হাফেজ আহমদুল্লাহ
ফকিহুদ্বীন হাফেজ আহমদুল্লাহ | |
|---|---|
২০২৩ সালে আহমদুল্লাহ | |
| সভাপতি, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ | |
| কাজের মেয়াদ ১৬ ডিসেম্বর ২০২৩ – ১৪ সেপ্টেম্বর ২০২৫ | |
| পূর্বসূরী | সুলতান যওক নদভী |
| উত্তরসূরী | আবু তাহের নদভী |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১২ মে ১৯৪১ পটিয়া, চট্টগ্রাম |
| মৃত্যু | ১৪ সেপ্টেম্বর ২০২৫ (বয়স ৮৪) |
| প্রাক্তন শিক্ষার্থী | |
| ব্যক্তিগত তথ্য | |
| জাতীয়তা | বাংলাদেশী |
| পিতামাতা |
|
| আখ্যা | সুন্নি |
| ব্যবহারশাস্ত্র | হানাফি |
| আন্দোলন | দেওবন্দি |
| প্রধান আগ্রহ |
|
| আত্মীয় | শাহ আহমদ হাসান (নানা) |
| ঊর্ধ্বতন পদ | |
| শিক্ষক | |
| এর শিষ্য | মুহাম্মদুল্লাহ হাফেজ্জী |
| দেওবন্দি আন্দোলন |
|---|
| সিরিজের অংশ |
হাফেজ আহমদুল্লাহ (১২ মে ১৯৪১ – ১৪ সেপ্টেম্বর ২০২৫) ছিলেন একবিংশ শতাব্দীর একজন বাংলাদেশী ইসলামী পণ্ডিত এবং শিক্ষাবিদ, যিনি ২০২৩ সালের ১৬ ডিসেম্বর থেকে রাষ্ট্র-স্বীকৃত কওমি মাদ্রাসা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সদরে মুহতামিম নিযুক্ত হন, যেখানে তিনি প্রধান মুফতি হিসেবেও দায়িত্ব পালন করেন। ইসলামী আইনশাস্ত্রে কয়েক দশকের পাণ্ডিত্যের স্বীকৃতিস্বরূপ তাকে ব্যাপকভাবে 'ফকিহুদ্বীন' (ধর্মের আইনবিদ) উপাধিতে অভিহিত করা হয়। তিনি পাকিস্তানের প্রাক্তন গ্র্যান্ড মুফতি মুহাম্মদ শফীর কাছ থেকে ফিকহ শাস্ত্রে দক্ষতা অর্জন করেন। ভারতের ফিকহ বোর্ডের অনুপ্রেরণায় ২০১৭ সালের ১৭ মে ইসলামিক ফিকহ বোর্ড বাংলাদেশ প্রতিষ্ঠায় তার একটি মৌলিক ভূমিকা ছিল। ফিকহ শাস্ত্রে দক্ষতার পাশাপাশি, তিনি হাদিস শাস্ত্রেও অবদান রেখেছেন। তিনি প্রথমে আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি এবং পরে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদিস হিসেবে শিক্ষাদান করতেন। আধ্যাত্মিকভাবে, তিনি থানভীর সরাসরি শিষ্য মুহাম্মদুল্লাহ হাফেজ্জীর কাছ থেকে উত্তরাধিকার সূত্রে আশরাফ আলী থানভীর সিলসিলার সাথে যুক্ত ছিলেন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতির পদেও অধিষ্ঠিত ছিলেন।
জন্ম ও বংশ
[সম্পাদনা]আহমদুল্লাহ ১৯৪১ সালের ১২ মে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত নাইখাইন গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মুহাম্মদ ইসা।[১][২][৩]
শিক্ষাজীবন
[সম্পাদনা]পিতার কাছে ৭ বছর বয়সে তিনি কুরআনের নাজেরা শেষ করেন। অতঃপর ১৯৪৮ সালে চট্টগ্রামের আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসায় হেফজ বিভাগে ভর্তি হন। ১৯৫১ সালে ১০ বছর বয়সে কুরআনের হেফজ (মুখস্থ) সমাপ্ত করে কিতাব বিভাগে অধ্যায়ন শুরু করেন। ১৯৬৩ সালে ২১ বছর বয়সে তিনি জিরি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপ্ত করেন। এরপর উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি পাকিস্তান গমন করে জামিয়া আশরাফিয়া, লাহোরে ভর্তি হন। সেখানে দাওরায়ে হাদিসের কিতাবাদি আবারও অধ্যায়ন করেন। এখানে তার শিক্ষকদের মধ্যে রয়েছেন মুহাম্মদ ইদ্রিস কান্ধলভি, রাসূল খান, ফয়েজ আলী শাহ, জামিল আহমদ থানভী, আবদুর রহমান আম্রছড়ি, উবায়দুল্লাহ আম্রছড়িসহ প্রমুখ খ্যাতিমান ব্যক্তি। তারপর তিনি পাকিস্তানের মুলতান শহরে চলে যান। এখানের