বিষয়বস্তুতে চলুন

১৮ জ্বিলকদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

১৮ জ্বিলকদ হলো ইসলামি হিজরি বর্ষপঞ্জির একাদশ মাস জ্বিলকদের অষ্টাদশ দিন। এটি হিজরি সালের ৩১৩তম দিন হয়, যদি রমজান মাস ৩০ দিন পূর্ণ না করে। যদি রমজান মাস ৩০ দিন পূর্ণ করে, তাহলে এটি ৩১৪তম দিন। আর যদি সফর, রবিউস সানি, জমাদিউস সানি, শা‘বান ও রমজান এই পাঁচ মাসই ৩০ দিনে পূর্ণ হয়, তাহলে এটি বছরের ৩১৫তম দিন। হিজরি সালের হিসাব অনুযায়ী, এই দিনের পর বছর শেষ হতে আরো ৪১ বা ৪২ দিন অবশিষ্ট থাকে।

ঘটনাবলি

[সম্পাদনা]
  • ১০৯৮ হিজরি — স্পেন, জার্মানি, মাল্টা ও সুইডেনের সমর্থনে ভেনিসীয় সেনাবাহিনী উসমানীয়দের থেকে এথেন্স শহর দখল করে শহরটিকে ভয়াবহরূপে ধ্বংস করে। এ সময় শহরের ক্যাথলিকরা নির্মমভাবে অর্থোডক্স খ্রিস্টানদের হত্যা করে।
  • ১২৪৮ হিজরি — কুতাহিয়া চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি ইব্রাহিম পাশা ( মিশরীয় গভর্নর মুহাম্মদ আলী পাশার পক্ষে) ও উসমানীয় সুলতান দ্বিতীয় মাহমুদের মধ্যে সাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী মিশরীয় সেনাবাহিনী আনাতোলিয়া থেকে সরে যায় এবং বিনিময়ে মুহাম্মদ আলী মিশর ও শামের শাসনাধিকার লাভ করেন। তবে সুলতান দ্বিতীয় মাহমুদ এই চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হলেও গোপনে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার ও বিদ্রোহী গভর্নর আলি পাশাকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করেন।
  • ১২৯৯ হিজরি— ইমাম মুহাম্মদ মাহদি আল-আব্বাসি আল-আজহারের শায়খ (প্রধান) হিসেবে নিয়োগ লাভ করেন। তিনি আল-আজহারের একবিংশতম শায়খ ছিলেন। তিনি প্রথমবারের মতো একই সঙ্গে প্রধান মুফতি ও আল-আজহারের শায়খের পদ লাভ করেন।
  • ১৩৬৪ হিজরি — মিশর ও সৌদি আরব জাতিসংঘে যোগ দেয়।
  • ১৩৬৯ হিজরি — টিডব্লিউএ এয়ারলাইন্সের ৯০৩ নম্বর ফ্লাইট ওয়াদি আন-নাত্রুনের কাছে মরুভূমিতে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় বিমানের ৫৫ জন আরোহীর সবাই নিহত হয়।
  • ১৪২৮ হিজরি — ফিলিস্তিন সমস্যার সমাধানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে আনাপোলিস শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়।
  • ১৪২৯ হিজরি — ইরাকি মন্ত্রিপরিষদ যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের অনুমোদন দেয়।
  • ১৪৩০ হিজরি — জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন ও ইসরাইল প্রসঙ্গে একটি প্রস্তাব গৃহীত হয়। এ প্রস্তাবের পক্ষে ১১৪টি দেশ ভোট দেয়; বিপক্ষে ১৮টি দেশ ভোট দেয় এবং ৪৪টি দেশ ভোটদানে বিরত থাকে। প্রস্তাবটি কয়েকটি আরব রাষ্ট্র উত্থাপন করে। এতে বলা হয় যে, ইসরাইল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ উভয়কেই গাজা যুদ্ধের সময় সংঘটিত সম্ভাব্য অপরাধের অভিযোগ সম্পর্কে বিশ্বাসযোগ্য ও স্বাধীন তদন্ত শুরু করতে হবে।
