বিষয়বস্তুতে চলুন

হেনরি গ্রে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Henry Gray
হেনরি গ্রে

জন্ম১৮২৭ খ্রি.
বেলগ্রাভিয়া, লন্ডন, ইংল্যান্ড
মৃত্যু১৩ জুন ১৮৬১(1861-06-13) (বয়স ৩৩–৩৪)
বেলগ্রেভিয়া, লন্ডন, ইংল্যান্ড
সমাধিহাইগেইট সেমেটারি (পশ্চিম পাশে)
পরিচিতির কারণগ্রে'স অ্যানাটমি (শরীরস্থানবিদ্যার পাঠ্যপুস্তক)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রশারীরস্থানবিদ্যা বা অ্যানাটমি
স্বাক্ষর

হেনরি গ্রে (ইংরেজি: Henry Gray) এফআরএস (১৮২৭ – ১৩ জুন ১৮৬১) একজন ব্রিটিশ শারীরস্থানবিদ (অ্যানাটমিস্ট) ও শল্যচিকিৎসক যিনি তার প্রকাশিত বই গ্রে'স অ্যানাটমি (Gray's Anatomy)-এর জন্য সর্বাপেক্ষা প্রসিদ্ধ। তিনি ২৫ বছর বয়সে রয়্যাল সোসাইটির ফেলো (এফআরএস) নির্বাচিত হন।

হাইগেট সেমেটারির পশ্চিম পাশে হেনরি গ্রে-এর সমাধি

জীবনী

[সম্পাদনা]

গ্রে লন্ডনের বেলগ্রেভিয়ায় ১৮২৭ সালে[][] জন্মগ্রহণ করেন এবং জীবনের বেশিরভাগ সময় লন্ডনে কাটিয়েছেন। ১৮৪২ সালে তিনি লন্ডনের সেইন্ট জর্জ হাসপাতালে (তখন বেলগ্রেভিয়ায় অবস্থিত, বর্তমানে টুটিং-এ স্থানান্তরিত হয়েছে) ছাত্র হিসেবে ভর্তি হন। যারা তাকে চিনতেন, তাদের মতে তিনি অত্যন্ত পরিশ্রমী ও নিয়মানুবর্তী একজন শিক্ষানবিশ ছিলেন। এবং তারা বলেন, গ্রে ধীর গতিতে নিজে নিজে ব্যবচ্ছেদচর্চার অমূল্য পদ্ধতির মধ্য দিয়ে শারীরস্থান বা অ্যানাটমিতে দক্ষতা অর্জন করেন।

ছাত্র থাকা অবস্থাতেই গ্রে ১৮৪৮ সালে তার একটি প্রবন্ধের জন্য রয়েল কলেজ অব সার্জনস কর্তৃক প্রদত্ত ত্রৈবার্ষিক পুরস্কার লাভ করেন, যার শিরোনাম ছিল মানব চোখ ও এতে সংযুক্ত অঙ্গসমূহের স্নায়ুগুলোর উৎপত্তি, সংযোগ ও বিস্তার: অন্যান্য মেরুদণ্ডীদের চোখের তুলনামূলক ব্যবচ্ছেদের মাধ্যমে উপস্থাপিত (The Origin, Connexions and Distribution of nerves to the human eye and its appendages, illustrated by comparative dissections of the eye in other vertebrate animals)। ১৮৫২ সালে, মাত্র ২৫ বছর বয়সে, তিনি রয়্যাল সোসাইটিরর ফেলো নির্বাচিত হন এবং পরের বছর তিনি প্লীহার "গঠন ও কার্যকারিতা" বিষয়ে একটি প্রবন্ধের জন্য তিনশত গিনি (স্বর্ণমুদ্রা) মূল্যমানের অ্যাস্টলে কুপার পুরস্কার লাভ করেন।

১৮৫৮ সালে, গ্রে তার ৭৫০ পৃষ্ঠার অ্যানাটমি-এর প্রথম সংস্করণ প্রকাশ করেন। এতে ৩৬৩টি চিত্র অন্তর্ভুক্ত ছিল। সৌভাগ্যক্রমে, তিনি এ কাজে তার এক বন্ধু হেনরি ভ্যানডাইক কার্টার এর সহায়তা পান, যিনি একজন দক্ষ চিত্রশিল্পী এবং পূর্বে সেন্ট জর্জ হাসপাতালের শারীরস্থানবিদ্যার প্রদর্শক ছিলেন। কার্টার সেইসব চিত্র প্রস্তুত করেন, যেগুলো থেকে পরে খোদাইচিত্র তৈরি করা হয়। কার্টারের চিত্রাবলীর উৎকর্ষ বইটির প্রাথমিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সংস্করণটি উৎসর্গ করা হয় স্যার বেঞ্জামিন কলিন্স ব্রডি-কে। গ্রে একটি দ্বিতীয় সংস্করণ রচনা করেন যা ১৮৬০ সালে প্রকাশিত হয়। এই বইটি এখনও Gray's Anatomy শিরোনামে প্রকাশিত হয় এবং মেডিকেল শিক্ষার্থীদের জন্য একটি প্রামাণ্য পাঠ্যপুস্তক হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত।

গ্রে পর্যায়ক্রমে সেন্ট জর্জ হাসপাতালের শারীরস্থান বা অ্যানাটমির প্রদর্শক, জাদুঘরের তত্ত্বাবধায়ক এবং অ্যানাটমির প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৮৬১ সালে সহকারী সার্জনের পদে প্রার্থী হন।

