বিষয়বস্তুতে চলুন

হুমায়ুন এরশাদি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হুমায়ুন এরশাদি
همایون ارشادی
২০১৫ সালে হুমায়ুন এরশাদি
জন্ম(১৯৪৭-০৩-২৬)২৬ মার্চ ১৯৪৭
মৃত্যু১১ নভেম্বর ২০২৫(2025-11-11) (বয়স ৭৮)
মাতৃশিক্ষায়তনকা' ফস্কারি বিশ্ববিদ্যালয় ভেনিস
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৯৫–২০২৫
সন্তান

হুমায়ুন এরশাদি (ফার্সি: همایون ارشادی; ১৬ মার্চ ১৯৪৭ – ১১ নভেম্বর ২০২৫) ছিলেন একজন ইরানি অভিনেতা। তিনি তার অভিষেক চলচ্চিত্র তাম-এ গিলাস ও এর পরবর্তী বিভিন্ন ইরানি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি অ্যাগোরা-এর মতো ইউরোপীয় চলচ্চিত্র এবং দ্য কাইট রানারজিরো ডার্ক থার্টি-এর মতো হলিউডের বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত।

প্রাথমিক জীবন ও শিক্ষা

[সম্পাদনা]

হুমায়ুন এরশাদি ১৯৪৭ সালের ২৬ মার্চ ইরানের ইস্পাহান শহরে জন্মগ্রহণ করেন।[] পরবর্তীতে তিনি ইতালিতে যান এবং কা' ফস্কারি বিশ্ববিদ্যালয় ভেনিস থেকে ১৯৭০ সালে স্থাপত্যবিদ্যায় স্নাতক সম্পন্ন করেন। এরপর ইরানে ফিরে এসে তিনি স্থপতি হিসেবে জীবিকা নির্বাহ করতে থাকেন। ১৯৭৯ সালে ইরানি বিপ্লবের পর তিনি ও তার স্ত্রী কানাডার চলে আসেন এবং ভ্যানকুভারে স্থায়ীভাবে বসবাসের পাশাপাশি সেখানে স্থপতি হিসেবে কাজ করতে থাকেন। তিনি ও তার স্ত্রী বিবাহবিচ্ছেদের আবেদন করার পর ১৯৯০ সালে হুমায়ুন এরশাদি ইরানে ফিরে আসেন।[][]

কর্মজীবন

[সম্পাদনা]

হুমায়ুন এরশাদি ইরানে ফিরে তেহরানে থিতু হন। তেহরানের যানজটে আটকে থাকা অবস্থায় চলচ্চিত্র পরিচালক আব্বাস কিয়ারোস্তামি তাকে লক্ষ্য করেন এবং তাম-এ গিলাস চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন।[]

২০০৭ সালে হুমায়ুন এরশাদি দ্য কাইট রানার চলচ্চিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটি আফগানিস্তানে বেড়ে উঠা দুই বালকের জীবনকে কেন্দ্র করে নির্মিত হয়।[]

ব্যক্তিগত জীবন ও মৃত্যু

[সম্পাদনা]

হুমায়ুন এরশাদির দুই সন্তান বর্তমানে ভ্যানকুভারে বসবাস করেন। এরশাদি তার নাতি-নাতনিদের দেখতে প্রায়ই ভ্যানকুভারে যান।[] ২০২৫ সালের ১১ নভেম্বর ৭৮ বছর বয়সে হুমায়ুন এরশাদি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।[]

পুরস্কার

[সম্পাদনা]

হুমায়ুন এরশাদি ২০১৭ সালে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিস্কোতে অনুষ্ঠিত ১০ম বার্ষিক ইরানি চলচ্চিত্র উৎসবে ব্লু ল্যান্টার্ন চলচ্চিত্রে কাজ করার স্বীকৃতি স্বরূপ "স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা" হিসেবে সেপান্টা পুরস্কার লাভ করেন।[]

সাংস্কৃতিক উল্লেখনা

[সম্পাদনা]

