বিষয়বস্তুতে চলুন

হালাল বে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হালাল বে
হালাল বে
জন্ম
জাতীয়তাকানাডিয়ান
পেশাড্র্যাগ কুইন
টেলিভিশনকানাডাস ড্র্যাগ রেস (মৌসুম ৩)

হালাল বে হলেন একজন মিশরীয় বংশোদ্ভূত কানাডিয়ান ড্র্যাগ পারফর্মার। তিনি অন্টারিওর টরন্টোর বাসিন্দা। বে কানাডাস ড্র্যাগ রেস-এর ৩য় মৌসুমে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।[২]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

হালাল বে মিশরে জন্মগ্রহণ করেন। তিনি মিশরীয়-ফিলিস্তিনি বংশোদ্ভূত। ১৮ বছর বয়সে কানাডায় অভিবাসনের আগ পর্যন্ত তিনি মধ্যপ্রাচ্যের একটি মুসলিম পরিবারে বেড়ে ওঠেন। [৩]

পেশাজীবন

[সম্পাদনা]

হালাল বে একজন ড্র্যাগ পারফর্মার। তিনি টরন্টোতে খ্যাতি অর্জন করেন এবং ২০২০ সালে নাউ ম্যাগাজিন কর্তৃক শহরের সেরা ড্র্যাগ পারফর্মার হিসেবে মনোনীত হন। তিনি কানাডাস ড্র্যাগ রেস-এর তৃতীয় মৌসুমে অংশগ্রহণ করেন এবং ফ্র্যাঞ্চাইজির প্রথম উত্তর আফ্রিকান পারফর্মার হিসেবে পরিচিতি লাভ করেন।[৪] হালাল বেই ছিলেন প্রথম প্রতিযোগী যার গোঁফ ছিল, যা স্ক্রিন র‍্যান্টের মতে "ড্র্যাগ পারফর্মার হওয়ার অর্থ কী এবং বৈধ বলে বিবেচিত হওয়ার জন্য ড্র্যাগ কুইনদের সাজ কিরকম হবে তার ধারণা [প্রসারিত] করেছে"। [৫] ব্রডভিউ -এর টোবিন এনজি বলেন, "শোতে মুসলিম ও মধ্যপ্রাচ্যের প্রতিনিধিত্ব আনার জন্য হালাল বে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা পেয়েছেন",[৩] এবং ইনস্টিঙ্কট ম্যাগাজিনের মিশেল কুক লিখেছেন, "একজন সমকামী মুসলিম ব্যক্তি আসলে কী, সে সম্পর্কে প্রচলিত ধারণাগুলিকে ভেঙে ফেলার ক্ষেত্রে তারা কেবল সাহায্যই করেনি, বরং বেই হলেন প্রথম উত্তর আফ্রিকান ব্যক্তি যিনি ড্র্যাগ রেস প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।" [৬]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

হালাল বে একজন কুইয়ার, এবং টরন্টোর বাসিন্দা।[৩] সিবিসি নিউজ তাকে "আরব মুসলিম অ্যাক্টিভিস্ট কুইন" হিসেবে বর্ণনা করেছে।[৭] হালাল বে সামাজিক কাজ, সম্প্রদায় গঠন ইত্যাদি বিষয়গুলোর উপর গুরুত্ব দেন[৮]; তিনি বলেছেন: "আমার জন্য ড্র্যাগ একটি রাজনৈতিক হাতিয়ার, এটি আমার শৈল্পিক অনুশীলন প্রকাশের একটি মাধ্যম এবং সম্প্রদায় গঠনের একটি উপায়।"[৯]

দ্য নিউ আরবের মতে, তিনি "স্বাধীন ফিলিস্তিনের একজন দৃঢ় সমর্থক"। [১০]

হালাল বে ড্র্যাগে she / her এবং ড্র্যাগের বাইরে he / they সর্বনাম ব্যবহার করেন।[১১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Halal Bae: Queen of Outsiders"। mojotoronto.ca। Mojo Toronto। ৩০ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০২৩।
  2. ↑ "Canada's Drag Race season 3 cast sash-ehs this way: Meet the queens!"। Yahoo Entertainment (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৫ জুন ২০২২। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২৪।
  3. 1 2 3 Ng, Tobin (৩০ আগস্ট ২০২২)। "Halal Bae wants to shift perceptions of what drag can be"। Broadview Magazine (ইংরেজি ভাষায়)। ১০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৩।
  4. ↑ "Halal Bae & Miss Moco On Their 'Canada's Drag Race' Journeys"। Instinct Magazine (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৯ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২৪।
  5. ↑ Szelinski, Cailyn (২৯ জুন ২০২২)। "Canada's Drag Race: Where To Find The Season 3 Queens on Social Media"। ScreenRant (ইংরেজি ভাষায়)। ১৭ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৩।
  6. ↑ "Halal Bae & Miss Moco On Their 'Canada's Drag Race' Journeys"। Instinct Magazine (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৯ জুলাই ২০২২। ২৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২৩।
  7. ↑ "RuPaul took drag mainstream. Now this Toronto drag queen says it's time to diversify the look"। CBC। ২২ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২৩।
  8. ↑ "Halal Bae: Queen of Outsiders" (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩০ জুলাই ২০২৪। ৩০ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২৪।
  9. ↑ Ng, Tobin (৩০ আগস্ট ২০২২)। "Halal Bae wants to shift perceptions of what drag can be"। Broadview Magazine (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২৪।
  10. ↑ "Halal Bae 'shockingly' eliminated from Canada's Drag Race"। The New Arab (ইংরেজি ভাষায়)। ১৫ জুলাই ২০২২। ১৬ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২৩।
  11. ↑ "Canada's Drag Race season 3 cast sash-ehs this way: Meet the queens!"। Yahoo News (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৫ জুন ২০২২। ২৮ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২৩।