মৃত্যু

[সম্পাদনা]

গ্রে মারাত্মক ধরণের গুটি বসন্ত (confluent smallpox)-এ আক্রান্ত হন, যা রোগটির সবচেয়ে ভয়াবহ রূপ—এতে আলাদা আলাদা ফুসকুড়ি এত ঘন হয়ে যায় যে তারা একত্রে মিশে একটি অবিচ্ছিন্ন "confluent" চাদরে পরিণত হয়। ধারণা করা হয়, তিনি তার দশ বছর বয়সী ভাগ্নে চার্লস গ্রে-এর দীর্ঘ ও নিবিড় পরিচর্যার সময় সংক্রমিত হয়েছিলেন, যদিও চার্লস পরবর্তীতে সুস্থ হয়ে উঠেছিল।

১৮৬১ সালের ১৩ জুন, যেদিন তিনি সেন্ট জর্জ হাসপাতালের একটি মর্যাদাপূর্ণ পদে চূড়ান্ত প্রার্থী হিসেবে সাক্ষাৎকার দিতে যাচ্ছিলেন, সেদিনই মাত্র ৩৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।[] তাকে হাইগেট সেমেটারি-তে সমাহিত করা হয়।[][] শিশুকালে গ্রে একটি প্রাথমিক পর্যায়ের গুটি বসন্ত প্রতিরোধক টিকা গ্রহণ করেছিলেন।[]

রচনাসমূহ

[সম্পাদনা]
  • The Origin, Connections, and Distribution of Nerves to the Human Eye and its Appendages, illustrated by Comparative Dissections of the Eye in Other Vertebrate Animals [মানব চোখ এবং এর সহায়ক অঙ্গসমূহে স্নায়ুর উৎপত্তি, সংযোগ এবং বিস্তার; অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর চোখের তুলনামূলক বিচ্ছেদের মাধ্যমে উপস্থাপিত] (১৮৪৮) – প্রবন্ধ
  • On the Structure and Use of Spleen [প্লীহার গঠন ও কার্যকারিতা সম্পর্কে] (১৮৫৪) – যৌথভাবে চিত্রায়িত: হেনরি ভ্যান্ডাইক কার্টার
  • Descriptive and Surgical Anatomy 1st Edition [বর্ণনামূলক ও শল্য-শারীরস্থান: প্রথম সংস্করণ] (আগস্ট ১৮৫৮) – যৌথভাবে চিত্রায়িত: হেনরি ভ্যান্ডাইক কার্টার – জনপ্রিয়ভাবে পরিচিত Gray's Anatomy নামে
  • Descriptive and Surgical Anatomy 2nd Edition [বর্ণনামূলক ও শল্য-শারীরস্থান: দ্বিতীয় সংস্করণ] (ডিসেম্বর ১৮৬০) – যৌথভাবে চিত্রায়িত: হেনরি ভ্যান্ডাইক কার্টার ও জন গালস ওয়েস্টম্যাকট – জনপ্রিয়ভাবে পরিচিত Gray's Anatomy নামে

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1841 census for 8 Wilton Street, St Geo Han Sq: Henry Gray, age rounded to 15yrs (implies born 1826), medical student, whether born in this county = Yes (implies born Middlesex) – HO107/732 Bk.2 f.28 p. 19
  2. 1851 census: Henry Gray, house surgeon aged 24 (implies born 1827), of St Geo Han Sq, born St George's Hanover Square, London – HO107/1478 f.649 p.1
  3. Flatt, AE (অক্টোবর ২০০৯)। "Happy birthday, Gray's Anatomy"Proc (Bayl Univ Med Cent)২২ (4): ৩৪২–৩৪৫। ডিওআই:10.1080/08998280.2009.11928553পিএমসি 2760169পিএমআইডি 19865508
  4. GRO Register of Deaths: JUN qtr 1861 1a 174 St Geo Han Sq – Henry Gray
  5. "DServe Archive Persons Show"। .royalsociety.org। ১৫ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৩
  6. Richardson, Ruth (২০০৯)। "The making of Mr. Gray's anatomy Bodies, books, fortune, fame"J Clin Invest১১৯ (5): ১০৫৬। ডিওআই:10.1172/JCI39002পিএমসি 2673841
  • কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে ২১ মে ১৯০৮ সালের সেন্ট জর্জ’স হসপিটাল গেজেট-এ প্রকাশিত একটি প্রবন্ধ থেকে এবং তা সরাসরি গ্রেজ অ্যানাটমি - আন্তর্জাতিক শিক্ষার্থী সংস্করণের সাঁইত্রিশতম সংস্করণ থেকে নেওয়া হয়েছে।
  • Pearce, J M S (এপ্রিল ২০০৯)। "Henry Gray's Anatomy"। Clinical Anatomy২২ (3)। United States: ২৯১–২৯৫। ডিওআই:10.1002/ca.20775পিএমআইডি 19280653এস২সিআইডি 9925777

বহিঃসংযোগ

[সম্পাদনা]

ইন্টারনেট আর্কাইভে হেনরি গ্রে কর্তৃক কাজ বা সম্পর্কে তথ্য লিব্রিভক্সের পাবলিক ডোমেইন অডিওবুকসে হেনরি গ্রে