরি — মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন।
- ১৪৪১ হিজরি — জ্বালানির দাম ৩০০% বৃদ্ধির ঘোষণার পর ইরানে দেশব্যাপী গণবিক্ষোভ শুরু হয়।
- ১৪৪৪ হিজরি—ইরাকি সংসদ কুর্দিস্তান জাতীয় ইউনিয়ন দলের প্রার্থী আব্দুল লতিফ জামাল রশিদকে রাষ্ট্রপতি নির্বাচিত করে এবং মোহাম্মদ শিয়া সুদানিকে সরকার গঠনের দায়িত্ব দেয়।
জন্ম
[সম্পাদনা]- ১৯ হিজরিপূর্ব — উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ, মহানবি মুহাম্মাদের কন্যা।
- ১১৪২ হিজরি—মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল-ফাইরুজ, আহসা অঞ্চলের প্রসিদ্ধ আলিম ও হাম্বলি ফকিহ।
- ১১৭২ হিজরি — আলি ইবনে খলিফা, তিউনিসীয় ফকিহ (ইসলামি আইনজ্ঞ)।
- ১৩১২ হিজরি — মুহাম্মদ আল-ফাহহাম, আল-আজহার মসজিদের ৪৩তম শাইখ।
- ১৩৩১ হিজরি— আবদুল হামিদ জাওদা আস-সাহহার, মিশরীয় লেখক।
- ১৩৬১ হিজরি—আওয়াতিফ হেলমি, মিশরীয় অভিনেত্রী।
- ১৩৮৯ হিজরি —সাঈদ কুরাইশ, সৌদি অভিনেতা।
- ১৩৯৩ হিজরি—রামেজ জালাল, মিশরীয় অভিনেতা।
- ১৩৯৭ হিজরি —রানা আর-রিফাঈ, লেবানীয় অভিনেত্রী ও কণ্ঠশিল্পী।
মৃত্যু
[সম্পাদনা]- ২২৭ হিজরি — আবু ইসহাক মুহাম্মদ আল-মু‘তাসিম বিল্লাহ, আব্বাসীয় খিলাফতের অষ্টম খলিফা।
- ১০০৯ হিজরি — শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আলি আল-মুসাওয়ি আল-জুবাঈ আল-আমিলি, শিয়া মুসলিম আলেম।
- ১৩৪৪ হিজরি — সালেহ কাম্বাজ, সিরীয় চিকিৎসক ও কবি।
- ১৩৭২ হিজরি — ফারহাত হাশাদ, তিউনিসীয় সাধারণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা।
- ১৩৭৯ হিজরি — রিফাত আল-হাজ সিরি, ইরাকি সামরিক কর্মকর্তা।
- ১৩৯৮ হিজরি — ফারাজ আল-উমরান, সৌদি ফকিহ, কবি ও লেখক।
- ১৩৯৯ হিজরি — রাদি আত-তাবাতাবাঈ, ইরাকি ফকিহ, কবি ও লেখক।
- ১৪১৭ হিজরি — মুহাম্মদ ফারাহ আইদিদ, সোমালিয়ার রাষ্ট্রপতি।
- ১৪২৩ হিজরি —
- মুহাম্মদ কাজিম আত-তারাইহি, শিয়া ফকিহ ।
- আলিয়া আল-জাব্বাস, মিশরীয় অভিনেত্রী।
- ১৪৩৩ হিজরি — ইব্রাহিম আল-ফিকি, মানব উন্নয়ন ও নিউরো-লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বিষয়ে মিশরীয় বিশেষজ্ঞ।
- ১৪৩৪ হিজরি — মুরতাদা শামস, ইরানি চিকিৎসক ও কবি।
আরো দেখুন
[সম্পাদনা]গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- ইবনে কাসির, মুহাম্মদ (২০১৩)। আল বিদায়াহ ওয়ান নিহায়াহ (বাংলা ভাষায়)। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন। আইএসবিএন ৯৮৪-০৬-০৫৬৫-৮।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৫)। তারিখুল ইসলাম (আরবি ভাষায়)। বৈরুত: দারুল-কুতুব আল-ইলমিয়্যাহ। আইএসবিএন ২৭-৪৫১৪৩-৫৩-০।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৪)। সিয়ারু আলামিন নুবালা (আরবি ভাষায়)। বৈরুত: আল-রিসালা প্রকাশনী। আইএসবিএন ৯৭৮-৯-৯৩৩-৪৪৬৬৫-৯।
