বিষয়বস্তুতে চলুন

হামিশা দারিয়ানি আহুজা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হামিশা দরিয়ানি আহুজা (জন্ম ৭ জুলাই ১৯৮৪) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, অভিনেত্রী এবং ব্যবসায়ী, যিনি নাইজেরিয়ায় বসবাস করছেন। আহুজা তার পরিচালনা ও অভিনয়ের অভিষেক ঘটান নলিউড-বলিউড যৌথ সংস্কৃতির চলচ্চিত্র নমস্তে ওয়াহালা-এর মাধ্যমে। এর পরে তিনি টিভি সিরিজ পোস্টকার্ডে অভিনয় করেন এবং বিশ্বে চলচ্চিত্রে তার নিয়ে কাজ শুরু করেন, তিনি বর্তমানে নাইজেরিয়ার চলচ্চিত্র নিয়ে কাজ করছেন।[][][][]

হামিশা দরিয়ানি-আহুজা
জন্ম
হামিশা দরিয়ানি

(1984-07-07) ৭ জুলাই ১৯৮৪ (বয়স ৪২)[]
জাতীয়তাভারতীয়[]
মাতৃশিক্ষায়তনACS ইন্টারন্যাশনাল স্কুল
ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়
আমেরিকান একাডেমি অব ড্রামাটিক আর্টস
পেশা
  • প্রযোজক
  • পরিচালক
  • অভিনেত্রী
  • ব্যবসায়ী
কর্মজীবন২০২১–বর্তমান
দাম্পত্য সঙ্গীশৈলেশ আহুজা
সন্তান

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আহুজার জন্ম ভারতের মুম্বাইতে, একটি তৃতীয় প্রজন্মের ভারতীয়-সিন্ধি পরিবারে, যাদের বসবাস ছিল নাইজেরিয়ায়।[][]

তিনি মাত্র দুই বছর বয়সে পরিবারের সঙ্গে ভারত থেকে নাইজেরিয়ায় চলে যান এবং নাইজেরিয়ার লাগোস শহরে বড় হন।[]

তিনি নাইজেরিয়ার কোবহ্যামে অবস্থিত এসিএস ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন।[] এরপর তিনি ম্যাকমাস্টার ইউনিভার্সিটি (অন্টারিও) এবং আমেরিকান একাডেমি অব ড্রামাটিক আর্টস (নিউইয়র্ক) থেকে অভিনয়ের ওপর শিক্ষা গ্রহণ করেন।[]

বর্তমানে তিনি লাগোসে একাধিক হোটেল রেস্তোরাঁ পরিচালনা করেন।[১০][১১]

ক্যারিয়ার

[সম্পাদনা]

আহুজা তার প্রোডাকশন কোম্পানি ফরএভার ৭ এন্টারটেইনমেন্ট পরিচালনা করেন। তিনি ২০২১ সালে নমেস্তে ওয়ালা সিনেমার মাধ্যমে চলচ্চিত্র নির্মাণে আত্মপ্রকাশ করেন। এতে তিনি পরিচালক ও অভিনেত্রী হিসেবে কাজ করেছেন। এই সিনেমাটি নাইজেরিয়ার চলচ্চিত্র শিল্প নলিউডের এবং ভারতের চলচ্চিত্র শিল্প বলিউড-এর এক ব্যতিক্রমী সাংস্কৃতিক মিশ্রণ।[][][১২]

এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল বলিউড ও নলিউডের চলচ্চিত্র উপাদানগুলিকে একত্রিত করা। আহুজা এই দুই চলচ্চিত্র শিল্পের মধ্যে সংযোগ স্থাপনের জন্য একটি প্রেমের গল্প তৈরি করেন।[১৩][১৪]

আহুজা বড় পর্দায় নিয়ে আসছেন একটি নতুন চলচ্চিত্র, যেখানে অভিনয় করেছেন নলিউডের সুপারস্টার সোলা সোবোওয়ালে (যিনি " টয়িন টমেটো" নামেও পরিচিত) এবং স্যামুয়েল পেরি, যাকে সবাই ব্রোডা শাগি নামে চেনে। এই প্রকল্পের মাধ্যমে তিনি নলিউড ও বলিউডের সহযোগিতাকে আরও এগিয়ে নিতে চান। পরিচালক জানিয়েছেন, তার নতুন এই প্রজেক্টটি আগেরটির চেয়েও বড় পরিসরে তৈরি হবে। তবে, এই সিনেমা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হয়েছে।[১৫]

