হানিথ
অবয়ব
| অন্যান্য নাম | হানিথ |
|---|---|
| প্রকার | দুপুরের খাবার, রাতের খাবার |
| উৎপত্তিস্থল | ইয়েমেন |
| অঞ্চল বা রাষ্ট্র | ইয়েমেন |
| প্রধান উপকরণ | ভেড়ার মাংস |
হানিথ হলো ইয়েমেন থেকে রোস্ট করা ভেড়ার মাংসের পদ। এটি আরব উপদ্বীপ জুড়ে অত্যন্ত জনপ্রিয়। এটি একটি তন্নূর চুলায় রান্না করা হয় এবং এর ব্যবহৃত মসলা ভিন্ন ধরনের হয়ে থাকে।[স্পষ্টকরণ প্রয়োজন] সাধারণত, হানিথ একটি চালের থালায় পরিবেশন করা হয়।[১][২]
প্রস্তুতি
[সম্পাদনা]হানিথ প্রস্তুত করা হয় হাড়সহ ভেড়ার মাংস দিয়ে, যা লেপ্টাডেনিয়া দিয়ে আচ্ছাদিত। মাংস ঢোকানোর গর্তে আগুন জ্বালাতে হয়। জ্বালানির জন্য পছন্দসই কাঠ হিসেবে স্থানীয় রাকোস্পার্মর শুকনো কাঠ ব্যবহার করা হয়। এরপর সেই গর্তে মাংসটি অত্যন্ত কম তাপে প্রায় ৩.৫ ঘন্টা ধরে গর্তে রান্না করা হয়। এতে মাংসটি রসালো এবং নরম হয়।[তথ্যসূত্র প্রয়োজন]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "নর্থ ক্যারোলিনার প্রথম ইয়েমেনি রেস্টুরেন্টে শেবার রানী জন্য উপযুক্ত খাবার"। YES! Weekly। ২১ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৯।
- ↑ "لو بتحب الأكل الغريب اعرف طريقة عمل الحنيذ"। اليوم السابع Youm7 (Arabic ভাষায়)। ১৩ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)