১৬ নং ওয়ার্ড, কলকাতা পৌরসংস্থা
| ১৬ নং ওয়ার্ড | |
|---|---|
| কলকাতা পৌরসংস্থা | |
![]() প্রতিক্রিয়াশীল মানচিত্রে ১৬ নং ওয়ার্ডের সীমানা | |
| কলকাতার মানচিত্রে ১৬ নং ওয়ার্ডের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৩৫′২৮.৬″ উত্তর ৮৮°২২′১৬.৯″ পূর্ব / ২২.৫৯১২৭৮° উত্তর ৮৮.৩৭১৩৬১° পূর্ব | |
| দেশ | |
| রাজ্য | পশ্চিমবঙ্গ |
| শহর | কলকাতা |
| অঞ্চল | মানিকতলা, গোয়াবাগান |
| লোকসভা কেন্দ্র | লোকসভা উত্তর |
| বিধানসভা কেন্দ্র | মানিকতলা |
| বরো | ২ |
| সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০) |
| পিন কোড | ৭০০ ০০৯ |
| এলাকা কোড | +৯১ ৩৩ |
১৬ নং ওয়ার্ড, কলকাতা পৌরসংস্থা হল কলকাতা পৌরসংস্থার ২ নং বরোর একটি প্রশাসনিক বিভাগ। এই ওয়ার্ডটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরের উত্তরাংশের মানিকতলা ও গোয়াবাগান অঞ্চলের কিয়দংশ নিয়ে গঠিত। এটি মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।[১]

পুলিশ জেলা
[সম্পাদনা]এই ওয়ার্ডটি কলকাতা পুলিশের উত্তর ও উত্তর শহরতলি বিভাগের বড়তলা থানার অংশ। [২][৩][৪]
আমহার্স্ট স্ট্রিট মহিলা থানা কলকাতা পুলিশের উত্তর ও উত্তর শহরতলির বিভাগ আওতাধীন সমস্ত পুলিশ থানাকে যেমন আমহার্স্ট স্ট্রিট, জোরবাগান, শ্যামপুকুর, কাশীপুর, চিৎপুর, সিথি, বড়তলা এবং টালাকে কভার করে। [২]
Demographics
[সম্পাদনা]২০১১ সালের ভারতের জনগণনা অনুসারে, কলকাতা পৌর কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের মোট জনসংখ্যা ছিল ২০,৯০৪ জন, যার মধ্যে ১০,৭৬৭ জন (৫২%) পুরুষ এবং ১০,১৩৭ জন (৪৮%) মহিলা। ৬ বছরের কম বয়সী জনসংখ্যা ছিল ১,১৬৪ জন। ১৬ নম্বর ওয়ার্ডে মোট শিক্ষিতের সংখ্যা ছিল ১৭,৪৯৩ জন (৬ বছরের বেশি বয়সী জনসংখ্যার ৮৮.৮২%)।[৫]
বিবরণ
[সম্পাদনা]১৬ নং ওয়ার্ডের সীমানা নিম্নরূপ: উত্তর দিকে রাজা রাজকৃষ্ণ রোড। পূর্ব দিকে আচার্য প্রফুল্লচন্দ্র রোড। দক্ষিণ দিকে অভেদানন্দ রোড। পশ্চিম দিকে বিধান সরণি।[৬]

নির্বাচনী ফলাফল
[সম্পাদনা]এই ওয়ার্ডটি কলকাতা পৌরসংস্থার একটি নির্বাচনী এলাকা এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রর এর একটি অংশ।
| নির্বাচনের বছর | ওয়ার্ড | পৌর-প্রতিনিধির নাম | রাজনৈতিক দল | |
|---|---|---|---|---|
| ২০০৫ | ১৬ নং ওয়ার্ড | শুক্লা ভোঁড় | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | [৭] |
| ২০১০ | শুক্লা ভোঁড় | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | [৮] | |
| ২০১৫ | সাধন সাহা | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | [৯] |
| দল | আসন জয় | আসন পরিবর্তন |
|---|---|---|
| সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | ১১৪ | |
| বামফ্রন্ট | ১৫ | |
| ভারতীয় জনতা পার্টি | ৭ | |
| ভারতীয় জাতীয় কংগ্রেস | ৫ | |
| নির্দল | ৩ |
উৎস: ডিএনএ পশ্চিমবঙ্গের পৌর নির্বাচনের ফলাফল, ২৮ এপ্রিল ২০১৫
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Delimitation Commission Order No. 18 dated 15 February 2006" [১৫ ফেব্রুয়ারি ২০০৬ তারিখে সীমানা পুনর্নির্ধারণ কমিশনের আদেশ নং ১৮] (পিডিএফ)। পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৫।
- 1 2 "Kolkata Police"। North and North Suburban Division। KP। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৮।
- ↑ Kolkata: Detail Maps of 141 Wards with Street Directory, Fourth Impression 2003, Map No. 10, D.P.publication and Sales Concern, 66 College Street, Kolkata - 700 073.
- ↑ "Table 3 District Wise List of Statutory Towns (Municipal Corporation, Municipality, Notified Area and Cantonment Board), Census Towns and Outgrowths, West Bengal, 2001"। Census of India 2001। Census Commission of India। ২১ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "2011 Census – Primary Census Abstract Data Tables"। West Bengal – District-wise। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৬।
- ↑ Kolkata: Detail Maps of 141 Wards with Street Directory [কলকাতা: রাস্তার নির্দেশিকাসহ ১৪১টি ওয়ার্ডের বিস্তারিত মানচিত্র]। ডি.পি.পাবলিকেশন্স এন্ড সেলস কনসার্ন, ৬৬ কলেজ স্ট্রীট, কলকাতা-৭০০০৭৩, ৪র্থ সংস্করণ ২০০৩।
- ↑ ওয়েবে COUNCILLORS OF KOLKATA MUNICITIPAL CORPORATION লিখে সন্ধান করুন। অনুসন্ধানের লিঙ্কে এটিতে ক্লিক করুন। ক্লিক করলে পাতার একদম শেষে “List of KMC Councillors”-এর জন্য একটি অপশন পাবেন। অ্যাডোবি অ্যাক্রোব্যাট ফাইল পেতে <Open> চাপুন।
- ↑ "Kolkata Municipal Corporation General Election Results 2010" [কলকাতা পৌরসংস্থার সাধারণ নির্বাচনের ফলাফল ২০১০] (ইংরেজি ভাষায়)। পশ্চিমবঙ্গ সরকার। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৫।
- ↑ প্রভাত খবর, হিন্দি সংবাদপত্র, মুদ্রণ সংস্করণ, ২৯ এপ্রিল ২০১৫।
