বিষয়বস্তুতে চলুন

হাকোবো রামোন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাকোবো রামোন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হাকোবো রামোন নাভেরোস
জন্ম (2005-01-06) ৬ জানুয়ারি ২০০৫ (বয়স ২১)
জন্ম স্থান মাদ্রিদ, স্পেন
উচ্চতা ১.৯৭ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
রিয়াল মাদ্রিদ
জার্সি নম্বর ৩১
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৩:২৬, ১৫ জুন ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

হাকোবো রামোন নাভেরোস (স্পেনীয়: Jacobo Ramón, স্পেনীয় উচ্চারণ: [xaˈko.βo raˈmon]; জন্ম: ৬ জানুয়ারি ২০০৫; হাকোবো রামোন নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[][][]

২০২২ সালে, রামোন স্পেন অনূর্ধ্ব-১৮ দলের হয়ে স্পেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

হাকোবো রামোন নাভেরোস ২০০৫ সালের ৬ই জানুয়ারি তারিখে স্পেনের মাদ্রিদে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

রামোন স্পেন অনূর্ধ্ব-১৮ এবং স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার মাধ্যমে স্পেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০২২ সালের ২২শে সেপ্টেম্বর তারিখে তিনি পর্তুগাল অনূর্ধ্ব-১৮ দলের বিরুদ্ধে ম্যাচে স্পেন অনূর্ধ্ব-১৮ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Real Madrid squad" [রিয়াল মাদ্রিদ দল]realmadrid.com (ইংরেজি ভাষায়)। রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  2. "Official Real Madrid staff in 2024/25" [২০২৪/২৫-এ রিয়াল মাদ্রিদের কর্মকর্তা]laliga.com (ইংরেজি ভাষায়)। লা লিগা। ৩ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. "Real Madrid » Squad 2024/2025" [রিয়াল মাদ্রিদ » দল ২০২৪/২০২৫]worldfootball.net (ইংরেজি ভাষায়)। ১৩ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  4. https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/3926471

বহিঃসংযোগ

[সম্পাদনা]