বিষয়বস্তুতে চলুন

১১ দলীয় নির্বাচনী ঐক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এগারো দলীয় নির্বাচনী ঐক্য
১১ দলীয় নির্বাচনী ঐক্য
নেতাশফিকুর রহমান
প্রতিষ্ঠা১৯ অক্টোবর ২০২৫ (19 October 2025) (সমমনা আট দল হিসেবে)
সদর দপ্তরঢাকা, বাংলাদেশ
ভাবাদর্শ
অন্তর্ভুক্ত দলসমূহ
জাতীয় সংসদে আসন
৭৭ / ২৯৭
ওয়েবসাইট
unitedbangladesh.org
বাংলাদেশের রাজনীতি
রাজনৈতিক দল
নির্বাচন

এগারো দলীয় নির্বাচনী ঐক্য অথবা ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী-নেতৃত্বাধীন এগারোটি রাজনৈতিক দলের একটি নির্বাচনী জোট।[][][][][] ইসলামী আন্দোলনসহ প্রাথমিকভাবে আটটি ইসলামি-ঘরানার দল নিয়ে গঠিত জোটটি “আন্দোলনরত আট দল” ব্যানারে জুলাই সনদ-এর আইনী ভিত্তি, নির্বাচনের পূর্বে গণভোট, সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষ বাস্তবায়ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরিসহ পাঁচ দফা দাবি নিয়ে ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।[][] পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসন সমঝোতার স্বার্থে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ ৩টি দল যোগ দিলে তা ১১ দলীয় জোটে পরিণত হয়। তবে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের কারণে শেষমুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে নাম প্রত্যাহার করে নেয়। পরবর্তীতে ২৪ জানুয়ারি বাংলাদেশ লেবার পার্টি এই জোটে যোগ দিলে তা আবারো এগারো দলের নির্বাচনী জোট হয়।[]

ইতিহাস

[সম্পাদনা]

প্রেক্ষাপট

[সম্পাদনা]

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যূত্থান পরবর্তী রাজনীতিতে নতুন আলোচনার জন্ম নেয় ইসলামপন্থী দলগুলোর ঐক্য নিয়ে।[] বিভিন্ন বিষয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও ৫ আগষ্টের পর শীর্ষ নেতারা ইসলামপন্থীদের এক হয়ে নির্বাচন করার কথা বলেন।[১০][১১][১২]

শফিকুর রহমান আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী[১৩]

মামুনুল হক আমীর, বাংলাদেশ খেলাফত মজলিস[১৪]

ফয়জুল করিম নায়েবে আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ[১৫]

২০২৫ সালের ২১ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান দলীয় কর্মী সমাবেশের উদ্দেশ্যে বরিশাল সফর করেন। সফরকালে চরমোনাইর পীরের দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমীর সৈয়দ রেজাউল করিম-এর সাথে সাক্ষাৎ করেন। পরবর্তীতে যৌথ প্রেস ব্রিফিং-এ সাংবাদিকের –"ইসলামী দলগুলোর ঐক্য বা জোট হচ্ছে কি না" প্রশ্নের জবাবে দুই দলের আমির ঐক্যের জন্য জনসাধারণের কাছে দোয়া চান। তাঁরা বলেন, ইসলামী দলগুলো ভোটকেন্দ্রে একটি বাক্স পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।[১৬][১৭]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বের হয়ে যায়।[১৮]

পাঁচ দফা দাবি ও আন্দোলন

[সম্পাদনা]

গত ১১ নভেম্বরে "জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে" ঢাকায় সমাবেশ করছে সমমনা আট দল।[][১৯]

"জুলাই জাতীয় সনদ জারি'র"জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে সমমনা আট দল। তবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করার যে সিদ্ধান্ত, সেটির নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টাকে সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে তারা।[২০]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনের দাবিতে যৌথ উদ্যোগে আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা ব্যতীত দেশের বাকি বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিকভাবে সমাবেশের ঘোষণা দিয়েছে জোটটি।[২১][২২][২৩]

৫ দফা দাবিগুলো

[সম্পাদনা]
  1. জুলাই সনদের আইনি ভিত্তি
  2. নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা। পিআর পদ্ধতিতে নির্বাচন।
  3. নির্বাচন সুষ্ঠু করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড।
  4. জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা।
  5. জাতীয় পার্টি১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

নির্বাচনী কৌশল

[সম্পাদনা]

দলসমূহ "ওয়ান বক্স পলিসি" বা "এক বাক্স নীতি"র অধীনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনের উদ্দেশ্যে সংঘটিত হয়েছে। যার অর্থ এই জোট থেকে প্রতিটি আসনে জোটভুক্ত দল থেকে কেবল একজন প্রার্থী মনোনীত করা এবং জোটভুক্ত অন্যান্য দলগুলো উক্ত আসনে অন্য কাউকে মনোনীত না করে সমর্থন দেয়া।[২৪][২৫]

দলসমূহ

[সম্পাদনা]

এগারো দলীয় নির্বাচনী ঐক্য[]