আহুজার পরবর্তী উদ্যোগ, পোস্টকার্ড, ২০২৪ সালে মুক্তি পায়। এই সিরিজটি চারজন নাইজেরিয়ানের জীবন কাহিনি অনুসরণ করে, যারা নিজেদের আবিষ্কারের পথে ভারত ভ্রমণে যান। সেখানে তারা ভালোবাসা, গ্রহণযোগ্যতা এবং সফলতার সন্ধান পান, একই সঙ্গে নিজেদের ভয় ও বাধা জয় করেন।[১৬]

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]

চলচ্চিত্র

[সম্পাদনা]
বছরশিরোনামপরিচালকচরিত্রমন্তব্য
২০২১নমস্তে ওয়াহালাহ্যাঁলীলানলিউড-বলিউড অভিষেক, নেটফ্লিক্স

টিভি সিরিজ

[সম্পাদনা]
বছরশিরোনামপরিচালকচরিত্রমন্তব্য
২০২৪পোস্টকার্ডহ্যাঁচলচ্চিত্র প্রযোজকনেটফ্লিক্স

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
বছর পুরস্কার অনুষ্ঠান পুরস্কার চলচ্চিত্র ফলাফল সূত্র
২০২২ আফ্রিকা ম্যাজিক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ডস বর্ষসেরা পরিচালক নমস্তে ওয়াহালা মনোনীত [১৭]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Beshudi, Adam (জুন ২০২১)। "From Stream To Flood"IMF। ৪ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২২
  2. 1 2 3 Narang, Nimarta (১৬ জুন ২০২১)। "Why Director Hamisha Daryani Ahuja Wants More Movies About Cross-Cultural Love"Oprah Daily। ২৬ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২২
  3. 1 2 Kalsi, Harleen (২০ ফেব্রুয়ারি ২০২১)। ""The movie was intentionally cliché," says 'Namaste Wahala' director Hamisha Daryani Ahuja"Lifestyle Asia। ১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২২
  4. 1 2 Chile, Nneka (১২ ফেব্রুয়ারি ২০২১)। "Nollywood meets Bollywood in love tale 'Namaste Wahala'"Reuters। ৮ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২২
  5. "Cultural Activities"। High Commission of India Abuja, Nigeria। ৭ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২৩
  6. "Namaste Wahala: A Fusion of Bollywood and Nollywood"This Day। ২০ ফেব্রুয়ারি ২০২১। ৪ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২২ PressReader এর মাধ্যমে।
  7. "@hamishadaryaniahuja reminded us that Africans, like Indians, hold the weight of a thousand untold stories—rich, layered, and unapologetically ours. But the power lies in telling them authentically, without filters or borrowed lenses. The world doesn't need another version of us; it needs the raw, unvarnished truth of who we are. She reminded us it wasn't about finding our voice—it was about reclaiming it. Thank you @hamishadaryaniahuja @oloriatuwatseiii"Instagram (Elevate Africa)। ১১ ডিসেম্বর ২০২৪।
  8. "HAMISHA DARYANI AHUJA, ACS COBHAM, 1997-2002"ACS Schools। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২২[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. Modi, Chintan Girish (২৬ ফেব্রুয়ারি ২০২১)। "Namaste Wahala, a new Netflix release, brings together India and Nigeria"Business Standard। ১১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২২
  10. "Hamisha Daryani-Ahuja"Pulse Nigeria। ২৫ মার্চ ২০১৬। ৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২২
  11. "#LLAInterview: "The way to handle failure is move on, keep going, don't stop" – Hamisha Daryani Ahuja, Producer of critically acclaimed 'Namaste Wahala'"Leading Ladies Africa। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২৪
  12. Chandar, Bhuvanesh (২৪ ফেব্রুয়ারি ২০২১)। "With love, from Nigeria: 'Namaste Wahala' filmmaker Hamisha Daryani Ahuja on her journey"The New Indian Express। ৪ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২২
  13. Aisha Salaudeen। "Bollywood and Nollywood collide in a tale of a big fat Indian-Nigerian wedding"CNN। ৮ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২১
  14. "Ahuja's debut film 'Namaste Wahala' is a tale of cross-cultural love affair"www.gulftoday.ae। ২৭ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২১
  15. "Sola Sobowale Lands First Bollywood Role"The Guardian Nigeria News - Nigeria and World News (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৩ জুলাই ২০২২। ১৮ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২২
  16. "Lights, Camera, Collaboration: The Filmmaker Bridging Nollywood And Bollywood"Forbes Africa। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৪
  17. "২০২২ আফ্রিকা ম্যাজিক অ্যাওয়ার্ডসের মনোনীতদের তালিকা প্রকাশ"BBC News Pidgin। ২০ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২২