বিষয়বস্তুতে চলুন

হিলারিয়া সুপা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হিলারিয়া সুপা
আন্দীয় সংসদ-এর পেরুভীয় প্রতিনিধি
কাজের মেয়াদ
২০১১  ২০১৬
কংগ্রেস সদস্য
কাজের মেয়াদ
২৬ জুলাই, ২০০৬  ২৬ জুলাই, ২০১১
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1957-12-28) ২৮ ডিসেম্বর ১৯৫৭ (বয়স ৬৭)
অ্যান্টা, কুস্কো, পেরু
রাজনৈতিক দলপার্টিডো ন্যাসিওনালিস্তা পেরুয়ানো

হিলারিয়া সুপা হুয়ামান (জন্ম: ২৮ ডিসেম্বর ১৯৫৭) একজন পেরুর রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী এবং পেরু ও বিশ্বের বিভিন্ন আদিবাসী নারী সংগঠনের সক্রিয় সদস্য। তিনি ওলান্টা হুমালার পার্টিডো ন্যাসিওনালিস্তা পেরুয়ানো দলের সদস্য হিসাবে ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত কুস্কোর প্রতিনিধিত্বকারী একজন কংগ্রেস সদস্য ছিলেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

হিলারিয়া সুপা তার নানা-নানির কাছে বড় হয়েছিলেন। তারা হ্যাসিন্ডা বা ধনী পরিবারের মালিকানাধীন একটি বড় কৃষক পরিবারের কর্মচারী ছিলেন।

শৈশবে সে দেখে হ্যাসিন্ডাডো (খামার মালিক) তার নানার সাথে দুর্ব্যবহার করে এবং স্থানীয় মহিলাদের ধর্ষণ করে, যা তার জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তার নানা কৃষকদের অধিকারের জন্য লড়াই করেছিলেন। সেজন্য তাকে ১৯৬৫ সালে হত্যা করা হয়েছিল।

মাত্র ছয় বছর বয়সে, তখন তাকে আরেকুইপা যেতে হয়েছিল। সেখানে তাকে দাসী হিসেবে কাজ করতে বাধ্য করা হয়েছিল। যখন সে তার আত্মীয়দের কাছে কুসকোতে ফিরিয়ে আনতে অনুরোধ করল, তখন সে জানতে পারল যে তার নানিও মারা গেছেন।

পরবর্তীতে হিলারিয়া সুপা কুসকো, আরেকুইপা এবং লিমায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন। ১৪ বছর বয়সে লিমায় ধনী পরিবারের জন্য কাজ করার সময় তাকে ধর্ষণ করা হয়েছিল। তার জীবনসঙ্গী এবং তার সন্তানদের বাবা ২২ বছর বয়সে একটি দুর্ঘটনায় মারা যান। শৈশবে শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক শ্রমের ফলে, তিনি সাধারণ শরীর আর্থ্রাইটিসে ভুগছেন। তিনি তার জীবন নিয়ে "থ্রেডস অব মাই লাইফ" নামে একটি বই লিখেছেন, যা স্প্যানিশ, ইংরেজি এবং জার্মান ভাষায় অনূদিত এবং শীঘ্রই কেচুয়াতেও অনূদিত হবে। প্রতিকূলতাগুলির মুখোমুখি হয়ে তিনি কীভাবে আরও শক্তিশালী হয়েছিলেন সে সম্পর্কে তিনি এখানে লিখেছেন।

সক্রিয়তা

[সম্পাদনা]

১৯৮০-এর দশকে তিনি অন্যান্য আদিবাসী মহিলাদের সাথে একটি সম্প্রদায় কর্মসূচি আয়োজনে জড়িত হন। এই কর্মসূচিতে দরিদ্র শিশুদের বিনামূল্যে খাবার সরবরাহ করা হয়। তিনি কুসকোর আন্তায় মাইকেলা বাস্তিদাস কমিটির নেতা হন এবং ভূমি অধিকারের লড়াইয়ে অংশ নেন। ভূমি অধিকার আন্দোলনের ফলে অবশেষে জুয়ান ভেলাস্কো আলভারাডোর সরকারের অধীনে ভূমি সংস্কার আইন প্রণয়ন করা হয়। তিনি কুস্কোতে কনফেডারেশন ক্যাম্পেসিনা দেল পেরুর আঞ্চলিক সংগঠন ফেডারেশন ডিপার্টামেন্টাল ডি ক্যাম্পেসিনোস দেল কুস্কোরও নেতা ছিলেন।

