১৪ মুহররম
অবয়ব
১৪ মহররম হল ইসলামি চান্দ্র বর্ষপঞ্জির প্রথম মাস মুহররম ও হিজরি বছরের ১৪তম দিন এবং এরপর থেকে হিজরি বছর শেষ হতে আরো ৩৪০ বা ৩৪১ দিন বাকি থাকে।
ঘটনাবলী
[সম্পাদনা]- ৩১৮ হিজরি: ফাতেমীয় খলিফা আল-আজিজ বিল্লাহ একটি গুরুতর বিদ্রোহ দমন করেন। এই বিদ্রোহ কারামিতা নামক এক উগ্র গোষ্ঠী ও তাদের সহচর আফতিকিন কর্তৃক সংঘটিত হয়েছিল। এই সংঘর্ষ মূলত শাম বা সিরিয়ার মাটিতে ঘটে এবং আল-আজিজের সাহসিকতার ফলে ফাতেমীয় শাসনের ভিত্তি মজবুত হয়। এই ঘটনার পর সিরিয়া, বিশেষ করে দামেস্ক ফাতেমীয় খিলাফতের অধীনে একটি গুরুত্বপূর্ণ প্রদেশে পরিণত হয়।
- ৫৬৭ হিজরি: মিশর পুনরায় আব্বাসীয় খিলাফতের অধীনে আসে। ফাতেমীয় খিলাফতের শেষ খলিফা আল-আযিদ লিদিনিল্লাহর মৃত্যুর পর মিশরের সব মসজিদে আব্বাসীয় খলিফাদের নামে খুতবা পড়া শুরু হয়।
- ৯৪২ হিজরি: স্পেনীয় রাজা পঞ্চদশ চার্লস ৩০ হাজার সৈন্য এবং ৫০০টি জাহাজ নিয়ে বিশাল এক সামুদ্রিক অভিযানে তিউনিশিয়ার গুরুত্বপূর্ণ হালক আল-ওয়াদি বন্দরে আক্রমণ চালান এবং তা দখল করে নেন।
- ১০৯৪ হিজরি: উসমানীয় সাম্রাজ্য এবং সাফাভীয় সাম্রাজ্যের মধ্যে দীর্ঘ ১৫ বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটে কাসর-ই-শিরিন চুক্তির মাধ্যমে। এই চুক্তি বর্তমান কিরকুক শহরের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত এক স্থানে স্বাক্ষরিত হয়। এতে দুই সাম্রাজ্যের সীমান্ত নির্ধারণ করা হয় এবং অনেক বছর ধরে সেটি বলবৎ থাকে।
- ১১৮৯ হিজরি: পারস্যের বিখ্যাত সেনাপতি করিম খান জান্দ তার বাহিনী নিয়ে বাসরা শহর অবরোধ করতে আসে।
- ১২৪৬ হিজরি: ফ্রান্স আলজেরিয়া আক্রমণ করে। এই হামলার মূল কারণ ছিল একটি অপমানজনক ঘটনা। আলজেরিয়ার শাসক দাই হুসেইন একবার ফরাসি দূতকে ভর্ৎসনা করে এক ধাক্কা দেন। এর প্রতিক্রিয়ায় ফরাসিরা পুরো আলজেরিয়া দখলে নেয়।
- ১২৬১ হিজরি: আলজেরীয় প্রতিরোধ আন্দোলনের নেতা আমীর আব্দুল কাদির ফরাসি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।[১]
- ১৩২৫ হিজরি: মিশরে প্রথমবারের মতো নারীবাদী পত্রিকা আল-রাইহানা প্রকাশিত হয়, যা সম্পাদনা করেন জামিলা হাফিজ। এটি পরবর্তীতে একটি সংবাদপত্রে রূপান্তরিত হয়।
- ১৩২৮ হিজরি: তিউনিস শহর থেকে "আল-মুদহিক" নামে একটি হাস্যরসাত্মক পত্রিকা প্রকাশিত হয়। এটি তিউনিসিয়ার প্রথম ব্যঙ্গাত্মক পত্রিকা ছিল, যেখানে কার্টুন, রসাত্মক ঘটনা ও ছড়া-কবিতা প্রকাশিত হতো।
- ১৩২৯ হিজরি: ফিলিস্তিনের ইয়া্ফা থেকে জারিদাত ফিলিস্তিন নামে একটি পত্রিকা প্রকাশিত হয়। এটি একটি রাজনৈতিক ও সংবাদভিত্তিক পত্রিকা ছিল, যার প্রতিষ্ঠাতা ছিলেন ঈসা আল-ঈসা এবং ইউসুফ আল-ঈসা। পত্রিকাটি সপ্তাহে দু'বার প্রকাশিত হত।
- ১৩৬৭ হিজরি: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ করে। এটি ছিল ফিলিস্তিন বিভাজনের পরিকল্পনা।
- ১৩৬৮ হিজরি: মুসলিম ব্রাদারহুডের গোপন শাখা "আন-নিজাম আল-খাসের" কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়।