  • ১৪৩১ হিজরি — ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে, যার ফলে প্রবল সুনামি সৃষ্টি হয়ে দ্বীপের উপকূলে আঘাত করে। এতে প্রায় ৪০০ জন নিহত হয় এবং শত শত মানুষ আহত ও নিখোঁজ হয়।
  • ১৩৩৯ হিজরি — আতেফ সালেম, মিশরীয় চলচ্চিত্র পরিচালক।
  • ১৩৪৪ হিজরি — জাবের আল-আহমদ আস-সাবাহ, কুয়েতের ত্রয়োদশ আমির[][]
  • ১৩৪৩ হিজরি — নেলি মাজলুম, গ্রিক বংশোদ্ভূত মিশরীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী।
  • ১৩৪৫ হিজরি — ইউসুফ ইদ্রিস, মিশরীয় সাহিত্যিক।
  • ১৩৫৮ হিজরি — মোহসেনা তাওফিক, মিশরীয় অভিনেত্রী
  • ১৩৬৭ হিজরি — আবদুস সাত্তার কাসেম, ফিলিস্তিনি লেখক, চিন্তাবিদ, রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষাবিদ।
  • ১৩৭৭ হিজরি —
    • আহমদ সাম্বি, কোমোরোসের রাষ্ট্রপতি।
    • আভিগদর লিবারম্যান, ইসরায়েলি রাজনীতিবিদ।
  • ১৩৮৯ হিজরি — ভিভিয়ান আন্তোনিওস, লেবানীয় অভিনেত্রী।
  • ১৩৯৪ হিজরি — নওয়াফ আল-মারতা, কুয়েতি ফুটবল খেলোয়াড়।
  • ১৪০২ হিজরি —
    • মায়া শিহা, মিশরীয় অভিনেত্রী।
    • আহমদ আল-ফাদলি, কুয়েতি ফুটবল গোলরক্ষক।
  • ১৪০৫ হিজরি — আহমদ মাতার, কুয়েতি ফুটবল খেলোয়াড়।
  • ১৪১৪ হিজরি — শাম্মা হামদান, আমিরাতি গায়িকা।
  • ১০৪০ হিজরি — মুমতাজ, ভারতীয় সম্রাট শাহজাহানের স্ত্রী ও বিখ্যাত তাজমহল সমাধির অধিকারিণী।
  • ১২৮৭ হিজরি — নাসিফ আল-ইয়াজিজি, লেবানীয় কবি ও আরব নবজাগরণের অগ্রদূত।
  • ১৩৬৮ হিজরি — আহমদ সালেম, মিশরীয় পাইলট, পরিচালক, অভিনেতা ও রেডিও উপস্থাপক।
  • ১৩৬৯ হিজরি — কামেলিয়া, মিশরীয় অভিনেত্রী।
  • ১৩৭৩ হিজরি — মুহাম্মদ হুসাইন আল কাশিফ আল-গিতা, ইরাকি শিয়া আলেম।
  • ১৩৯৫ হিজরি — ওয়াজিহ আল-খুরি, সিরীয় লেখক ও কবি।
  • ১৪২০ হিজরি — হুসামুদ্দিন মুস্তফা, মিশরীয় চলচ্চিত্র পরিচালক।
  • ১৪২৯ হিজরি — সালাহুদ্দিন হাফিজ, মিশরীয় লেখক।
  • ১৪৩৪ হিজরি —
  • ১৪৩৫ হিজরি —
    • সালেহ আল-মাহদি (জিরিয়াব নামে পরিচিত), তিউনিসীয় সুরকার ও সংগীতজ্ঞ।
    • আতেফ ওবেইদ, মিশরের সাবেক প্রধানমন্ত্রী।
    • আহমদ রজব, মিশরীয় লেখক ও সাংবাদিক

আরো দেখুন

[সম্পাদনা]

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "His Highness Sheikh Jaber III"The Telegraph। ১৬ জানুয়ারি ২০০৬। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৪
  2. "Jaber Al-Ahmad Al-Jaber Al-Sabah"Encyclopedia of World Biography। ২০০৪। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]