বিষয়বস্তুতে চলুন

হার্ভার্ড ইয়ার্ড

স্থানাঙ্ক: ৪২°২২′২৮″ উত্তর ৭১°০৭′০২″ পশ্চিম / ৪২.৩৭৪৪৭° উত্তর ৭১.১১৭১৯° পশ্চিম
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হার্ভার্ড ইয়ার্ড ঐতিহাসিক জেলা
ডিসেম্বর ২০১৫-তে হার্ভার্ড ইয়ার্ড
হার্ভার্ড ইয়ার্ড ম্যাসাচুসেটস-এ অবস্থিত
হার্ভার্ড ইয়ার্ড
ম্যাসাচুসেটস-এ হার্ভার্ড ইয়ার্ডের অবস্থান
হার্ভার্ড ইয়ার্ড মার্কিন যুক্তরাষ্ট্র-এ অবস্থিত
হার্ভার্ড ইয়ার্ড
ম্যাসাচুসেটস-এ হার্ভার্ড ইয়ার্ডের অবস্থান
অবস্থানকেমব্রিজ, ম্যাসাচুসেটস, মার্কিন যুক্তরাষ্ট্র
নির্মিত১৬৭৩
স্থাপত্য শৈলীজর্জিয়ান ও ফেডারেল
এনআরএইচপি সূত্র #73000287[১] (original)
87002137 (increase)
গুরুত্বপূর্ণ তারিখ
এনআরএইচপি-তে যোগ৬ ফেব্রুয়ারি, ১৯৭৩
সীমানা বৃদ্ধি১৪ ডিসেম্বর, ১৯৮৭

হার্ভার্ড ইয়ার্ড হলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রাচীনতম এবং অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এটি কেমব্রিজ, ম্যাসাচুসেটস-এ অবস্থিত। এই প্রাঙ্গণটি একাধারে একটি ঐতিহাসিক কেন্দ্র এবং আধুনিক মিলনস্থল। এখানে প্রথম বর্ষের ছাত্রদের বেশিরভাগ আবাসন, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ গ্রন্থাগারসমূহ, স্মৃতি গির্জা, একাধিক শ্রেণিকক্ষ ও বিভাগীয় ভবন এবং বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্টসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের কার্যালয় অবস্থিত।

এই প্রাঙ্গণটি গড়ে উঠেছে হার্ভার্ড কলেজের প্রথম কেনা জমিকে কেন্দ্র করে, যা ১৬৩৭ সালে অধিগ্রহণ করা হয়েছিল।[২]

বর্তমানে এটি প্রায় ২২.৪ একর (৯.১ হেক্টর) জায়গা জুড়ে বিস্তৃত একটি সবুজ প্রাঙ্গণ। এটি মূলত ম্যাসাচুসেটস অ্যাভিনিউ, কেমব্রিজ স্ট্রিট, ব্রডওয়ে এবং কুইন্সি স্ট্রিট দ্বারা বেষ্টিত। এর চারপাশে থাকা ঘেরা প্রাচীর প্রধানত লোহার তৈরি, কিছু অংশে ইটের প্রাচীরও আছে। পুরো প্রাঙ্গণে মোট সাতাশটি প্রবেশদ্বার রয়েছে।[৩]

উপবিভাগসমূহ

[সম্পাদনা]
দক্ষিণ-পূর্ব দিক থেকে হার্ভার্ড ইয়ার্ড ও আশপাশের দৃশ্য। প্রাঙ্গণের কেন্দ্রের ত্রিশতবার্ষিকী থিয়েটারকে ঘিরে রয়েছে এর উল্লেখযোগ্য ভবনগুলো: উইডনার গ্রন্থাগার (বাঁদিকে মাঝামাঝি), স্মৃতি গির্জা (উইডনারের বিপরীতে), ইউনিভার্সিটি হল (উইডনারের ঠিক পেছনে, সাদা রঙের, সাদা চিমনিসহ), এবং সেভার হল (লাল ছাদযুক্ত, ইউনিভার্সিটি হলের বিপরীতে)। পুরোনো প্রাঙ্গণ (Old Yard) হল ইউনিভার্সিটি হলের পেছনে গাছঘেরা অঞ্চলটি।

