বিষয়বস্তুতে চলুন

হেইলি অ্যাটওয়েল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হেইলি অ্যাটওয়েল
জন্ম
হেইলি এলিজাবেথ অ্যাটওয়েল

(1982-04-05) ৫ এপ্রিল ১৯৮২ (বয়স ৪৪)
লন্ডন, ইংল্যান্ড
নাগরিকত্ব
  • যুক্তরাজ্য
  • যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনগিল্ডহল স্কুল অব মিউজিক অ্যান্ড ড্রামা (বিএ)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৫–বর্তমান
সঙ্গীনেড উলফগ্যাং কেলি (২০২২–বর্তমান; বাগদত্ত)

হেইলি এলিজাবেথ অ্যাটওয়েল (জন্ম ৫ এপ্রিল ১৯৮২) একজন ব্রিটিশ ও মার্কিন অভিনেত্রী। ওয়েস্ট এন্ড থিয়েটারের বিভিন্ন মঞ্চনাটকে অভিনয়ের পর তিনি ব্রাইডসহেড রিভিজিটেড (২০০৮), দ্য ডাচেস (২০০৮) চলচ্চিত্র এবং মিনি সিরিজ দ্য পিলার্স অব দ্য আর্থ (২০১০)-এ অভিনয়ের জন্য পরিচিতি পান। শেষোক্ত দুটির জন্য তিনি যথাক্রমে ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ড এবং গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড-এর জন্য মনোনীত হন।

তিনি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স (এমসিইউ)-এ ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার (২০১১)-এ এজেন্ট পেগি কার্টার চরিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন, যা এবিসি টেলিভিশন সিরিজ এজেন্ট কার্টার (২০১৫–২০১৬)-এর স্পিন-অফের অনুপ্রেরণা হয়ে ওঠে। অ্যাটওয়েল ফ্যান্টাসি চলচ্চিত্র সিন্ডারেলা (২০১৫), ক্রিস্টোফার রবিন (২০১৮), পিটার র্যাবিট ২: দ্য রানঅ্যাওয়ে (২০২১)-এও অভিনয় করেছেন এবং অ্যাকশন চলচ্চিত্র মিশন: ইম্পসিবল - ডেড রেকোনিং পার্ট ওয়ান (২০২৩)-এ প্রধান ভূমিকায় ছিলেন। মঞ্চে তার কাজের জন্য তিনি দ্য প্রাইড (২০১৩) ও রোজমার্সহোম (২০২০)-এ তার অভিনয়ের জন্য লরেন্স অলিভিয়ে পুরস্কার-এর জন্য মনোনীত হন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

হেইলি এলিজাবেথ অ্যাটওয়েল ১৯৮২ সালের ৫ এপ্রিল[১][২] লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজ অ্যালিসন কেইন এবং মার্কিন আলোকচিত্রি গ্রান্ট অ্যাটওয়েল দম্পতির একমাত্র সন্তান।[৩] হেইলির দ্বৈত নাগরিকত্ব রয়েছে।[৪]

লন্ডনের সায়ন-ম্যানিং রোমান ক্যাথলিক গার্লস স্কুলে পড়াশোনা করার পর তিনি লন্ডন অরেটরি স্কুলে তার এ-লেভেল সম্পন্ন করেন।[৫]

অ্যাটওয়েল তার বাবার সাথে ভ্রমণ এবং একজন কাস্টিং ডিরেক্টরের জন্য কাজ করার জন্য দুই বছর পড়াশোনা থেকে বিরতি নেন।[১] এরপর গিল্ডহল স্কুল অব মিউজিক অ্যান্ড ড্রামায়[৬][৭] ভর্তি হয়ে সেখানে তিন বছর প্রশিক্ষণ নেন এবং ২০০৫ সালে অভিনয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[১]

পেশাজীবন

[সম্পাদনা]

২০০৫–২০০৯: প্রাথমিক ভূমিকা এবং সাফল্য

[সম্পাদনা]

