১৩ রজব
অবয়ব
১৩ রজব হলো হিজরি বর্ষপঞ্জির ষষ্ঠ মাস রজবের ১৩তম দিন। দিনটি হিজরি চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী বছরের ১৯০তম দিন। তবে যদি রবিউস সানি মাস ৩০ দিনে পূর্ণ হয়, তাহলে এটি বছরের ১৯১তম দিন হিসেবে গণ্য হয়। আর যদি সফর ও রবিউস সানি উভয়ই ৩০ দিন পূর্ণ করে, তাহলে এটি বছরের ১৯২তম দিন হয়।
এই দিনের পর হিজরি বছর শেষ হতে আরো ১৬৪ অথবা ১৬৫ দিন অবশিষ্ট থাকে, যা পূর্ববর্তী মাসগুলোর দৈর্ঘ্যের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ১৩ হিজরি–শামে মুসলিম বাহিনী খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে রোমানদের বিরুদ্ধে ইয়ামুকের যুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধের মাধ্যমে বাইজেন্টাইন যুগের অবসান ঘটে।
- ৭৯২ হিজরি–সুলতান প্রথম মুরাদের নেতৃত্বে উসমানীয় বাহিনী সার্বদের বিরুদ্ধে বিখ্যাত কসোভো যুদ্ধে বিজয় অর্জন করে, যা বলকান অঞ্চলের অন্যতম শক্তিশালী যুদ্ধ হিসেবে বিবেচিত হয়।
- ১২৫৩ হিজরি – দখলদার ফরাসি বাহিনীর হাতে আলজেরিয়ার কনস্টান্টিন শহরের পতন ঘটে।
- ১৩১০ হিজরি – খেদিভ দ্বিতীয় আব্বাস হিলমি শ্রীলঙ্কায় (সিলোন) নির্বাসিত উরাবি বিপ্লবের সদস্যদের ক্ষমা করে দেন।
- ১৩৩৪ হিজরি–ফ্রান্স ও গ্রেট ব্রিটেন সাইক্স-পিকো চুক্তি স্বাক্ষর করে, যার মাধ্যমে উসমানীয় সাম্রাজ্যের এশীয় অংশে অবস্থিত আরব প্রদেশগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া হয়। এই চুক্তি উপনিবেশবাদী পরিকল্পনার অংশ ছিল এবং এর ফলে আরব বিশ্বকে বিভক্ত করে ব্রিটেন ও ফ্রান্সের নিয়ন্ত্রণে আনা হয়।
- ১৩৩৮ হিজরি – কুয়েতে প্রথম শুরা কাউন্সিল প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। এটি কুয়েতের ইতিহাসে প্রথম শূরা পরিষদ ছিল।
- ১৩৪৬ হিজরি – শায়খ মুহাম্মদ খিদর হুসাইন সেবার উদ্দেশ্যে “জামিয়াতুল হিদায়াহ আল-ইসলামিয়া” প্রতিষ্ঠা করেন এবং এর সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
- ১৩৭২ হিজরি – লিবিয়া আরব লিগে যোগ দেয়।
- ১৩৯০ হিজরি– জর্ডানি সেনাবাহিনী ও ফিলিস্তিনি মুক্তি সংস্থার মধ্যে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়, যা কালো সেপ্টেম্বর নামে পরিচিত।
- ১৩৯১ হিজরি – কাতার ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের ঘোষণা দেয়।
- ১৪১১ হিজরি – সোমালিয়ার রাষ্ট্রপতি মুহাম্মদ সিয়াদ বারি রাজধানী মোগাদিশুতে বিরোধীদের হামলার পর দেশ ত্যাগ করে পালিয়ে যান।
- ১৪১২ হিজরি – মৌরিতানিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে মুয়াবিয়া উলদ সিদি আহমদ তাইয়া তার প্রতিদ্বন্দ্বী আহমদ উলদ দাদ্দাহকে ৬২.৭% ভোটে পরাজিত করে বিজয়ী হন।
