বিষয়বস্তুতে চলুন

১৫ হিজরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

১৫ হিজরি ছিল ইসলামি বর্ষপঞ্জির পঞ্চদশ বছর। বছরটি গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী ৬৩৬ সালের মাঝামাঝি সময়ে শুরু হয় এবং ৬৩৭ সালের মাঝামাঝি সময়ে শেষ হয়। ঐতিহাসিক গণনা অনুযায়ী ১৫ হিজরি ৬৩৬ খ্রিস্টাব্দের ১৩ ফেব্রুয়ারি শুরু হয় এবং ৬৩৭ খ্রিস্টাব্দের ২ ফেব্রুয়ারি সমাপ্ত হয়। [১] [২] [৩]

ঘটনাবলি

[সম্পাদনা]
  • ১৩-১৬ শাবান– কাদিসিয়ার যুদ্ধ: এটি মুসলিম বাহিনী ও পারসিকদের মধ্যে সংঘটিত হয়। মুসলিম বাহিনীর নেতৃত্বে ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং পারসিক বাহিনীর নেতৃত্বে ছিলেন রুস্তম ফাররুখজাদ। এই যুদ্ধের মাধ্যমে পারসিক সাসানীয় সাম্রাজ্যের অবসান ঘটে। এই যুদ্ধ ১৫ হিজরির ১৩ শাবান শুরু হয় এবং লাগাতার চার দিন যুদ্ধ শেষে ১৬ শাবান ( ১৬–১৯ নভেম্বর, ৬৩৬ খ্রি.) সমাপ্ত হয়। যুদ্ধের আগ সাদ ইবনে আবি ওয়াক্কাস প্রায় ৩০,০০০ সৈন্য নিয়ে কাদিসিয়ায় অবস্থান করেন। খলিফা উমর তাঁকে পারস্য সম্রাট তৃতীয় ইয়াজদেগার্দ ও প্রধান সেনাপতি রুস্তম ফাররুখজাদের কাছে দূত পাঠানোর নির্দেশ দেন এবং তাদের ইসলাম গ্রহণ, জিজিয়া প্রদান অথবা যুদ্ধ—এই তিন বিকল্পের যেকোনো একটি বেছে নেওয়ার আহ্বান জানান। মুসলিম দূতেরা ( নু'মান বিন মুকাররিনসহ কয়েকজন) পারস্য দরবারে গেলে তাদের মাঝে আলোচনা ব্যর্থ হয়। মুসলিমদের অপমানের জন্য এক পর্যায়ে ইয়াজদেগার্দ এক দূতের মাথায় মাটি ভরা ঝুড়ি চাপাতে বলেন। কিন্তু মুসলিম দূত এটাকে পারস্য ভূমি মুসলিমদের হাতে অর্পণের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেন। বলা হয় যে, সেনাপতি রুস্তমও নাকি একই ব্যাখ্যা দিয়েছিলেন। এভাবে কয়েক দফা শান্তি আলোচনা ব্যর্থ হলে উমর আলোচনা বন্ধের নির্দেশ দেন; ফলে উভয়ের মাঝে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। যুদ্ধের প্রথম দিনে ( ১৩ শাবান/ ১৬ নভেম্বর, ৬৩৬ খ্রি.) পারস্য বাহিনী নদী পার হয়ে যুদ্ধক্ষেত্রে আসে এবং তীর নিক্ষেপ ও হাতি ব্যবহার করে মুসলিম বাহিনীকে চাপে ফেলে। কারণ হাতির ভয়ে মুসলিম বাহিনীর ঘোড়াগুলি পিছিয়ে যেতে থাকে। তবে সেনাপতি সাদ পাল্টা কৌশল হিসেবে হাতির উপর থাকা আরোহীদের হত্যা ও আসনের বেল্ট কেটে হস্তিবাহিনীকে অনেকটা অচল করে দেন। দ্বিতীয় দিন মুসলিমদের জন্য কাকা বিন আমর ও হাশিম ইবনে উতবার নেতৃত্বে সিরিয়া থেকে সাহায্যকারী বাহিনী আসে এবং সেদিন পার্সিকদের কাছে হস্তিবাহিনী ছিল না। মুসলিম বাহিনী উটগুলিকে ভয়ংকর প্রাণীর মতো সাজিয়ে পারসিক ঘোড়াগুলিকে আতঙ্কিত করে তোলে। এদিন রুস্তম দ্রুত বিজয়ের লক্ষ্যে পুনরায় হস্তিবাহিনী মাঠে এনে সর্বাত্মক আক্রমণ করেন। ফলে শুরুতে মুসলিম বাহিনী চাপে পড়ে যায়। তাই সাদ হাতিগুলিকে অন্ধ করা বা তাদের শুঁড় কেটে দেওয়ার নির্দেশ দেন। সর্বশেষ ও চতুর্থ দিনে কাকা ইবনে আমরের নেতৃত্বে মুসলিম বাহিনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং সেদিন রুস্তম নিহত হন। তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে একাধিক বর্ণনা পাওয়া যায়। রুস্তমের মৃত্যুতে পারসিক বাহিনীর মনোবল ভেঙে পড়ে এবং তাদের অনেকেই আতঙ্কে নদী পার হয়ে পালিয়ে যায়। এরপর মুসলিম অশ্বারোহীরা পিছু ধাওয়া করে তাদের অনেককেই হত্যা বা বন্দী করে। [৪][৫]

মৃত্যু

[সম্পাদনা]

আরো দেখুন

[সম্পাদনা]