দল প্রতীক পতাকা নেতা জোটের অধীনে প্রতিদ্বন্দ্বী আসন সংখ্যা জাতীয় সংসদে প্রাপ্ত আসন জাতীয় সংসদে মোট প্রাপ্ত আসন
বাংলাদেশ জামায়াতে ইসলামী শফিকুর রহমান ২১৫ ৬৮ ৭৭
বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হক ২৩
খেলাফত মজলিস আব্দুল বাছিত আজাদ ১৩
জাতীয় নাগরিক পার্টি[২৬] নাহিদ ইসলাম ৩০
বাংলাদেশ খেলাফত আন্দোলন হাবিবুল্লাহ মিয়াজী - -
জাতীয় গণতান্ত্রিক পার্টি তাসমিয়া প্রধান - -
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সরওয়ার কামাল আজিজী ০৩ -
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আনোয়ারুল ইসলাম চাঁন ০২ -
লিবারেল ডেমোক্রেটিক পার্টি[২৭] অলি আহমেদ ০৭ -
১০ আমার বাংলাদেশ পার্টি মজিবুর রহমান মঞ্জু ০৪ -
১১ বাংলাদেশ লেবার পার্টি মুস্তাফিজুর রহমান ইরান - -

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 bdnews24.com। "১০ দলীয় ঐক্যের সমঝোতার ভাগে জামায়াতের ২১৫ আসন"১০ দলীয় ঐক্যের সমঝোতার ভাগে জামায়াতের ২১৫ আসন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২৬{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  2. "জামায়াতে ইসলামীর সাথে জোটে কওমি ঘরানার ৫ দল, শতাধিক আসন ছাড়ের প্রস্তাব"dailyjanakantha.com। ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২৫
  3. "নির্বাচন-গণভোট একই দিনে: প্রত্যাহারের দাবি জামায়াতসহ ৮ দলের"dailyjamardesh.com। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২৫
  4. "আন্দোলনরত ৮ দলের কর্মসূচিতে পরিবর্তন"kalerkantho.com। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২৫
  5. "জামায়াত কেন ইসলামপন্থী দলগুলোর জোট গড়ার চেষ্টা করছে"bbc বাংলা.com। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২৫
  6. "পাঁচ দফা দাবিতে পল্টনে জামায়াতসহ আট দলের সমাবেশ শুরু"prothomalo.com। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২৫
  7. 1 2 "পাঁচ দফা দাবিতে ঢাকায় জামায়াতসহ ৮ দলের সমাবেশ দুপুরে"dhakamail.com। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২৫
  8. জনকণ্ঠ, দৈনিক। "দলের ভাঙন ঠেকাতে ১১ দলীয় জোট থেকে বিদায় নিয়েছে চরমোনাই!"দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২৬
  9. "জামায়াতের নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে সব ইসলামি দল"jugantor.com। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২৫
  10. "জামায়াত ও চরমোনাইসহ ধর্মভিত্তিক দলগুলোর নির্বাচনি জোট কতদূর"bbc.com। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২৫
  11. "ঐক্য গড়তে যোগাযোগ বাড়াচ্ছে ইসলামী দলগুলো"kalbela.com। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২৫
  12. "ইসলামপন্থিদের ঐক্যের জন্য উদার জামায়াত"dhakapost.com। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২৫
  13. "ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য চাইছে জনগণ"kalerkantho.com। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২৫
  14. "ইসলামপন্থীদের ঐক্য ও দায়িত্বশীল ভূমিকা সময়ের দাবি: রিয়াদে সমাবেশে মামুনুল হক"prothomalo.com। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২৫
  15. "দেশে ইসলাম প্রতিষ্ঠায় ইসলামপন্থী দলগুলোর ঐক্যের দরকার - মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম"samakal.com। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২৫
  16. "বরিশালে চরমোনাই পীরের মধ্যাহ্নভোজে জামায়াতের আমির, দূরত্ব ঘোচার আভাস"prothomalo.com। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২৫
  17. "চরমোনাই দরবারে জামায়াতের আমির, বিভেদ ভুলে ঐক্যের আভাস"samakal.com। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২৫
  18. bdnews24.com। "জোটে 'ইনসাফ না পেয়ে' একক ভোটের ঘোষণা ইসলামী আন্দোলনের"জোটে ‘ইনসাফ না পেয়ে’ একক ভোটের ঘোষণা ইসলামী আন্দোলনের (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৬{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  19. "রাজধানীতে ৫ দফা দাবিতে আজ সমাবেশ করছে জামায়াতসহ ৮ দল"dhakatimes24.com। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২৫
  20. ""নির্বাচন-গণভোট একই দিনে: প্রত্যাহারের দাবি জামায়াতসহ ৮ দলের"dhakamail.com। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২৫
  21. "৭ দিনের নতুন কর্মসূচি ঘোষণা আট ইসলামি দলের"dhakatimes24.com। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২৫
  22. "জামায়াতসহ সমমনা ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা"amadershomoy.com। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২৫
  23. "নির্বাচনের আগে গণভোট বাস্তবায়নে ৮ দলের নতুন কর্মসূচি"dailyjanakantha.com। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২৫
  24. "'ওয়ান বক্স পলিসিতে' সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে জামায়াতসহ ৮ দল"প্রথম আলো। ৮ ডিসেম্বর ২০২৫।
  25. "জামায়াতসহ ৮ দলের 'এক বাক্স নীতি'"kalbela.com। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২৫
  26. "জামায়াতের সাথে জোটে এনসিপি ও এলডিপি"bbcbangla.com। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২৫
  27. "এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির"thedailystar.com। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২৫