অ্যাটওয়েল ২০০৫ সালে লন্ডনের সাউন্ড থিয়েটারে প্রমিথিউস বাউন্ড-এ জিউস কর্তৃক নির্বাসিত তরুণী ইও চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার পেশাদার মঞ্চনাটকে অভিষেক করেন।[৮] এতে তার অভিনয় প্রশংসা পায়। ব্রিটিশ থিয়েটার গাইড তার অভিনয়ের প্রশংসা করে লিখেছিল তিনি "দর্শকদের দুঃখে সাড়া দিতে বাধ্য করেন, কিন্তু তার ব্যান্ডেজ করা হাতের জন্য এক মুহূর্তের জন্যও হাসির আমন্ত্রণ জানান না।"[৯] ২০০৬ সালে তিনি রয়্যাল শেক্সপিয়র কোম্পানির উইমেন বিয়ার উইমেন নাটকে বিয়াঙ্কা চরিত্রে অভিনয় করেন।[১০] দ্য গার্ডিয়ান তার প্রলোভনমূলক সৌন্দর্য প্রকাশের জন্য প্রশংসা করেছিল।[১১] ২০০৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত অ্যাটওয়েল রয়্যাল ন্যাশনাল থিয়েটারে নিকোলাস হাইটনারের পরিচালনায় দুটি নাটকে অভিনয় করেন: ম্যান অফ মোড এবং মেজর বারবারা।[১২] প্রথমটিতে তিনি একজন সোহো পিআর কর্মী বেলিন্ডা চরিত্রে অভিনয় করেন এবং দ্বিতীয়টির জন্য তিনি ইয়ান চার্লসন প্রশংসা পুরস্কার পান।[১৩] অ্যাটওয়েল চলচ্চিত্রে পা রাখেন ২০০৭ সালে উডি অ্যালেনের কাসান্দ্রাস ড্রিম চলচ্চিত্রে অ্যাঞ্জেলা স্টার্ক নামের এক মঞ্চ অভিনেত্রীর চরিত্রে প্রধান ভূমিকায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন।[১৪] ২০০৮ সালে তিনি দ্য ডাচেস চলচ্চিত্রে অভিনয় করেন, যা তাকে ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন এনে দেয়।[১৫] একই বছর তিনি মিরাম্যাক্সের ব্রাইডশেড রিভিসিটেড চলচ্চিত্রে অভিনয় করেন।[১৬] ২০০৯ সালে অ্যাটওয়েল ওয়েস্ট এন্ডে লিন্ডসে পোসনারের আ ভিউ ফ্রম দ্য ব্রিজ নাটকে যি একটি সমস্যাগ্রস্ত পরিবারের দত্তক নেওয়া ক্যাথরিন চরিত্রে অভিনয় করেন।[১৭] ভ্যারাইটি তাকে তার "আদর্শ তাজা সৌন্দর্য" এবং মেয়েলি ভাব এবং তীব্র ক্রোধে রূপান্তরের ক্ষমতার জন্য প্রশংসা করে। এতে অভিনয় পর তিনি লরেন্স অলিভিয়ে পুরস্কারের জন্য মনোনীত হন।[১৭][১৮] ঐ বছরের শেষে তিনি এএমসি টেলিভিশনের নভেম্বর ২০০৯-এর মিনিসিরিজ দ্য প্রিজনার-এ ‘৪১৫’ চরিত্রে অভিনয় করেন। সিরিজটি ১৯৬৭–৬৮ সালের একই নামের সিরিজের রিমেক।[১৯][২০]

২০১০–২০১৬: প্রতিষ্ঠিত অভিনেত্রী এবং মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স

[সম্পাদনা]
২০১৩ সালে ৬৬তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডে অ্যাটওয়েল

২০১০ সালে অ্যাটওয়েল চ্যানেল ৪-এর উইলিয়াম বয়েডের এনি হিউম্যান হার্ট অভিযোজনে অভিনয় করেন এবং একই বছরের শেষে কেন ফলেটের মিনিসিরিজ পিলার্স অফ দ্য আর্থ-এ অভিনয় করেন, যার জন্য তিনি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন পান।[২১][২২]

