বিষয়বস্তুতে চলুন

হানান মোহাম্মদ আবদেলরহমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হানান মোহাম্মদ আবদেলরহমান
জন্ম
পেশাগণিত শিক্ষাবিদ
পরিচিতির কারণঅসাধারণ গণিত শিক্ষাদানের জন্য ২০১৭ সালের হোম্বে পুরস্কার জিতেছেন

হানান মোহাম্মদ আবদেলরহমান একজন মিশরীয় গণিত শিক্ষক, তিনি ২০১৭ সালে হোম্বে পুরস্কার [no] বিজয়ী।[][]

জীবন এবং কর্মজীবন

[সম্পাদনা]

হানান মোহাম্মদ আবদেলরহমান মূলত মিশরের বাসিন্দা। তাঁর বাবা ছিলেন একজন ইঞ্জিনিয়ার এবং তাঁর মা ছিলেন একজন ব্যাংক আধিকারিক। হানান ২০০২ সালে তাঁর স্বামীর সাথে নরওয়েতে আসেন, তাঁর স্বামী নরওয়েতে একজন সুদানী অভিবাসী ছিলেন।[] হানান গণিত শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন,[] এবং তিনি লফসরুড স্কোল [no] শিক্ষায়তনে একজন শিক্ষক। এটি অসলোর কাছে একটি মাধ্যমিক বিদ্যালয়।[][]

অবদান

[সম্পাদনা]

আবদেলরহমানের স্কুলে বিভিন্ন পটভূমির অনেক অভিবাসী শিক্ষার্থী রয়েছে। আবদেলরহমান তাদের গাণিতিক গেম, ধাঁধা এবং ভিডিওর মাধ্যমে শিক্ষাদান করেন, এর পাশাপাশি তিনি প্রথাগত ভাবেও গণিত শিক্ষা প্রদান করেন। তাঁর দৃষ্টিভঙ্গি হলো যে, প্রতিটি শিক্ষার্থীকে ব্যক্তিগত মনোযোগ দেওয়ার মাধ্যমে সকলেই গণিত শিখতে সক্ষম হবে[] প্রত্যেককেই সমানভাবে কঠিন সমস্যার মোকাবিলা করতে দেওয়া উচিত।[]

আবদেলরহমান নরওয়েজীয় ভাষার একটি বই লিখেছেন, যার নাম ম্যাতেহজেলপেরেন - লেকসেহজেল্প ফর ফোরড্রে অগ এলিভার পা আনডমসকোলেন (অভিভাবক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হোমওয়ার্ক সহায়তা), এর লক্ষ্য হল অভিভাবকদের গণিত বিষয়ে সাহায্য করা।[] তিনি শিক্ষার্থীদের গণিত বিষয়ে সহায়তা করার জন্য একটি অনলাইন ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা।[] তিনি স্কুলের ফলাফলের ওপর লিঙ্গ পার্থক্যের প্রভাব তদন্তের জন্য একটি জাতীয় কমিটির সদস্যও।[]

পুরস্কার

[সম্পাদনা]

২০১৭ সালে আবদেলরহমান যে হোম্বে পুরস্কার জিতেছিলেন,[][] সেটি হলো নরওয়ের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় স্তরের শীর্ষ গণিত শিক্ষকদের জন্য একটি বার্ষিক পুরস্কার, এটি প্রদান করে নরওয়েজীয় গণিত কাউন্সিল। এটি অ্যাবেল পুরস্কারের সাথে একত্রে প্রদান করা হয়, ২০১৭ সালে এর বিজয়ী ছিলেন ইভেস মেয়ার।[] হোম্বে পুরস্কারটি নরওয়েজীয় গণিত শিক্ষক বার্ন্ট মাইকেল হোম্বের নামে নামকরণ করা হয়েছে, যিনি নীলস হেনরিক অ্যাবেলের শিক্ষক ছিলেন। বিজয়ী এবং তাঁর স্কুলের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য এই পুরস্কারের অর্থমূল্য ১০০,০০০ নরওয়েজীয় ক্রোন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 Hanan Mohamed Abdelrahman tildeles Holmboeprisen (Norwegian ভাষায়), Abel Prize foundation, ২২ মে ২০১৭{{citation}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  2. 1 2 3 4 Kristiansen, Cornelia (২৭ এপ্রিল ২০১৭), "Vinner av Holmboeprisen 2017: - Hanan Mohamed Abdelrahman (36) får superlærerpris", Dagbladet (Norwegian ভাষায়){{citation}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  3. Skjong, Hans (১৯ নভেম্বর ২০১৭), "Abdelrahman: - Jeg prøver først og fremst å få elevene til å tenke selv", Utdanning (Norwegian ভাষায়){{citation}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  4. 1 2 Dundas, Bjørn Ian; Skau, Christian (সেপ্টেম্বর ২০১৭), "Interview with Abel Laureate Yves Meyer", EMS Newsletter, খণ্ড ২০১৭–৯ নং 105, পৃ. ১৪–২২, ডিওআই:10.4171/NEWS/105/5. Reprinted in Notices of the American Mathematical Society, Vol. 65, No. 5, May 2018, pp. 520–529.
  5. Ekeland, Eli (৩ জানুয়ারি ২০১৯), Mattehjelperen (Norwegian ভাষায়), Lunde skole, সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৯{{citation}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  6. Katrine Løken appointed member of expert committee on gender differences in school, NHH Centre for Experimental Research on Fairness, Inequality and Rationality, ৩১ আগস্ট ২০১৭, সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৯
  7. Manne, Per (২১ মে ২০০৪), Holmboeprisen (Norwegian ভাষায়), Norwegian Mathematics Council{{citation}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)