প্রসিদ্ধ ইসলামি বিশ্ববিদ্যালয় জামিয়া খায়রুল মাদারিসে ভর্তি হয়ে মুহাম্মদ শরীফ কাশ্মীরির তত্ত্বাবধানে স্নাতকোত্তর পরবর্তী কিতাবাদি অধ্যায়ন শুরু করেন। সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ ফলাফলের জন্য তার শিক্ষক তাকে “বাঙ্গাল কা খরকে আদত” (বাঙালি ছাত্রদের বিরল প্রতিভা) উপাধিতে ভূষিত করেন। এরপর দারুল উলুম করাচীতে মুফতি শফী উসমানীর তত্ত্বাবধানে ফতোয়ার প্রশিক্ষণ গ্রহণ করেন। এখানে মুহাম্মদ তাকি উসমানী তার সহপাঠী ছিলেন।[১]
কর্মজীবন
[সম্পাদনা]১৯৬৮ সালে দেশে প্রত্যাবর্তন করে তিনি আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরিতে অধ্যাপনা শুরু করেন। ২৩ বছর অধ্যাপনা করার পর হাজী মুহাম্মদ ইউনুসের অনুরোধে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় যোগদান করেন। বর্তমানে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করছেন।[২] ২০১৯ সালের শেষ দিকে তিনি কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সহ-সভাপতি নিযুক্ত হন।[৪] ২০২০ সালের ১৫ নভেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে তিনি সংগঠনটির নায়েবে আমীর বা সহ-সভাপতি নির্বাচিত হন।[৫][৬] এছাড়াও তিনি ইসলামি ফিকহ একাডেমি বাংলাদেশের পৃষ্ঠপোষক এবং সালসাবিল সংগঠনের প্রধান উপদেষ্টা।[১][৭][৮]
তাসাউফ
[সম্পাদনা]তিনি মোহাম্মদ উল্লাহ হাফেজ্জীর কাছে বায়’আত গ্রহণ করেন এবং খেলাফত লাভ করেন।[৯]
প্রকাশনা
[সম্পাদনা]তিনি তার নানার অসমাপ্ত কাজ “মাশায়েখে চাটগাম” সমাপ্ত করেছেন, যা ২ খন্ডে প্রকাশিত হয়েছে। তার অন্যান্য রচনাসমূহের মধ্যে রয়েছে :
- যুগোপযোগী দশ মাসায়েল (আরবি)
- অনুবাদঃ হুমায়ুন খবির খালভী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
- মাযহাব ও মাযহাবের প্রয়োজনীয়তা
- তাসকীনুল খাওয়াতীর (ব্যাখ্যাগ্রন্থ)
- মহিমান্বিত রমজান
- মাসায়েলে রমজান
- নাফহাতুল আহমদিয়া ফি খুতুবাতিল মিম্বারিয়া (আরবি) ইত্যাদি
- অনুবাদঃ মুহাম্মদ হাবিবুল্লাহ [১০]
তার সম্পাদিত গ্রন্থ সমূহের মধ্যে রয়েছে:
- গায়রে মুকাল্লিদের ইন্টারভিউ-১ ইত্যাদি
মৃত্যু
[সম্পাদনা]
২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।[১১] একইদিন রাত ৯টায় পটিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।[১২] জানাজা শেষে তাকে মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন তারেক রহমান।[১৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 নিজামী, মাহবুবুর রহমান (২৬ আগস্ট ২০২০)। "মুফতি হাফেজ আহমদুল্লাহ এর সংক্ষিপ্ত জীবনী"। কওমিপিডিয়া। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২০।
- 1 2 খসরু, আতাউর রহমান (২০ মার্চ ২০২০)। "করোনা ভাইরাসের প্রশ্ন নিয়ে দেশের শীর্ষ আলেমদের সঙ্গে আলোচনা"। কালের কন্ঠ। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২০।
- ↑ শরীফ, কাসেম (২৪ অক্টোবর ২০১৪)। "মানব অঙ্গ-প্রত্যঙ্গের ক্রয়-বিক্রয় ও দানের বিধান"। কালের কন্ঠ। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "'আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ' এর সাধারণ সভার সিদ্ধান্তসমূহ"। আল-জামেয়া আল- ইসলামীয়া পটিয়া। ৪ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "হেফাজতে ইসলামের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেলেন যারা"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "হেফাজতের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ"। সময় নিউজ টিভি। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২০।
