হেমলতা চৌধুরী
মাননীয়া হেমলতা চৌধুরী | |
|---|---|
| বিধায়ক, ১৬তম উত্তরপ্রদেশ বিধানসভা | |
| কাজের মেয়াদ মার্চ ২০১২ – মার্চ ২০১৭ | |
| পূর্বসূরী | ককাব হামিদ খান |
| উত্তরসূরী | যোগেশ ধামা |
| নির্বাচনী এলাকা | বাগপত |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ৩০ ডিসেম্বর ১৯৬৯[১] মীরাট, উত্তরপ্রদেশ, ভারত[১] |
| জাতীয়তা | ভারতীয় |
| রাজনৈতিক দল | বহুজন সমাজ পার্টি[১] |
| দাম্পত্য সঙ্গী | প্রশান্ত চৌধুরী (স্বামী)[১] |
| সন্তান | ২ ছেলে ও ১ মেয়ে |
| পিতামাতা | ইন্দ্রদেব সিং (পিতা)[১] |
| প্রাক্তন শিক্ষার্থী | চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয়[২] |
| জীবিকা | রাজনীতিবিদ |
হেমলতা চৌধুরী (জন্ম: ৩০ ডিসেম্বর ১৯৬৯) একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের উত্তরপ্রদেশের ১৬তম বিধানসভার সদস্য।[১][২] তিনি উত্তরপ্রদেশের বাগপত নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেছেন। তিনিবহুজন সমাজ পার্টি রাজনৈতিক দলের সদস্য।[৩][৪]
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার কাছে নগদ ২০ কোটি টাকা ছিল। তার স্বামী এবং পরিবারের সম্পদ তিনি ঘোষণা করেননি।
প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]হেমলতা চৌধুরী উত্তরপ্রদেশের মিরাট জেলায় একটি গুর্জার পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ইন্দর দেও সিং একজন অবসরপ্রাপ্ত। উত্তরপ্রদেশ পুলিশে ডেপুটি সুপারিনটেনডেন্ট। তিনি চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষায় স্নাতক এবং কলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে ভারতীয় আইন বিষয়ে পড়াশোনা করছেন। রাজনীতিতে যোগদানের আগে তিনি ইতিহাসের শিক্ষক ছিলেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]হেমলতা চৌধুরী হলেন প্রাক্তন বিধান পরিষদ সদস্য প্রশান্ত চৌধুরীর স্ত্রী। তিনি এক মেয়াদের জন্য বিধায়ক ছিলেন। তিনি বাগপত নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেছেন এবং বহুজন সমাজ পার্টির রাজনৈতিক দলের সদস্য।
পদসমূহ
[সম্পাদনা]| # | থেকে | থেকে | অবস্থান | মন্তব্য |
|---|---|---|---|---|
| ০১ | মার্চ ২০১২ | মার্চ ২০১৭ | সদস্য, ১৬তম বিধানসভা | |
আরো দেখুন
[সম্পাদনা]- বাগপত (বিধানসভা নির্বাচনী এলাকা)
- উত্তরপ্রদেশের ষোড়শ বিধানসভা
- উত্তরপ্রদেশ বিধানসভা
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 6 "Member Profile" (পিডিএফ)। U.P. Legislative Assembly website। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৫।
- 1 2 "Candidate affidavit"। My neta.info। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৫।
- ↑ "2012 Election Results" (পিডিএফ)। Election Commission of India website। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৫।
- ↑ "All MLAs from constituency"। elections.in। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৫।