১৬ রবিউল আউয়াল
অবয়ব
১৬ রবিউল আউয়াল হলো ইসলামি বর্ষপঞ্জির তৃতীয় মাস রবিউল আউয়ালের ষোড়শ দিন। এটি হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী বছরের ৭৫তম দিন। তবে যদি সফর মাস ৩০ দিন পূর্ণ করে, তাহলে এটি বছরের ৭৬তম দিন হিসেবে গণ্য হয়। এই দিনের পর হিজরি বছর শেষ হতে আরো ২৭৯ অথবা ২৮০ দিন অবশিষ্ট থাকে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৫১৩ হিজরি–ক্রুসেড চলাকালীন আনতাকিয়া আমিরাত ও আরতুকি রাজ্যের মধ্যে “সাহাত আদ-দাম” (রক্তক্ষেত্র) যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে ক্রুসেডাররা পরাজিত হয় এবং তাদের বিপুলসংখ্যক যোদ্ধা নিহত হয়।
- ১০১২ হিজরি– ফেজ নগরবাসীরা যাইদান নাসির ইবনে আহমদকে মরক্কোর সুলতান হিসেবে বায়াত প্রদান করে।
- ১২৪৩ হিজরি – উসমানীয়রা রুশদের সাথে আকরমান চুক্তি স্বাক্ষর করে। এর ফলে রোমানিয়া ও সার্বিয়ার স্বায়ত্তশাসন বৃদ্ধি পায় এবং সার্ব দুর্গগুলোতে উসমানীয় সৈন্য ছাড়া অন্য কোনো মুসলিম না থাকার সিদ্ধান্ত হয়।
- ১২৯৪ হিজরি –ইউরোপের তৎকালীন প্রধান শক্তিধর রাষ্ট্রগুলো “লন্ডন প্রোটোকল” স্বাক্ষর করে, যেখানে উসমানীয় সাম্রাজ্যকে এই শর্তে তাদের সীমান্ত সুরক্ষার নিশ্চয়তা দেওয়ার প্রস্তাব করা হয় যে, তারা বলকানের খ্রিস্টান প্রজাদের স্বার্থে সেখানকার প্রশাসনিক ও রাজনৈতিক সংস্কার কার্যকর করবে। তবে উসমানীয় সরকার এই শর্ত প্রত্যাখ্যান করে।
- ১৩৫৬ হিজরি – মিশর সম্মিলিত জাতিপুঞ্জে যোগ দেয়।
- ১৩৮২ হিজরি – আলজেরিয়া আরব লিগে যোগ দেয়।
- ১৪০৮ হিজরি–তিউনিসীয় প্রধানমন্ত্রী জাইনুল আবিদিন বিন আলি “সাদা অভ্যুত্থানের” মাধ্যমে প্রেসিডেন্ট হাবিব বুরগিবাকে অপসারণ করে নিজে রাষ্ট্রপতি হন।
- ১৪১৬ হিজরি–সাদ্দাম হুসাইনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইরাকের শিল্পমন্ত্রী হুসাইন কামিল হাসান তার ভাই সাদ্দাম নিজেদের স্ত্রী (রাগদ, রানা) ও সন্তানসহ জর্ডানে আশ্রয় নেন।
- ১৪১৭ হিজরি –ইসরায়েল ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সহায়তায় ৭ বছর আগে হামাস কর্তৃক অপহৃত সৈনিক ইলান সাদোনের মরদেহ খুঁজে পায়।
- ১৪২৮ হিজরি – ইরান দুই সপ্তাহ আটক রাখার পর ১৫ জন ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর সদস্যকে মুক্তি দেয়; তাদের বিরুদ্ধে ইরানি জলসীমা লঙ্ঘনের অভিযোগ ছিল।
- ১৪৩০ হিজরি –ইরাকি আদালত সাংবাদিক মুন্তাজির আল-জাইদিকে তিন বছরের কারাদণ্ড দেয়। কারণ তিনি মার্কিন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশের দিকে জুতা নিক্ষেপ করেন, যখন তিনি শেষবার ইরাক সফর করেছিলেন।[১]
- ১৪৩২ হিজরি–গাদ্দাফি বিরোধী লিবীয় বিপ্লব চলাকালে বেনগাজি যুদ্ধ সংঘটিত হয়, যেখানে গাদ্দাফির অনুগত বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লড়াই হয়।
