বিষয়বস্তুতে চলুন

হেসুস ফোর্তেয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হেসুস ফোর্তেয়া
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হেসুস ফোর্তেয়া তেহেদো
জন্ম (2007-03-26) ২৬ মার্চ ২০০৭ (বয়স ১৮)[]
জন্ম স্থান আলবাল, স্পেন
উচ্চতা ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
রিয়াল মাদ্রিদ কাস্তিয়া
জার্সি নম্বর ১৭
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২১:০৮, ২২ জানুয়ারি ২০২৬ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

হেসুস ফোর্তেয়া তেহেদো (স্পেনীয়: Jesús Fortea, স্পেনীয় উচ্চারণ: [xeˈsus foɾˈte.a]; জন্ম: ২৬ মার্চ ২০০৭; হেসুস ফোর্তেয়া নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের তৃতীয় স্তর প্রিমেরা ফেদেরাসিওনের ক্লাব রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[][][] তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০২২ সালে, ফোর্তেয়া স্পেন অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলার মাধ্যমে স্পেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

হেসুস ফোর্তেয়া তেহেদো ২০০৭ সালের ২৬শে মার্চ তারিখে স্পেনের আলবালে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

ফোর্তেয়া স্পেন অনূর্ধ্ব-১৫, স্পেন অনূর্ধ্ব-১৬, স্পেন অনূর্ধ্ব-১৭, স্পেন অনূর্ধ্ব-১৮, স্পেন অনূর্ধ্ব-১৯ এবং স্পেন অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে স্পেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০২২ সালের ২রা জানুয়ারি তারিখে তিনি রাশিয়া অনূর্ধ্ব-১৫ দলের বিরুদ্ধে ম্যাচে স্পেন অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Real Madrid Castilla » Team roster" [রিয়াল মাদ্রিদ কাস্তিয়া » দল]worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ১ জানুয়ারি ২০২৬।
  2. "Real Madrid Castilla"realmadrid.com। Real Madrid Club de Fútbol। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৯
  3. "Real Madrid B – Squad – Soccerway" [রিয়াল মাদ্রিদ বি – দল – সকারওয়ে]soccerway.com (ইংরেজি ভাষায়)। সকারওয়ে। ১ জানুয়ারি ২০২৬।
  4. "Jesús Fortea – Youth Debut" [হেসুস ফোর্তেয়া – বয়সভিত্তিক অভিষেক]transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। ১ জানুয়ারি ২০২৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]