বিষয়বস্তুতে চলুন

হানা হুস্কোভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হানা হুস্কোভা
২০১৮ সালে হুস্কোভা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামহানা আন্দ্রেয়েউনা হুস্কোভা
জন্ম (1992-08-28) ২৮ আগস্ট ১৯৯২ (বয়স ৩৩)[][]
মিনস্ক, বেলারুশ
উচ্চতা১.৬৭ মিটার (৫ ফুট + ইঞ্চি)
ক্রীড়া
দেশ বেলারুশ
ক্রীড়াস্কিইং

হানা আন্দ্রেয়েউনা হুস্কোভা (বেলারুশীয়: Ганна Андрэеўна Гуськова, বেলারুশীয় উচ্চারণ: [ˈxanːa xʊˈskova]; জন্ম: ২৮ আগস্ট ১৯৯২; হানা হুস্কোভা নামে সুপরিচিত) হলেন একজন বেলারুশীয় পেশাদার ফ্রিস্টাইল স্কিয়ার। তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফ্রিস্টাইল স্কিইংয়ে বেলারুশের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[]

হুস্কোভা বেলারুশের হয়ে ২০১৪, ২০১৮ এবং ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি ১টি স্বর্ণ পদকসহ সর্বমোট ২টি পদক জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

হানা আন্দ্রেয়েউনা হুস্কোভা ১৯৯২ সালের ২৮শে আগস্ট তারিখে বেলারুশের মিনস্কে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[]

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

হুস্কোভা বেলারুশের প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[]

তিনি ফ্রিস্টাইল স্কিইংয়ে নারীদের এরিয়াল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[] প্রতিযোগিতাটির বাছাইপর্বে তিনি ৯২.০০ স্কোর অর্জন করে ষষ্ঠ স্থান অধিকার করেছিলেন, যার ফলে তিনি চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ লাভ করেন।[] চূড়ান্ত পর্বের প্রথম ধাপে তিনি সর্বোচ্চ ৯২.০০ স্কোর অর্জন করে অনায়াসে দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হয়েছিলেন, যেখানে তার স্কোর (১০৭.৯৫) তাকে দ্বিতীয় স্থান অধিকার করতে সাহায্য করেছে।[][][]

অন্যদিকে, তিনি স্তানিস্লাউ হ্লাদচেঙ্কা এবং মাকসিম গুস্তিকের সাথে বেলারুশীয় দল হিসেবে ফ্রিস্টাইল স্কিইংয়ের মিশ্র দলগত এরিয়াল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[] প্রতিযোগিতাটির প্রথম ধাপে তার দল শুধুমাত্র ২৭৩.৬৭ স্কোর করতে সক্ষম হয়েছিল, যার ফলে প্রথম ধাপ থেকেই তাদের বিদায় নিতে হয়েছিল।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Official Results Book – Freestyle Skiing – Entry List by NOC" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – প্রবেশ তালিকা]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৮–২৬। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  2. 1 2 3 "Olympedia – Hanna Huskova" [অলিম্পিডিয়া – হানা হুস্কোভা]olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. "Official Results Book – Freestyle Skiing – Women's Aerials – Qualification 1 – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের এরিয়াল – বাছাইপর্ব ১ – শুরুর তালিকা]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ৮৪। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  4. "Official Results Book – Freestyle Skiing – Women's Aerials – Qualifications – Phase Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের এরিয়াল – বাছাইপর্ব – পর্বের বিস্তারিত ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১০১–১০২। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  5. "Official Results Book – Freestyle Skiing – Women's Aerials – Event Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের এরিয়াল – ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১১০। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  6. "FIS - Freestyle Results - Beijing (CHN) 2021/2022" [এফআইএস - ফ্রিস্টাইল ফলাফল – বেইজিং (সিএইচএন) ২০২১/২০২২]fis-ski.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক স্কি ও স্নোবোর্ড ফেডারেশন। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  7. "Official Results Book – Freestyle Skiing – Medallists by Event" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – প্রতিযোগিতা অনুযায়ী পদক বিজয়ী]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৬–১৭। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  8. "Official Results Book – Freestyle Skiing – Mixed Team Aerials – Final 1 – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – মিশ্র দলগত এরিয়াল – ফাইনাল ১ – শুরুর তালিকা]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১১১। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  9. "Official Results Book – Freestyle Skiing – Mixed Team Aerials – Final 1 – Results" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – মিশ্র দলগত এরিয়াল – ফাইনাল ১ – ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১১৩–১১৪। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]