- ১৩৭১ হিজরি: ব্রিটিশ সাম্রাজ্য সুয়েজ খালের নিয়ন্ত্রণ গ্রহণ করে। এটি তখন ঘটে, যখন মিশরের সংসদ প্রধানমন্ত্রী মুস্তফা নাহহাস পাশার পরামর্শ অনুযায়ী ১৯৩৬ সালের মিশর-ব্রিটিশ চুক্তি বাতিল করে। এই চুক্তি দুই দেশের মধ্যে একটি সামরিক ও রাজনৈতিক জোট ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মিশরের জনগণের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হতে থাকে। কারণ তারা এই চুক্তিটিকে পূর্ণ স্বাধীনতার পথে বাধা হিসেবে দেখছিল। ফলে একতরফাভাবে চুক্তি বাতিল করা হয়, যার জবাবে ব্রিটিশরা সুয়েজ অঞ্চলে সৈন্য মোতায়েন করে।
- ১৩৭২ হিজরি: সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ আল সৌদ জেদ্দা শহরে সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় উদ্বোধন করেন। এটি দেশটির আর্থিক ব্যবস্থার প্রাতিষ্ঠানিক ভিত্তি গঠনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল।
- ১৩৭৬ হিজরি: আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামী নেতারা কাবিলি অঞ্চলে সুমাম সম্মেলন আয়োজন করেন। এই সম্মেলনে তারা ‘আলজেরিয়ার জাতীয় বিপ্লবী পরিষদ’ গঠনের সিদ্ধান্ত নেন, যা দেশটির স্বাধীনতা আন্দোলনের সাংগঠনিক রূপরেখা নির্ধারণ করে দেয়।
- ১৩৮৫ হিজরি: চীন দ্বিতীয় পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালায়। এটি ছিল দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি বোমা, যার নকশা ও নির্মাণে চীনা পদার্থবিজ্ঞানী চৌ গুয়াং চাওয়ের বড় ভূমিকা ছিল।
- ১৩৯১ হিজরি: একটি ইহুদি ছাত্রদলের নেতা ‘গর্শন সালমন’ তার অনুসারীদের নিয়ে জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রবেশ করে সেখানে ইহুদি ধর্মীয় আচার পালনের চেষ্টা করেন। এই ঘটনার ফলে শহরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং বিশৃঙ্খলা দেখা দেয়।
- ১৩৯৪ হিজরি: কিছু ফিলিস্তিনি যোদ্ধা কুয়েতে অবস্থিত জাপানি দূতাবাস দখল করে। তারা সেখানে জাপানের রাষ্ট্রদূত, চারজন কূটনীতিক, এক জ্বালানিবিষয়ক উপদেষ্টাসহ ১১ কর্মচারীকে জিম্মি করে রাখে।
- ১৩৯৭ হিজরি: সিরিয়া, ইরাক, আলজেরিয়া, লিবিয়া ও ফিলিস্তিনি মুক্তি সংস্থা ‘জোট অব রেজিস্ট্যান্স অ্যান্ড ডিফায়েন্স’ নামে এক সংগঠন প্রতিষ্ঠা করে। এই জোট মিশরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। কারণ প্রেসিডেন্ট আনোয়ার সাদাত সেই সময় ইসরায়েল সফর করেন। এই সফর আরব বিশ্বে বিতর্ক ও ভাঙনের জন্ম দেয়।
- ১৪০০ হিজরি: সৌদি আরবের নিরাপত্তা বাহিনী পবিত্র মসজিদুল হারাম পুনর্দখলের জন্য অভিযান চালায়। দুই সপ্তাহেরও বেশি সময় মসজিদটি ‘জুহাইমান আল-উতায়বি’ নামের একজন চরমপন্থী এবং তার অনুসারীরা দখল করে রেখেছিলেন। এই অভিযানে পাকিস্তানের বিশেষ বাহিনী ও ফরাসি পরামর্শকদের সহায়তা নেওয়া হয়। সংঘর্ষে প্রায় ২৫৫ জন নিহত এবং প্রায় ৫৬০ জন আহত হন।
- ১৪২৩ হিজরি: সৌদি আরবের তৎকালীন যুবরাজ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ লেবাননের বৈরুতে অনুষ্ঠিত আরব শীর্ষ সম্মেলনে এক শান্তি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবে বলা হয়, যদি ইসরায়েল ১৯৬৭ সালের ৪ জুনের সীমান্ত অনুযায়ী দখলকৃত ভূখণ্ড থেকে সরে আসে, তাহলে সকল আরব রাষ্ট্র একযোগে ইস্রায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত থাকবে। এই প্রস্তাব ‘আরব শান্তি উদ্যোগ’ নামে পরিচিত হয়।
