১০ রবিউল আউয়াল
অবয়ব
১০ রবিউল আউয়াল হলো ইসলামি বর্ষপঞ্জির তৃতীয় মাস রবিউল আউয়ালের দশম দিন। এটি হিজরি চন্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী বছরের ৬৯তম দিন। তবে যদি সফর মাস ৩০ দিন পূর্ণ করে, তাহলে এটি বছরের ৭০তম দিন হিসেবে গণ্য হয়। এই দিনের পর হিজরি বছর শেষ হতে আরো ২৮৫ অথবা ২৮৬ দিন অবশিষ্ট থাকে।[১] [২][৩]
ঘটনাবলি
[সম্পাদনা]- ১ হিজরি–নবি মুহাম্মদ মক্কা ত্যাগ করে মদিনায় পৌঁছান। ইসলামের ইতিহাসে এই ঘটনাটি হিজরত নামে পরিচিত, যা মুসলমানদের সামাজিক ও রাজনৈতিক রাষ্ট্রব্যবস্থার সূচনাকে নির্দেশ করে। এই দিনটিকেই পরবর্তীতে হিজরি সনের সূচনা ধরা হয়। দিনটি গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী ৬২২ সালের ২১ সেপ্টেম্বর ছিল।
- ৩৬২ হিজরি–ফাতিমীয় খলিফা আল-মুইজ্জ লিদিনিল্লাহ মিশর জয়ের উদ্দেশ্যে যাত্রাকালে কাবিস ( তিউনিসিয়ার একটি শহর) ত্যাগ করেন।
- ৪৬৫ হিজরি–সেলজুক সুলতান আল্প আরসলান ইউসুফ আল-খোয়ারেজিম নামে এক বিদ্রোহীর হাতে নিহত হন।
- ৯৭৯ হিজরি – উসমানীয় সাম্রাজ্য সাইপ্রাস দ্বীপ জয় করতে সক্ষম হয়। পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বীপটি দীর্ঘদিন ধরে উসমানীয়দের জন্য হুমকি হিসেবে ছিল।
- ১০০৪ হিজরি – হাঙ্গেরি ও রোমানিয়ার কিছু আমিরাত উসমানীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করলে বুখারেস্টে প্রায় চার হাজার মুসলিম নিহত হন; নিহতদের অধিকাংশ তুর্কি বণিক ছিলেন।
- ১২৭১ হিজরি – মিশরের গভর্নর মুহাম্মদ সাঈদ পাশা ফরাসি কূটনীতিক ফের্দিনান্দ দ্য লেসেপসকে সুয়েজ খাল খননের অনুমতি দেন।
- ১৩২৪ হিজরি – যুক্তরাজ্য ও উসমানীয়দের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে সিনাই উপদ্বীপ মিশরের অন্তর্ভুক্ত বলে স্বীকৃতি পায়। এটি মূলত ব্রিটিশ পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে করা হয়। ব্রিটিশরা চেয়েছিল যে, সুয়েজ খাল যেন ব্রিটেনের নিয়ন্ত্রণাধীন অবস্থায় মিশরীয় ভূখণ্ডের অন্তর্ভুক্ত থাকে এবং কোনো পার্শ্ববর্তী রাষ্ট্র যেন এর কর্তৃত্ব দাবি করতে না পারে।
- ১৩৩৫ হিজরি – ফ্রান্স ও যুক্তরাজ্য শরীফ হুসাইন বিন আলী আল-হাশিমিকে হেজাজের বাদশাহ হিসেবে স্বীকৃতি দেয়।
- ১৩৪১ হিজরি – মুস্তাফা কামালের নেতৃত্বাধীন তুরস্কের জাতীয় পরিষদ উসমানীয় সালতানাত বিলুপ্তির সিদ্ধান্ত নেয়। যার ফলে পরবর্তীতে খেলাফতও বিলুপ্ত হয়।
- ১৩৪৮ হিজরি–জেরুসালেমে পশ্চিম প্রাচীরের মালিকানা প্রশ্নকে কেন্দ্র করে ‘বুরাক বিদ্রোহ’ শুরু হয়। তবে ব্রিটিশ শাসকগোষ্ঠী কঠোরভাবে বিদ্রোহ দমন করে।
- ১৪২৪ হিজরি – সৌদিতে ইসলামি সংস্কার আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট একটি টেলিভিশন চ্যানেলের প্রথম সম্প্রচার শুরু হয়।
- ১৪২৫ হিজরি – তীব্র যুদ্ধের পর মার্কিন বাহিনী ইরাকের ফালুজা শহর থেকে নিজেদের প্রত্যাহার শুরু করে।