- ↑ ডেস্ক, ইসলামের আলো (৭ অক্টোবর ২০১৯)। "চট্টগ্রামের পটিয়ায় সওতুল কুরআন সংস্থার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত"। দৈনিক সময়ের আলো। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "'ইসলামিক ফিকহ বোর্ড বাংলাদেশে'র তৃতীয় ফিকহি সেমিনার"। ঢাকা টাইমস। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "বয়ান করেন হাফেজ্জীর হুজুরের খলীফা হাফেজ আহমদুল্লাহ"। ইসলামী আন্দোলন.ওআরজি। ৩০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২০।
- ↑ খালিদ হোসেন, আ ফ ম (২০১৭)। "গ্রন্থ পর্যালোচনা, আল্লামা মুফতি হাফেয আহমদুল্লাহ (দা. বা.)-বিরচিত - আন-নাফহাতুল আহমাদিয়া"। মাসিক আত তাওহীদ।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ নিউজ, সময়। "পটিয়া মাদ্রাসার শাইখুল হাদিস হাফেজ আহমদুল্লাহ মারা গেছেন | ধর্ম"। Somoy News। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "আল্লামা হাফেজ আহমদুল্লাহর জানাজায় মানুষের ঢল"। banglanews24.com। ১৪ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ নিউজ, সময়। "আল্লামা আহমদুল্লাহর মৃত্যুতে তারেক রহমানের শোক | রাজনীতি"। Somoy News। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৫।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- জ্ঞান ও আদর্শে অসাধারণ এক ব্যক্তিত্ব - ইজাজুল হক[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- শ্বেতপত্র: বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের ২০০০ দিন। মহাখালী, ঢাকা-১২১২: মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন। ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৪৩–১৪৪।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থান (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক) - নিজামী, মাহবুবুর রহমান (২৬ আগস্ট ২০২০)। "মুফতি হাফেজ আহমদুল্লাহ এর সংক্ষিপ্ত জীবনী"। কওমিপিডিয়া। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২০।
- ১৯৪১-এ জন্ম
- দেওবন্দি ব্যক্তি
- বাংলাদেশের ইসলামি চিন্তাবিদ
- বাংলাদেশী মুফতি
- চট্টগ্রাম জেলার ব্যক্তি
- সুন্নি ইসলামের পণ্ডিত
- হানাফি ফিকহ পণ্ডিত
- ২০শ শতাব্দীর ইসলামের মুসলিম পণ্ডিত
- ইসলামি ব্যক্তিত্ব
- ইসলামি চিন্তাবিদ
- ইসলামের মুসলিম পণ্ডিত
- বাংলাদেশী ইসলামপন্থী
- চট্টগ্রাম জেলার ইসলামি ব্যক্তিত্ব
- হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা
- জামিয়া আশরাফিয়া, লাহোরের প্রাক্তন শিক্ষার্থী
- আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরির প্রাক্তন শিক্ষার্থী
- আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া
- ২০২৫-এ মৃত্যু
- আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি
- আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদিস
- বাংলাদেশী ইসলাম ধর্মীয় নেতা
- বাংলাদেশী সুন্নি মুসলিম পণ্ডিত
- হানাফী ব্যক্তি
- ২১শ শতাব্দীর ইসলামের মুসলিম পণ্ডিত
- ২১শ শতাব্দীর বাংলাদেশী পুরুষ লেখক