১৯৯১ সালে, তিনি নবপ্রতিষ্ঠিত মহিলা ফেডারেশন অব আন্টা এর সাংগঠনিক সম্পাদক হন। তিনি সাক্ষরতা কর্মসূচি, ঐতিহ্যবাহী ঔষধ সংরক্ষণ এবং কীটনাশক সংক্রান্ত বিষয়গুলির উপর জোর দিয়েছিলেন।

হিলারিয়া সুপা অসংখ্য আন্তর্জাতিক নারী অধিকার সভায় অংশগ্রহণ করেছেন। এসব স্থানে তিনি সক্রিয়ভাবে তার স্থানীয় কেচুয়া ভাষা ব্যবহার এবং প্রচার করেছেন। ১৯৯৫ সালে, তিনি স্বাস্থ্যমন্ত্রী আলেজান্দ্রো আগুইনাগার সাথে আলবার্তো ফুজিমোরি একনায়কতন্ত্রের অধীনে নারী ও পুরুষদের জোরপূর্বক বন্ধ্যাকরণের বিরুদ্ধে একটি প্রতিবাদের নেতৃত্ব দেন। এই বর্ণবাদী স্বাস্থ্য নীতির ফলে ২,৭২,০০০ আদিবাসী মহিলা এবং ২২,০০০ এরও বেশি পুরুষকে জোরপূর্বক বন্ধ্যাকরণ করা হয়েছিল। [] []

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

হিলারিয়া সুপা ২০০৬ সালে পেরুভিয়ান কংগ্রেসে নির্বাচিত হন। তিনি কেচুয়ায় শপথ গ্রহণ করেন। তিনি পেরুর ইতিহাসে প্রথম সাংসদ যিনি আদিবাসী ভাষায় শপথ গ্রহণ করেন। ফলে কংগ্রেসওম্যান মার্থা হিলডেব্র্যান্ড এবং কংগ্রেসের আরও কিছু সদস্য তীব্র সমালোচনা করেছিলেন। [] []

কংগ্রেসওম্যান হিলারিয়া সুপা জাতিসংঘের আদিবাসী ইস্যু সংক্রান্ত স্থায়ী ফোরামে দুবার অংশগ্রহণ করেছিলেন। এখানে তিনি অ্যালান গার্সিয়া প্রশাসন মার্কিন সরকারের সাথে যোগসাজশে মুক্ত বাণিজ্য নীতি এবং অপমানজনক ডিক্রি পাস করার পর তার সম্প্রদায় যে সংকটের মুখোমুখি হয়েছিল তার নিন্দা করেছিলেন। তিনি এখন মাচু পিচ্চু, অন্যান্য আদিবাসী স্থান উদ্ধারের জন্য এবং সেগুলো কুস্কোর আদিবাসীদের ব্যবস্থাপনায় ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করছেন।

২০১০ সালের আগস্টে, হিলারিয়া সুপা পেরুভিয়ান কংগ্রেসের শিক্ষা কমিশনের সভাপতি নির্বাচিত হন। আমেরিকান পপুলার রেভোলিউশনারি অ্যালায়েন্স (এপিআরএ) এবং ফুজিমোরি দলগুলির কংগ্রেসম্যানরা যখন এর সমালোচনা করছিলেন তখন পেরুর শিক্ষা বিশেষজ্ঞরা তাকে সমর্থন করেছিলেন।

২০১১ সালের এপ্রিলে, হিলারিয়া সুপা আন্দিয়ান পার্লামেন্টে গণ পেরুর প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Lizarzaburu, Javier (২ ডিসেম্বর ২০১৫)। "Forced sterilisation haunts Peruvian women decades on"। BBC।Lizarzaburu, Javier (2 December 2015). "Forced sterilisation haunts Peruvian women decades on". BBC.
  2. Miller, Leila (২৯ অক্টোবর ২০১৯)। "Tied down and sterilized: Peru's dark history of family planning"। LA Times।Miller, Leila (29 October 2019). "Tied down and sterilized: Peru's dark history of family planning". LA Times.
  3. Mayra Castillo: En el nombre del quechua. El Comercio, 31 de marzo de 2007 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ মে ২০১২ তারিখে
  4. "Hildebrandt: "Es intolerable la presidencia de Supa en Educación"| Perú21"। ১১ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১০