হালিতা শামীম
অবয়ব
হালিতা শামীম | |
|---|---|
| জন্ম | ১২ সেপ্টেম্বর |
| পেশা | চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকার চলচ্চিত্র সম্পাদনা |
| কর্মজীবন | ২০১৪–বর্তমান |
হালিতা শামীম একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং সম্পাদক। তিনি মূলত তামিল চলচ্চিত্রে কাজ করেন।[১]
জীবনী
[সম্পাদনা]২০০৭ সালের ওরাম পো চলচ্চিত্রে সহকারী হিসেবে কাজ করার পর, তিনি ২০১৪ সালে পুভারাসাম পিপি চলচ্চিত্র দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।[২] দীর্ঘ পাঁচ বছরের বিরতির পর তিনি ২০১৯ সালে সিল্লু করুপট্টি নামে একটি সমালোচক ও বাণিজ্যিকভাবে সফল অ্যান্থলজি চলচ্চিত্র পরিচালনা করেন। এরপর ২০২১ সালে তাঁর অ্যালাই চলচ্চিত্রটি মুক্তি পায়, যা নেটফ্লিক্স মুক্তি পায়।
তাঁর আসন্ন চলচ্চিত্র মিনমিনি এর প্রথম ভাগ ২০১৫ সালে এবং দ্বিতীয় ভাগ ২০২২ সালে একই শিল্পীদের নিয়ে চিত্রায়ণ করেন। বয়সের ভিন্নতা দেখানোর জন্য তিনি নতুন শিল্পী ব্যবহার না করে সাত বছর অপেক্ষা করেন, যাতে একই শিল্পীদের চরিত্রের পরিণত বয়স ফুটিয়ে তোলা যায়।
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্র | পরিচালক | চিত্রনাট্যকার | ভাষা | মন্তব্য |
|---|---|---|---|---|---|
| ২০১৪ | পুভারাসাম পিপি | হ্যাঁ | হ্যাঁ | তামিল | |
| ২০১৯ | সিল্লু করুপট্টি | হ্যাঁ | হ্যাঁ | সমস্ত পর্ব[৩][৪] | |
| ২০২১ | অ্যালাই | হ্যাঁ | হ্যাঁ | ||
| ২০২২ | পুথাম পুধু কালাই বিদিয়াদ | হ্যাঁ | হ্যাঁ | পর্ব: লোনার্স | |
| ২০২৪ | মিনমিনি | হ্যাঁ | হ্যাঁ | গীতিকার হিসেবেও | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "All you want to know about #HalithaShameem"। FilmiBeat (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ভেঙ্কট্রামেশ, সিদ্ধার্থন। "'আমি বড় তারকাদের সঙ্গে কাজ করতে পছন্দ করি, কিন্তু নতুন প্রতিভাকে পরিচিত করাতে বেশি ভালোবাসি'"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "JFW Movie Awards 2020 | Click to Vote"।
- ↑ "Jyothika, Aishwarya Rajesh, Manju Warrier and More! Here is The Complete Winners List of JFW Movie Awards 2020! | JFW Just for women"। jfwonline.com। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০।