১০ জ্বিলহজ্জ
অবয়ব
১০ জ্বিলহজ্জ হলো ইসলামি বর্ষপঞ্জির দ্বাদশ মাস জ্বিলহজ্জের দশম দিন এবং এ দিনটি হিজরি চন্দ্রবর্ষ অনুযায়ী বছরের ৩৩৫তম দিন। তবে যদি রমজান মাস ৩০ দিনে পূর্ণ হয়, তাহলে এটি হবে ৩৩৬তম দিন এবং যদি সফর, রবিউস সানি, জমাদিউস সানি, শাবান ও রমজান ৩০ দিনে সম্পূর্ণ হয়, তবে এটি হবে ৩৩৭তম দিন। এই দিনের পর হিজরি বর্ষপঞ্জির বছর শেষ হতে আর ১৯ অথবা ২০ দিন বাকি থাকে।
এই দিনটি ইসলামী বর্ষপঞ্জিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এটি ঈদুল আযহার দিন, যা মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।[১] এই দিনে মুসলিমরা বিশ্বব্যাপী পশু কুরবানি করে থাকেন।
ঘটনাবলী
[সম্পাদনা]- ১৩৮ হিজরি: আন্দালুসে উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান আদ-দাখিলের বায়াত সম্পন্ন হয়। তিনি মুসলিম সভ্যতা ও বিজ্ঞানের আলো ইউরোপে ছড়িয়ে দেন।
- ৩৪০ হিজরি: ফাতেমীয়রা পবিত্র কাবাঘর থেকে চুরি হওয়া কালো পাথর (হজরে আসওয়াদ) ২৩ বছর পর পুনরায় কাবায় ফিরিয়ে আনে।
- ১১৩৬ হিজরি: মরক্কোর নৌ-প্রধান ও কূটনীতিক আব্দুল কাদির পেরেজ ব্রিটেনের রাজা দ্বিতীয় জর্জের সঙ্গে বৈঠক করেন, যা ব্রিটেন-মরক্কো সম্পর্কের ইতিহাসে গুরুত্বপূর্ণ বিষয় ছিল।
- ১২৭৯ হিজরি: মিশরীয় খেদিভ ইসমাইল উসমানি সুলতানের কাছ থেকে এমন এক ফরমান আদায় করেন, যা মিসরের শাসনাধিকারকে বংশপরম্পরায় স্থায়ী করে দেয়।
- ১৪০৯ হিজরি: ইরানের গোয়েন্দা সংস্থা ভিয়েনায় কুর্দিস্তানি ডেমোক্রেটিক পার্টির সেক্রেটারি আব্দুর রহমান কাসেমলুকে হত্যা করে।
- ১৪২১ ও ১৪২৪ হিজরি: এই দিনে হজের সময় মক্কা ও মিনাতে পদদলিত হয়ে শত শত হাজীর মৃত্যু হয়।
- ১৪২৭ হিজরি: ইরাকের প্রাক্তন রাষ্ট্রপতি সাদ্দাম হুসেনকে ঈদুল আযহার প্রথম প্রহরে ফাঁসি দেওয়া হয়, যা বিশ্বজুড়ে আলোড়ন তোলে।
- ১৪৩০ হিজরি: সৌদি আরবের হিজাজ অঞ্চলে প্রবল বৃষ্টিপাত ও বন্যা দেখা দেয়, যাতে শতাধিক লোক নিহত হয় এবং তিন শতাধিক নিখোঁজ হয়।
জন্ম
[সম্পাদনা]- ২৫ হিজরি: শাবিব শায়বানি, একজন খারিজি নেতা, যিনি জাজিরা অঞ্চলে প্রভাব বিস্তার করেছিলেন।
- ২৩৭ হিজরি: ইব্রাহিম ইবনে আহমাদ আগলাবি, আফ্রিকার আগলাবি রাজবংশের নবম শাসক।
- ১২৩৮ হিজরি: ড্যানিয়েল ব্লিস, একজন মার্কিন মিশনারি ও বৈরুত আমেরিকান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি।
- ১২৭২ হিজরি: ইব্রাহিম জাঞ্জানি, একজন ইরানি শিয়া ধর্মতাত্ত্বিক, রাজনীতিবিদ ও কবি।
