হিত্তীয় জাতি
হিত্তীয় সাম্রাজ্য 𒆳𒌷𒄩𒀜𒋾 (KUR URU.ḪattI) | |
|---|---|
| আনু. ১৬৫০ খ্রিস্টপূর্বাব্দ–আনু. ১২০০ খ্রিস্টপূর্বাব্দ | |
রাজা প্রথম শুপ্পিলুলিউমা এবং তাওয়ানান্নার রাজকীয় সিলমোহর
| |
সর্বোচ্চ বিস্তৃতিতে হিত্তীয় সাম্রাজ্যের মানচিত্র, আনু. ১৩০০ খ্রিস্টপূর্বাব্দে হিত্তীয় শাসন | |
| রাজধানী |
|
| নির্বাসনে রাজধানী | সামুহা (১৪০০–১৩৫০ খ্রিস্টপূর্বাব্দ) |
| প্রচলিত ভাষা | হিত্তীয়, হাত্তীয়, লুবীয়, হুররীয় |
| ধর্ম | হিত্তীয়ধর্ম |
| সরকার |
|
| রাজা | |
• আনু. ১৬৫০ খ্রিস্টপূর্বাব্দ | প্রথম লাবার্না (প্রথম) |
• আনু. ১২১০–১১৮০ খ্রিস্টপূর্বাব্দ | দ্বিতীয় শুপ্পিলুলিউমা (শেষ) |
| আইন-সভা | পঙ্কুস |
| ঐতিহাসিক যুগ | ব্রোঞ্জ যুগ |
• প্রতিষ্ঠা | আনু. ১৬৫০ খ্রিস্টপূর্বাব্দ |
• বিলুপ্ত | আনু. ১২০০ খ্রিস্টপূর্বাব্দ |
| জনসংখ্যা | |
• আনুমানিক | ২০০,০০০+ |
| মুদ্রা | পণ্যবিনিময় অর্থনীতি, সোনা, তামা, রূপা এবং ব্রোঞ্জ বিনিময়ের সাধারণ মূল্যবান বস্তু হিসেবে ব্যবহৃত হত |
| বর্তমানে যার অংশ | |

হিত্তীয়রা ছিল একটি আনাতোলীয় ইন্দো-ইউরোপীয় জাতি যারা পশ্চিম এশিয়ার ব্রোঞ্জ যুগের প্রথম প্রধান সভ্যতাগুলির একটি গড়ে তুলেছিল। সম্ভবত কৃষ্ণ সাগরের ওপার থেকে উৎপত্তি লাভ করে,[২] তারা খ্রিস্টপূর্ব ২য় সহস্রাব্দের শুরুর দিকে উত্তর-মধ্য আনাতোলিয়ায় বসতি স্থাপন করে। সেখানে তারা বেশ কয়েকটি রাষ্ট্রব্যবস্থা গঠন করে, যার মধ্যে ছিল কুসসারা রাজ্য (১৭৫০ খ্রিস্টপূর্বাব্দের পূর্বে), কানেস বা নেশা (আনু. ১৭৫০–১৬৫০ খ্রিস্টপূর্বাব্দ), এবং তাদের রাজধানী হাাত্তুসাকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি সাম্রাজ্য (প্রায় ১৬৫০ খ্রিস্টপূর্বাব্দ)।[৩][৪] আধুনিক যুগে যা হিত্তীয় সাম্রাজ্য নামে পরিচিত, তা খ্রিস্টপূর্ব ১৪শ শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রথম শুপ্পিলুলিউমার অধীনে তার চরম শিখরে পৌঁছায়। সে সময় এটি আনাতোলিয়ার অধিকাংশ এলাকা এবং উত্তর সিরিয়া ও উচ্চ মেসোপটেমিয়ার কিছু অংশ নিয়ে গঠিত ছিল, যার সীমানা ছিল প্রতিদ্বন্দ্বী হুর্রি-মিতান্নি এবং অ্যাসিরীয় সাম্রাজ্যের সাথে।
খ্রিস্টপূর্ব ১৫শ এবং ১৩শ শতাব্দীর মাঝামাঝি সময়ে হিত্তীয়রা ছিল নিকট প্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী শক্তি, যা মিশরের নতুন রাজ্য, মধ্য অ্যাসিরীয় সাম্রাজ্য এবং মিতান্নি সাম্রাজ্যের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়। খ্রিস্টপূর্ব ১২শ শতাব্দীর মধ্যে, হিত্তীয় সাম্রাজ্যের সিংহভাগ অংশ মধ্য অ্যাসিরীয় সাম্রাজ্য দ্বারা দখল হয়ে যায় এবং অবশিষ্টাংশ অঞ্চলটিতে আগমনকারী নতুন ফ্রিজীয়দের দ্বারা লুণ্ঠিত হয়। খ্রিস্টপূর্ব ১২শ শতাব্দীর শেষভাগ থেকে, ব্রোঞ্জ যুগের শেষভাগের পতনের সময়, হিত্তীয়রা বিভিন্ন ছোট ছোট স্বাধীন রাজ্যে বিভক্ত হয়ে পড়ে, যার কয়েকটি খ্রিস্টপূর্ব ৮ম শতাব্দী পর্যন্ত টিকিয়ে রেখেছিল নব্য-অ্যাসিরীয় সাম্রাজ্যের কাছে আত্মসমর্পণ করার আগে। একটি ঐক্যবদ্ধ ধারাবাহিকতার অভাবে, তাদের বংশধরেরা ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত লেভান্ট ও মেসোপটেমিয়ার আধুনিক জনগোষ্ঠীর সাথে মিশে যায়।