তিনি প্রথম ২০১১ সালের মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার-এ পেগি কার্টার চরিত্রে অভিনয় করেন।[২৩] এমটিভি নেটওয়ার্কসের নেক্সটমুভি.কম তাকে ২০১১ সালের "দেখার মতো উদীয়মান তারকা" হিসেবে নির্বাচন করে।[২৪] ২০১১ সালের ভিডিও গেম ক্যাপ্টেন আমেরিকা: সুপার সোলজার-এ কার্টারের তিনি কণ্ঠ প্রদান করেন।[২৫] মমঞ্চনাটক থেকে সংক্ষিপ্ত বিরতির পর অ্যাটওয়েল ২০১১ সালে অ্যালেক্সি কে ক্যাম্পবেলের দ্য ফেইথ মেশিন নাটকে অভিনয় করেন। নাটকটি জেমি লয়েডের পরিচালনায় রয়্যাল কোর্ট থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল।[২৬][২৭]

২০১৩ সালে অ্যাটওয়েল বিবিসি টু-এর উইলিয়াম বয়েডের গুপ্তচর উপন্যাস রেস্টলেস-এর অভিযোজনে অভিনয় করেন।[২৮][২৯] সেই বছরের ফেব্রুয়ারিতে তিনি চার্লি ব্রুকারের সমালোচকপ্রশংসিত কল্পবিজ্ঞানভিত্তিক টেলিভিশন সিরিজ ব্ল্যাক মিরর-এর "বি রাইট ব্যাক" পর্বে অভিনয় করেন।[৩০] এতে তার অভিনয় সমালোচকদের ব্যাপক প্রশংসা পায়। সমালোচকরা তার অভিনয়কে সিরিজটির অন্যতম সেরা হিসেবে বিবেচনা করেন।[৩১][৩২] একই বছরে তিনি অ্যালেক্সি কে ক্যাম্পবেল এবং জেমি লয়েডের সাথে পুনরায় কাজ করেন, ট্রাফালগার স্টুডিওতে দ্য প্রাইড-এর পুনর্মঞ্চায়নে অভিনয় করে।[৩৩] এই অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী বিভাগে দ্বিতীয়বার লরেন্স অলিভিয়ে পুরস্কারের মনোনয়ন পান।[৩৩] সেই বছর তিনি মার্ভেল ওয়ান-শট স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এজেন্ট কার্টার-এও অভিনয় করেন।[৩৪]