মৃত্যু
[সম্পাদনা]- ৩২৮ হিজরি: মুহাম্মদ ইবনে কাসিম আল-আম্বারি, একজন প্রসিদ্ধ ক্বারি ও আরবি ব্যাকরণবিদ।
- ৫১২ হিজরি: ইবনে মুন্দা ইস্পাহানি, একজন মহান হাদীস বিশারদ ও ইসলামী স্মৃতিধারক।
- ৫৩৫ হিজরি: আবুল কাসিম তালহি, একজন ইসলামি হাদীসবিশারদ ও সাহিত্যিক।
- ৫৪৮ হিজরি: ফজল ইবনে হাসান আত-তাবরসী, একজন বিখ্যাত শিয়া ইমামী আলেম ও ধর্মতাত্ত্বিক।
- ৫৫৮ হিজরি: ইবন মুজাব্বির, একজন আন্দালুসি কবি, যিনি আন্দালুসের সাহিত্য জগতে বিশেষ অবদান রেখেছেন।
- ১২৯০ হিজরি: ইব্রাহিম ফাত্তা, হিজাজ অঞ্চলের একজন ওসমানি আলেম।
- ১৩১৫ হিজরি: আহমদ তোআন, বাহরাইনের একজন শিয়া ফকীহ, আলেম ও ধর্মীয় নেতা।
- ১৩৪২ হিজরি: মুস্তফা লুতফী মানফালুতি, মিশরের একজন খ্যাতনামা সাহিত্যিক ও লেখক, যিনি আরবি সাহিত্যে গভীর প্রভাব ফেলেছেন।
- ১৩৭৮ হিজরি: ফাহদ আস-সালিম আস-সাবাহ, কুয়েতের ডাক, টেলিগ্রাফ ও টেলিফোন বিভাগের প্রধান।
- ১৩৯৬ হিজরি: মুহাম্মদ বাবা ওমর, একজন প্রখ্যাত আলজেরিয় ধর্মতাত্ত্বিক, ক্বারি ও প্রাক্তন মুফতি।
- ১৪০৭ হিজরি: আইদা হিলাল, লেবাননী-মিশরীয় বংশোদ্ভূত জনপ্রিয় অভিনেত্রী।
- ১৪০৯ হিজরি: আবদুর রহমান কাসেমলু, কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির সেক্রেটারি, যিনি ভিয়েনায় নিহত হন।
- ১৪২৩ হিজরি: আলা ওলিউদ্দীন, জনপ্রিয় মিশরীয় কৌতুক অভিনেতা।
- ১৪২৭ হিজরি: সাদ্দাম হোসেইন, ইরাকের প্রাক্তন রাষ্ট্রপতি, যাকে এই দিনে ফাঁসিতে ঝোলানো হয়।
- ১৪৩১ হিজরি: কামাল আশ-শাজলি, মিশরের একজন প্রভাবশালী রাজনীতিবিদ।
উপলক্ষ
[সম্পাদনা]আরো দেখুন
[সম্পাদনা]গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- ইবনে কাসির, মুহাম্মদ (২০১৩)। আল বিদায়াহ ওয়ান নিহায়াহ (বাংলা ভাষায়)। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন। আইএসবিএন ৯৮৪-০৬-০৫৬৫-৮।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৫)। তারিখুল ইসলাম (আরবি ভাষায়)। বৈরুত: দারুল-কুতুব আল-ইলমিয়্যাহ। আইএসবিএন ২৭-৪৫১৪৩-৫৩-০।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৪)। সিয়ারু আলামিন নুবালা (আরবি ভাষায়)। বৈরুত: আল-রিসালা প্রকাশনী। আইএসবিএন ৯৭৮-৯-৯৩৩-৪৪৬৬৫-৯।
- খতিব বাগদাদী (২০১১)। তারিখে বাগদাদ (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়্যা। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১০-৪৬৬-৩।