[৫] হিত্তীয় ভাষা—যার ভাষাভাষীরা একে nešili বা "নেশার ভাষা" হিসেবে উল্লেখ করতো—ছিল ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের আনাতোলীয় শাখার একটি স্বতন্ত্র সদস্য; এর সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত লুউীয় ভাষার সাথে এটি হলো ঐতিহাসিকভাবে প্রমাণিত সবচেয়ে প্রাচীন ইন্দো-ইউরোপীয় ভাষা।[৬] হিত্তীয় সভ্যতার ইতিহাস মূলত তাদের প্রাক্তন ভূখণ্ডে পাওয়া কিলাক্ষর বা ক্যুনিফর্ম পাঠ্য এবং অ্যাসিরিয়া, ব্যাবিলোনিয়া, মিশর এবং সমগ্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন আর্কাইভে পাওয়া কূটনৈতিক ও বাণিজ্যিক চিঠিপত্র থেকে জানা যায়; এই পাঠ্যগুলোর পাঠোদ্ধার ছিল ইন্দো-ইউরোপীয় অধ্যয়নের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
পণ্ডিতেরা একসময় লোহা গলানোর বিকাশের কৃতিত্ব হিত্তীয়দের দিয়েছিলেন, যাদের ধারণা করা হতো ব্রোঞ্জ যুগে লোহার কাজের একচেটিয়া অধিকার অর্জন করেছিল। একাবিংশ শতাব্দীতে এই তত্ত্বটি ক্রমেই বিতর্কিত হয়ে উঠেছে,[৭] যেখানে ব্রোঞ্জ যুগের শেষভাগের পতন এবং পরবর্তী লোহা যুগে অঞ্চলজুড়ে লোহার কাজের প্রযুক্তির ধীর ও তুলনামূলকভাবে ধারাবাহিক প্রসার ঘটেছিল। যদিও ব্রোঞ্জ যুগের আনাতোলিয়া থেকে কিছু লোহার বস্তু পাওয়া গেছে, তার সংখ্যা একই সময়ের মিশর, মেসোপটেমিয়া এবং অন্যান্য স্থান থেকে পাওয়া লোহার বস্তুর সমান; এবং এই বস্তুগুলোর মধ্যে কেবল অল্প কয়েকটি ছিল অস্ত্র।[৮] এক্স-রে ফ্লুরোসেন্স স্পেকট্রোমেট্রি নির্দেশ করে যে ব্রোঞ্জ যুগের বেশিরভাগ বা সমস্ত লোহা উল্কাপিন্ড থেকে এসেছে।[৯] হিত্তীয় সামরিক বাহিনীও সফলভাবে রথ ব্যবহার করেছিল।[১০]
১৯২৩ সালে তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর হিত্তীয়দের প্রতি আধুনিক আগ্রহ বৃদ্ধি পায়। হিত্তীয়রা হালেত চামবেল এবং তাহসিন ওজগুচ-এর মতো তুর্কি প্রত্নতাত্ত্বিকদের দৃষ্টি আকর্ষণ করে। এই সময়ে, হিত্তীয়বিদ্যার নতুন ক্ষেত্রটি তুর্কি প্রতিষ্ঠানগুলোর নামকরণেও প্রভাব ফেলেছিল, যেমন রাষ্ট্রীয় মালিকানাধীন ইতিব্যাংক ("হিত্তীয় ব্যাংক"),[১১] এবং আঙ্কারায় আনাতোলীয় সভ্যতা জাদুঘরের প্রতিষ্ঠা, যা হিত্তীয় রাজধানী হাাত্তুসা থেকে ২০০ কিমি পশ্চিমে নির্মিত এবং যেখানে হিত্তীয় শিল্প ও নিদর্শনগুলোর বিশ্বের সবচেয়ে ব্যাপক প্রদর্শনী রয়েছে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Bryce, Trevor। The Kingdom of the Hittites। Oxford University Press। পৃ. ৮৮।