২০১৫ সালে সান দিয়েগো কমিক-কনে অ্যাটওয়েল

অ্যাটওয়েল ২০১৪ সালে মার্ভেলের ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার চলচ্চিত্রে ফিরে আসেন[৩৫][৩৬] এবং ২০১৫ সালে অ্যাভেঞ্জার্স: এজ অফ আলট্রন এবং অ্যান্ট-ম্যান চলচ্চিত্রে অভিনয় করেন। কার্টার চরিত্রে তিনি ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রচারিত এবিসি টেলিভিশন শো এজেন্টস অফ শিল্ড-এর দুটি পর্বে এবং নাম ভূমিকায় এজেন্ট কার্টার (২০১৫-১৬) সিরিজে অভিনয় করেন।[৩৭] এজেন্ট কার্টার সিরিজটি ২০১৬ সালের ১২ মে এবিসি দ্বারা বাতিল করা হয়।[৩৮] তিনি লেগো মার্ভেলস অ্যাভেঞ্জার্স এবং অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স অ্যানিমেশনে কার্টারের কণ্ঠ প্রদান করেছেন।[৩৯][৪০] ২০১৫ সালে অ্যাটওয়েল কেনেথ ব্রানার পরিচালনায় ডিজনির সিন্ডারেলা চলচ্চিত্রে সিন্ডারেলার মায়ের ভূমিকায় অভিনয় করেন।[৪১] ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তিনি এবিসি সিরিজ কনভিকশন-এ অভিনয়ের জন্য নির্বাচিত হন।[৪২] সিরিজটি ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত ১৩টি পর্ব প্রচারিত হয়; ২০১৭ সালের মে মাসে এবিসি সিরিজটি নির্মান স্থগিত করে।[৪৩][৪৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 Mesure, Susie (১৪ নভেম্বর ২০১০)। "Hayley Atwell: Gentlemen swoon, but only on set..."। The Independent। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯।
  2. ↑ Bennett, Tara (মার্চ ২০১৯)। "Hayley Atwell: The 40's fireball heads west in Agent Carter season two; Biodata"। SFX। পৃ. ৮০। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৩।
  3. ↑ Fox, Chloe (১৭ জুলাই ২০১১)। "Action girl: Hayley Atwell interview"। The Daily Telegraph। ১৩ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৮।
  4. ↑ Fischer, Paul (২০০৮)। "Hayley Atwell Brideshead Revisited & The Duchess Interview"। Female Magazine। ৯ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০০৯।
  5. ↑ White, Leslie (২১ আগস্ট ২০১১)। "Sizzling for England"। Sunday Times। London। পৃ. ৬।
  6. ↑ Gilbert, Gerard (১৫ ডিসেম্বর ২০১২)। "Hayley Atwell: 'I've turned out all right'"। The Independent (ইংরেজি ভাষায়)। ২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯।
  7. ↑ "Hayley Atwell"। Guildhall School of Music and Drama। ২০ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭।
  8. ↑ Inverne, James (২ আগস্ট ২০০৫)। "David Oyelowo to Star in London Prometheus Bound"। Playbill। ৮ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২২।
  9. ↑ "Prometheus Bound"। British Theatre Guide। ১ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২১।
  10. ↑ Bassett, Kate (২৬ ফেব্রুয়ারি ২০০৬)। "Women Beware Women, Swan Theatre, Stratford"। The Independent (ইংরেজি ভাষায়)। ১৩ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯।
  11. ↑ Billington, Michael (২৪ ফেব্রুয়ারি ২০০৬)। "Women Beware Women"। The Guardian। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২১।
  12. ↑ Cripps, Charlotte (২৯ জানুয়ারি ২০০৭)। "Preview: The Man Of Mode, National Theatre/Olivier, London"। Independent। ৯ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২১।
  13. ↑ Benedict, David (৬ মার্চ ২০০৮)। "Major Barbara"। Variety (ইংরেজি ভাষায়)। ১৩ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯।
  14. ↑ Dessau, Bruce (১৯ মে ২০০৮)। "Woody could be back"। The Guardian। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৩।
  15. ↑ "Nominations 2008"। British Independent Film Awards। ১৩ ডিসেম্বর ২০০৮। ১৬ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০০৮।
  16. ↑ Miller, Julie (২৮ মার্চ ২০১৭)। "Emma Thompson Threatened to Quit a Movie After Her Co-Star Was Asked to Lose Weight"। Vanity Fair (ইংরেজি ভাষায়)। ১২ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯।
  17. 1 2 "Hayley Atwell joins cast of A View From The Bridge"। London Theatre Guide (ইংরেজি ভাষায়)। ৮ জুলাই ২০১৬। ১৩ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯।
  18. ↑ Benedict, David (৬ ফেব্রুয়ারি ২০০৯)। "A View From the Bridge"। Variety। ২ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২১।
  19. ↑ AMC, Press Department (২৪ জুলাই ২০০৮)। "Four More Residents of The Village"। AMC। ১ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  20. ↑ "BBC – Drama – The Line of Beauty – About The Series"। BBC। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯।
  21. ↑ Boyd, William (৫ নভেম্বর ২০১০)। "William Boyd on filming Any Human Heart"। The Daily Telegraph (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0307-1235। ১৮ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯।