- ১৪২৩ হিজরি – তেল আবিবে একটি বাসে আত্মঘাতী হামলায় পাঁচজন ইসরায়েলি নিহত হয়। এর পরপরই ইসরায়েলি ট্যাংক ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতকে রামাল্লাহে অবস্থিত তার প্রশাসনিক সদর দপ্তর অবরুদ্ধ করে। পরে চিকিৎসার জন্য ফ্রান্সে যাওয়ার আগ পর্যন্ত তিনি অবরুদ্ধ অবস্থায় ছিলেন এবং প্রায় দুই বছর পর সেখানে তার মৃত্যু হয়।
- ১৪২৯ হিজরি – ইসরায়েলের কারাগারে আটক প্রবীণ লেবানীয় বন্দি সামির কুনতারসহ আরো চারজনকে মুক্তি দেওয়া এবং শহিদদের দেহাবশেষ হস্তান্তর করা হয়। এর বিনিময়ে ইসরাইল নিজেদের নিহত সৈন্যদের দেহাবশেষ ফিরে পায়। এটি হিজবুল্লাহর সঙ্গে একটি বন্দি বিনিময় চুক্তির অংশ ছিল।
- ১৪৩০ হিজরি–চীনের পশ্চিমাঞ্চলীয় শিনচিয়াং অঞ্চলে উইঘুর মুসলমান ও হান চীনা জনগণের মধ্যে সহিংস সংঘর্ষ শুরু হয়।
- ১৪৩৩ হিজরি– মিশরের সাবেক রাষ্ট্রপতি হুসনি মুবারক ও তার স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলিকে ২৫ জানুয়ারি বিপ্লবের সময় বিক্ষোভকারীদের হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগীদের সবাইকে খালাস দেওয়া হয়। একই সঙ্গে মোবারকের দুই ছেলে আলা ও জামালের বিরুদ্ধে পরিচালিত মামলা মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাতিল করা হয় এবং আদালত মুবারককে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ থেকেও খালাস দেয়।
- ১৪৩৮ হিজরি–মিশরের তান্তা শহরের মার জর্জিস গির্জা ও আলেকজান্দ্রিয়ার মার মার্কাস গির্জায় বোমা হামলায় ৪৫ জন নিহত এবং ১৩৬ জনের বেশি আহত হয়।
- ১৪৪৬ হিজরি–বিচারপতি নাওয়াফ সালামকে লেবানীয় রাষ্ট্রপতি জোসেফ আউনের নেতৃত্বাধীন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়।
জন্ম
[সম্পাদনা]
- ২৩ হিজরিপূর্ব – আলি ইবনে আবি তালিব, সাহাবি, নবি মুহাম্মাদের চাচাতো ভাই ও জামাতা, চতুর্থ খলিফা ও শিয়াদের প্রথম ইমাম।[১]
- ৫৬৩ হিজরি–আবু বকর ইবনে কাসুম, আন্দালুসি আরবি কবি, সাহিত্যিক ও সুফি।
- ১৩১৩ হিজরি – আহমদ ইবনে আবদুল্লাহ আস-সান্নান, সৌদি ভাষাবিদ, গণিতজ্ঞ, ফকিহ ও লেখক।
- ১৩৪৪ হিজরি— আব্দুল করিম মুসাভি আর্দেবিলি, ইরানি সংস্কারবাদী রাজনীতিবিদ ও দ্বাদশ শিয়া মার্জা।[২]
- ১৩৪৬ হিজরি – জুলফিকার আলী ভুট্টো, পাকিস্তানি রাজনীতিবিদ।
- ১৩৪৮ হিজরি - সৈয়দ মুহাম্মদ আলী রওজাতি, শিয়া গ্রন্থপঞ্জিকার ও অনুবাদক। [৩]
- ১৩৫৫ হিজরি – নাবিল আল-মালেহ, সিরীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
- ১৩৬৪ হিজরি– জন গারাং, সুদান গণমুক্তি আন্দোলনের নেতা।
- ১৩৭২ হিজরি– আহমদ ফাতফাত, লেবানীয় চিকিৎসক ও রাজনীতিবিদ।