হার্ভার্ড প্রাঙ্গণের কেন্দ্রস্থলকে বলা হয় ত্রিশতবার্ষিকী থিয়েটার (Tercentenary Theatre)। এটি একটি প্রশস্ত সবুজ খোলা প্রাঙ্গণ, যা ঘিরে রয়েছে উইডনার গ্রন্থাগার, স্মৃতি গির্জা, ইউনিভার্সিটি হল এবং সেভার হল। এই থিয়েটারেই প্রতিবছর সমাবর্তন অনুষ্ঠান এবং অন্যান্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

হার্ভার্ড প্রাঙ্গণের পশ্চিম অংশ, যা জনস্টন গেট দিয়ে পিবডি স্ট্রিটে (অনেক সময় কাছের ম্যাসাচুসেটস অ্যাভিনিউ মনে করা হয়) উন্মুক্ত হয় এবং দক্ষিণে হার্ভার্ড স্কয়ার-এর কেন্দ্রে গিয়ে মিশেছে, সেটিই পরিচিত পুরোনো প্রাঙ্গণ (Old Yard) নামে।[৪] এই পুরোনো প্রাঙ্গণ ঘিরেই প্রথম বর্ষের ছাত্রদের অধিকাংশ আবাসিক ভবন অবস্থিত। এর মধ্যে রয়েছে ম্যাসাচুসেটস হল (১৭২০), যা হার্ভার্ডের প্রাচীনতম এবং যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রাচীনতম শিক্ষাবিষয়ক ভবন।[৫] ম্যাসাচুসেটস হল-এ বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের কার্যালয়ও রয়েছে।

পুরোনো প্রাঙ্গণে অবস্থিত মূল হার্ভার্ড হল-এ একসময় কলেজের গ্রন্থাগার ছিল, যেখানে জন হার্ভার্ড-এর দানকৃত বইগুলো রাখা ছিল — ​যার সবকটি, একটি ব্যতিক্রম ছাড়া, ১৭৬৪ সালে আগুনে পুড়ে যায়। পরবর্তীতে ১৭৬৬ সালে নতুন করে নির্মিত হার্ভার্ড হল-এ এখন শ্রেণিকক্ষ রয়েছে।

জনস্টন গেটের বিপরীতে পুরোনো প্রাঙ্গণের অন্য পাশে রয়েছে ইউনিভার্সিটি হল (১৮১৫)। এর সাদা গ্রানাইটের সম্মুখভাগ ছিল সেই প্রথম স্থাপত্য, যা তৎকালীন প্রচলিত লাল ইটের জর্জিয়ান রীতির চ্যালেঞ্জ জানায়।[৬] এর পশ্চিম পাশের দুটি সিঁড়ির মাঝখানে রয়েছে জন হার্ভার্ডের মূর্তি। ইউনিভার্সিটি হল-এ রয়েছে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তরসমূহ, যার মধ্যে রয়েছে হার্ভার্ড কলেজ এবং শিল্প ও বিজ্ঞান অনুষদের ডিনের কার্যালয়।

ভবনসমূহ

[সম্পাদনা]

হার্ভার্ড প্রাঙ্গণের গ্রন্থাগারগুলোর মধ্যে রয়েছে উইডনার গ্রন্থাগার, এর সংযুক্ত পুসি লাইব্রেরি সংযোজন (Pusey Library annex), বিরল গ্রন্থ ও পান্ডুলিপির জন্য হাউটন গ্রন্থাগার, এবং স্নাতক পর্যায়ের প্রধান গ্রন্থাগার লামন্ট গ্রন্থাগার। শ্রেণিকক্ষ ও বিভাগীয় ভবনগুলোর মধ্যে রয়েছে এমারসন হল, সেভার হল, রবিনসন হল এবং বয়লস্টন হল। হার্ভার্ড বিক্সি, একটি চীনা ভাষায় খোদাই করা শিলালিপিযুক্ত স্তম্ভ, উইডনার গ্রন্থাগারের কাছে অবস্থিত।