  22. ↑ Thorpe, Vanessa (৯ অক্টোবর ২০১০)। "Has Ken Follett's The Pillars of the Earth got the winning ingredients?"। The Guardian (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯।
  23. ↑ "Captain America Movie: Peggy Carter Cast"। Marvel.com। ১৪ এপ্রিল ২০১০। ১৭ এপ্রিল ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১০।
  24. ↑ Evry, Max (৫ জানুয়ারি ২০১১)। "25 Breakout Stars to Watch for in 2011"। NextMovie.com। MTV। ৮ মার্চ ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১১।
  25. ↑ Shirey, Eric (২৯ জুলাই ২০১১)। "Captain America: Super Soldier Video Game Review"। Yahoo Movies। ৪ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৩।
  26. ↑ "Full Cast Announced for The Faith Machine"। Royal Court (মার্কিন ইংরেজি ভাষায়)। ৫ জুলাই ২০১১। ১৩ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯।
  27. ↑ Billington, Michael (৩১ আগস্ট ২০১১)। "The Faith Machine – review"। The Guardian (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯।
  28. ↑ Fox, Chloe (২২ ডিসেম্বর ২০১২)। "On the set of William Boyd's Restless"। The Daily Telegraph (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0307-1235। ১৩ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯।
  29. ↑ Swain, Daniel (১২ ফেব্রুয়ারি ২০১৩)। "What Black Mirror Episode Be Right Back Says About Us and Technology"। HuffPost UK (ইংরেজি ভাষায়)। ১২ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯।
  30. ↑ Owen, Luke (১২ ফেব্রুয়ারি ২০১৩)। "Black Mirror Season 2 – Episode 1 Review"। Flickering Myth। ১ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৭।
  31. ↑ Lambie, Ryan (২৪ জানুয়ারি ২০১৩)। "Black Mirror series 2 episode 1 spoiler-free review: Be Right Back"। Den of Geek। Dennis Publishing। ১০ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৭।
  32. ↑ Sims, David (৩ ডিসেম্বর ২০১৩)। "Review: Black Mirror: "Be Right Back""। The A.V. Club। ২২ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৪।
  33. 1 2 Spencer, Charles (১৪ আগস্ট ২০১৩)। "The Pride, Trafalgar Studios, review"। The Daily Telegraph (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0307-1235। ১৩ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯।
  34. ↑ Breznican, Anthony (১১ জুলাই ২০১৩)। "'Marvel One-Shot: Agent Carter' -- First Look at poster and three photos from the new short!"। Entertainment Weekly। ২৫ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মে ২০২২।
  35. ↑ "'Captain America: The Winter Soldier' filming begins"। Marvel.com। ৮ এপ্রিল ২০১৩। ১০ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৩।
  36. ↑ Breznican, Anthony (১১ জুলাই ২০১৩)। "'Marvel One-Shot: Agent Carter' -- FIRST LOOK at poster and three photos from the new short!"। Entertainment Weekly। ১৪ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৩।
  37. ↑ Strom, Marc (১০ মে ২০১৪)। "First Details on Marvel's Agent Carter"। Marvel.com। ১২ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৪।
  38. ↑ Jusino, Teresa (১৩ মে ২০১৬)। "Agent Carter Cancelled After Two Seasons, Mockingbird Not Flying in Marvel's Most Wanted"। The Mary Sue। ৮ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৭।
  39. ↑ Minor, Jordan (৯ অক্টোবর ২০১৫)। "Lego Marvel's Avengers bricks the Marvel Cinematic Universe"। Geek.com। ২৩ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৫।
  40. ↑ Couto, Anthony (৮ ডিসেম্বর ২০১৬)। "NYCC LIVE! Marvel Animation Panel ft. Ultimate Spider-Man, GOTG & More"। Comic Book Resources। ৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৯।
  41. ↑ Armitage, Hugh (২২ আগস্ট ২০১৩)। "Hayley Atwell joins Kenneth Branagh's 'Cinderella'"। Digital Spy। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৩।
  42. ↑ Andreeva, Nellie (১০ ফেব্রুয়ারি ২০১৬)। "Agent Carter Star Hayley Atwell To Topline ABC Drama Pilot Conviction"। Deadline Hollywood। ২ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৬।
  43. ↑ Andreeva, Nellie (৮ নভেম্বর ২০১৬)। "Conviction Not Getting Back Order From ABC; All Existing Episodes Will Air"। Deadline Hollywood। ৯ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৬।
  44. ↑ Andreeva, Nellie (১১ মে ২০১৭)। "Imaginary Mary Among Several Freshman Series Canceled By ABC"। Deadline Hollywood। ১২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৭।