হেয়ারি ম্যাকলারি অ্যান্ড ফ্রেন্ডস
হেয়ারি ম্যাকলারি ফ্রম ডোনাল্ডসন'স ডেয়ারি হেয়ারি ম্যাকলারি'স বোন হেয়ারি ম্যাকলারি স্ক্যাটারক্যাট হেয়ারি ম্যাকলারি'স ক্যাটারওয়াল ক্যাপার হেয়ারি ম্যাকলারি'স রাম্পাস অ্যাট দ্য ভেট স্লিংকি মালিঙ্কি হেয়ারি ম্যাকলারি'স শোবিজনেস স্লিংকি মালিঙ্কি ওপেন দ্য ডোর স্নিটজেল ভন ক্রুম'স বাস্কেটওয়ার্ক স্নিটজেল ভন ক্রুম ফরগেট মি নট হেয়ারি ম্যাকলারি, সিট স্লিংকি মালিঙ্কি ক্যাটফ্ল্যাপস হেয়ারি ম্যাকলারি অ্যাণ্ড জ্যাকারি কোয়াক স্কারফেস ক্ল স্নিটজেল ভন ক্রুম, ডগস নেভার ক্লাইম্ব ট্রি জ্যাকারি কোয়াক মিনিমনস্টার স্লিংকি মালিঙ্কি'স ক্রিসমাস ক্র্যাকারস হেয়ারি ম্যাকলারি'স হ্যাট ট্রিকস হেয়ারি ম্যাকলারি, শু স্লিংকি মালিঙ্কি আর্লি বার্ড স্কারফেস ক্ল, হোল্ড টাইট | |
| লেখক | লিনলি ডড |
|---|---|
| অলংকরণ | লিনলি ডড |
| দেশ | নিউজিল্যান্ড |
| ভাষা | ইংরেজি |
| বর্গ | শিশুসাহিত্য, ছবির বই |
| প্রকাশক | পেঙ্গুইন বুক্স |
| প্রকাশকাল | ১৯৮৩–বর্তমান |

হেয়ারি ম্যাকলারি অ্যান্ড ফ্রেন্ডস হল শিশুদের ছবির বইয়ের একটি সিরিজ, যার সৃষ্টি করেছেন নিউজিল্যান্ডের লেখিকা এবং চিত্রকর ডেম লিনলি ডড। জনপ্রিয় এই সিরিজটির পাঁচ মিলিয়নেরও বেশি কপি বিশ্বব্যাপী বিক্রি হয়েছে।[১] হেয়ারি ম্যাকলারি চরিত্রটি ১৯৮৩ সালে হেয়ারি ম্যাকলারি ফ্রম ডোনাল্ডসন'স ডেয়ারি শিরোনামের বইয়ে প্রথম উপস্থিত হয়েছিল।[১] সে এই সিরিজের বারোটি বইয়ের নায়ক এবং এছাড়াও তার বন্ধুদের সম্পর্কে আরও নয়টি বই রয়েছে।[১]
হেয়ারি ম্যাকলারি সাধারণত যে সব উত্তেজনাময় ঘটনায় সামিল থাকে, সেখানে তার সাথে তার অন্যান্য কুকুর বন্ধুরাও থাকে, যাদের মধ্যে রয়েছে হারকিউলিস মোর্স নামে একটি ইংরেজ ম্যাস্টিফ, বটমলি পটস নামে একটি ডালমেশিয়ান, মাফিন ম্যাকলে নামে একটি ওল্ড ইংলিশ মেষ পালক কুকুর, বিটজার ম্যালোনি নামে একটি গ্রেহাউণ্ড এবং শ্নিটজেল ভন ক্রুম নামে একজন ড্যাশহাউণ্ড। এই সিরিজটিতে আরও রয়েছে স্কারফেস ক্ল নামে একটি যুদ্ধবাজ হাল্কা ধূসর রঙের ট্যাবি, তাদের শক্তিশালী প্রতিপক্ষ স্লিংকি মালিঙ্কি নামে একটি কালো বিড়াল এবং জ্যাকারি কোয়াক নামে একটি হাঁসের বাচ্চা।[২]
বইয়ের ওয়েবসাইট অনুসারে, হেয়ারি ম্যাকলারি হলো "সংকর জাতের একটি ছোট কুকুর"।[৩] ডড তাকে বিভিন্ন জিনিসের মিশ্রণ হিসেবে বর্ণনা করেছেন,- সেগুলি হলো তার পরিচিত টেরিয়ারের সংকর,[৪] "একটি প্রাণবন্ত বোতলব্রাশ"[৪] এবং "একটি বাস্তব কুকুরের বদলে বরং একটি ব্যঙ্গচিত্র"।[৫] তবে, হেয়ারি ম্যাকলারি স্কটিশ টেরিয়ারের সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ।
বিবরণ
