হোমো
| হোমো সময়গত পরিসীমা: পায়াসেনজিয়ান - বর্তমান, ২.৮–০কোটি | |
|---|---|
| হোমো গণের উল্লেখযোগ্য সদস্য উত্তর-পশ্চিম থেকে ঘড়ির কাঁটার দিকে: নিয়ানডার্থালের পুনর্গঠিত কঙ্কাল, আধুনিক স্ত্রী-মানুষ ও সন্তান, হোমো হ্যাবিলিসের পুনর্গঠিত কঙ্কাল, হোমো ইরেক্টাসের উপপ্রজাতি পিকিন মানবের খুলির প্রতিরূপ। | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | অ্যানিম্যালিয়া (Animalia) |
| পর্ব: | কর্ডাটা (Chordata) |
| শ্রেণি: | ম্যামালিয়া (Mammalia) |
| বর্গ: | প্রাইমেট |
| উপবর্গ: | Haplorhini |
| অধিবর্গ: | Simiiformes |
| পরিবার: | Hominidae |
| গোত্র: | Hominini |
| গণ: | হোমো (Homo) লিনিয়াস, ১৭৫৮ |
| আদর্শ প্রজাতি | |
| হোমো স্যাপিয়েন্স (Homo sapiens) লিনিয়াস, ১৭৫৮ | |
| প্রজাতি | |
| |
| প্রতিশব্দ | |
|
সমার্থক নাম
| |
হোমো (Homo, লাতিন homō 'মানুষ' হতে উদ্ভূত) হোমিনিড পরিবারের একটি গণ। অস্ট্রালোপিথেকাস গণ থেকে উদ্ভূত এই গণ কেবল একটি বিদ্যমান প্রজাতি ও একাধিক বিলুপ্ত প্রজাতি নিয়ে গঠিত। বিদ্যমান প্রজাতিটি আধুনিক মানুষ (H. sapiens) আর বিলুপ্ত প্রজাতিগুলি একত্রে আদিম মানুষ নামে পরিচিত। বিভিন্ন আদিম মানুষকে আধুনিক মানুষের হয় পূর্বপুরুষ নাহয় নিকট সম্পর্কীয় বলে শ্রেণিভুক্ত করা হয়।
হোমো গণের প্রাচীনতম সদস্য হোমো হ্যাবিলিস (H. habilis), আর তার প্রাচীনতম জীবাশ্ম ২০ লাখের বেশি বছর পুরনো।[ক] হোমো ও প্যারানথ্রোপাস (Paranthropus) গণদ্বয় একত্রে সম্ভবত অস্ট্রালোপিথেকাস গণের এ. আফ্রিকানাস (A. africanus) প্রজাতির সাথে সবচেয়ে নিকট সম্পর্কীয়।[৪] হোমোর চবচেয়ে নিকট সম্পর্কীয় গণ হচ্ছে শিম্পাঞ্জি (Pan), যা মায়োসিনের শেষে ৫৭-১১ লাখ বছর আগে হোমো থেকে বিচ্ছিন্ন হয়েছিল।[৫]
প্রায় ২০ লাখ বছর আগে হোমো ইরেক্টাস (H. erectus) আবির্ভূত হয়েছিল আর একাধিক অভিযানের মাধ্যমে আফ্রিকা ও ইউরেশিয়া জুড়ে ছড়িয়েছিল। অভিযুজ্য ও সফল এই প্রজাতি প্রায় ৫ লাখ বছর আগে উপপ্রজাতিতে বিভক্ত হওয়ার আগে পর্যন্ত দশ লাখের বেশি বছর ধরে টিকে ছিল।[৬]
প্রায় ২-৩ লাখ বছর আগে আফ্রিকায় শারীরিকভাবে আধুনিক মানুষ (H. sapiens) আবির্ভূত হয়েছিল।[৭] প্রায় একই সময় ইউরোপ ও পশ্চিম এশিয়ায় নিয়ানডার্থাল (H. neanderthalensis) আভির্ভূত হয়েছিল। প্রায় ২ লাখ ৫০ হাজার আগে একাধিক অভিযানের মাধ্যমে আধুনিক মানুষ আফ্রিকা থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। প্রায় ৫০-৭০ হাজার বছর আগে পারস্য, দক্ষিণ এশিয়া, দক্ষিণপূর্ব এশিয়া ও ওশেনিয়াতে আধুনিক মানুষ বিস্তৃত হয়েছিল,[৮][৯][১০] যার ফলে ৫০ হাজার বছর আগে ইউরেশিয়া ও ওশেনিয়া জুড়ে দীর্ঘস্থায়ী মানব বসতি স্থাপন হয়েছিল। আফ্রিকা ও ইউরেশিয়ায় আধুনিক মানুষ আদিম মানুষদের সঙ্গে সংকর প্রজনন করেছিল,[১১][১২] আর নিয়ানডার্থাল-সহ বিশুদ্ধ আদিম মানব প্রজাতিগুলো প্রায় ৪০ হাজার বছর আগে বিলুপ্ত হয়েছিল।
নামকরণ ও শ্রেণিবিন্যাস
[সম্পাদনা]"হোমো" নামটি লাতিন homō থেকে উদ্ভূত, যার অর্থ "মানুষ"। ১৭৫৮ সালে কার্ল লিনিয়াস Homo sapiens দ্বিপদ নামকরণ চালু করেছিলেন।[১৩] ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে হোমো গণের অন্যনায় প্রজাতির নামকরণ করা হয়েছিল (যেমন ১৮৬৪ সালে H. neanderthalensis এবং ১৮৯২ সালে H. erectus)।
টীকা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Stringer, C.B. (১৯৯৪)। "Evolution of early humans"। Jones, S.; Martin, R.; Pilbeam, D. (সম্পাদকগণ)। The Cambridge Encyclopedia of Human Evolution। Cambridge: Cambridge University Press। পৃ. ২৪২।
- ↑ Schrenk, F.; Kullmer, O.; Bromage, T. (২০০৭)। "Chapter 9: The Earliest Putative Homo Fossils"। Henke, W.; Tattersall, I. (সম্পাদকগণ)। Handbook of Paleoanthropology। পৃ. ১৬১১–১৬৩১। ডিওআই:10.1007/978-3-540-33761-4_52।