- ১৩৮১ হিজরি – মুহাম্মদ ফুয়াদ, মিশরীয় গায়ক।
- ১৩৯১ হিজরি – শেরুইত আদেল, মিশরীয় চলচ্চিত্র পরিচালক।
- ১৩৯৬ হিজরি – মুহাম্মদ আল-ওয়াদি, কুয়েতি অভিনেতা।
- ১৩৯৯ হিজরি – নাজলা আবদুল্লাহ, জর্ডানি অভিনেত্রী।
- ১৪০৬ হিজরি – তারিক ইবিয়ারি, মিশরীয় অভিনেতা।
- ১৪১০ হিজরি– ইয়াসিন ব্রাহিমি, আলজেরীয় ফুটবলার
মৃত্যু
[সম্পাদনা]- ২৭৯ হিজরি – মুহাম্মাদ ইবনে ঈসা আত-তিরমিজি, বিখ্যাত হাদিসবিশারদ ও গ্রন্থকার।[৪]
- ৬২৩ হিজরি – মুহাম্মাদ আজ-জাহির বি-আমরিল্লাহ, ৩৫তম আব্বাসীয় খলিফা।
- ৭৫১ হিজরি – ইবনে কাইয়িম, হাম্বলি ফকিহ ও ইবনে তাইমিয়ার বিশিষ্ট শিষ্য।
- ৮৩৫ হিজরি – মুহাম্মদ ইবনে হামজা আল-ফানারি, উসমানীয় তুর্কি ফকিহ, বিচারক ও তাফসিরকার।
- ১৩১৫ হিজরি– আল-মাহদি আব্বাসি, আল-আজহার মসজিদের শায়খ।
- ১৩৭৭ হিজরি – মুহাম্মদ খিদর হুসাইন, তিউনিসীয় আলেম, যিনি দুই বছর আল-আজহারের প্রধান ছিলেন।
- ১৩৮০ হিজরি– বায়রাম তিউনিসি, তিউনিসীয়-মিশরীয় কবি।
- ১৩৯৩ হিজরি– মুহাম্মদ তাহির ইবনে আশুর, যাইতুনা বিশ্ববিদ্যালয়ের শায়খ ও বিশিষ্ট আলেম।
- ১৪২৩ হিজরি – মুহাম্মদ সাফওয়াত নূরুদ্দিন, মিশরের আনসারুস সুন্নাহ সংগঠনের প্রধান।
- ১৪৩৪ হিজরি – শাবান হুসাইন, মিশরের অভিনেতা।
- ১৪৩৫ হিজরি – মুহাম্মদ বাকের শিরাজি, ইরানি দ্বাদশ শিয়া মারজা। [৫]
উপলক্ষ
[সম্পাদনা]- আইয়ামুল বিজের প্রথম দিন।
- ইরান ও পাকিস্তানে আলি ইবনে আবি তালিবের জন্মদিন পালিত হয়।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- ইবনে কাসির, মুহাম্মদ (২০১৩)। আল বিদায়াহ ওয়ান নিহায়াহ (বাংলা ভাষায়)। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন। আইএসবিএন ৯৮৪-০৬-০৫৬৫-৮।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৫)। তারিখুল ইসলাম (আরবি ভাষায়)। বৈরুত: দারুল-কুতুব আল-ইলমিয়্যাহ। আইএসবিএন ২৭-৪৫১৪৩-৫৩-০।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৪)। সিয়ারু আলামিন নুবালা (আরবি ভাষায়)। বৈরুত: আল-রিসালা প্রকাশনী। আইএসবিএন ৯৭৮-৯-৯৩৩-৪৪৬৬৫-৯।
- খতিব বাগদাদী (২০১১)। তারিখে বাগদাদ (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়্যা। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১০-৪৬৬-৩।
- তাবারি, মুহাম্মদ ইবনে জারির (২০১১)। তারিখে তাবারি: তারিখুর রুসুল ওয়াল মুলুক (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-৩২৬৩-৫।
- হামাবি, ইয়াকুত (২০১১)। মু'জামুল বুলদান (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-১৪৩২-৭।