- ↑ "Hittite"। Encyclopedia Britannica।
- ↑ Kloekhorst ও Waal 2019।
- ↑ Kloekhorst 2020।
- ↑ Mark, Joshua J. (২ সেপ্টেম্বর ২০০৯)। "Sea Peoples"। World History Encyclopedia।
- ↑ "The peaks and troughs of Hittite"। ৭ জুলাই ২০০৪। ৩ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৬।
- ↑ Muhly, James D. (২০০৩)। "Metalworking/Mining in the Levant"। Richard, Suzanne (সম্পাদক)। Near Eastern Archaeology। Eisenbrauns। পৃ. ১৭৪–১৮৩। আইএসবিএন ১-৫৭৫০৬-০৮৩-৩।
- ↑ Waldbaum, Jane C. (1978). From Bronze to Iron. Gothenburg: Paul Astöms Förlag. pp. 56–58.
- ↑ Jambon, Albert (ডিসেম্বর ২০১৭)। "Bronze Age iron: Meteoritic or not? A chemical strategy."। Journal of Archaeological Science। ৮৮: ৪৭–৫৩। বিবকোড:2017JArSc..88...47J। ডিওআই:10.1016/j.jas.2017.09.008।
- ↑ "Hittites"। British Museum। London: Trustees of the British Museum। ৭ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৪।
- ↑ Erimtan, Can (ডিসেম্বর ২০০৮)। "Hittites, Ottomans and Turks: Ağaoğlu Ahmed Bey and the Kemalist construction of Turkish nationhood in Anatolia"। Anatolian Studies। ৫৮: ১৪১–১৭১। ডিওআই:10.1017/S0066154600008711। জেস্টোর 20455417।
উৎস
[সম্পাদনা]- Akurgal, Ekrem (২০০১)। The Hattian and Hittite Civilizations। Ankara: Ministry of Culture। আইএসবিএন ৯৭৮৯৭৫১৭২৭৫৬৫।
- Anthony, David W. (২০০৭), The Horse, the Wheel and Language. How Bronze-Age Riders from the Eurasian Steppes Shaped the Modern World, Princeton University Press
- Archi, Alfonso (২০১০)। "When Did the Hittites Begin to Write in Hittite?"। Pax Hethitica: Studies on the Hittites and Their Neighbours in Honour of Itamar Singer। Wiesbaden: Harrassowitz Verlag। পৃ. ৩৭–৪৬। আইএসবিএন ৯৭৮৩৪৪৭০৬১১৯৩।
- Bachvarova, Mary R. (২০১০)। "Manly Deeds: Hittite Admonitory History and Eastern Mediterranean Didactic Epic"। Epic and History। Chichester: John Wiley & Sons। পৃ. ৬৬–৮৫। আইএসবিএন ৯৭৮১৪৪৪৩১৫৬৪৬।
- Barjamovic, Gojko (২০১১)। A Historical Geography of Anatolia in the Old Assyrian Colony Period। Copenhagen: Museum Tusculanum Press। আইএসবিএন ৯৭৮৮৭৬৩৫৩৬৪৫৫।
- Beal, Richard H (১৯৮৬)। "The History of Kizzuwatna and the Date of the Šunaššura Treaty"। Orientalia। খণ্ড ৫৫। পৃ. ৪২৪ff।
- G Brinkman, Hittite Diplomatic Texts, Scholars Press, 1999, আইএসবিএন ০-৭৮৮৫-০৫৫১-৩
- Bryce, T., 'The 'Eternal Treaty' from the Hittite perspective', BMSAES 6, pp. 1–11, 2006