- ১৪২৬ হিজরি–লেবানীয় সংসদ সদস্য বাসিল ফুলাইহান সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির হত্যাকাণ্ডে আহত হওয়ার পর মৃত্যুবরণ করেন।
- ১৪৩২ হিজরি–মিশরের সর্বোচ্চ সামরিক পরিষদ একটি সাংবিধানিক ঘোষণা জারি করে, যাতে সংসদ ভেঙে দেওয়া, সংবিধান স্থগিত করা এবং সাময়িকভাবে দেশের শাসনভার নিজেদের হাতে নেওয়ার কথা ঘোষণা করা হয়।
জন্ম
[সম্পাদনা]- ৬৬১ হিজরি–ইবনে তাইমিয়া; বিশিষ্ট মুজতাহিদ ফকিহ ও হিজরি সপ্তম শতাব্দীর ধর্মীয় সংস্কারক।
- ১১০৪ হিজরি –মুহাম্মদ হাশিম তাত্তভী; প্রসিদ্ধ ইসলামি পণ্ডিত।
- ১৩৪৯ হিজরি – আলি সিস্তানি; দ্বাদশী শিয়া মতবাদের একজন প্রধান মারজা (ধর্মীয় কর্তৃপক্ষ)।
- ১৩৭১ হিজরি – আহমদ আল-হামুদ আল-জাবির আস-সাবাহ; কুয়েতি রাজনীতিবিদ এবং উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।
- ১৩৭৩ হিজরি – সালেহ আল-হামর; কুয়েতি অভিনেতা ও পরিচালক।
- ১৩৯২ হিজরি – আহমদ আজমি; মিশরীয় অভিনেতা।
- ১৩৯৪ হিজরি–লারা আল-সাফদি; জর্ডানীয় অভিনেত্রী।
- ১৩৯৯ হিজরি –
- তাওয়াক্কুল কারমান; ইয়েমেনি সাংবাদিক, মানবাধিকারকর্মী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।
- দলি শাহিন; লেবানীয় অভিনেত্রী ও গায়িকা।
- নওয়াফ আল-কাত্তান; কুয়েতি টেলিভিশন উপস্থাপক।
- ১৪০১ হিজরি –
- আহমদ শুয়াইব; সৌদি অভিনেতা।
- এল-হাজি দুয়ুফ; সেনেগালী ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
[সম্পাদনা]- ১৭৯ হিজরি – মালিক ইবনে আনাস, বিখ্যাত মুহাদ্দিস ও ফকিহ; আহলে সুন্নতের চার ইমামের একজন ও মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা।
- ৪৬৫ হিজরি – আল্প আরসলান; সেলজুক সুলতান।
- ৯১৮ হিজরি – দ্বিতীয় বায়েজিদ; উসমানীয় সাম্রাজ্যের অষ্টম সুলতান।
- ১৪১৫ হিজরি – আলউইয়া জামিল; মিশরীয় অভিনেত্রী।
- ১৪২৬ হিজরি –বাসিল ফুলাইহান; লেবানীয় রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ।
- ১৪৩০ হিজরি – বদর আল-কাত্তামি; কুয়েতি চিত্রশিল্পী।
- ১৪৩৩ হিজরি – নাসিব লাহুদ; লেবানীয় রাজনীতিবিদ।
- ১৪৩৫ হিজরি – এরিয়েল শ্যারন, সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী।
- ১৪৩৯ হিজরি –শাদিয়া; মিশরীয় অভিনেত্রী ও গায়িকা।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- ইবনে কাসির, মুহাম্মদ (২০১৩)। আল বিদায়াহ ওয়ান নিহায়াহ (বাংলা ভাষায়)। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন। আইএসবিএন ৯৮৪-০৬-০৫৬৫-৮।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৫)। তারিখুল ইসলাম (আরবি ভাষায়)। বৈরুত: দারুল-কুতুব আল-ইলমিয়্যাহ। আইএসবিএন ২৭-৪৫১৪৩-৫৩-০।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৪)। সিয়ারু আলামিন নুবালা (আরবি ভাষায়)। বৈরুত: আল-রিসালা প্রকাশনী। আইএসবিএন ৯৭৮-৯-৯৩৩-৪৪৬৬৫-৯।