- ১৪২৪ হিজরি: যুক্তরাজ্যের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী রবিন কুক তাঁর পদ থেকে পদত্যাগ করেন। এই পদত্যাগের কারণ ছিল তাঁর ইরাকে যুদ্ধ চালানোর সিদ্ধান্তের প্রতি বিরোধিতা করা। যুক্তরাজ্য যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরাক আক্রমণের সিদ্ধান্ত নেয়, তখন রবিন কুক সেই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিবাদস্বরূপ পদত্যাগ করেন।
- ১৪৩৫ হিজরি: তাতারস্তান প্রজাতন্ত্রের কাজান বিমানবন্দরে একটি বোয়িং মডেলের বিমান অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় ৫০ জন যাত্রী নিহত হন।
- ১৪৪০ হিজরি: মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী ইব্রাহিম মুহাম্মদ সালিহ জয়ী হন। তিনি বর্তমান রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়ামিনকে পরাজিত করেন।
জন্ম
[সম্পাদনা]- ১৩৩৭ হিজরি: আসাদুল্লাহ মুসাভি মাকুয়ী, একজন ইরানি শিক্ষক, সমাজবিজ্ঞানী ও ইতিহাসবিদ।
- ১৩৪৮ হিজরি: আব্দুল হালিম হাফিজ, মিশরীয় গায়ক।
- ১৩৫১ হিজরি:হানিম মুহাম্মদ, মিশরীয় অভিনেত্রী।
- ১৩৬৭ হিজরি: ইসমাইল ওমর গিলেহ, জিবুতি প্রজাতন্ত্রের দ্বিতীয় রাষ্ট্রপতি।
- ১৩৭৫ হিজরি: সাফওয়াত শাওয়াদফি, মিশরীয় বংশোদ্ভূত ইসলামি চিন্তাবিদ ও ধর্মপ্রচারক।
- ১৩৮৬ হিজরি: জিহাদ আজউর, একজন লেবাননী অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ।
- ১৩৮৯ হিজরি: ফাদল শাকির, লেবাননী ইসলাম ধর্মীয় গায়ক।
- ১৩৯৪ হিজরি: জয়নাব আল-আসকারি, বাহরাইনী অভিনেত্রী।
- ১৩৯৮ হিজরি :আবদুল কাদের হুদহুদ, কুয়েতি গায়ক ও অভিনেতা।
- ১৪০৩ হিজরি:
- আলি আল-নামাশ, একজন কুয়েতি ফুটবল খেলোয়াড়।
- মেইস হামদান, একজন জর্ডানীয় অভিনেত্রী ও গায়িকা।
মৃত্যু
[সম্পাদনা]- ৫১৩ হিজরি - আবুল হাসান আদ-দামগানি, বাগদাদী ফকীহ ও মুহাদ্দিস।
- ১৩২৪ হিজরি - আবুল কাসিম আল-লাহোরি, ভারতীয় শিয়া ফকীহ।
- ১৩৪৮ হিজরি - মুহাম্মাদ বিন হুসাইন আল-খলিফা, সৌদি ফকীহ ও শিক্ষক।
- ১৩৭৪ হিজরি - মুহাম্মাদ ফারিদ আন-নাহহাস, মিশরীয় খাতাত (কলিগ্রাফার)।
- ১৩৯১ হিজরি - ষষ্ঠ কিরিলোস, ১১৬তম কপটিক অর্থোডক্স পোপ।
- ১৩৯৭ হিজরি – চার্লি চ্যাপলিন, ইংরেজ চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা, লেখক ও পরিচালক।
- ১৪২৪ হিজরি - সারওয়াত আবাযা, মিশরীয় ঔপন্যাসিক।
- ১৪৩০ হিজরি - মাহমুদ আমিন আল-আলিম, মিশরীয় চিন্তাবিদ।
- ১৪৩১ হিজরি -
- আবদুর রহমান ওয়াহিদ, ইন্দোনেশিয়ার চতুর্থ রাষ্ট্রপতি।
- আব্দুল আমির মাতর: কুয়েতি অভিনেতা, পরিচালক ও মঞ্চশিল্পী।
- ১৪৩৩ হিজরি - আবদুল হালিম আওয়িস, মিশরীয় ঐতিহাসিক ও ইসলামী চিন্তাবিদ।
- ১৪৩৬ হিজরি - মুহাম্মাদ রদী আশ-শামাসি, সৌদি কবি ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক।
আরো দেখুন
[সম্পাদনা]সূত্র