- Bryce, Trevor R. (২০০২)। Life and Society in the Hittite World। New York: Oxford University Press। আইএসবিএন ৯৭৮০১৯৯২৪১৭০৫।
- Bryce, Trevor R. (২০০৫) [1998]। The Kingdom of the Hittites (2nd সংস্করণ)। New York: Oxford University Press। আইএসবিএন ৯৭৮০১৯৯২৭৯০৮১।
- Bryce, Trevor R. (২০০৯)। The Routledge Handbook of the Peoples and Places of Ancient Western Asia: The Near East from the Early Bronze Age to the fall of the Persian Empire। London-New York: Routledge। আইএসবিএন ৯৭৮১১৩৪১৫৯০৭৯।
- Bryce, Trevor R. (২০১২)। The World of The Neo-Hittite Kingdoms: A Political and Military History। New York: Oxford University Press। আইএসবিএন ৯৭৮০১৯১৫০৫০২৭।
- Bryce, Trevor R. (২০১৬)। "The Land of Hiyawa (Que) Revisited"। Anatolian Studies। ৬৬: ৬৭–৭৯। ডিওআই:10.1017/S0066154616000053। জেস্টোর 24878364। এস২সিআইডি 163486778।
- Ceram, C. W. (2001) The Secret of the Hittites: The Discovery of an Ancient Empire. Phoenix Press, আইএসবিএন ১-৮৪২১২-২৯৫-৯.
- Forlanini, Massimo (২০১০)। "An Attempt at Reconstructing the Branches of the Hittite Royal Family of the Early Kingdom Period"। Pax Hethitica: Studies on the Hittites and Their Neighbours in Honour of Itamar Singer। Wiesbaden: Harrassowitz Verlag। পৃ. ১১৫–১৩৫। আইএসবিএন ৯৭৮৩৪৪৭০৬১১৯৩।
- Gilan, Amir। "Epic and History in Hittite Anatolia: In Search of a Local Hero"। Konstan & Raaflaub (2010), পৃ. 51–65।
- Gilan, Amir (২০১৮)। "In Search of a Distant Past: Forms of Historical Consciousness in Hittite Anatolia" (পিডিএফ)। Anadolu। ৪৪: ১–২৩। ২০ মার্চ ২০২১ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৩।
- Gilibert, Alessandra (২০১১)। Syro-Hittite Monumental Art and the Archaeology of Performance: The Stone Reliefs at Carchemish and Zincirli in the Earlier First Millennium BCE। Berlin-New York: Walter de Gruyter। আইএসবিএন ৯৭৮৩১১০২২২২৫৮।
- Goodnick-Westenholz, Joan (১৯৯৭)। Legends of the Kings of Akkade: The Texts। Winona Lake: Eisenbrauns। আইএসবিএন ৯৭৮০৯৩১৪৬৪৮৫০।
- Goodnick-Westenholz, Joan। "Historical Events and the Process of Their Transformation in Akkadian Heroic Traditions"। Konstan & Raaflaub (2010), পৃ. 26–50।
- Gurney, O.R. (১৯৬৬)। The Hittites। Penguin। আইএসবিএন ০-১৪-০২০২৫৯-৫।
- Güterbock, Hans Gustav (1983) "Hittite Historiography: A Survey," in H. Tadmor and M. Weinfeld eds. History, Historiography and Interpretation: Studies in Biblical and Cuneiform Literatures, Magnes Press, Hebrew University pp. 21–35.
