হিতোশি আশিদা
হিতোশি আশিদা | |
|---|---|
芦田 均 | |
সরকারি প্রতিকৃতি, ১৯৪৮ | |
| জাপানের প্রধানমন্ত্রী | |
| কাজের মেয়াদ ১০ মার্চ ১৯৪৮ – ১৫ অক্টোবর ১৯৪৮ | |
| সার্বভৌম শাসক | হিরোহিতো |
| গভর্নর | ডগলাস ম্যাকআর্থার |
| ডেপুটি | সুয়েহিরো নিশিও |
| পূর্বসূরী | তেৎসু কাতায়ামা |
| উত্তরসূরী | শিগেরু ইউশিদা |
| পররাষ্ট্র মন্ত্রণালয় | |
| কাজের মেয়াদ ১ জুন ১৯৪৭ – ১৫ অক্টোবর ১৯৪৮ | |
| প্রধানমন্ত্রী | তেৎসু কাতায়ামা নিজে |
| পূর্বসূরী | তেৎসু কাতায়ামা (ভারপ্রাপ্ত) |
| উত্তরসূরী | শিগেরু ইউশিদা |
| জাপানের উপপ্রধানমন্ত্রী | |
| কাজের মেয়াদ ১ জুন ১৯৪৭ – ১০ মার্চ ১৯৪৮ | |
| প্রধানমন্ত্রী | তেৎসু কাতায়ামা |
| পূর্বসূরী | কিজুরো শিদেহারা |
| উত্তরসূরী | সুয়েহিরো নিশিও |
| স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় | |
| কাজের মেয়াদ ৯ অক্টোবর ১৯৪৫ – ২২ মে ১৯৪৬ | |
| প্রধানমন্ত্রী | কিজুরো শিদেহারা |
| পূর্বসূরী | কেনজো মাতসুমুরা |
| উত্তরসূরী | ইয়োশিনারী কাওয়াই |
| প্রতিনিধি পরিষদ-এর সদস্য | |
| কাজের মেয়াদ ২১ ফেব্রুয়ারি ১৯৩২ – ২০ জুন ১৯৫৯ | |
| নির্বাচনী এলাকা | কিয়োতো তৃতীয় (১৯৩২–১৯৪৬) কিয়োতো অ্যাট-লার্জ (১৯৪৬–১৯৪৭) কিয়োতো দ্বিতীয় (১৯৪৭–১৯৫৯) |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৫ নভেম্বর ১৮৮৭ ফুকুচিয়ামা, কিয়োতো, জাপান |
| মৃত্যু | ২০ জুন ১৯৫৯ (বয়স ৭১) মিনাতো, টোকিও, জাপান |
| রাজনৈতিক দল | এলডিপি (১৯৫৫–১৯৫৯) |
| অন্যান্য রাজনৈতিক দল | রিক্কেন সেইয়ুকাই (১৯৪০ পূর্ব) আইআরএএ (১৯৪০–১৯৪৫) জেএলপি (১৯৪৫–১৯৪৭) ডিপি (১৯৪৭–১৯৫০) এনডিপি (১৯৫০–১৯৫২) কাইশিন্তো (১৯৫২–১৯৫৪) জেডিপি (১৯৫৪–১৯৫৫) |
| দাম্পত্য সঙ্গী | সুমি হাসে (বি. ১৯১৮) |
| প্রাক্তন শিক্ষার্থী | টোকিও ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয় |
| স্বাক্ষর | |
হিতোশি আশিদা (芦田 均, আশিদা হিতোশি ; ১৫ নভেম্বর ১৮৮৭ - ২০ জুন ১৯৫৯) ছিলেন একজন জাপানি রাজনীতিবিদ। তিনি ১৯৪৮ সালে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। যুদ্ধোত্তর রাজনৈতিক দৃশ্যপটে তিনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তবে তার মন্ত্রিসভার দুই মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি কেলেঙ্কারি (শোওয়া ডেনকো জিকেন) অভিযোগ হলে তিনি দায়িত্ব থেকে পদত্যাগে বাধ্য হয়েছিলেন।
প্রারম্ভিক এবং শিক্ষাজীবন
[সম্পাদনা]হিতোশি কিয়োতোর ফুকুচিয়ামায় জন্মগ্রহণ করেন। হিতোশি ছিলেন তার বাবা-মার দ্বিতীয় পুত্র।[১] তার বাবা শিকানোসুকে আশিদা ছিলেন একজন রাজনীতিবিদ এবং ব্যাংকার। তিনি প্রতিনিধি পরিষদের সদস্য এবং নোকো ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার দাদা জিজায়েমন আশিদা ছিলেন জমিদার এবং গ্রামের প্রধান (নানুশি)।[২]
তিনি টোকিও ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয়ে ফরাসি নাগরিক আইন অধ্যয়ন করেন। স্নাতক শেষ করার পর, তিনি বিশ বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "国会会議録検索システム"। kokkai.ndl.go.jp। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২৫।
- ↑ Record of members of the Kyoto Prefectural Assembly 京都府議会歴代議員録। 京都府議会事務局। 京都府議会। ১৯৬১। পৃ. ৮৮৯–৮৯০।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অন্যান্য (লিঙ্ক)