- সুয়ুতী, জালালুদ্দীন (২০১০)। তারিখ আল-খুলাফা (আরবি ভাষায়)। সৌদি আরব: দারুল মিনহাজ। আইএসবিএন ৯৭৮-৯৯৫৩৪-৯৮১৯-৫।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ইলমাজ উজতুনা (২০১০)। তারিখ আল-দাওলাহ আল-উসমানিয়া (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব আরাবি। আইএসবিএন ৯৭৮-৬১৪৪১-৫০৩১-৩।
- ইয়াগি, ইসমাইল আহমদ (২০১৪)। আল-দাওলাহ আল-উসমানিয়া, ফিত তারিখিল ইসলামি আল-হাদিস (আরবি ভাষায়)। মাকতাবাতুল আবিকান। আইএসবিএন ৯৭৮-৬০৩৫০-৩৬৯৫-৫।
- বারদি, ইবনে তাগরি (২০১৬)। আল-নুজুম আল-যাহিরাহ ফি মুলুক মিসর ওয়াল কাহিরাহ (আরবি ভাষায়)। কায়রো: দারুল কুতুব আল-মিসরিয়া। আইএসবিএন ৯৭৮-৯৭৭৮১-২০১৮-৯।
- ইবনে ইয়াস (২০১৮)। বাদায়ি' আল-জুহুর ফি ওয়াকায়ি' আল-দুহুর (আরবি ভাষায়)। নিল ওয়াফুরাত।
- আল-মাকদিসি, আবু শামা (২০১৮)। আল-রওজাতাইন ফি আখবার আল-দাওলাতাইন আল-নুরিয়া ওয়াস সালাহিয়া (আরবি ভাষায়)। কায়রো: মুয়াসসাসাতুর রিসালা। আইএসবিএন ৯৭৮-১৯১২৬৪-৩৩৫-৬।
- আল মাকরিজি, আলি ইবনে আহমদ (২০০৮)। আস-সুলুক লিমারিফা দুয়াল আল-মুলুক (আরবি ভাষায়)। দার আল-জামান।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ড. আব্দুর রহিম, আল-হাজ্জি (২০০৫)। তারিখুল আন্দালুস আল-ইসলামি। দাম্মাম (সৌদি আরব): দার ইবনুল জাওযি।
- রহমান, ড. আতাউর (২০২৩)। ইতিহাসে ইসলাম: নবী থেকে খেলাফত। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন।
- ডেভিড, ফ্রমকিন (১৯৮৯)। অ্য পিচ টু ইন্ড অল পিচ: দ্য ফ্যাল অফ দ্য অটোমান অ্যাম্পায়ার (A Peace to End All Peace: The Fall of the Ottoman Empire)। আইএসবিএন ০-৮০৫০-০৮৫৭-৮।
- Harvey, Leonard Patrick (১৯৯২)। Islamic Spain, 1250 to 1500। Chicago: University of Chicago Press। আইএসবিএন ০-২২৬-৩১৯৬২-৮।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "BIRTH OF Imam ALI (a.s)" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২১।
- ↑ "درباره عبدالکریم موسوی اردبیلی - ایرنا" (ফার্সি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২১।
- ↑ "سید محمدعلی روضاتی - ويکی شيعه" (ফার্সি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "محمّد بن عیسی تِرمِذی - حدیث نت" (ফার্সি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "موسسه مطالعات تاریخ معاصر ایران - آیت الله سید محمدباقر شیرازی در آیینه تصاویر" (ফার্সি ভাষায়)। ৩০ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- "এখানে দেখুন: রবিউল আউয়াল মাসে যা ঘটেছিল"।
- "আরবি এনসাইক্লোপিডিয়া"।
- "ইসলাম এনসাইক্লোপিডিয়া"। ১১ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - "আরব সেলিব্রেটিদের জীবনী তথ্য"।
- "খেলোয়াড়দের জীবনী তথ্য"।