- Hoffner, Jr., H.A (1973) "The Hittites and Hurrians," in D. J. Wiseman Peoples of the Old Testament Times, Clarendon Press, Oxford.
- Hittite Studies in Honor of Harry A. Hoffner Jr. on the Occasion of His 65th Birthday. Eisenbrauns, 2003, আইএসবিএন ১-৫৭৫০৬-০৭৯-৫
- Jasanoff, Jay H. (২০০৩)। Hittite and the Indo-European Verb। Oxford: Oxford University Press। আইএসবিএন ৯৭৮-০-১৯-৯২৪৯০৫-৩।
- Kloekhorst, Alwin (২০০৭)। Etymological Dictionary of the Hittite Inherited Lexicon। আইএসবিএন ৯৭৮-৯০-০৪-১৬০৯২-৭।
- Kloekhorst, Alwin (১৯ জুন ২০১৪)। Personal names from Kaniš: the oldest Indo-European linguistic material। Farewell symposium Michiel de Vaan। Leiden।
- Kloekhorst, Alwin; Waal, Willemijn (২০১৯)। "A Hittite Scribal Tradition Predating the Tablet Collections of Ḫattuša?"। Zeitschrift für Assyriologie und vorderasiatische Archäologie। ১০৯ (2): ১৮৯–২০৩। ডিওআই:10.1515/za-2019-0014। এইচডিএল:1887/3199128। এস২সিআইডি 208141226।
- Kloekhorst, Alwin (২০২০)। "The Authorship of the Old Hittite Palace Chronicle (CTH 8): A Case for Anitta"। Journal of Cuneiform Studies। ৭২: ১৪৩–১৫৫। ডিওআই:10.1086/709313। এস২সিআইডি 224830641।
- Konstan, David; Raaflaub, Kurt A., সম্পাদকগণ (২০১০)। Epic and History। Chichester: John Wiley & Sons। আইএসবিএন ৯৭৮১৪৪৪৩১৫৬৪৬।
- Macqueen, J. G. (1986) The Hittites, and Their Contemporaries in Asia Minor, revised and enlarged, Ancient Peoples and Places series (ed. G. Daniel), Thames and Hudson, আইএসবিএন ০-৫০০-০২১০৮-২.
- Mallory, J.P.; Adams, D.Q. (১৯৯৭)। Encyclopedia of Indo-European Culture। Taylor & Francis। আইএসবিএন ৯৭৮-১-৮৮৪৯৬৪-৯৮-৫। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১২।
- Melchert, Craig (২০১২)। "The Position of Anatolian" (পিডিএফ)।
- Melchert, Craig (২০২০)। "Luwian"। A Companion to Ancient Near Eastern Languages। Hoboken: John Wiley & Sons। পৃ. ২৩৯–২৫৬। আইএসবিএন ৯৭৮১১১৯১৯৩২৯৬।
- Mendenhall, George E. (1973) The Tenth Generation: The Origins of the Biblical Tradition, The Johns Hopkins University Press, আইএসবিএন ০-৮০১৮-১৬৫৪-৮.
- Neu, Erich (1974) Der Anitta Text, (StBoT 18), Otto Harrassowitz, Wiesbaden.
- Orlin, Louis L. (1970) Assyrian Colonies in Cappadocia, Mouton, The Hague.