- ১৪৩৮ হিজরি – তিউনিসিয়ার বিমান প্রকৌশলী মুহাম্মদ আজ-জাওয়ারিকে সাফাকেস শহরে হত্যা করা হয়। তিনি হামাসের আল-কাসসাম ব্রিগেডের ড্রোন উন্নয়নে কাজ করেছিলেন বলে জানা যায়; এ হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলি মোসাদের সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা উল্লেখ করা হয়।[২]
- ১৪৩৯ হিজরি –ইয়েমেনের রাষ্ট্রপতি আলি আবদুল্লাহ সালেহ সানায় সংঘর্ষ চলাকালে হুথি যোদ্ধাদের হাতে নিহত হন।[৩]
- ১৪৪১ হিজরি –
- রাষ্ট্রপতি মিশেল আউনের এক টিভি সাক্ষাৎকারের পর লেবাননে বিক্ষোভ নতুন করে তীব্র হয়ে ওঠে। কারণ বিক্ষোভকারীরা একে উসকানি মনে করে এবং একই সময়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক বিক্ষোভকারী নিহত হন।
- তিউনিসিয়ায় ইসলামপন্থী রাজনৈতিক দল আন-নাহদার নেতা রাশিদ গানুশি সংসদের স্পিকার নির্বাচিত হন।
জন্ম
[সম্পাদনা]- ১৩৪৭ হিজরি – আহমদ আল-ওয়াইলি, ইরাকি শিয়া আলেম ও কবি।
- ১৩৫৭ হিজরি – ইনাম মুহাম্মদ আলি, মিশরীয় চলচ্চিত্র পরিচালক।
- ১৩৬০ হিজরি–ফুয়াদ শরাফ উদ্দিন, লেবানীয় পরিচালক ও অভিনেতা।
- ১৩৬১ হিজরি – ওয়ালিদ ঈদো, লেবানীয় রাজনীতিবিদ।
- ১৩৮৪ হিজরি – শরীফ শেখ আহমদ, সোমালিয়ার সপ্তম রাষ্ট্রপতি।
- ১৪০৩ হিজরি – রিম আব্দুর রহমান, কাতারি অভিনেত্রী।
- ১৪০৯ হিজরি – আমিনা খলিল, মিশরীয় অভিনেত্রী।
মৃত্যু
[সম্পাদনা]- ৩২৯ হিজরি–আবুল আব্বাস মুহাম্মদ আর-রাদি বিল্লাহ, আব্বাসীয় খিলাফতের বিংশতম খলিফা।
- ১০১২ হিজরি – আহমদ আল-মানসুর আজ-জাহাবি, সাদীয় রাজবংশের মরক্কোন সুলতান।
- ১০৩৫ হিজরি – মুহাম্মদ হিজাজি আল-ওয়াঈয, মিশরীয় ইসলামি পণ্ডিত।
- ১১৬৫ হিজরি–মুহাম্মদ মুকীম আল-খুযাঈ, ইস্পাহানের শিয়া ফকিহ ও ধর্মীয় ব্যক্তিত্ব।
- ১১৯৪ হিজরি – মুহাম্মদ ইবনে সুলাইমান আল-কুরদি, হিজাজি ইসলামি পণ্ডিত।
- ১৩৮৩ হিজরি – সাকর আশ-শাবিব, কুয়েতি কবি।
- ১৩৮৮ হিজরি – আহমদ হাসান আজ-জাইয়াত, মিশরের সাংস্কৃতিক নবজাগরণের পথিকৃৎ ।
- ১৪২৬ হিজরি – এজার ওয়েইৎজম্যান, ইসরায়েলের রাষ্ট্রপতি।
- ১৪৩৮ হিজরি – মুহাম্মদ আজ-জাওয়ারি, তিউনিসীয় বিমান প্রকৌশলী।
- ১৪৩৯ হিজরি – আলি আবদুল্লাহ সালেহ, উত্তর ইয়েমেনের ষষ্ঠ রাষ্ট্রপতি এবং পরবর্তীতে একীভূত ইয়েমেনি প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি।
- ১৪৪০ হিজরি – শাকির খাসবাক, ইরাকি ভূগোলবিদ, গল্পকার ও নাট্যকার।
আরো দেখুন
[সম্পাদনা]গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- ইবনে কাসির, মুহাম্মদ (২০১৩)। আল বিদায়াহ ওয়ান নিহায়াহ (বাংলা ভাষায়)। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন। আইএসবিএন ৯৮৪-০৬-০৫৬৫-৮।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৫)। তারিখুল ইসলাম (আরবি ভাষায়)। বৈরুত: দারুল-কুতুব আল-ইলমিয়্যাহ। আইএসবিএন ২৭-৪৫১৪৩-৫৩-০।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৪)। সিয়ারু আলামিন নুবালা (আরবি ভাষায়)। বৈরুত: আল-রিসালা প্রকাশনী। আইএসবিএন ৯৭৮-৯-৯৩৩-৪৪৬৬৫-৯।
- খতিব বাগদাদী (২০১১)। তারিখে বাগদাদ (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়্যা। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১০-৪৬৬-৩।