- খতিব বাগদাদী (২০১১)। তারিখে বাগদাদ (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়্যা। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১০-৪৬৬-৩।
- তাবারি, মুহাম্মদ ইবনে জারির (২০১১)। তারিখে তাবারি: তারিখুর রুসুল ওয়াল মুলুক (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-৩২৬৩-৫।
- হামাবি, ইয়াকুত (২০১১)। মু'জামুল বুলদান (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-১৪৩২-৭।
- সুয়ুতী, জালালুদ্দীন (২০১০)। তারিখ আল-খুলাফা (আরবি ভাষায়)। সৌদি আরব: দারুল মিনহাজ। আইএসবিএন ৯৭৮-৯৯৫৩৪-৯৮১৯-৫।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ইলমাজ উজতুনা (২০১০)। তারিখ আল-দাওলাহ আল-উসমানিয়া (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব আরাবি। আইএসবিএন ৯৭৮-৬১৪৪১-৫০৩১-৩।
- ইয়াগি, ইসমাইল আহমদ (২০১৪)। আল-দাওলাহ আল-উসমানিয়া, ফিত তারিখিল ইসলামি আল-হাদিস (আরবি ভাষায়)। মাকতাবাতুল আবিকান। আইএসবিএন ৯৭৮-৬০৩৫০-৩৬৯৫-৫।
- বারদি, ইবনে তাগরি (২০১৬)। আল-নুজুম আল-যাহিরাহ ফি মুলুক মিসর ওয়াল কাহিরাহ (আরবি ভাষায়)। কায়রো: দারুল কুতুব আল-মিসরিয়া। আইএসবিএন ৯৭৮-৯৭৭৮১-২০১৮-৯।
- ইবনে ইয়াস (২০১৮)। বাদায়ি' আল-জুহুর ফি ওয়াকায়ি' আল-দুহুর (আরবি ভাষায়)। নিল ওয়াফুরাত।
- আল-মাকদিসি, আবু শামা (২০১৮)। আল-রওজাতাইন ফি আখবার আল-দাওলাতাইন আল-নুরিয়া ওয়াস সালাহিয়া (আরবি ভাষায়)। কায়রো: মুয়াসসাসাতুর রিসালা। আইএসবিএন ৯৭৮-১৯১২৬৪-৩৩৫-৬।
- আল মাকরিজি, আলি ইবনে আহমদ (২০০৮)। আস-সুলুক লিমারিফা দুয়াল আল-মুলুক (আরবি ভাষায়)। দার আল-জামান।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ড. আব্দুর রহিম, আল-হাজ্জি (২০০৫)। তারিখুল আন্দালুস আল-ইসলামি। দাম্মাম (সৌদি আরব): দার ইবনুল জাওযি।
- রহমান, ড. আতাউর (২০২৩)। ইতিহাসে ইসলাম: নবী থেকে খেলাফত। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন।
- ডেভিড, ফ্রমকিন (১৯৮৯)। অ্য পিচ টু ইন্ড অল পিচ: দ্য ফ্যাল অফ দ্য অটোমান অ্যাম্পায়ার (A Peace to End All Peace: The Fall of the Ottoman Empire)। আইএসবিএন ০-৮০৫০-০৮৫৭-৮।
- Harvey, Leonard Patrick (১৯৯২)। Islamic Spain, 1250 to 1500। Chicago: University of Chicago Press। আইএসবিএন ০-২২৬-৩১৯৬২-৮।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "The Prophets Mosque Al-Masjid An-Nabawi"। Islamweb (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৬।
- ↑ Gibb এবং অন্যান্য ১৯৭১, পৃ. ৫৬।
- ↑ Summerfield, Devine এবং Levi ১৯৯৮, পৃ. ১০।
- ↑ Behrens-Abouseif 1992, পৃ. 60
বহিঃসংযোগ
[সম্পাদনা]- "এখানে দেখুন: রবিউল আউয়াল মাসে যা ঘটেছিল"।
- "আরবি এনসাইক্লোপিডিয়া"।
- "ইসলাম এনসাইক্লোপিডিয়া"। ১১ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - "আরব সেলিব্রেটিদের জীবনী তথ্য"।
- "খেলোয়াড়দের জীবনী তথ্য"।