- Parpola, Asko (২০১৫), The Roots of Hinduism. The Early Aryans and the Indus Civilization, Oxford University Press
- Sürenhagen, D., 'Forerunners of the Hattusili-Ramesses treaty'], BMSAES 6, pp. 59–67, 2006
- Patri, Sylvain (2007), L'alignement syntaxique dans les langues indo-européennes d'Anatolie, (StBoT 49), Otto Harrassowitz, Wiesbaden, আইএসবিএন ৯৭৮-৩-৪৪৭-০৫৬১২-০
- Roebuck, Carl (১৯৬৬)। The World of Ancient Times। New York: Charles Scribner's Sons।
- Weeden, Mark (২০১৩)। "After the Hittites: The Kingdoms of Karkamish and Palistin in Northern Syria" (পিডিএফ)। Bulletin of the Institute of Classical Studies। ৫৬ (2): ১–২০। ডিওআই:10.1111/j.2041-5370.2013.00055.x।
- Yakubovich, Ilya (২০২০)। "Hittite"। A Companion to Ancient Near Eastern Languages। Hoboken: John Wiley & Sons। পৃ. ২২১–২৩৭। আইএসবিএন ৯৭৮১১১৯১৯৩২৯৬।
আরও পড়ুন
[সম্পাদনা]- Bilgin, Tayfun (২০১৮)। Officials and administration in the Hittite world। Berlin: de Gruyter। আইএসবিএন ৯৭৮১৫০১৫১৬৬২৭।
- Jacques Freu et Michel Mazoyer, Des origines à la fin de l'ancien royaume hittite, Les Hittites et leur histoire Tome 1, Collection Kubaba, L'Harmattan, Paris, 2007
- Jacques Freu et Michel Mazoyer, Les débuts du nouvel empire hittite, Les Hittites et leur histoire Tome 2, Collection Kubaba, L'Harmattan, Paris, 2007
- Jacques Freu et Michel Mazoyer, L'apogée du nouvel empire hittite, Les Hittites et leur histoire Tome 3, Collection Kubaba, L'Harmattan, Paris, 2008
- Jacques Freu et Michel Mazoyer, Le déclin et la chute de l'empire Hittite, Les Hittites et leur histoire Tome 4, Collection Kubaba, L'Harmattan, Paris, 2010
- Jacques Freu et Michel Mazoyer, Les royaumes Néo-Hittites, Les Hittites et leur histoire Tome 5, Collection Kubaba, L'Harmattan, Paris, 2012
- Imparati, Fiorella. "Aspects De L'organisation De L'État Hittite Dans Les Documents Juridiques Et Administratifs." Journal of the Economic and Social History of the Orient 25, no. 3 (1982): 225–67. ডিওআই:10.2307/3632187
- de Martino, Stefan, সম্পাদক (২০২২)। Handbook of Hittite Empire (ইংরেজি ভাষায়)। De Gruyter Oldenbourg। আইএসবিএন ৯৭৮-৩-১১-০৬৬১৭৮-১।
- Stone, Damien. The Hittites: Lost Civilizations. United Kingdom, Reaktion Books, 2023.
বহিঃসংযোগ
[সম্পাদনা]| গ্রন্থাগার সংরক্ষণ সম্পর্কে the Hittites |
- New research suggests drought accelerated Hittite Empire collapse - Phys.org February 8, 2023
- Video lecture at Oriental Institute – Tracking the Frontiers of the Hittite Empire ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ এপ্রিল ২০১৪ তারিখে
- Pictures of Boğazköy, one of a group of important sites
- Pictures of Yazılıkaya, one of a group of important sites
- Der Anitta Text (at TITUS)
- Tahsin Ozguc
- Hittites.info
- Hethitologieportal Mainz, by the Akademie der Wissenschaften, Mainz, corpus of texts and extensive bibliographies on all things Hittite
- "Missione Archeologica Italiana a Uşaklı Höyük | MAIAC"। usaklihoyuk.org (ইতালীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৩।
- Map of Hittite Anatolia
