হাকান চালহানোয়লু
|
২০১৬ সালে জার্মানির হয়ে চালহানোয়লু | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| জন্ম | ৮ ফেব্রুয়ারি ১৯৯৪ | ||
| জন্ম স্থান | মানহাইম, জার্মানি | ||
| উচ্চতা | ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ইন্টার মিলান | ||
| জার্সি নম্বর | ২০ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:০২, ১৯ অক্টোবর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
হাকান চালহানোয়লু (তুর্কি: Hakan Çalhanoğlu; জন্ম: ৮ ফেব্রুয়ারি ১৯৯৪) হলেন একজন জার্মান–তুর্কি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব ইন্টার মিলান এবং তুরস্ক জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১০ সালে, চালহানোয়লু তুরস্ক অনূর্ধ্ব-১৬ দলের হয়ে তুরস্কের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় তিন বছর যাবত তুরস্কের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৩ সালে তুরস্কের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; তুরস্কের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৮০ ম্যাচে ১৭টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]হাকান চালহানোয়লু ১৯৯৪ সালের ৮ই ফেব্রুয়ারি তারিখে জার্মানির মানহাইমে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]চালহানোয়লু তুরস্ক অনূর্ধ্ব-১৬, তুরস্ক অনূর্ধ্ব-১৭, তুরস্ক অনূর্ধ্ব-১৯, তুরস্ক অনূর্ধ্ব-২০ এবং তুরস্ক অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে তুরস্কের প্রতিনিধিত্ব করেছেন। তুরস্কের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৩ বছরে ৪৩ ম্যাচে অংশগ্রহণ করে ৮টি গোল করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ১৯ অক্টোবর ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| তুরস্ক | ২০১৩ | ১ | ০ |
| ২০১৪ | ৪ | ০ | |
| ২০১৫ | ১০ | ৪ | |
| ২০১৬ | ১১ | ৪ | |
| ২০১৭ | ৫ | ০ | |
| ২০১৮ | ৭ | ১ | |
| ২০১৯ | ৯ | ১ | |
| ২০২০ | ৫ | ১ | |
| ২০২১ | ১৪ | ৩ | |
| ২০২২ | ৮ | ৩ | |
| ২০২৩ | ৬ | ০ | |
| সর্বমোট | ৮০ | ১৭ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Prima Squadra Maschile" [পুরুষদের মূল দল]। inter.it (ইতালীয় ভাষায়)। ইন্টার মিলান। ৩০ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২৩।
- ↑ "INTER" [ইন্টার]। legaseriea.it (ইংরেজি ভাষায়)। সেরিয়ে আ। ১৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- হাকান চালহানোয়লু – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- হাকান চালহানোয়লু – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- সকারওয়েতে হাকান চালহানোয়লু (ইংরেজি)
- সকারবেসে হাকান চালহানোয়লু (ইংরেজি)
- বিডিফুটবলে হাকান চালহানোয়লু (ইংরেজি)
- ইইউ-ফুটবলে হাকান চালহানোয়লু (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে হাকান চালহানোয়লু (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে হাকান চালহানোয়লু (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে হাকান চালহানোয়লু (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে হাকান চালহানোয়লু (ইংরেজি)
- ১৯৯৪-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- জার্মান পুরুষ ফুটবলার
- ইন্টার মিলানের খেলোয়াড়
- সেরিয়ে আ-এর খেলোয়াড়
- তুরস্কের আন্তর্জাতিক যুব ফুটবলার
- তুরস্কের পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- এসি মিলানের খেলোয়াড়
- বায়ার ০৪ লেভারকুজেনের খেলোয়াড়
- হামবুর্গার স্পোর্টস ক্লাবের খেলোয়াড়
- কার্লস্রুহার স্পোর্টস ক্লাবের খেলোয়াড়
- উয়েফা ইউরো ২০১৬-এর খেলোয়াড়
- উয়েফা ইউরো ২০২০-এর খেলোয়াড়
- বুন্দেসলিগার খেলোয়াড়
- ২. বুন্দেসলিগার খেলোয়াড়
- ৩. লিগার খেলোয়াড়
- ইতালিতে জার্মান প্রবাসী ক্রীড়াবিদ
- তুর্কি প্রবাসী ফুটবলার
- উয়েফা ইউরো ২০২৪-এর খেলোয়াড়
- তুর্কি পুরুষ ফুটবলার
- পুরুষ ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- ইতালিতে প্রবাসী পুরুষ ফুটবলার
- তুরস্কের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- জার্মানিতে প্রবাসী পুরুষ ফুটবলার
- ২০২৬ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়