বিষয়বস্তুতে চলুন

হাফলং হিন্দি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাফলং হিন্দি
অঞ্চলডিমা হাসাও জেলা, আসাম
মাতৃভাষী
নেই
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩নেই
গ্লোটোলগনেই[]

হাফলং হিন্দি (হিন্দি: हफ़लौंग हिन्दी) আসামের ডিমা হাসাও জেলায় (অতীতে উত্তর কাছাড় জেলা নামে পরিচিত) বহুল ব্যবহৃত একটি সংযোগ ভাষা।[] হিন্দি থেকে উদ্ভূত এই সংমিশ্রিত ভাষা বা ক্রেওল ভাষার শব্দভাণ্ডার গঠিত হয়েছে বিভিন্ন ভাষার শব্দের সংমিশ্রণে। মূলত হিন্দি ছাড়াও অসমীয়া, ডিমাচা এবং জেমি নাগা উপভাষার শব্দের অবদানে হাফলং হিন্দির শব্দভাণ্ডার গঠিত হয়েছে। হাফলং শহরের নামের সাথে সামঞ্জস্য রেখে মিশ্র ভাষাটিকে এই নাম দেওয়া হয়েছে।

উদ্ভব

[সম্পাদনা]

এই অঞ্চলটি ব্রিটিশ শাসনের অধীনে আসার আগেই জেমি নাগা, ডিমাচা, কুকি, রাংখলমার সহ এখানকার স্থানীয় জনগোষ্ঠী পরস্পরের মধ্যে কোন ভাষায় যোগাযোগ করত তা সঠিকভাবে জানা যায় না। তবে আসাম বেঙ্গল রেলওয়ের বিভিন্ন স্থান থেকে আগত শ্রমিক, ঠিকাদার ও প্রকৌশলীদের অধিকাংশই হিন্দি জানত এবং শ্রমিক শ্রেণির মধ্যে মূলত হিন্দিতেই যোগাযোগ হত। এছাড়া ব্রিটিশরা শ্রমিকদের সংস্পর্শে এসে যারা হিন্দি শিখেছিল স্থানীয় সেইসব লোককে দোভাষী হিসেবে নিয়োগ করেছিল। পরবর্তীতে বহু স্থানীয় লোক পুলিশে যোগ দেয় এবং হিন্দি শেখে। তাদের মাধ্যমেই স্থানীয় বিভিন্ন ভাষার শব্দের সংমিশ্রণে "হাফলং হিন্দি" নামক একটি নতুন সংযোগ ভাষার উদ্ভব ঘটে।[]

স্থানীয় জনজাতীয় মানুষদের জন্য বাজার ও অফিসের কাজকর্মে যোগাযোগের উদ্দেশ্যে "হাফলং হিন্দি" শেখা অপরিহার্য হয়ে ওঠে। বর্তমানে কোনো কোনো পরিবারের মধ্যে হাফলং হিন্দি মাতৃভাষা হিসেবেও প্রতিষ্ঠা পেতে শুরু করেছে, কারণ দুই ভিন্ন জনগোষ্ঠীর ছেলে-মেয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলে তাদের সন্তানরা পিতা-মাতার কাছ থেকে এই ভাষাটি শিখে ব্যবহার করতে বাধ্য হয়।[]

উদাহরণ

[সম্পাদনা]

এই উপভাষাটি অধিকাংশ হিন্দি ভাষাভাষীর জন্য সহজেই বোধগম্য। হাফলং হিন্দির সরলীকৃত ব্যাকরণে প্রায়ই ঋণশব্দের ব্যবহার দেখা যায়।[]

ব্যাক্যাংশ ইংরেজি অনুবাদ বাংলা অর্থ
তুমকো মাইরং লেকে আয়া আমি (পরোক্ষ) তোমার (তুমকো) জন্য (পরোক্ষ) চাল (মাইরং) নিয়ে (লে-লে) এসেছি (আয়া) 'তোমার জন্য চাল নিয়ে এসেছি'
তুমরা কুত্তা হামকো কামড়ায়া তোমার (তুমরা) কুকুর (কুত্তা) আমাকে (হামকো) কামড়েছে (কামড়ায়া) 'তোমার কুকুরটি আমাকে কামড়েছে'
তুম কাহাঁ যায়েগা তুমি (তুম) কোথায় (কাহাঁ) যাবে (যা-য়েগা) 'তুমি কোথায় যাবে?'

মানক হিন্দির বিপরীতে হাফলং হিন্দিতে সাধারণ অতীত বা সম্পূর্ণ অতীত কালের সকর্মক ক্রিয়ার ক্ষেত্রে পুরুষ ও সংখ্যার সামঞ্জস্য থাকে না।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "হাফলং হিন্দি"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
  2. Col Ved Prakash, "Encyclopaedia of North-east India, Vol# 2", Atlantic Publishers & Distributors;Pg 575, ISBN 978-81-269-0704-5
  3. থাওসেন, যতীন্দ্ৰলাল (১৯৯৫)। "পৰিবৰ্তন"। 100 years of Haflong
  4. ৰভী, পদ্মেশ্বৰ (ফেব্রুয়ারি ২০১৬)। "হাফলং হিন্দী"। বৰ্ণিল বৰাইল
  5. "In this Assam district, Hindi unites 11 tribes"। Indian Express, September 10, 2007। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০০৮