২০১৮ সালের ৫ মার্চ নিকোল ক্রাউসের স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র সিয়িং এরশাদি দ্য নিউ ইয়র্কার-এ প্রকাশিত হয়। একজন ব্যালে নৃত্যশিল্পীর গল্প হিসেবে এই প্রামাণ্যচিত্র আবর্তিত হয়, যিনি একবার এরশাদির চলচ্চিত্র দেখেন এবং তার চেহারায় আবেশিত হয়ে যান।[]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র ভূমিকা পরিচালক সূত্র
১৯৯৭ তাম-এ গিলাস জনাব বদি আব্বাস কিয়ারোস্তামি [][]
১৯৯৮ দেরাখত-এ-গোলাবি দারিয়ুশ মেহরজুই []
২০০২ মোজাহেম সিরুস আলবন্দ
২০০৫ সিমায়ে জানি দর দুরদস্ত আলি মুসাফফা []
২০০৬ রঙ্গে দোস্ত জনাব জাহাঙ্গীর বিতা শফিপুর
২০০৭ দ্য কাইট রানার বাবা মার্ক ফর্স্টার [১০]
২০০৮ আল বাহরাম বাহরামিয়ান
২০০৯ অ্যাগোরা অ্যাস্পাসিয়াস আলেহান্দ্রো আমেনাবার [১১]
২০১১ আয়নেহায়ে রুবেরু পেদার নেগার আজারবাইজানি [১২]
২০১২ জিরো ডার্ক থার্টি হাসান গুল ক্যাথরিন বিগেলো
২০১৩ চেহ খোবেহ কেহ বারগশতি মেরাতি দারিয়ুশ মেহরজুই
২০১৪ অ্যা মোস্ট ওয়ান্টেড ম্যান ফয়সাল আব্দুল্লাহ অ্যান্টোঁ কর্বিন
২০১৪ আশবাহ দারিয়ুশ মেহরজুই
২০১৫ ইউটোপিয়া হাসান নাজির
২০১৬ আলি অ্যান্ড নিনো আসিফ কাপাডিয়া [১৩]
২০১৬ ব্লু ল্যান্টার্ন রেজা ইয়ারখলজি [১৪]
২০১৬ ভেরজিন বেনাকেশ'ই ইব্রাহিম জিভান আবেতিসিয়ান [১৫]
২০১৭ লিনা বাবা রামিন রাসুলি [১৬]
২০১৯–২০২০ মানকান জামশিদ হোসেন সোহাইলিজাদেহ
২০২০ মজবুরিম রেজা দরমিশিয়ান
২০২২ শহরক আলি হযরতি

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Homayoun Ershadi"বৈরুত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫
  2. 1 2 "'He saw 6-foot-8 in my eyes'"দ্য গ্লোব অ্যান্ড মেইল (ইংরেজি ভাষায়)। ১১ ডিসেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৫
  3. 1 2 3 কের, ইউয়ান (২৭ ডিসেম্বর ২০০৭)। "Homayoun Ershadi's strange trip to stardom"মিনেসোটা পাবলিক রেডিও (এমপিআর) (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৬
  4. "Iranian actor Ershadi dies at 78 after battle with cancer" (ইংরেজি ভাষায়)। আল আরাবিয়া ইংলিশ। ১১ নভেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৫
  5. "Winners of 2017 'Sepanta Awards' at 10th Annual Iranian Film Festival in San Francisco announced"পায়বন্দ (ইংরেজি ভাষায়)। ১০ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৭ {{সংবাদ উদ্ধৃতি}}: |archive-url= এর জন্য |archive-date= প্রয়োজন (সাহায্য)
  6. ক্রাউস, নিকোল (২৬ ফেব্রুয়ারি ২০১৮)। ""Seeing Ershadi""দ্য নিউ ইয়র্কার (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0028-792X। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৯
  7. 1 2 "Review: 'Portrait of a Lady Far Away'"ভ্যারাইটি ম্যাগাজিন (ইংরেজি ভাষায়)। পেনস্ক বিজনেস মিডিয়া এলএলসি। ৫ জুলাই ২০০৫।
  8. হোল্ডেন, স্টিফেন (২০ মার্চ ১৯৯৮)। "'Taste of Cherry': Simultaneously Epic and Precisely Minuscule"দ্য নিউইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৯
  9. "The Pear Tree"দ্য ফিল্ম সুফি (ইংরেজি ভাষায়)। ২৮ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৬
  10. ফ্রেঞ্চ, হাওয়ার্ড ডব্লিউ (৩১ ডিসেম্বর ২০০৬)। "Where to Shoot an Epic About Afghanistan? China, Where Else?"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। পৃ. । সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০০৭
  11. পেরি, বায়রন (২৪ ফেব্রুয়ারি ২০০৮)। "Homayoun Ershadi"ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৯
  12. শাইব, রনি (৭ সেপ্টেম্বর ২০১১)। "Facing Mirrors"ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৯
  13. ডেব্রুজ, পিটার (৫ ফেব্রুয়ারি ২০১৬)। "Sundance Film Review: 'Ali and Nino'"ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৬
  14. "Blue Lantern"ইরানি চলচ্চিত্র উৎসব (ইংরেজি ভাষায়)। ২০১৭। ২৩ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৯
  15. "Film Production: The Last Inhabitant"আর্মেনিয়া জাতীয় চলচ্চিত্র কেন্দ্র (এনসিসিএ) (ইংরেজি ভাষায়)। ১৭ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৯
  16. "Iran, Afghan Actors in 3-Nation Production"ফিন্যান্সিয়াল ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ২০ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২১

বহিঃসংযোগ

[সম্পাদনা]