- খতিব বাগদাদী (২০১১)। তারিখে বাগদাদ (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়্যা। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১০-৪৬৬-৩।
- তাবারি, মুহাম্মদ ইবনে জারির (২০১১)। তারিখে তাবারি: তারিখুর রুসুল ওয়াল মুলুক (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-৩২৬৩-৫।
- হামাবি, ইয়াকুত (২০১১)। মু'জামুল বুলদান (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-১৪৩২-৭।
- সুয়ুতী, জালালুদ্দীন (২০১০)। তারিখ আল-খুলাফা (আরবি ভাষায়)। সৌদি আরব: দারুল মিনহাজ। আইএসবিএন ৯৭৮-৯৯৫৩৪-৯৮১৯-৫।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ইলমাজ উজতুনা (২০১০)। তারিখ আল-দাওলাহ আল-উসমানিয়া (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব আরাবি। আইএসবিএন ৯৭৮-৬১৪৪১-৫০৩১-৩।
- ইয়াগি, ইসমাইল আহমদ (২০১৪)। আল-দাওলাহ আল-উসমানিয়া, ফিত তারিখিল ইসলামি আল-হাদিস (আরবি ভাষায়)। মাকতাবাতুল আবিকান। আইএসবিএন ৯৭৮-৬০৩৫০-৩৬৯৫-৫।
- বারদি, ইবনে তাগরি (২০১৬)। আল-নুজুম আল-যাহিরাহ ফি মুলুক মিসর ওয়াল কাহিরাহ (আরবি ভাষায়)। কায়রো: দারুল কুতুব আল-মিসরিয়া। আইএসবিএন ৯৭৮-৯৭৭৮১-২০১৮-৯।
- ইবনে ইয়াস (২০১৮)। বাদায়ি' আল-জুহুর ফি ওয়াকায়ি' আল-দুহুর (আরবি ভাষায়)। নিল ওয়াফুরাত।
- আল-মাকদিসি, আবু শামা (২০১৮)। আল-রওজাতাইন ফি আখবার আল-দাওলাতাইন আল-নুরিয়া ওয়াস সালাহিয়া (আরবি ভাষায়)। কায়রো: মুয়াসসাসাতুর রিসালা। আইএসবিএন ৯৭৮-১৯১২৬৪-৩৩৫-৬।
- আল মাকরিজি, আলি ইবনে আহমদ (২০০৮)। আস-সুলুক লিমারিফা দুয়াল আল-মুলুক (আরবি ভাষায়)। দার আল-জামান।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ড. আব্দুর রহিম, আল-হাজ্জি (২০০৫)। তারিখুল আন্দালুস আল-ইসলামি। দাম্মাম (সৌদি আরব): দার ইবনুল জাওযি।
- রহমান, ড. আতাউর (২০২৩)। ইতিহাসে ইসলাম: নবী থেকে খেলাফত। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন।
- ডেভিড, ফ্রমকিন (১৯৮৯)। অ্য পিচ টু ইন্ড অল পিচ: দ্য ফ্যাল অফ দ্য অটোমান অ্যাম্পায়ার (A Peace to End All Peace: The Fall of the Ottoman Empire)। আইএসবিএন ০-৮০৫০-০৮৫৭-৮।
- Harvey, Leonard Patrick (১৯৯২)। Islamic Spain, 1250 to 1500। Chicago: University of Chicago Press। আইএসবিএন ০-২২৬-৩১৯৬২-৮।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ User, Super। "Convert a date"। calendarhome.com। ২৫ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৬।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "تحويل التاريخ الهجري، الهجري إلى الميلادي, مُحوِّل التاريخ الإسلامي | الباحث الإسلامي"। IslamicFinder (আরবি ভাষায়)। ২০ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৬।
- ↑ "موقع تقويم أم القرى"। www.ummulqura.org.sa। ২০ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৬।