বিষয়বস্তুতে চলুন

হাকিমদের সমাধি

হাকিমদের সমাধি
حکیموں کا مقبرہ
মানচিত্র
স্থানাঙ্ক৩৩°৪৯′১৬″ উত্তর ৭২°৪১′২৭″ পূর্ব / ৩৩.৮২১২° উত্তর ৭২.৬৯০৮° পূর্ব / 33.8212; 72.6908
অবস্থানহাসান আবদাল, পাঞ্জাব, পাকিস্তান
সম্পূর্ণতা তারিখ১৫৯৭

হাকিমদের সমাধি (উর্দু: حکیموں کا مقبرہ; "হাকিমো কা মাকবারা") হলো পাকিস্তানের হাসান আবদাল শহরে গুরুদ্বারা পাঞ্জা সাহেবের বিপরীতে অবস্থিত ১৬শ শতাব্দীর একটি সমাধি। এই সমাধি কমপ্লেক্সের মধ্যে লালা রুখের সমাধিও অন্তর্ভুক্ত, যা ঐতিহাসিকভাবে একজন মুঘল রাজকুমারীর বলে মনে করা হয়। সমাধিটি মুঘল দরবারের দুই চিকিৎসক বা হাকিম ভাই—হাকিম আব্দুল ফাতাহ গিলানি মাসিউদ্দিন এবং হাকিম হুমায়ুন খাজা গিলানির জন্য নির্মিত হয়েছিল।[]

ইতিহাস

[সম্পাদনা]

সমাধিটি নির্মাণের আদেশ দিয়েছিলেন মুঘল সম্রাট আকবরের মন্ত্রী এবং নির্মাণ তত্ত্বাবধায়ক খাজা শামসুদ্দিন খওয়াফি[] খাজা ১৫৮১ থেকে ১৫৮৩ সালের মধ্যে এটি নিজের জন্য নির্মাণ করতে চেয়েছিলেন,[][] কিন্তু ১৫৯৭ সালে সম্রাট আকবরের আদেশে রাজকীয় দুই 'হাকিমকে' এখানে সমাহিত করা হয়। আকবর কাশ্মীর সফর থেকে ফেরার পথে এই স্থানটি পরিদর্শন করেছিলেন।[]

স্থাপত্য

[সম্পাদনা]

সমাধিটি পরিকল্পনায় অষ্টভুজাকার এবং একটি দ্বিতল কাঠামো। সমাধির প্রতিটি প্রধান দিকে একটি করে বড় পারস্য শৈলীর আইওয়ান প্রবেশদ্বার খিলান রয়েছে, যা উভয় তলার উচ্চতা জুড়ে বিস্তৃত। বড় আইওয়ানগুলোর উভয় পাশে ৪টি ছোট কুলুঙ্গি রয়েছে—যেগুলোও পারস্য শৈলীতে নির্মিত। সমাধির সামনে একটি ছোট মাছের পুকুর রয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "The tomb where a princess lies"। Dawn। ৩১ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৭
  2. Tufail, Kaiser। "Hasanabdal of the Mughals"। jang.com.pk। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৪
  3. "The Pakistan Review"। ১৯৬১। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৭ {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  4. "TOMBS, MOSQUES AND SHRINES IN PAKISTAN"। ১২ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৭
  5. Latif, Muhamma (১৮৯৬)। Agra, Historical & Descriptive: With an Account of Akbar and His Court and of the Modern City of Agra. Illustrated with Portraits of the Moghul Emperors and Drawings of the Principal Architectural Monuments of that City and Its Suburbs, and a Map of Agra। Calcutta central Press Company। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৭