- তাবারি, মুহাম্মদ ইবনে জারির (২০১১)। তারিখে তাবারি: তারিখুর রুসুল ওয়াল মুলুক (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-৩২৬৩-৫।
- হামাবি, ইয়াকুত (২০১১)। মু'জামুল বুলদান (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-১৪৩২-৭।
- সুয়ুতী, জালালুদ্দীন (২০১০)। তারিখ আল-খুলাফা (আরবি ভাষায়)। সৌদি আরব: দারুল মিনহাজ। আইএসবিএন ৯৭৮-৯৯৫৩৪-৯৮১৯-৫।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ইলমাজ উজতুনা (২০১০)। তারিখ আল-দাওলাহ আল-উসমানিয়া (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব আরাবি। আইএসবিএন ৯৭৮-৬১৪৪১-৫০৩১-৩।
- ইয়াগি, ইসমাইল আহমদ (২০১৪)। আল-দাওলাহ আল-উসমানিয়া, ফিত তারিখিল ইসলামি আল-হাদিস (আরবি ভাষায়)। মাকতাবাতুল আবিকান। আইএসবিএন ৯৭৮-৬০৩৫০-৩৬৯৫-৫।
- বারদি, ইবনে তাগরি (২০১৬)। আল-নুজুম আল-যাহিরাহ ফি মুলুক মিসর ওয়াল কাহিরাহ (আরবি ভাষায়)। কায়রো: দারুল কুতুব আল-মিসরিয়া। আইএসবিএন ৯৭৮-৯৭৭৮১-২০১৮-৯।
- ইবনে ইয়াস (২০১৮)। বাদায়ি' আল-জুহুর ফি ওয়াকায়ি' আল-দুহুর (আরবি ভাষায়)। নিল ওয়াফুরাত।
- আল-মাকদিসি, আবু শামা (২০১৮)। আল-রওজাতাইন ফি আখবার আল-দাওলাতাইন আল-নুরিয়া ওয়াস সালাহিয়া (আরবি ভাষায়)। কায়রো: মুয়াসসাসাতুর রিসালা। আইএসবিএন ৯৭৮-১৯১২৬৪-৩৩৫-৬।
- আল মাকরিজি, আলি ইবনে আহমদ (২০০৮)। আস-সুলুক লিমারিফা দুয়াল আল-মুলুক (আরবি ভাষায়)। দার আল-জামান।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ড. আব্দুর রহিম, আল-হাজ্জি (২০০৫)। তারিখুল আন্দালুস আল-ইসলামি। দাম্মাম (সৌদি আরব): দার ইবনুল জাওযি।
- রহমান, ড. আতাউর (২০২৩)। ইতিহাসে ইসলাম: নবী থেকে খেলাফত। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন।
- ডেভিড, ফ্রমকিন (১৯৮৯)। অ্য পিচ টু ইন্ড অল পিচ: দ্য ফ্যাল অফ দ্য অটোমান অ্যাম্পায়ার (A Peace to End All Peace: The Fall of the Ottoman Empire)। আইএসবিএন ০-৮০৫০-০৮৫৭-৮।
- Harvey, Leonard Patrick (১৯৯২)। Islamic Spain, 1250 to 1500। Chicago: University of Chicago Press। আইএসবিএন ০-২২৬-৩১৯৬২-৮।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "The Iraqi shoe-thrower has started a Geneva-based foundation.- swissinfo"। www.swissinfo.ch (ইংরেজি ভাষায়)। ২৬ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৬।
- ↑ "الداخلية التونسية: أطراف أجنبية خططت لاغتيال الزواري"। الجزيرة نت (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৬।
- ↑ "ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ নিহত (ভিডিও)"। Parstoday। ৪ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- "এখানে দেখুন: রবিউল আউয়াল মাসে যা ঘটেছিল"।
- "আরবি এনসাইক্লোপিডিয়া"।
- "ইসলাম এনসাইক্লোপিডিয়া"। ১১ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - "আরব সেলিব্রেটিদের জীবনী তথ্য"।
- "খেলোয়াড়দের জীবনী তথ্য"।