[সম্পাদনা]- ইবনে কাসির, মুহাম্মদ (২০১৩)। আল বিদায়াহ ওয়ান নিহায়াহ (বাংলা ভাষায়)। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন। আইএসবিএন ৯৮৪-০৬-০৫৬৫-৮।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৫)। তারিখুল ইসলাম (আরবি ভাষায়)। বৈরুত: দারুল-কুতুব আল-ইলমিয়্যাহ। আইএসবিএন ২৭-৪৫১৪৩-৫৩-০।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৪)। সিয়ারু আলামিন নুবালা (আরবি ভাষায়)। বৈরুত: আল-রিসালা প্রকাশনী। আইএসবিএন ৯৭৮-৯-৯৩৩-৪৪৬৬৫-৯।
- খতিব বাগদাদী (২০১১)। তারিখে বাগদাদ (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়্যা। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১০-৪৬৬-৩।
- তাবারি, মুহাম্মদ ইবনে জারির (২০১১)। তারিখে তাবারি: তারিখুর রুসুল ওয়াল মুলুক (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-৩২৬৩-৫।
- হামাবি, ইয়াকুত (২০১১)। মু'জামুল বুলদান (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-১৪৩২-৭।
- সুয়ুতী, জালালুদ্দীন (২০১০)। তারিখ আল-খুলাফা (আরবি ভাষায়)। সৌদি আরব: দারুল মিনহাজ। আইএসবিএন ৯৭৮-৯৯৫৩৪-৯৮১৯-৫।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ইলমাজ উজতুনা (২০১০)। তারিখ আল-দাওলাহ আল-উসমানিয়া (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব আরাবি। আইএসবিএন ৯৭৮-৬১৪৪১-৫০৩১-৩।
- ইয়াগি, ইসমাইল আহমদ (২০১৪)। আল-দাওলাহ আল-উসমানিয়া, ফিত তারিখিল ইসলামি আল-হাদিস (আরবি ভাষায়)। মাকতাবাতুল আবিকান। আইএসবিএন ৯৭৮-৬০৩৫০-৩৬৯৫-৫।
- বারদি, ইবনে তাগরি (২০১৬)। আল-নুজুম আল-যাহিরাহ ফি মুলুক মিসর ওয়াল কাহিরাহ (আরবি ভাষায়)। কায়রো: দারুল কুতুব আল-মিসরিয়া। আইএসবিএন ৯৭৮-৯৭৭৮১-২০১৮-৯।
- ইবনে ইয়াস (২০১৮)। বাদায়ি' আল-জুহুর ফি ওয়াকায়ি' আল-দুহুর (আরবি ভাষায়)। নিল ওয়াফুরাত।
- আল-মাকদিসি, আবু শামা (২০১৮)। আল-রওজাতাইন ফি আখবার আল-দাওলাতাইন আল-নুরিয়া ওয়াস সালাহিয়া (আরবি ভাষায়)। কায়রো: মুয়াসসাসাতুর রিসালা। আইএসবিএন ৯৭৮-১৯১২৬৪-৩৩৫-৬।
- আল মাকরিজি, আলি ইবনে আহমদ (২০০৮)। আস-সুলুক লিমারিফা দুয়াল আল-মুলুক (আরবি ভাষায়)। দার আল-জামান।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ড. আব্দুর রহিম, আল-হাজ্জি (২০০৫)। তারিখুল আন্দালুস আল-ইসলামি। দাম্মাম (সৌদি আরব): দার ইবনুল জাওযি।
- রহমান, ড. আতাউর (২০২৩)। ইতিহাসে ইসলাম: নবী থেকে খেলাফত। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন।
- ডেভিড, ফ্রমকিন (১৯৮৯)। অ্য পিচ টু ইন্ড অল পিচ: দ্য ফ্যাল অফ দ্য অটোমান অ্যাম্পায়ার (A Peace to End All Peace: The Fall of the Ottoman Empire)। আইএসবিএন ০-৮০৫০-০৮৫৭-৮।
- Harvey, Leonard Patrick (১৯৯২)। Islamic Spain, 1250 to 1500। Chicago: University of Chicago Press। আইএসবিএন ০-২২৬-৩১৯৬২-৮।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ تحفة الزائر في مآثر الأمير عبد القادر وأخبار الجزائر، محمد بن الأمير عبد القادر، تحقيق وتعليق:ممدوح حقي، بيروت، 1964।