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]
  • ইবনে কাসির, মুহাম্মদ (২০১৩)। আল বিদায়াহ ওয়ান নিহায়াহ (বাংলা ভাষায়)। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন। আইএসবিএন ৯৮৪-০৬-০৫৬৫-৮।
  • আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৫)। তারিখুল ইসলাম (আরবি ভাষায়)। বৈরুত: দারুল-কুতুব আল-ইলমিয়্যাহ। আইএসবিএন ২৭-৪৫১৪৩-৫৩-০।
  • আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৪)। সিয়ারু আলামিন নুবালা (আরবি ভাষায়)। বৈরুত: আল-রিসালা প্রকাশনী। আইএসবিএন ৯৭৮-৯-৯৩৩-৪৪৬৬৫-৯।
  • খতিব বাগদাদী (২০১১)। তারিখে বাগদাদ (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়্যা। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১০-৪৬৬-৩।
  • তাবারি, মুহাম্মদ ইবনে জারির (২০১১)। তারিখে তাবারি: তারিখুর রুসুল ওয়াল মুলুক (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-৩২৬৩-৫।
  • হামাবি, ইয়াকুত (২০১১)। মু'জামুল বুলদান (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-১৪৩২-৭।
  • সুয়ুতী, জালালুদ্দীন (২০১০)। তারিখ আল-খুলাফা (আরবি ভাষায়)। সৌদি আরব: দারুল মিনহাজ। আইএসবিএন ৯৭৮-৯৯৫৩৪-৯৮১৯-৫। {{বই উদ্ধৃতি}}: |প্রথমাংশ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  • আল-মাকদিসি, আবু শামা (২০১৮)। আল-রওজাতাইন ফি আখবার আল-দাওলাতাইন আল-নুরিয়া ওয়াস সালাহিয়া (আরবি ভাষায়)। কায়রো: মুয়াসসাসাতুর রিসালা। আইএসবিএন ৯৭৮-১৯১২৬৪-৩৩৫-৬।
  • আল মাকরিজি, আলি ইবনে আহমদ (২০০৮)। আস-সুলুক লিমারিফা দুয়াল আল-মুলুক (আরবি ভাষায়)। দার আল-জামান। {{বই উদ্ধৃতি}}: |প্রথমাংশ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  • রহমান, ড. আতাউর (২০২৩)। ইতিহাসে ইসলাম: নবী থেকে খেলাফত। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "صفحة تحويل السنوات بين العديد من التقويمات على موقع calendarhome.com"। 25 أبريل 2019 তারিখে মূল থেকে আর্কাইভকৃত। {{ওয়েব উদ্ধৃতি}}: |আর্কাইভের-তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  2. ↑ "تحويل التاريخ الهجري، الهجري إلى الميلادي، مُحوِّل التاريخ الإسلامي / الباحث الإسلامي"। الباحث الإسلامي (আরবি ভাষায়)। 20 مايو 2019 তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ 2022-03-17। {{ওয়েব উদ্ধৃতি}}: |আর্কাইভের-তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  3. ↑ "صفحة تحويل السنوات بين التقويمات حسب تقويم أم القرى على موقع ummulqura.org.sa"। مدينة الملك عبد العزيز للعلوم والتقنية - لجنة تقويم أم القرى। 29 مايو 2019 তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ أغسطس 2020। {{ওয়েব উদ্ধৃতি}}: |সংগ্রহের-তারিখ= এবং |আর্কাইভের-তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  4. ↑ Lewental 2016।
  5. ↑ Hitti 2005, পৃ. 415।
  6. ↑ ابن الأثير الجزري (1994)، أسد الغابة في معرفة الصحابة، تحقيق: عادل أحمد عبد الموجود، علي محمد معوض (ط. 1)، بيروت: دار الكتب العلمية। পৃ. ২/৩২০।
  7. ↑ "المكتبة الإسلامية - أضخم مكتبة إسلامية على الإنترنت - إسلام ويب"। www.islamweb.net (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৬।
  8. ↑ الشريف, كتب أحمد إبراهيم (১২ আগস্ট ২০২০)। ""اليرموك".. معركة بين المسلمين والروم غيرت النظام العالمى"। اليوم السابع (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৬।
  9. ↑ الشريف, كتب أحمد إبراهيم (১২ আগস্ট ২০২০)। ""اليرموك".. معركة بين المسلمين والروم غيرت النظام العالمى"। اليوم السابع (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৬।
  10. ↑ "قصة الإسلام | أروى بنت عبد المطلب"। islamstory.com (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৬।
  11. ↑ "الأعلام - خير الدين الزركلي - ج ١ - الصفحة ٢٩٠"। shiaonlinelibrary.com। ৮ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৬।
  12. ↑ "قصة الإسلام | أروى بنت عبد المطلب"। islamstory.com (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৬।
  13. ↑ لاين, لها أون। "أروى بنت عبدالمطلب عمة رسول الله ـ صلى الله عليه وسلم ـ"। لها أون لاين- موقع المرأة العربية (আরবি ভাষায়)। ১৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৬।
  14. ↑ "ص120 - كتاب شاعرات العرب في الجاهلية والإسلام - أروى بنت عبد المطلب - المكتبة الشاملة الحديثة"। al-maktaba.org (আরবি ভাষায়)। ২১ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৬।
  15. ↑ আবু নুয়াইম ইস্পাহানি (১৪১৯ হি.)। মারিফাতুস সাহাবা। রিয়াদ: দারুল ওয়াতান। পৃ. ২/৭৬২। {{বই উদ্ধৃতি}}: |বছর= এর মান পরীক্ষা করুন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক)
  16. ↑ Ṭabarī، Yohanan Friedmann (1992). The battle of al-Qādisiyyah and the conquest of Syria and Palestine. SUNY Press। পৃ. ৫৬। আইএসবিএন ৯৭৮-০-৭৯১৪-০৭৩৩-২।