[সম্পাদনা]হেয়ারি ম্যাকলারি বইগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এটি কোনো শিশুকে পড়ে শোনাতে পারেন। গল্পগুলি সহজ এবং যে বয়সের জন্য এগুলি লেখা হয়েছে তাদের বোধগম্যতার স্তরের সাথে সঙ্গতিপূর্ণ। সাধারণত স্থানীয় বিড়ালদের বিরুদ্ধে হেয়ারি এবং তার বন্ধুদের দুঃসাহসিক কার্যকলাপ নিয়ে ঘটনাগুলি তৈরি। বিয়াট্রিক্স পটারের গল্পের প্রাণীরা মানুষের মতো উদ্দেশ্য নিয়ে চিন্তাভাবনা করে কিন্তু এই সিরিজের প্রাণীদের সেইরকম করা হয়নি;[৫] এখানে তাদের কর্মকাণ্ডগুলির মধ্যে দিয়ে তাদের পশু স্বভাবেরই প্রতিফলন ঘটে এবং গল্প তৈরি হয়।
প্রতিটি পাতার একপাশে একটি ছবি এবং অন্যপাশে লেখা থাকে। ছবি এবং লিখিত শব্দ একসাথে গল্পটিকে শোনায়। গল্পের লেখার অংশের মতোই ছবি এবং সেগুলির অর্থ গুরুত্বপূর্ণ। ডড বলেছিলেন যে "একটি ছবির বইতে লেখা এবং সংশ্লিষ্ট ছবি একসাথে পুরোপুরিভাবে যেন খাপ খেয়ে যায় তা খুবই গুরুত্বপূর্ণ; মেজাজ, শৈলী এবং সহানুভূতি সবগুলির এমন অংশীদারিত্ব থাকা দরকার যেখানে প্রতি ক্ষেত্রে একে অপরকে উন্নত করে।"[৪] বইগুলি আকারে বেশ চওড়া থাকে, যার ফলে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যখন বইটি পড়েন, তখন তার পাশে বসে থাকা শিশুটিও ছবির পাতাটি পুরোপুরি দেখার সুযোগ পায়।
এই লেখাটি ছন্দবদ্ধ ছন্দে লেখা, "দাগে ঢাকা বটমলি পটস, ঘোড়ার মতো বড় হারকিউলিস মোর্স"-এর মতো সরল ছন্দে। গল্পের চরিত্র, ঘটনা ও ভাষা বারবার ফিরে আসে এবং ধাপে ধাপে যুক্ত হতে থাকে, যেমনটি "ওল্ড ম্যাকডোনাল্ড হ্যাড এ ফার্ম" গানটিতে দেখা যায়। প্রতিটি বইয়ের শেষে ঘটনার একটি মোড় থাকে বা কোনও এক ধরণের উপসংহার থাকে।[৪]
যদিও বইগুলি শিশুদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু "প্রাথমিক পাঠক" হিসেবে এদের কথা ভেবে এগুলি তৈরি করা হয়নি। হেয়ারি ম্যাকলারি বইগুলির গল্প সহজ হওয়া সত্ত্বেও, এর মাধ্যমে শ্রোতা শিশুদের বেশ কিছু দীর্ঘ কিন্তু অত্যন্ত অভিব্যক্তিপূর্ণ শব্দের সাথে পরিচয় হয়, যে শব্দগুলি গড় প্রাক-বিদ্যালয়ের শিশুদের শব্দভাণ্ডারের অংশ নয়। কিন্তু ঘটনার প্রেক্ষাপট বোঝার জন্য শিশুটির সেই শব্দের অর্থ বোঝা প্রয়োজন। উদাহরণস্বরূপ, একটি আটকে পড়া বিড়াল এবং তাকে আবিষ্কার করা উত্তেজিত কুকুরদের শব্দকে "শ্রুতিকটু শব্দ" (ইংরেজি: cacophony) হিসাবে বর্ণনা করা হয়েছে। ডড তার বইগুলিতে অস্বাভাবিক শব্দ ব্যবহার করতে পছন্দ করেন। হেয়ারি ম্যাকলারি সম্পর্কে 'যুদ্ধংদেহী' (ইংরেজি: bellicose) শব্দটি ব্যবহার করার জন্য একবার একজন সমালোচকের সমালোচনার মুখে পড়ে, ডড উত্তর দিয়েছিলেন যে তিনি 'অনুতপ্ত নন', তিনি বলেছিলেন, "আমরা যদি পাঠকের বয়স অনুযায়ী উপযুক্ত ভাষা লেখার জন্য আমাদের সময় ব্যয় করি, তাহলে তারা কখনই নতুন কিছু শিখবে না। কি বিরক্তিকর!"[৫]