হার্ভার্ড ইয়ার্ডের প্রথম বর্ষের ছাত্রদের আবাসিক ভবনগুলোর মধ্যে রয়েছে ম্যাসাচুসেটস হলের উপরতলা, এবং উইগলসওয়ার্থ হল, ওয়েল্ড হল, গ্রেস হল, ম্যাথিউস হল, স্ট্রাউস হল, মাওয়ার হল, হলিস হল, স্টটন হল, লায়োনেল হল, হলওয়র্থি হল, ক্যানাডে হল, এবং থেয়ার হল।

মাওয়ার, হলিস, লায়োনেল এবং স্টটন হলের মাঝখানে অবস্থিত হোল্ডেন চ্যাপেল, যা হোল্ডেন গায়কদলগুলোর আবাসস্থল। কাছেই রয়েছে ফিলিপস ব্রুকস হাউস, যা শিক্ষার্থীদের সামাজিক সেবার উদ্দেশ্যে উৎসর্গীকৃত।

প্রাঙ্গণের প্রশাসনিক ভবনগুলোর মধ্যে রয়েছে উপরে বর্ণিত ইউনিভার্সিটি হল ও ম্যাসাচুসেটস হল; প্রাঙ্গণের পূর্ব পাশে অবস্থিত লোয়েব হাউস এবং দক্ষিণ পাশে ওয়াডসওয়ার্থ হাউস। লোয়েব হাউস-এ হার্ভার্ডের পরিচালন পর্ষদসমূহ—হার্ভার্ড কর্পোরেশন এবং বোর্ড অব ওভারসিয়ার্স—এর কার্যালয় অবস্থিত। ওয়াডসওয়ার্থ হাউস-এ রয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগারিক, বিশ্ববিদ্যালয়ের মার্শালের দপ্তর, এবং অন্যান্য প্রশাসনিক বিভাগ। প্রাঙ্গণের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত লেহম্যান হল, ক্যাম্পাসের বাইরে বসবাসরত শিক্ষার্থীদের জন্য প্রশাসনিক সেবা প্রদান করে।

চিত্রাবলী

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ কর্মী (১৫ এপ্রিল ২০০৮)। "জাতীয় নিবন্ধন তথ্য পদ্ধতি"। ঐতিহাসিক স্থানসমূহের জাতীয় নিবন্ধন। জাতীয় পার্ক পরিষেবা।
  2. ↑ "College Yard purchased"। Harvard University। ৯ অক্টোবর ২০০৯। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০০৯।
  3. ↑ Hammond, Mason (শরৎ ১৯৮৩)। "The Enclosure Of The Harvard Yard."। Harvard Library Bulletin। পৃ. ৩৪০ –&#৩২, ৩৮৩। ৫ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৩।
  4. ↑ "Harvard Yard Historic District - MACRIS Details"। Inventory of Historic Assets of the Commonwealth। The Massachusetts Historical Commission। ২৩ জুন ১৯৮৬। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১১। Old Cambridge; Harvard Square
  5. ↑ ম্যাসাচুসেটস হল এবং উইলিয়াম অ্যান্ড মেরি কলেজের রেন বিল্ডিং—দুটিকেই প্রায়ই প্রাচীনতম শিক্ষাবিষয়ক ভবন হিসেবে বর্ণনা করা হয়; তবে রেন বিল্ডিং নির্মিত হয়েছিল ম্যাসাচুসেটস হলের আগেই।
  6. ↑ "The art of architecture"। Harvard Gazette (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৬ ফেব্রুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৯।

বহিঃসংযোগ

[সম্পাদনা]