বিষয়বস্তুতে চলুন

হেলেন গিরি সাইয়েম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হেলেন গিরি সাইয়েম
জন্ম
মেঘালয়, ভারত
পেশাসঙ্গীতবিদ
ইতিহাসবিদ
পরিচিতির কারণখাসি সঙ্গীত
পুরস্কারপদ্মশ্রী

হেলেন গিরি সাইয়েম একজন ভারতীয় সঙ্গীতবিদ এবং ইতিহাসবিদ, যিনি খাসি সঙ্গীত ঐতিহ্যের প্রচারে তাঁর প্রচেষ্টার জন্য পরিচিত।[] তিনি নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি অনুষদের প্রাক্তন সদস্য ছিলেন। তিনি সঙ্গীত নাটক আকাদেমির নির্বাহী পরিষদের একজন সদস্য।[]

জীবনী

[সম্পাদনা]

তিনি ঐতিহ্যবাহী খাসি বাদ্যযন্ত্রের পুনরুদ্ধারে অবদান রেখেছেন বলে জানা যায় এবং এইসঙ্গে তিনি খাসি সঙ্গীতের প্রচারের জন্য শিলংয়ের মার্টিন লুথার খ্রিস্টান বিশ্ববিদ্যালয়ে একটি বৃত্তি তহবিল প্রতিষ্ঠা করেছেন।[]

তিনি ৩৫টি ঐতিহ্যবাহী সঙ্গীত প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সহায়তা করেছেন এবং শারীরিকভাবে প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনের জন্য কাজ করার পাশাপাশি সঙ্গীত উৎসব আয়োজন করেছেন।[]

হেলেন গিরি সাইয়েম স্বাধীনতা-পূর্ববর্তী সময়ের খাসি জীবন নিয়ে একটি বই লিখেছেন, যার নামখাসি আণ্ডার ব্রিটিশ রুল, ১৮২৪ - ১৯৪৭, এটি সেই সময়ের একটি ঐতিহাসিক আখ্যান।[]

খাসি সঙ্গীতে অবদানের জন্য ভারত সরকার ২০০৮ সালে তাঁকে চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী প্রদান করে।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Preserver of Khasi melodies - Helen Giri earns kudos"। The Telegraph। ২৯ জানুয়ারি ২০০৮। ২৫ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৬
  2. "Traditional musicians perform ahead of Scorpions gig"। One India। ৭ ডিসেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  3. "Dr Helen Giri Scholarship Fund"। Martin Luther Christian University। ২০১৬। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  4. Helen Giri (১৯৯০)। The Khasis Under British Rule (1824-1947)। Akashi Book Depot। পৃ. ২০৭। আইএসবিএন ৯৭৮৮১৮৬০৩০৬৭৭
  5. "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৬। ১৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৬

আরও পড়ুন

[সম্পাদনা]