- তাবারি, মুহাম্মদ ইবনে জারির (২০১১)। তারিখে তাবারি: তারিখুর রুসুল ওয়াল মুলুক (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-৩২৬৩-৫।
- হামাবি, ইয়াকুত (২০১১)। মু'জামুল বুলদান (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-১৪৩২-৭।
- সুয়ুতী, জালালুদ্দীন (২০১০)। তারিখ আল-খুলাফা (আরবি ভাষায়)। সৌদি আরব: দারুল মিনহাজ। আইএসবিএন ৯৭৮-৯৯৫৩৪-৯৮১৯-৫।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ইলমাজ উজতুনা (২০১০)। তারিখ আল-দাওলাহ আল-উসমানিয়া (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব আরাবি। আইএসবিএন ৯৭৮-৬১৪৪১-৫০৩১-৩।
- ইয়াগি, ইসমাইল আহমদ (২০১৪)। আল-দাওলাহ আল-উসমানিয়া, ফিত তারিখিল ইসলামি আল-হাদিস (আরবি ভাষায়)। মাকতাবাতুল আবিকান। আইএসবিএন ৯৭৮-৬০৩৫০-৩৬৯৫-৫।
- বারদি, ইবনে তাগরি (২০১৬)। আল-নুজুম আল-যাহিরাহ ফি মুলুক মিসর ওয়াল কাহিরাহ (আরবি ভাষায়)। কায়রো: দারুল কুতুব আল-মিসরিয়া। আইএসবিএন ৯৭৮-৯৭৭৮১-২০১৮-৯।
- ইবনে ইয়াস (২০১৮)। বাদায়ি' আল-জুহুর ফি ওয়াকায়ি' আল-দুহুর (আরবি ভাষায়)। নিল ওয়াফুরাত।
- আল-মাকদিসি, আবু শামা (২০১৮)। আল-রওজাতাইন ফি আখবার আল-দাওলাতাইন আল-নুরিয়া ওয়াস সালাহিয়া (আরবি ভাষায়)। কায়রো: মুয়াসসাসাতুর রিসালা। আইএসবিএন ৯৭৮-১৯১২৬৪-৩৩৫-৬।
- আল মাকরিজি, আলি ইবনে আহমদ (২০০৮)। আস-সুলুক লিমারিফা দুয়াল আল-মুলুক (আরবি ভাষায়)। দার আল-জামান।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ড. আব্দুর রহিম, আল-হাজ্জি (২০০৫)। তারিখুল আন্দালুস আল-ইসলামি। দাম্মাম (সৌদি আরব): দার ইবনুল জাওযি।
- রহমান, ড. আতাউর (২০২৩)। ইতিহাসে ইসলাম: নবী থেকে খেলাফত। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন।
- ডেভিড, ফ্রমকিন (১৯৮৯)। অ্য পিচ টু ইন্ড অল পিচ: দ্য ফ্যাল অফ দ্য অটোমান অ্যাম্পায়ার (A Peace to End All Peace: The Fall of the Ottoman Empire)। আইএসবিএন ০-৮০৫০-০৮৫৭-৮।
- Harvey, Leonard Patrick (১৯৯২)। Islamic Spain, 1250 to 1500। Chicago: University of Chicago Press। আইএসবিএন ০-২২৬-৩১৯৬২-৮।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ঈদুল আযহা"। web.archive.org। ৪ সেপ্টেম্বর ২০১৭। ৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৫।
- ↑ Uddin, Maolana Muhammad Hemayet। আহকামে হজ্জ - মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন (ইংরেজি ভাষায়)।