হেনরি ফ্রেডরিক বেকার
হেনরি ফ্রেডরিক বেকার | |
|---|---|
| জন্ম | হেনরি ফ্রেডরিক বেকার ৩ জুলাই ১৮৬৬ কেমব্রিজ, ইংল্যান্ড |
| মৃত্যু | ১৭ মার্চ ১৯৫৬ (বয়স ৮৯) কেমব্রিজ, ইংল্যান্ড |
| সমাধি | অ্যাসেনশন প্যারিশ সমাধিস্থল, কেমব্রিজ, ইংল্যান্ড |
| মাতৃশিক্ষায়তন | সেন্ট জনস কলেজ, কেমব্রিজ |
| পরিচিতির কারণ | বেকার-ক্যাম্পবেল-হাউসডর্ফ সূত্রক্রেমোনা-রিচমন্ড কনফিগারেশনএগারো-পয়েন্ট কনিক |
| বৈজ্ঞানিক কর্মজীবন | |
| প্রতিষ্ঠানসমূহ | কেমব্রিজ বিশ্ববিদ্যালয় |
| ডক্টরেট উপদেষ্টা | আর্থার কেলি[১] |
| ডক্টরেট শিক্ষার্থী | |
হেনরি ফ্রেডেরিক বেকার এফআরএস [২] এফআরএসই (৩ জুলাই ১৮৬৬ – ১৭ মার্চ ১৯৫৬) ছিলেন একজন ব্রিটিশ গণিতবিদ। তিনি মূলত বীজগাণিতিক জ্যামিতিতে কাজ করেছেন। এছাড়া আংশিক ব্যবকলনীয় সমীকরণ (যা পরবর্তীতে সলিটন সম্পর্কিত গবেষণায় বিশেষ ভূমিকা রেখেছিল) এবং লী গ্রুপগুলোতে অবদানের জন্যও তিনি স্মরণীয়।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]তিনি কেমব্রিজে জন্মগ্রহণ করেন। তার বাবা হলেন হেনরি বেকার এবং মা হলেন সারাহ অ্যান ব্রিথাম। তার বাবা পেশায় ছিলেন একজন বাটলার। [৩]
শিক্ষা
[সম্পাদনা]১৮৮৪ সালের অক্টোবরে কেমব্রিজের সেন্ট জনস কলেজে পড়াশোনার আগে তিনি দ্য পার্স স্কুলে পড়াশোনা করেন। ১৮৮৭ সালে বেকারসহ মোট ৪ জন সিনিয়র র্যাংলার হিসেবে স্নাতক হন। তার ডক্টরেট উপদেষ্টা ছিলেন আর্থার কেলি।
কর্মজীবন
[সম্পাদনা]১৮৮৮ সালে বেকার সেন্ট জনস-এর সভ্য নির্বাচিত হন। তিনি এখানে ৬৮ বছর অবস্থান করেন।
১৮৯৮ সালের জুন মাসে তিনি রয়েল সোসাইটির ফেলো নির্বাচিত হন। [২] ১৯১১ সালে, তিনি লন্ডন ম্যাথমেটিক্যাল সোসাইটিতে সভাপতির ভাষণ প্রদান করেন।
বেকার ছিলেন সেই গণিতবিদদের একজন (ই.ডব্লিউ. হবসনের সাথে) যাদের কাছে শ্রীনিবাস রামানুজন জিএইচ হার্ডির আগে লিখেছিলেন কিন্তু তার কাগজপত্র কোনও মন্তব্য ছাড়াই ফেরত পাঠানো হয়েছিল।
১৯১৪ সালের জানুয়ারিতে তিনি জ্যোতির্বিদ্যার লাউন্ডীন অধ্যাপক নিযুক্ত হন।
গর্ডন ওয়েলচম্যান বলেন, যুদ্ধের আগে ১৯৩০-এর দশকে ডেনিস ব্যাবেজ এবং তিনি প্রফেসর বেকারের "টি পার্টি" নামে পরিচিত জিওমিটারদের একটি দলের সদস্য ছিলেন, যারা সপ্তাহে একবার মিলিত হয়ে গবেষণার সেই ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা করতেন যেখানে আমরা সকলেই আগ্রহী ছিলাম। [৪]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]তিনি দুবার বিয়ে করেছিলেন। প্রথমে ১৮৯৩ সালে, লিলি ইসাবেলা হ্যামফিল্ড ক্লপের সাথে, যিনি ১৯০৩ সালে মারা যান, তারপর তিনি ১৯১৩ সালে মুরিয়েল আইরিন উডইয়ার্ডের সাথে পুনরায় বিবাহ করেন।
মৃত্যু
[সম্পাদনা]তিনি কেমব্রিজে মারা যান এবং তাঁর দ্বিতীয় স্ত্রী মুরিয়েলের (১৮৮৫-১৯৫৬) সাথে অ্যাসেনশন প্যারিশ সমাধিস্থলে সমাহিত হন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 গণিত উদ্ভববিজ্ঞান প্রকল্পে হেনরি ফ্রেডরিক বেকার
- 1 2 Hodge, W. V. D. (১৯৫৬)। "Henry Frederick Baker 1866-1956": ৪৯–৬৮। ডিওআই:10.1098/rsbm.1956.0004। জেস্টোর 769475।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ C D Waterston; A Macmillan Shearer (জুলাই ২০০৬)। Former Fellows of The Royal Society of Edinburgh, 1783–2002: Part 1 (A–J) (পিডিএফ)। Royal Society of Edinburgh। আইএসবিএন ০৯০২১৯৮৮৪X। ২৪ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ The Hut Six Story: Breaking the Enigma Codes by Gordon Welchman (1982, Allen Lane, London) pp 35, 85, 126 আইএসবিএন ০ ৭১৩৯ ১২৯৪ ৪
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ও'কনর, জন জে.; রবার্টসন, এডমুন্ড এফ., "হেনরি ফ্রেডরিক বেকার", ম্যাকটিউটর হিস্টোরি অব ম্যাথমেটিকস আর্কাইভ, সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়।
- গণিত উদ্ভববিজ্ঞান প্রকল্পে হেনরি ফ্রেডরিক বেকার
- ১৮৬৬-এ জন্ম
- ১৯৫৬-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর ব্রিটিশ গণিতবিদ
- সেন্ট জন কলেজ, কেমব্রিজের প্রাক্তন শিক্ষার্থী
- রয়েল সোসাইটির সভ্য
- ডি মর্গান পদক বিজয়ী
- পার্স স্কুলে শিক্ষিত ব্যক্তি
- সেন্ট জনস কলেজ, কেমব্রিজের সভ্য
- ১৯শ শতাব্দীর ব্রিটিশ গণিতবিদ
- রয়্যাল সোসাইটির ব্রিটিশ সভ্য
- রয়েল সোসাইটি অব এডিনবার্গের সভ্য
- কেমব্রিজের ব্যক্তি