- ↑ Spoor, F.; Gunz, P.; Neubauer, S.; Stelzer, S.; Scott, N.; Kwekason, A.; Dean, M.C. (মার্চ ২০১৫)। "Reconstructed Homo habilis type OH 7 suggests deep-rooted species diversity in early Homo"। Nature। ৫১৯ (7541): ৮৩–৮৬। বিবকোড:2015Natur.519...83S। ডিওআই:10.1038/nature14224। পিএমআইডি 25739632। এস২সিআইডি 4470282।
- ↑ Haile-Selassie Y, Gibert L, Melillo SM, Ryan TM, Alene M, Deino A, এবং অন্যান্য (মে ২০১৫)। "New species from Ethiopia further expands Middle Pliocene hominin diversity"। Nature। ৫২১ (7553): ৪৮৩–৮। বিবকোড:2015Natur.521..483H। ডিওআই:10.1038/nature14448। পিএমআইডি 26017448। এস২সিআইডি 4455029।
- ↑ Foley, Robert A.; Mirazón Lahr, Marta (জানুয়ারি ২০২৪)। "Ghosts of extinct apes: genomic insights into African hominid evolution"। Trends in Ecology & Evolution (ইংরেজি ভাষায়)। ৩৯ (5): ৪৫৬–৪৬৬। বিবকোড:2024TEcoE..39..456F। ডিওআই:10.1016/j.tree.2023.12.009। পিএমআইডি 38302324।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "Indriati-2011" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Callaway, E. (৭ জুন ২০১৭)। "Oldest Homo sapiens fossil claim rewrites our species' history"। Nature। ডিওআই:10.1038/nature.2017.22114। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৭।
- ↑ Posth C, Renaud G, Mittnik A, Drucker DG, Rougier H, Cupillard C, এবং অন্যান্য (মার্চ ২০১৬)। "Pleistocene Mitochondrial Genomes Suggest a Single Major Dispersal of Non-Africans and a Late Glacial Population Turnover in Europe" (পিডিএফ)। Current Biology। ২৬ (6): ৮২৭–৩৩। বিবকোড:2016CBio...26..827P। ডিওআই:10.1016/j.cub.2016.01.037। এইচডিএল:2440/114930। পিএমআইডি 26853362। এস২সিআইডি 140098861।
- ↑ দেখুন:
- Karmin M, Saag L, Vicente M, Wilson Sayres MA, Järve M, Talas UG, এবং অন্যান্য (এপ্রিল ২০১৫)। "A recent bottleneck of Y chromosome diversity coincides with a global change in culture"। Genome Research। ২৫ (4): ৪৫৯–৬৬। ডিওআই:10.1101/gr.186684.114। পিএমসি 4381518। পিএমআইডি 25770088।
- Pagani L, Lawson DJ, Jagoda E, Mörseburg A, Eriksson A, Mitt M, এবং অন্যান্য (অক্টোবর ২০১৬)। "Genomic analyses inform on migration events during the peopling of Eurasia"। Nature। ৫৩৮ (7624): ২৩৮–২৪২। বিবকোড:2016Natur.538..238P। ডিওআই:10.1038/nature19792। পিএমসি 5164938। পিএমআইডি 27654910।
- ↑ Haber M, Jones AL, Connell BA, Arciero E, Yang H, Thomas MG, এবং অন্যান্য (আগস্ট ২০১৯)। "A Rare Deep-Rooting D0 African Y-Chromosomal Haplogroup and Its Implications for the Expansion of Modern Humans Out of Africa"। Genetics। ২১২ (4): ১৪২১–১৪২৮। ডিওআই:10.1534/genetics.119.302368। পিএমসি 6707464। পিএমআইডি 31196864।
- ↑ Green RE, Krause J, Briggs AW, Maricic T, Stenzel U, Kircher M, এবং অন্যান্য (মে ২০১০)। "A draft sequence of the Neandertal genome"। Science। ৩২৮ (5979): ৭১০–৭২২। বিবকোড:2010Sci...328..710G। ডিওআই:10.1126/science.1188021। পিএমসি 5100745। পিএমআইডি 20448178।
- ↑ Lowery RK, Uribe G, Jimenez EB, Weiss MA, Herrera KJ, Regueiro M, Herrera RJ (নভেম্বর ২০১৩)। "Neanderthal and Denisova genetic affinities with contemporary humans: introgression versus common ancestral polymorphisms"। Gene। ৫৩০ (1): ৮৩–৯৪। ডিওআই:10.1016/j.gene.2013.06.005। পিএমআইডি 23872234।
- ↑ von Linné, C. (১৭৫৮)। Systema naturæ. Regnum animale. (10 সংস্করণ)। Sumptibus Guilielmi Engelmann। পৃ. ১৮, ২০। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১২।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- Wood, Bernard; Richmond, Brian G. (জুলাই ২০০০)। "Human evolution: taxonomy and paleobiology"। Journal of Anatomy। ১৯৭ (1): ১৯–৬০। ডিওআই:10.1046/j.1469-7580.2000.19710019.x। পিএমসি 1468107। পিএমআইডি 10999270।