লিনলি ডড জীবনকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে সেখান থেকে ছবিগুলি এঁকেছেন।[৪] কুকুরের বংশ, ঘরবাড়ির ধরণ এবং বাগানে জন্মানো প্রতিটি গাছপালা সাধারণত চিহ্নিত করা যায়। সিরিজের প্রথম বইতে "...এবং ডোনাল্ডসনের ডেয়ারির হেয়ারি ম্যাকল্যারি" বাক্যবন্ধটি বারবার ঘুরে এসেচে, এর সঙ্গে থাকা চিত্রের সিরিজে দেখা যাচ্ছে যে হেয়ারি ম্যাকল্যারি একটি ল্যাম্পপোস্টের নিচের অংশ শুঁকছে, বেড়ার নিচের মাটি খুঁড়ছে, পাখিদের দিকে ঘেউ ঘেউ করছে, একটি আবর্জনার ক্যান হাতড়াচ্ছে এবং সূর্যমুখীর পাশের ঘাসের মধ্যে লুকিয়ে আছে। অনেকগুলি এমন ছবি দেওয়া আছে যেখানে আগের পৃষ্ঠায় নাম দেওয়া কুকুরটির একটি অতি ক্ষুদ্র অংশ দেখা যাচ্ছে, ছবিটির ভেতরে ঢোকার সময় তার নাকটুকু দেখা যাচ্ছে অথবা ছবি থেকে বেরিয়ে যাওয়ার সময় লেজের ডগা দেখা যাচ্ছে। এগুলি এমনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে গভীরভাবে পর্যবেক্ষণ করার বিষয়টিতে উৎসাহিত করা যায়।[৪]
অভিযোজন এবং অবদান
[সম্পাদনা]১৯৯০-এর দশকে, এই সিরিজের ওপর ভিত্তি করে দশটি পাঁচ মিনিটের পর্ব সম্বলিত একটি টেলিভিশন সিরিজ প্রিমিয়ার হয়েছিল। ২০১৫ সালে, প্রাক্তন প্রধানমন্ত্রী জন কি, হেয়ারি ম্যাকলারি এবং বইয়ের অন্যান্য চরিত্রগুলির একটি ভাস্কর্য আনুষ্ঠানিকভাবে তৌরাঙ্গার (লিনলি ডডের বাড়ি) নদীতীরে উন্মোচন করেছিলেন।[২][৬] ২০১৯ সালের টিভিএনজেড-এ গুডনাইট কিউই সিরিজে প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন হেয়ারি ম্যাকলারি ফ্রম ডোনাল্ডসন'স ডেয়ারি গল্পটি পড়ে শুনিয়েছিলেন; ক্রিসমাসের দিন টিভিএনজেড ২-তে পর্বটি প্রচারিত হয়েছিল।[৭][৮]
হেয়ারি ম্যাকলারি বইয়ের বিদেশী ভাষার সংস্করণগুলি সুইডেন, জাপান, স্লোভেনিয়া, রাশিয়া, কোরিয়া এবং চীনে প্রকাশিত হয়েছে।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 Fiona Terry (৮ আগস্ট ২০০৮)। "Times Online: Interview with Lynley Dodd"। London: Times Newspapers Ltd.। সংগ্রহের তারিখ ৫ মে ২০০৯।[অকার্যকর সংযোগ]
- 1 2 "Meet Hairy Maclary and his friends"। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২২।
- ↑ "Hairy Maclary"। www.hairymaclary.com। ১৭ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৭।
- 1 2 3 4 5 6 7 "The Lynley Dodd story" (পিডিএফ)। Expressions Whiinaki। ২০১৭। ২৬ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২৫।
- 1 2 3 Dodd, Lynley (১৯৯৯)। "Writing the pictures and painting the words" (পিডিএফ)। New Zealand Children's Book Foundation Yearbook 1999।
- ↑ "The Strand Reserve"। tauranga.govt.nz। Tauranga City Council। ২০ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Jacinda Ardern to read classic Hairy Maclary for Goodnight Kiwi"। Stuff। ৮ ডিসেম্বর ২০১৯। ১৭ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Prime Minister Jacinda Ardern to front Christmas episode of Goodnight Kiwi"। ৮ ডিসেম্বর ২০১৯। ২৫ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৯ – www.nzherald.co.nz এর মাধ্যমে।